Sadya High School HM's Desk

  • Home
  • Sadya High School HM's Desk

Sadya High School HM's Desk Official notifications and news of the School.

সড্যা উচ্চ বিদ্যালয়ের ৮৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ...
26/03/2026

সড্যা উচ্চ বিদ্যালয়ের ৮৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি দুই পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে অনুষ্ঠিত হয় বার্ষিক শিক্ষাবিষয়ক পুরস্কার বিতরণী, ছাত্রছাত্রীদের পরিবেশিত শাস্ত্রীয় নৃত্য এবং তাদের উদ্যোগে আয়োজিত একটি বিজ্ঞান প্রদর্শনী। দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে একটি গীতিনাট্যধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। এদিনের অন্যতম আকর্ষণ ছিল বিদ্যালয়ের চারটি হাউস এবং তাদের হাউস মাস্টার–মিস্ট্রেসদের সম্পূর্ণ ব্যবস্থাপনায় আয়োজিত খাদ্য উৎসব। দিনভর অনুষ্ঠান উপভোগ করতে উপস্থিত ছিলেন অভিভাবকবৃন্দ, বিশিষ্ট অতিথি এবং এলাকার বহু গুণীজন। সমগ্র আয়োজনটি শেষ হয় ‘থিয়েটার আলফা’ দলের পরিবেশিত “ফিটিং মাস্টার” নাটকের মাধ্যমে।
এই প্রতিষ্ঠা দিবস পালনের মূল উদ্দেশ্য কেবল আনন্দ উদ্‌যাপন নয়, বরং ছাত্রছাত্রীদের সৃজনশীলতা, জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক বিকাশের এক সম্মিলিত প্রকাশ ঘটানো।

উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্র বর্ধমান ২ নং ব্লকের সড্যা উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের গোলাপ ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানাল...
13/02/2026

উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্র বর্ধমান ২ নং ব্লকের সড্যা উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের গোলাপ ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানালেন মাননীয় বিধায়ক নিশীথ কুমার মালিক। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রাখী কোনার, প্রধান বাসুদেব দে, মধুমিতা রক্ষিত ও প্রধান শিক্ষক শীর্ষেন্দু দত্ত।

বিদ্যালয়ের শিক্ষাকর্মী মাননীয় সুবীর কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অবসরকালীন বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান।
01/02/2026

বিদ্যালয়ের শিক্ষাকর্মী মাননীয় সুবীর কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অবসরকালীন বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান।

*রাজ্য ও পূর্ব ভারত স্তরে গৌরবজনক সাফল্য সড্যা উচ্চ বিদ্যালয়ের*কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউ...
18/01/2026

*রাজ্য ও পূর্ব ভারত স্তরে গৌরবজনক সাফল্য সড্যা উচ্চ বিদ্যালয়ের*

কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে ১৩ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ রাজ্য বিজ্ঞান মেলা ও ইস্টার্ন ইন্ডিয়া সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফেয়ার ২০২৬-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল পূর্ব বর্ধমান জেলার সড্যা উচ্চ বিদ্যালয়।
ইস্টার্ন ইন্ডিয়া সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফেয়ার ২০২৬-এ সড্যা উচ্চ বিদ্যালয়ের প্রকল্পটি রাজ্য স্তরে তৃতীয় স্থান অধিকার করে। পাশাপাশি, পূর্ব ভারত স্তরে বিদ্যালয়টি বিশেষ প্রশংসা পুরস্কার (Special Award of Appreciation) লাভ করে।
প্রধানশিক্ষক শীর্ষেন্দু দত্ত ও শিক্ষিকা শতভিষা মুখার্জীর নির্দেশনায় সড্যা উচ্চ বিদ্যালয়ের ছাত্র সপ্তদীপ কোনার ও শুভময় চট্টোপাধ্যায় ‘অ্যাগ্রোলিফ ল্যাব: গ্রোইং পেপার ফ্রম ফিল্ডস’ শীর্ষক প্রকল্পটি উপস্থাপন করে এই সাফল্য অর্জন করে।
এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বীরভূম জেলার পশ্চিম কাঁদিপুর জুনিয়র হাই স্কুলের অনুরাগ মজুমদার। দ্বিতীয় স্থানে রয়েছে দার্জিলিংয়ের লিটল অ্যাঞ্জেলস স্কুলের আবিষ্কার খাটিওয়াদা ও বিনোচন নেওপানে। এছাড়াও পূর্ব বর্ধমান জেলা থেকে জোতরাম বিদ্যাপীঠ ও ডি পি এস, বেলগ্রাম বিশেষ পুরস্কার পায়।

আজ বর্ধমানের রবীন্দ্রভবনে CSIR এর উদ্যোগে CGCRI, KOLKATA দ্বারা আয়োজিত Student-Scientist Connect Programme এ সড্যা উচ্চ ...
03/01/2026

আজ বর্ধমানের রবীন্দ্রভবনে CSIR এর উদ্যোগে CGCRI, KOLKATA দ্বারা আয়োজিত Student-Scientist Connect Programme এ সড্যা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিল । কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে দশম শ্রেণীর ছাত্রী সূচয়িতা কোনার ও সুপ্রভা দাঁ।

পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি স্থাপন ও আবরণ উন্মোচন হলো বর্ধমান -২ নং ব্লকের সড্যা উচ্চ বিদ্যালয়ে। উপস্থি...
27/09/2025

পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি স্থাপন ও আবরণ উন্মোচন হলো বর্ধমান -২ নং ব্লকের সড্যা উচ্চ বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন বিধায়ক নিশীথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি রাখী কোনার, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার । বিদ্যাসাগর মহাশয়ের ২০৫ তম জন্মদিনে তাঁর মূর্তিটি দান করেন প্রাক্তন ছাত্র পরমেশ্বর কোনার। এদিন আবৃত্তি, নাটক আসন্ন দুর্গাপূজা উপলক্ষে 'আগমনী' নামে একটি নৃত্যনাট্য অনুষ্ঠিত হয়।

মায়ের নামে গাছ। সড্যা উচ্চ বিদ্যালয়ে " এক পের মা কি নাম " প্রকল্পে ২০ জন ছাত্র ছাত্রীর হাতে বৃক্ষ শিশু তুলে দেওয়া হয়। ছা...
29/07/2025

মায়ের নামে গাছ। সড্যা উচ্চ বিদ্যালয়ে " এক পের মা কি নাম " প্রকল্পে ২০ জন ছাত্র ছাত্রীর হাতে বৃক্ষ শিশু তুলে দেওয়া হয়। ছাত্র ছাত্রীরা মায়ের সঙ্গে চারাগাছ রোপন করে ও বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। প্রধানশিক্ষক শীর্ষেন্দু দত্ত জানান, মাননীয় জেলাশাসক নির্দেশিত " অপারেশন গ্রীন " কর্মসূচির অংশ হিসেবে স্কুলে বৃক্ষরোপন ছাড়াও এই উদ্যোগ নেওয়া হয়। এর মাধ্যমে ছাত্র ছাত্রীদের সঙ্গে সঙ্গে অভিভাবকদেরও পরিবেশ সচেতন করা সম্ভব হবে।

সড্যা উচ্চ বিদ্যালয়ে ২৫/০৭/২০২৫ তারিখে ক্যারিয়ার কাউন্সেলিং এর ওপর একটি কর্মশালা আয়োজিত হয় । একটি বেসরকারি বিশ্ববিদ্যাল...
29/07/2025

সড্যা উচ্চ বিদ্যালয়ে ২৫/০৭/২০২৫ তারিখে ক্যারিয়ার কাউন্সেলিং এর ওপর একটি কর্মশালা আয়োজিত হয় । একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই বিষয়ে আলোচনা করা হয় । স্কুলে পড়াশুনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করার জন্য ক্যারিয়ার কাউন্সেলিং এর উপকারিতা বিষয়ে আলোচনা করেন প্রধানশিক্ষক শীর্ষেন্দু দত্ত। সড্যা ও সামন্তি স্কুলের দ্বাদশ শ্রেণীর প্রায় ১০০ জন ছাত্র ছাত্রী এই কর্মশালায় অংশ নেয়।

বিদ্যালয়ে বিশ্ব যোগ দিবস পালন করা হলো। প্রায় তিনশ ছাত্র-ছাত্রী ক্রীড়া শিক্ষক রমেন ঘোষের পরিচালনায় যোগাভ্যাস করে। ছাত্র-ছ...
14/07/2025

বিদ্যালয়ে বিশ্ব যোগ দিবস পালন করা হলো। প্রায় তিনশ ছাত্র-ছাত্রী ক্রীড়া শিক্ষক রমেন ঘোষের পরিচালনায় যোগাভ্যাস করে। ছাত্র-ছাত্রীদের যোগ ব্যায়ামের উপকারিতা সমন্ধে অবহিত করা হয় ও প্রতিদিন নিয়মিত যোগাভ্যাস করার জন্য উৎসাহিত করা হয়।

" অনেক বাধা পেরিয়ে সফল, চোখে উচ্চ শিক্ষার স্বপ্ন " - আনন্দবাজার পত্রিকা, ০৫/০৫/২০২৫।
05/05/2025

" অনেক বাধা পেরিয়ে সফল, চোখে উচ্চ শিক্ষার স্বপ্ন " - আনন্দবাজার পত্রিকা, ০৫/০৫/২০২৫।

Felicitation of Eco-Friendly Bhog.. (Saraswati Puja 2025).. Winner of the 2nd Prize.. Sadya High School..Many many thank...
14/04/2025

Felicitation of Eco-Friendly Bhog.. (Saraswati Puja 2025).. Winner of the 2nd Prize.. Sadya High School..Many many thanks to Teachers and students for their efforts and hardworks in achieving this prestigious award..

Address

Vill:Sadya

713407

Telephone

+918670116325

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadya High School HM's Desk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sadya High School HM's Desk:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share