01/10/2023
গত কাল চাকুরী জীবনের অবসর কালিন আমার বিষ্ণুপুর উত্তর চক্রের শিক্ষক/ শিক্ষিকাদের সম্মাননা জ্ঞাপন -
"মাননীয় শিক্ষক মহাশয় প্রবীর বাবুর অবসর জীবন সুখ ও শান্তি তে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। প্রবীর বাবু আপনি আপনার অভিজ্ঞতা আর প্রজ্ঞা দিয়ে আমাদের সাহায্য করবেন এই আবদার রইল।"-বক্তা বিশিষ্ট শিক্ষক - যতীন ঘোষ।
প্রবীর বাবুর অবসর জীবন সুখের হোক এই কামনা করি।🙏🏻🙏🏻- বক্তা বিশিষ্ট শিক্ষক- রাজেশ ছাতাইত।
প্রবীর বাবু শিক্ষকজীবন থেকে অবসর নিলেও নানা সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে উনি আমাদের মধ্যে রয়ে যাবেন।বক্তা বিশিষ্ট শিক্ষক- জয় মা বাশুলি।
প্রবীর বাবুর অবসর জীবন সুন্দর ও সুখময় হোক। উনার নিরোগ কর্মতৎপর জীবনের ব্যাপ্তি ঘটুক ও বর্তমান কর্মময় জীবনের অবিচ্ছেদ্য ধারা অক্ষুণ্ন থাকুক এই কামনায় ইতি টানলাম।বক্তা বিশিষ্ট শিক্ষক-
বাসুদেব চ্যাটার্জ্জী।
প্রবীর বাবু, আপনি এবার বিশ্ব জোড়া পাঠশালা র শিক্ষক হলেন।বক্তা বিশিষ্ট শিক্ষক-সৌম্য সেনগুপ্ত।
অদ্য ৩০\৯\২০২৩ তারিখে বিষ্ণুপুর উত্তর চক্রের অধীন গোঁসাইবাড়ি মথুরামহল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী প্রবীর সেনের মহাশয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর উদ্দেশে লিখিত আমার এই কবিতাটি সকলের সম্মুখে পাঠ করে শোনাচ্ছি।
প্রবীরদা:আপনাকে
বৃন্দাবন ঘোষ
প্রধান শিক্ষক
জয়কৃষ্ণপুর কলোনি প্রাথমিক বিদ্যালয।
বিষ্ণুপুর উত্তর চক্র।
আমার পরম প্রিয় হে বন্ধু
তোমার গুনের তুলনা নাই,
তোমার মতো এমন সুহৃদ
তিন ভুবনে কোথায় পাই।
তোমাকে আমার হৃদয়ে রেখেছি
তুমি চিরজীবনের সাথি,
তোমায় অনেক বেসেছি ভালো
অশেষ আবেগে সদাই মাতি'।
পারে না বলতে কোন একজন
পায় নি তোমার কোন উপকার
সবার জন্য রেখেছো হে খুলে
সকল সময় গৃহের দ্বার।
সবারে আপন করেছ তোমার
বিপদ চিন্তা না করি কোনো,
এই খানেতেই তুমি যে মহান
সবার হিতের শুধু জাল বোনো।
তোমার সাথে যারাই মিশেছে
তারাই জানে তোমার হৃদয়,
"মা ভৈঃ"মন্ত্রে দীক্ষিত তুমি
তাই তো কিছুতে লাগে না ভয়।
বিদ্যালয়ে পাঠদান ছাড়াও
কর তুমি কত সমাজ সেবা,
কত জন এর হিসাব রেখেছে
দিতে চায় তার মূল্য কে বা।
তোমারে আমার হৃদয়ে রেখেছি
তোমায় ভোলা যায় না বলে,
প্রমাণ দিতে ডরাব না আমি
বুক ফেঁড়ে দেব তেমন হলে।
শিক্ষকতার পুণ্য ভূমিতে
করলে তুমি বহু বিচরণ,
আজ অবসর যাবার নিয়মে
কোন খেদ যেন রাখে না মন।
আজ অবসর কাল সূচনা
তুমি যদি সত্যি কর্মী হও,
জগতে পড়ে আছে কত কাজ
সেই কাজে নিয়ত যুক্ত রও।
ভালো থাকো সুস্থ থাকো তুমি
রাখ মন জগত কল্যাণে,
শান্তিময় হোক অবসর জীবন
আরাম আসুক বিমল প্রাণে।
শান্তিময় হোক অবসর জীবন
আরাম আসুক বিমল প্রাণে।।
আজ প্রবীর সেন মহাশয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর বিদ্যালয়ে উপস্থিত ছিলাম। তাঁর উদ্দেশে লেখা আমার এই কবিতাটি পাঠ করলাম।
প্রবীরবাবুকে জানাই আন্তরিক শ্রদ্ধা। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রবীর বাবুর অবসর একটা সরকারি প্রোটোকল মাত্র কারণ উনার মতো মানুষের কর্মজীবনের অবসর হয় না, উনি অবসর নিলে এই সমাজের অনেক ভালো কাজেরও অবসর ঘটবে। তাই উনি একই রকম কর্মতৎপর থাকুন, প্রাণবন্ত থাকুন এই কামনা করি।বক্তা বিশিষ্ট শিক্ষক-সৌরভ ঘোষ।
আজ সম্মানীয় প্রবীর বাবুর বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানটি খুব সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও প্রায় সমস্ত আমন্ত্রিত শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়াগণ উপস্থিত হয়েছিলেন। মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয় ও অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। স্কুলের ছাত্র ছাত্রী ও অভিভাবকদের আবেগ ছিল যথেষ্ট। স্কুলের শিক্ষক শিক্ষিকা দের আতিথেয়তা ও কর্মতৎপরতা ছিল খুবই ঐকান্তিক। সম্মানীয় শিক্ষক মদন বাবু অত্যন্ত দক্ষতা ও আন্তরিকভাবে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন। অতিথিদের মূল্যবান বক্তব্য ও স্কুলের ছাত্রীদের নৃত্যানুষ্ঠানে অনুষ্ঠানটি জমজমাট হয়েছিল। সবশেষে প্রবীর বাবুর মূল্যবান বক্তব্য ও পরামর্শ আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকবে। উনার অবসর জীবন সুস্থ ও আনন্দময় হয়ে থাকুক এই কামনা করি। ধন্যবাদ 🙏
বক্তা বিশিষ্ট শিক্ষক- নিমাই কোলে।
আরও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন, সকলকে ধন্যবাদ।