বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ রোভার স্কাউট গ্রুপ

  • Home
  • বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ রোভার স্কাউট গ্রুপ

বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ রোভার স্কাউট গ্রুপ বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ রোভার স্কাউট গ্রুপ

আমাদের প্রাক্তন ছাত্র মুরাদুল ইসলামের মৃত্যুতে বিটিসিবিএমটি কলেজ পরিবারের শোক------------------বান্দাইখাড়া টেকনিক্যাল অ্...
26/06/2026

আমাদের প্রাক্তন ছাত্র মুরাদুল ইসলামের মৃত্যুতে বিটিসিবিএমটি কলেজ পরিবারের শোক------------------
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ-এর প্রাক্তন ছাত্র মুরাদুল ইসলাম মৃত্যুতে কলেজ পরিবারে শোকের ছায়া নেমে আসে ।
তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, কর্মক্ষেত্র বা এলাকায় গভীর শোক, শূন্যতা এবং শোকের ছায়া নিয়ে আসে সহকর্মী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলেই শোকাহত। তিনি ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী,ছাত্র অবস্থায় এবং পরবর্তীতে নিষ্ঠা ও সততার সাথে প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রেখে গেছেন।
এক শোকবার্তায় কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, “প্রাক্তন ছাত্র মুরাদুল ইসলাম ছিলেন আমাদের প্রতিষ্ঠানের এক নিবেদিতপ্রাণ মেধাবী শিক্ষার্থী। তাঁর আকস্মিক মৃত্যুতে আমরা একজন দক্ষ প্রিয় ছাত্র ও মানবিক মানুষকে হারালাম, যা অপূরণীয় ক্ষতি।”
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য,মুরাদুল ইসলাম ২৪-০৬-২০২৬ খ্রি. তারিখ সকাল ৭টার সময় নিজ বাসভবন হাটুরিয়াতে ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

চাকুরী প্রত্যাশী ভাই বোনদের জন্য সুখবর---২২ জুন’২০২৬ সোমবার, সকাল ৯ ঘটিকায় সিভিসহ চলে আসুন নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোর...
20/06/2026

চাকুরী প্রত্যাশী ভাই বোনদের জন্য সুখবর---
২২ জুন’২০২৬ সোমবার, সকাল ৯ ঘটিকায় সিভিসহ চলে আসুন নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে-

28/05/2026

বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ,সম্মানিত সহকর্মীবৃন্দ ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন।
ঈদ মোবারক ❤️ تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ (তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম) আল্লাহ আমাদের এবং আপনাদের (নেক আমলগুলো) কবুল করুন, Ameen.

প্রাতিষ্ঠানিক পর্যায়ে কারিগরি শিক্ষায় অবদানের স্বীকৃতি স্বরুপ আত্রাই উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক প্রদান...
19/04/2026

প্রাতিষ্ঠানিক পর্যায়ে কারিগরি শিক্ষায় অবদানের স্বীকৃতি স্বরুপ আত্রাই উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক প্রদানকৃত সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহন করেন বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের পক্ষে অত্র কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ জনাব আব্দুর রহমান রিজভী।
আত্রাই উপজেলা একাডেমিক সুপার ভাইজার জনাব প্রদীপ কুমার সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) জনাব মো. নূরে আলম সিদ্দিক মহোদয়। ধন্যবাদ সংশ্লিস্ট সকলকে।

08/04/2026
02/04/2026

বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজের শিক্ষার্থীদের উপবৃত্তি ও উপকরণ সহায়তার টাকা সংক্রান্ত অত্যন্ত জরুরী নোটিশ-------------
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ ! বিটিসিবিএমটির শুভেচ্ছা গ্রহণ করুন।
বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ এর সকল ছাত্র-ছাত্রীদের সরকারি উপবৃত্তি ও উপকরণ সহায়তার টাকা জন্য অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় ডকুমেন্টস ০৯ এপ্রিল-২০২৬ মধ্যে অফিসে জমা দেওয়ার জন্য আহবান করা হলো। ইহা অতিব জরুরী বিধায় সঠিক সময়ে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে এর দায় কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করবে না। যারা ১ম কিস্তির টাকা পেয়েছেন তারাও উক্ত সময়ের মধ্যে কলেজে উপস্থিত হয়ে তথ্য-উপাত্ত আপডেট করতে হবে নইলে ২য় কিস্তির টাকা পাবেন না।
সঠিক সময়ে যোগাযোগ ও প্রয়োজনীয় পেপারস জমা এবং কলেজে উপস্থিতি নিশ্চিত না করলে কোন শিক্ষার্থীই উপবৃত্তি ও উপকরণ সহায়তার টাকা পাবেন না।
শুভেচ্ছান্তে;
মোঃ আব্দুর রহমান
অধ্যক্ষ
বিটিসিবিএমটি,আত্রাই,নওগাঁ।
০১৩০৯১৩২৮৪৬
০১-০৪-২০২৬

শিক্ষার্থীদের শ্রেণিমুখী করতে হোম ভিজিট কার্যক্রম, সিজন '২৬ (০১) __________________------------এইচএসসি বিএমটি তথা কারিগর...
01/04/2026

শিক্ষার্থীদের শ্রেণিমুখী করতে হোম ভিজিট কার্যক্রম, সিজন '২৬ (০১) __________________------------
এইচএসসি বিএমটি তথা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ উপবৃত্তি ও উপকরণ সহায়তার আওতায় একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে দুই কিস্তিতে টাকা পেয়ে থাকেন। সঠিক সময়ে উপবৃত্তি সংক্রান্ত তথ্য প্রয়োজনীয় ডকুমেন্টস কলেজে প্রদান না করায় শিক্ষার্থীরা উপবৃত্তি থেকে বাদ পড়ে যান। বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ এর শিক্ষার্থীদের সঠিক সময়ে উপবৃত্তি ফরম পূরণ ও নিয়মিত কলেজে উপস্থিত হওয়ার জন্য হোম ভিজিট কার্যক্রমের অংশ হিসেবে আজ বড়দাপাড়া গ্রামে কয়েকজন শিক্ষার্থীর বাড়িতে অভিভাবকদের সাথে এ সংক্রান্ত আলোচনায় সরাসরি নিজে অংশগ্রহণ করেন অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী । আশা করা যায় ভবিষ্যতে শিক্ষার্থীরা শ্রেণি কার্যক্রমে আরও বেশি অংশগ্রহণ করবেন। গুণগত শিক্ষা বিস্তারে ছাত্র-শিক্ষক অভিভাবক তথা সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
০১/০৪/২০২৬

25/03/2026

বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ এর প্রত্যেক শিক্ষার্থীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

Address

Https://goo.gl/maps/3yP5XXp6UULH9FBb8

6597

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 10:00 - 16:00
Saturday 09:00 - 17:00
Sunday 10:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ রোভার স্কাউট গ্রুপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share