Institute of Education and Dawah

Institute of Education and Dawah

Share

শিক্ষা ও দাওয়াত বিষয়ক ইনিস্টিউট

31/03/2026

🌸 হাম হলে কীভাবে সামলাবেন :-🌸
পোস্ট সেভ করুন ও শেয়ার করুন —
কোনো মায়ের সন্তান যেন না কষ্ট পায়।।

হামের প্রধান লক্ষণ:

🔸 হঠাৎ উচ্চ জ্বর (১০২–১০৪ ডিগ্রি)
🔸 চোখ লাল হওয়া, চোখ দিয়ে পানি পড়া ও আলোয় অস্বস্তি
🔸 নাক দিয়ে পানি পড়া ও কাশি
🔸 মুখের ভিতরে সাদা সাদা দানা (Koplik spots)
🔸 ৩–৪ দিন জ্বরের পর গায়ে লালচে দানা (rash) যা মুখ থেকে শুরু হয়ে পুরো শরীরে ছড়ায়
🔸 দুর্বলতা, খেতে না চাওয়া ও চোখের সমস্যা

এই লক্ষণ দেখলেই বুঝবেন — এটা হাম।

হাম হলে একটা ওষুধ খাইয়ে ঠিক হয়ে যাবে না।
সবচেয়ে বড় চিকিৎসা হলো — আপনার সতর্ক যত্ন ও ভালোবাসা ❤️

# # # হাম সামলানোর সঠিক উপায়:

**১. জ্বর নিয়ন্ত্রণ**
প্যারাসিটামল সিরাপ দিন (প্রতি ৮ কেজি ওজনের জন্য ১ চামচ করে)।
৬ ঘণ্টা পরপর। নিজে ডোজ ঠিক করবেন না — ডাক্তার দেখিয়ে নিন।

**২. শরীরে পানি ধরে রাখুন** 💧
বাচ্চা খেতে না চাইলেও অল্প অল্প করে পানি, ডাবের পানি, ওরস্যালাইন, দুধ বা স্যুপ খাওয়ান।

**৩. ভিটামিন A অবশ্যই দিন** 👁️
হামে শরীর থেকে ভিটামিন A কমে যায়। এতে চোখ শুকিয়ে যেতে পারে, রাতকানা হতে পারে এমনকি অন্ধত্বও হতে পারে। ডাক্তারের পরামর্শে ভিটামিন A সাপ্লিমেন্ট দিন।

**৪. পুষ্টিকর খাবার**
ডিম, দুধ, মাছ, ডাল, ফলমূল (বিশেষ করে কমলা, পেঁপে, গাজর) — যত বেশি পারেন খাওয়ান। পুষ্টি যত বেশি, সুস্থ হওয়া তত দ্রুত।

**৫. চোখের যত্ন**
ঘর অন্ধকার রাখুন। হালকা গরম পানিতে কাপড় ভিজিয়ে চোখ মুছিয়ে দিন। সমস্যা বাড়লে ডাক্তার দেখান। ।

**৬. কাশি ও অস্বস্তি**
হালকা গরম পানি বা লেবু পানি দিন।

**জটিলতা দেখলে দেরি করবেন না:**
শ্বাসকষ্ট, বুকে ঘড়ঘড় শব্দ, খিঁচুনি, অতিরিক্ত জ্বর বা শিশু অচেতন হয়ে গেলে **তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যান**।

**প্রতিরোধই সবচেয়ে বড় চিকিৎসা**
সময়মতো **MR / MMR টিকা** দিন। একটা টিকায় আপনার সন্তানকে এই কষ্ট থেকে বাঁচান। ।

**অন্যদের থেকে আলাদা রাখুন** — র‍্যাশ ওঠার আগে ও পরে অন্তত ৪ দিন। হাম খুবই ছোঁয়াচে। ।

হাম সাধারণ জ্বর নয়, কিন্তু সচেতনতা ও সঠিক যত্নে বেশিরভাগ শিশুই পুরোপুরি সুস্থ হয়ে যায়। ।

আপনার একটা শেয়ার যদি একটা শিশুকে বাঁচায়, তাহলেই আমার এই লেখা সার্থক। পোস্টটি সব গ্রুপে ওয়ালে শেয়ার করুন।।

Dr. Aminul Islam

01/03/2026

ইরানে আমেরিকা-ইসরাইলী বিমান হামলার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত
-----------------------------------------------------
একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হত্যা করা আন্তর্জাতিক কোন রীতিতেই পড়ে না - খেলাফত মজলিস

ঢাকা, ০১ মার্চ ২০২৬: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, 'পবিত্র রমজান মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যে হামলা চালিয়েছে তা শান্তিকামী সকল মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে। এই হামলার মধ্য দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রূপের আবারো বহিপ্রকাশ ঘটিয়েছে।

কোন স্বাধীন রাষ্ট্রের উপর হামলা আমরা মেনে নিতে পারি না। ইরানের সাথে আলোচনা চলমান থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের এই হামলা আন্তর্জাতিক রীতিনীতি বিরুদ্ধ। এমনকি ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের আইনও লঙ্ঘন করেছে। একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হত্যা করা আন্তর্জাতিক কোন রীতিতেই পড়ে না। এই হামলায় ইরানের একটি স্কুলের শতাধিক শিশুকে হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল মানবতাবিরোধী চরম অপরাধ করেছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমরা এই মুহূর্তেই ইরানি জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। শান্তিকামী বিশ্বকে আহ্বান করছি ইরানের পাশে দাঁড়ানোর জন্য। আরব দেশের জনগণকে আহবান করছি মার্কিন দখলদারিত্বের বিরুদ্ধে গর্জে উঠার জন্য। মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্টকারী রাষ্ট্র ইসরাইলকে রুখে দাঁড়ানোর জন্য।

আমরা বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানাচ্ছি, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ইরানে এই হামলার বিরুদ্ধে প্রস্তাব আনতে হবে এবং মার্কিন ও ইসরাইলের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ জানাতে হবে। বাংলাদেশের বিপ্লবী জনতা দখলদারদের বিরুদ্ধে তীব্র ঘৃণা প্রকাশ করছে।' খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলী বিমান হামলার প্রতিবাদে আজ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

আজ বাদ যোহর বায়তুল মোকাররম উত্তর গেটে খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব ডঃ মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক মো: আবদুল জলিল।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে ও মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমদ খন্দকার, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী, খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, ঢাকা মহানগর দক্ষিণ ওলামা সম্পাদক মাওলানা ফরিদ আহমদ হেলালী, শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার মতিউর রহমান।

সমাবেশ শেষে উত্তর গেট হতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বার্তা প্রেরক
(মনসুরুল আলম মনসুর)
প্রচার সম্পাদক
খেলাফত মজলিস, ঢাকা মহানগর দক্ষিণ

22/02/2026

শাহেদ আলম: আদালত থেকে আরবি শব্দ ইনসাফ ও ফায়সালা ‘বাদ’ দিতে হবে।

ফায়াজ শাহেদ: আপনার বাক্য থেকে ‘বাদ’ শব্দটা আগে বাদ দিন। তারপর ‘আদালত’ বাদ দিন। এই দুটোই আরবি শব্দ।

শাহেদ আলম: ওকে, ‘বাদ’ এর বদলে বাতিল বললাম।

ফায়াজ শাহেদ: বদলটাও আরবি শব্দ, বাতিলটাও আরবি শব্দ।

শাহেদ আলম: ধুর ফকিরনি!

ফায়াজ শাহেদ: ফকিরনিও আরবি শব্দ।

শাহেদ আলম: ফাজলামু মারাচ্ছো?

ফায়াজ শাহেদ: ফাজলামুও আরবি শব্দ।

শাহেদ আলম: তোমার বয়ান বন্ধ করো।

ফায়াজ শাহেদ: আল্লামাহুল ‘বয়ান’—সূরা আর রহমানে বর্ণিত কুরআনের শব্দ। তাই এটাও বাদ দেন।

শাহেদ আলম: তুই আওয়ামী লীগের চেয়ে খারাপ রে ফায়াজ

ফায়াজ শাহেদ: ‘আওয়াম’ আরবিতে ‘আম’ শব্দের বহু বচন। সুতরাং, এটাও বাদ দেন।

লিখেছেন: ফায়াজ শাহেদ

19/02/2026

সম্মানিত 'মা' দের ইবাদত করার সুযোগ দেয়া প্রয়োজন

18/02/2026

আহলান সাহলান মাহে রামাজান

রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আবারও সমাগত হলো পবিত্র রমজান মাস। বাংলাদেশের আকাশে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজানের নতুন চাঁদ দেখা গেছে।

12/11/2025

মিরপুর মডেল মাদরাসা

15/10/2025

মাশা আল্লাহ
ফুরকান আল রাদিন

11/10/2025

মাদ্রাসায় কেন শিক্ষক থাকে না?
কেন বারবার শিক্ষক পরিবর্তন করতে হয়?
👉 কারণ, বেশিরভাগ মাদ্রাসায় শিক্ষকদের ন্যাজা অধিকার
দেওয়া হয়না।অথচ মাত্র ৫টি বিষয় ঠিক ভাবেনিশ্চিত করলে
শিক্ষক আর মাদ্রাসা ছারবেন না -
১.যোগ্যতা অনুযায়ী বেতন
যোগ্য বেতন না দিলে,যোগ্য শিক্ষক থাকবেন না।
২.থাকার জন্য ভাল ব্যবস্থা
শিক্ষকদের জন্য আলাদা বা পর্দাসহ সুব্যবস্থা থাকতে হবে।
ছাত্রদের সাথে একত্রে রাখলে শিক্ষক সন্ত্রষ্ট হবেন না।
৩. ভালো খাবার
এই যুগে খারাপ খাবার কেউ মেনে নেয় না। তাই উন্নত মানের
খাবারের ব্যবস্থা জরুরী।
৪. সময়মতো বেতন প্রদান
প্রতি মাসের টাকা মাস শেষে দিয়ে দিতে হবে। বেতন আটকে
রাখলে শিক্ষক খেদমত করবেন না।

৫. উত্তম ব্যবহার
মুহতামিম/ পরিচালকের ব্যবহার ভালো হতে হবে। কারণ
ভালো ব্যবহার কঠিন কাজকেও সহজ করে দেয়।
কিন্তু দুঃখজনকভাবে, আজ অনেক মুহতামিম সাহেব
শিক্ষকদের সহকর্মী ভেবে নয়,বরং গার্মমেন্টস শ্রমিকের মতো
আচরণ করেন।( হাতেগোনা কিছু মুহতামিম এর ব্যতিক্রম আছেন)
তাই যদি মাদ্রাসায় শিক্ষক চান,আগে ভাবুন
আপনার মাদ্রাসায় এই ৫ টি গুণ আছে কি না।

আর যদি কখনো শিক্ষককে বিদায় করতে হয়, তবে অবশ্যই
সম্মানের সাথে বিদায় দিন।

মুফতি আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ
খতিব, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, ঢাকা

Want your school to be the top-listed School/college?