07/16/2024
SOP তে প্রোফেসরের নাম ও রিসার্চ মেনশন করা কতটুকু দরকার?
।
SOP মানে হলো Statement of Purpose। কিসের স্টেটমেন্ট তারা চাচ্ছে এটা আগে বোঝা দরকার। তারা জানতে চাচ্ছে আপনি কেনো পি এইচ ডি করবেন? কেনো এই ডিপার্টমেন্ট এই পি এইচ ডি করবেন? এই পি এইচ ডি কইরা আপনি কি করবেন? এই পি এইচ ডি এর মটিভেশন কি আপনার? এই ডিগ্রীর পরে আপনি কি করবেন? আপনারে নিয়া তাদের লাভ কি মানে আপনারে কেনো তারা নিবে? আপনার কবে থেইকা এই পি এইচ ডি করার ভূত মাথায় জাগছে? ইত্যাদি ইত্যাদি।
।
এখন আপনি যদি একজন বা ২ জন প্রোফেসরের নাম SOP তে দেন এবং তাদের রিসার্চ নিয়া কথা বলেন। তারপর বলেন যে তার রিসার্চ এর মত এই এই রিসার্চ আমি করছি। তাই আমার রিসার্চ ইন্টারেস্ট তার সাথে সম্পূর্ণ এলাইন করে। বা বললেন এমন রিসার্চ আমার নাই। কিন্তু আমি এই টাইপের রিসার্চ নিয়া এই এই পেপার পড়ছি। আমি এই এই কাজ এই ফিল্ড এ করতে চাই। তার জন্য আমি এই এই প্রোফেসরের সাথেই কাজ করতে চাচ্ছি। আমি দেখছি সে এই ফিল্ড এমনে তেমনে এই সেই কাজ করছে। তার ল্যাবে কাজ করার জন্যই আমি এই ডিপার্টমেন্ট এ আবেদন করতেছি।
।
এমন লিখলে আপনি কেন এই ডিপার্টমেন্ট এ পি এইচ ডি করবেন? - এই প্রশ্নের উত্তর পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। তাই এই প্রশ্নের উত্তরটি একদম সুন্দর করে দেয়ার জন্য SOP তে প্রোফেসরের নাম ও রিসার্চ নিয়ে একটা সেকশন দেয়া খুবই গুরুত্বপূর্ণ।
।
ধন্যবাদ
নিউটন নিয়োগী
গ্র্যাডুয়েট টিচিং এসিস্টেন্ট
সিরাকিউজ ইউনিভার্সিটি
সিরাকিউজ, নিউইয়র্ক।