American Bengali - PhD Community

American Bengali - PhD Community Welcome folks!

08/05/2024

স্বাধীন বাংলাদেশের জন্য শুভকামনা। এবার শান্তিতে পিএইচডি করতে পারবো। ❤️

IELTS/TOEFL সংক্রান্ত একটু গুরুত্বপূর্ণ টিপসবাংলাদেশের মানুষের অনেক হাস্যকর দিকের একটা হচ্ছে এখানে অনেকেই IELTS/TOEFL এর...
01/13/2024

IELTS/TOEFL সংক্রান্ত একটু গুরুত্বপূর্ণ টিপস

বাংলাদেশের মানুষের অনেক হাস্যকর দিকের একটা হচ্ছে এখানে অনেকেই IELTS/TOEFL এর জন্য প্রাইভেট পড়ে অথবা কোচিং এ যায়। দেখেন, English কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজের মত না, এইটা এমনভাবে বানানো হয়েছে যেন এইটা সব জায়গার মানুষ খুবই ইজিলি শিখতে পারে। এইজন্য দেখবেন English এ সব দেশের ভাষাই আছে, যেমন karma আর path এইসব বাংলা শব্দও কিন্তু English. এইসব কারণেই English এখন গ্লোবাল ল্যাংগুয়েজ। আর এই গ্লোবাল ল্যাংগুয়েজ শুখতে আপনি যদি কোচিং এ যাইতে হয় তাহলে আপনার মত বোকা আর কেউ নাই, আপনার আমেরিকা আসা লাগবে না। আপনি বাসায় বইসা হিন্দী সিরিয়াল দেখেন। আবার অনেকে দেখি ২/৩ মাস ধরে এইসব এক্সামের প্রিপারেশন নেয়। ভাই, আমি ৩ দিনের প্রিপারেশনে IELTS এ 8.0 পাইছি। এইটা খুবই ইজি এক্সাম। রেগুলার ইংলিশ মুভি দেখবেন আর ওদের ডায়লগগুলা বলার ট্রাই করবেন। এরপরে ২/৩ দিন কোশ্চেন প্যাটার্ন দেখে এক্সাম দিলেই দেখবেন ভালো স্কোর পাইছেন। অনেক ইম্পর্টেন্ট একটা টিপস দিলাম আপনাদের। মাথায় রাইখেন।

- জোয়াহেরুল হাসান (Joe)
PhD প্রত্যাশী, আমেরিকা

অনেকেই যারা স্প্রিং সেমিস্টারে আসছেন/আসবেন আমাকে নক দিয়ে বিমানের টিকেট নিয়ে জানতে চাচ্ছেন। বিশেষ করে অনেকেই বলছেন বিমানে...
01/03/2024

অনেকেই যারা স্প্রিং সেমিস্টারে আসছেন/আসবেন আমাকে নক দিয়ে বিমানের টিকেট নিয়ে জানতে চাচ্ছেন। বিশেষ করে অনেকেই বলছেন বিমানের টিকেটের দাম অত্যাধিক বেশি - কোন এয়ারলাইন্সে যাবেন, কোন এয়ারপোর্টে নামবেন, কীভাবে খরচ কমাবেন বুঝে উঠতে পারছেন না।

তাদের জন্য বলছি, এসব চিন্তা বাদ দেন। এত খরচের কথা চিন্তা করলে আপনার জন্য পিএইচডি না, এর থেকে ঢাবির লাইব্রেরিতে লাইন ধরে দাঁড়িয়ে থেকে বিসিএসের জন্য পড়েন। আর যদি আসলেই পিএইচডি করার ইচ্ছা থাকে - টার্কিশ, কুয়েতের মতো আজেবাজে এয়ারলাইন্সে উঠবেন না, যাবেন কাতার অথবা এমিরেটসের মতো ব্র‍্যাণ্ডের বিমানে। তা বলে আবার ফকিরের মতো ইকোনমি ক্লাসে না - বিজনেস ক্লাসের টিকেট কাটবেন। ইকোনমিতে যায় দিনমজুর-লেবাররা, পিএইচডি করতে যাচ্ছেন - আপনার মানসম্মান অন্যরকম। ইকোনমি ক্লাসে উঠে পিএইচডি ডিগ্রীর মানসম্মান ডুবায়েন না। আমার মতো বিজনেস ক্লাসে চড়েন, কমলার রস, আপেল জুস খান - মাথা এমনেই খুলবে, এক বছরেই কোয়ালিফাইং পাস করে ফেলবেন। বেস্ট অফ লাক!

আলী সাদেক সিকান্দার আল বখতিয়ার
Ph.D. Student (Qualifying Passed)

এর আগে গরু রান্নার রেসিপি দিয়েছিলাম, ঐটা নিয়া বাঙালির স্বভাবমত মানুষ ভেনভেনানি লাগায়া দিসে। গরু যারা খায় না তারা নাক...
01/03/2024

এর আগে গরু রান্নার রেসিপি দিয়েছিলাম, ঐটা নিয়া বাঙালির স্বভাবমত মানুষ ভেনভেনানি লাগায়া দিসে। গরু যারা খায় না তারা নাকি অত্যন্ত কষ্ট পাইসে। এত খাওয়া না খাওয়ার কথা হিসাব যারা করে তাদের পিএইচডি করতে আসার প্রয়োজন ই নাই আমার মতে। তাও আপনাদের সুবিধার্থে আজকে সেলমন মাছ এর রেসিপি দিচ্ছি।

সেলমন খুবই উন্নত প্রজাতির মাছ। ছোটকালে অনেকে সেলমন এর বাংলা পড়েছেন রুই, এইসব ভুয়া কথা ভুলে যান। এইটা লাল টুকটুকে একটা মাছ, দেখলেই একটা প্রিমিয়াম ফিল আসে। আর আমেরিকান রা অত কাটাকাটির নোংরামি তে যাইতে চায় না, তাই সুপারশপ এ কাটা ও পরিস্কার মাছ পাওয়া যায়। ওদের মন বড় হওয়া তে মাছের টুকরা ও থাকে বড়, আপনাদের না পোষাইলে টুকরা করে নিবেন।

সেলমন উইথ গার্লিক বাটার:

স্টেপ -১: সেলমন এর টুকরায় উপরে নিচে লবণ আর গোলমরিচ এর গুঁড়া মাখবেন। হলুদ, মরিচ, জিরা ইত্যাদি লামছাম দিতে যাবেন না। আপনি ছোটবেলা থেকে যে প্রজেক্ট এর কই খায়া আসছেন এই মাছ অমন না। হালকা তেলে ভাজবেন, বেশি কড়া যেন না হয়। উঠায়ে রাখবেন।

স্টেপ -২: একটু বাটার গলাবেন। আল্লার নামে আগুন বাড়ায় দিবেন না, কম কম রাখবেন যাতে না পুড়ে। একটু রসুন কুচি করে হালকা রং আসা পর্যন্ত ভাজবেন। এইখানে ভাজা মাছের টুকরা দিয়া একটু উল্টায়ে নিবেন, নামানোর আগে লেবুর রস ছিটায় দিবেন।

যেমনে মন চায় খাবেন।

-- মোহাম্মদ হামিন, ফিউচার পিএইচডি।

আপনারা অনেকেই যারা আমেরিকা আসার কথা ভাবছেন, তাদের আসলে রান্নাবান্না এখন থেকেই শেখা উচিত। এইখানে কেউ গরীব দের exploit করে...
01/01/2024

আপনারা অনেকেই যারা আমেরিকা আসার কথা ভাবছেন, তাদের আসলে রান্নাবান্না এখন থেকেই শেখা উচিত। এইখানে কেউ গরীব দের exploit করে বাসায় সস্তায় কামলা খাটায় না, নিজের কাজ নিজেরই করা লাগে। আপনাদের সুবিধার্থে আজকে একটা রেসিপি পোষ্ট করছি।

মঙ্গোলিয়ান বিফ: ( বিফ মঙ্গোলিয়া থেকে আনা লাগবে না, এইটা রেসিপির নাম )

স্টেপ - ১:
প্রথমে বিফ লম্বা চিকন স্ট্রিপ করে কাটবেন। বেশি বড় ও না বেশি ছোট ও না। এরপর সয় সস আর কর্ন স্টার্চ দিয়া মাখায়া এক ঘন্টা রাখবেন। কর্ন স্টার্চ না থাকলে ময়দা দিবেন। চাইলে লেবু দিবেন।

স্টেপ - ২:
বিফ তেলে ভাজবেন। এরপর উঠায়ে রাখবেন। ওই একই তেলে আদা রসুন বাটা দিয়া নাড়বেন। একটু রং আসলে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, টমেটো, সয় সস, ব্রাউন সুগার, কাঁচা মরিচ দিবেন দিয়া হালকা রান্না করবেন। ব্রাউন সুগার না থাকলে নরমাল চিনি দিবেন।

স্টেপ - ৩:
পাতিলে বাকি জিনিসের সাথে ভাজা বিফ দিবেন। একটু পানি দিবেন। তারপর যতক্ষণ নরম না হয় জাল দিবেন। নরম হইলে জাল দিয়ে পানি কমায়ে মাখা মাখা বানায়ে নামাবেন।

ভাত দিয়া খাবেন। ভাত রান্না না পারলে রাইস কুকার কিনবেন।

--মোহাম্মদ হামিন, ফিউচার পিএইচডি

আমেরিকাতে ফল-২৪ সিজন চলে, এর জন্যে অনেকেই পিএইচডি এপ্লিকেশন করছেন। আমাদের বাংলাদেশী উচ্চশিক্ষিত কমিউনিটি যারা এখানে আছি,...
01/01/2024

আমেরিকাতে ফল-২৪ সিজন চলে, এর জন্যে অনেকেই পিএইচডি এপ্লিকেশন করছেন। আমাদের বাংলাদেশী উচ্চশিক্ষিত কমিউনিটি যারা এখানে আছি, তারাও নতুন যোগ্য সদস্য পেলে খুশিই হই, কারণ যোগ্য দেশী ভাইব্রাদার আসলে কমিউনিটির ও একটা ওয়েট বাড়ে, অশিক্ষিত দেশী লোকজন যারা কোনোভাবে ডিভি লটারিতে ঢুকে পড়েছেন তাদেরকেও কমিউনিটি থেকে ভাগায়ে দেয়া যায়। যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি, চেষ্টা করবেন জিআরই পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করার। যেসব মানুষ জিআরই ছাড়া আসেন, তারা আসলে ভিতরে ভিতরে অতো মেধাবী হন না, হলে তো পরীক্ষা টা দিয়েই আসতেন।আমেরিকান বিশ্ববিদ্যালয় গুলো হয়তো উদার বিধায় আপনাকে গ্রহণ করেছে, কিন্তু আমরা গ্রহণ করবোনা। আর চেষ্টা করবেন যাতে উচ্চমাধ্যমিক টা নটরডাম কলেজ থেকে হয়, যদুমধু কলেজ থেকে পড়ে এসে ডেমিয়ান দের আড্ডায় ঢুকে পড়ার চেষ্টা উভয়ের জন্যেই বিব্রতকর।নিদেনপক্ষে ক্যাডেট কলেজ/ইংলিশ মিডিয়াম ও চলবে, কিন্তু চরফ্যাশন ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পড়লে আমেরিকায় উচ্চশিক্ষার স্বপ্ন না দেখাই ভালো, আপনারা বরং বিসিএস দিন।

12/30/2023

হলিউডের ছবি দেখে অনেকে মনে করেন, আমেরিকায় জীবন খুব আরামদায়ক। দিনের বেলা একটু আকটু কাজ করবেন, রাতে নাইটক্লাবে পার্টি করবেন, রাস্তায় রাস্তায় মাতলামি করবেন। এটা ভুল ধারণা। Ph.D. করতে আসলে আরামদায়ক বলে কিছু নেই। এখানে টুয়েন্টি ফোর সেভেন আপনাকে খাটতে হবে, কষ্ট করতে হবে।

এখানে আমেরিকানদের জীবনযাত্রা কেমন একটু বলি। তারা সকাল ৭টায় এসে অফিসে বা ল্যাবে ঢুকে, সন্ধ্যা ৫টায় বের হয়। এরপর তারা কিন্তু বারে মদ খেতে যায় না, সরাসরি বাসায় বা লাইব্রেরিতে পড়াশোনা করতে চলে যায়। এজন্য এখানে সন্ধ্যার পর কোনো গাড়িঘোড়া মানুষ দেখা যায় না। সবাই পড়াশোনা করছে। জানি অনেকেই আমার কথা বিশ্বাস করবেন না। এজন্য প্রমাণসহ ভিডিও দিলাম। দেখেন, রাস্তায় একটা মানুষও নাই।

এখন আমি কেন রাতের বেলা পড়াশোনা না করে বাইরে ঘুরছি সে কথা জিজ্ঞেস করবেন না। কোয়ালিফাইং পাস না করলে এসব বুঝানো সম্ভব না।

আলী সাদেক সিকান্দার আল বখতিয়ার
Ph.D. Student (Qualifying Passed)

বলা হয়ে থাকে, শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, “ শিখিবার কালে, বাড়িয়া উঠিবার সময়ে, প্রক...
12/30/2023

বলা হয়ে থাকে, শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, “ শিখিবার কালে, বাড়িয়া উঠিবার সময়ে, প্রকৃতির সহায়তা নিতান্তই চাই। গাছপালা, স্বচ্ছ আকাশ, মুক্ত বায়ু, নির্মল জলাশয়, উদার দৃশ্য—ইহারা বেঞ্চি এবং বোর্ড, পুঁথি এবং পরীক্ষার চেয়ে কম আবশ্যক নয়। “ রবীন্দ্রনাথ ঠাকুর এর অমর বাণী রে কিন্তু আমরা পাত্তা দেই নাই। আমেরিকান রা ঠিক ই দিচ্ছে।

এই দুইটা ছবি আমেরিকার একটা বিশ্ববিদ্যালয় এর। (বিশ্ববিদ্যালয় এর নাম ব্যাক্তিগত সুরক্ষার খাতিরে বলা হবে না। এইটাও আমেরিকাবাসী দের থেকে নেয়া একটা শিক্ষা, নিজের গোপন কথা গোপন রাখা ।) দেখেন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশে হরিণ ঘুরে বেড়াচ্ছে। দেখলেই ভালো লাগে, পড়ালেখায় মন বসে। আমাদের দেশের বিশ্ববিদ্যালয় এ হরিণ না, দেখা যায় খালি কুত্তা ঘুরতেসে। এই কারণেই দেখা যায় হরিণ আর কুত্তার যেমন ফারাক, দেশী বিশ্ববিদ্যালয় আর আমেরিকান বিশ্ববিদ্যালয় এর ও তেমন ফারাক। দুঃখজনক ব্যাপার। এই বিষয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

-- মোহাম্মদ হামিন, ফিউচার পিএইচডি।

এটা হচ্ছে টাইমস স্কয়ারে ক্রিসমাস। কী সুন্দর সুশৃঙ্খলভাবে মানুষ ক্রিসমাস উদযাপন করছে। বাংলাদেশ হলে দেখতেন প্রচণ্ড ভিড়ে মা...
12/27/2023

এটা হচ্ছে টাইমস স্কয়ারে ক্রিসমাস। কী সুন্দর সুশৃঙ্খলভাবে মানুষ ক্রিসমাস উদযাপন করছে। বাংলাদেশ হলে দেখতেন প্রচণ্ড ভিড়ে মানুষ হাঁটার জায়গাই থাকতো না, আর সেই ভিড়ের মধ্যে কিছু টিনেজার হাত পা নাচিয়ে অসভ্যের মত টিকটক করতো। সভ্য দেশে থাকার এটাই হচ্ছে সুবিধা। এখানে কোন কোলাহল নেই, মানুষের প্রযুক্তি নির্ভরতা নেই। তাই দেশে যেসব শিক্ষিত এবং সংস্কৃতিতিবান মানুষজন আছেন, অসভ্য দেশে থাকতে না চাইলে পিএইচডির সুবাদে আমেরিকায় চলে আসতে পারেন। তবে শর্ত প্রযোজ্য।

- জোয়াহেরুল হাসান (Joe) (PhD প্রত্যাশী, আমেরিকা)

12/23/2023

কি লাভ PhD করে, যদি সেটা আমেরিকা থেকেই না হইলো? PhD করলেই সেটাকে PhD বলা যায়না।

গোলাম মাহমুদ, PhD, USA.

Address

75 College Drive
Montevallo, AL
35115

Website

Alerts

Be the first to know and let us send you an email when American Bengali - PhD Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category