Be Unique; Be The Best

Be Unique; Be The Best

Share

Founder: www.masjid.life
Consultant: Abul Khair Group

05/06/2026

বেশিরভাগ মানুষ Excel শেখে না কারণ তারা ভুল জায়গা থেকে শুরু করে। তারপর মনে করে "আমার দ্বারা হবে না" - আসলে সমস্যাটা Excel-এ না, শেখার পদ্ধতিতে। এআই ইউজ করতে জানলে এইটা তো আরও সহজ!

১. প্রথম ৭ দিন শুধু বেসিক ধরুন! শিখুন: AutoFill, Filter, Format, SUM, AVERAGE - এই ৫টা। এই ৫টা দিয়েই ছোট ডাটা সাজানো শুরু করতে পারবেন, confidence আসবে।

২. পরের ৭ দিনে অফিসে লাগার মতো 5 টি ফাংশন শিখুন! ChatGPT-তে লিখুন: "আমি Excel নতুন শিখছি। IF, VLOOKUP, XLOOKUP, COUNTIF, SUMIF - এই ফাংশনগুলো খুব সহজ বাস্তব উদাহরণ দিয়ে একটা একটা করে শেখাও।"

টোটাল এই ১০টা ফাংশন জানলে যেকোনো অফিসের যে কোন ধরনের রিপোর্ট বানাতে পারবেন।

৩. তৃতীয় ধাপে নিজের কাজটাই Excel-এ করুন! ChatGPT-তে লিখুন: "আমার কাছে [বিক্রির হিসাব / অ্যাটেনডেন্স / খরচের লিস্ট] আছে। এই ডাটা দিয়ে Excel-এ কীভাবে রিপোর্ট বানাবো? স্টেপ বাই স্টেপ বলো।"

নিজের কাজে apply করলেই শেখাটা মাথায় গেঁথে যাবে একদম।

৪. ভুল হলে ভয় পাবেন না - এটাই সবচেয়ে বড় ধাপ! ChatGPT-তে লিখুন: "Excel-এ আমি এই formula লিখলাম [formula দিন], কিন্তু কাজ করছে না। কী ভুল হয়েছে বলো।"

Excel শেখা মানেই ভুল করতে করতে শেখা - প্রতিটা error আসলে একটা lesson।

শুরুটা কঠিন মনে হয়। শেখাটা আসলে না।

আজ মাত্র ১০ মিনিট দিলে এক বছর পরে নিজেই অবাক হয়ে যাবেন রেজাল্ট দেখে।

সেইভ + শেয়ার :)

28/05/2026
Want your school to be the top-listed School/college?