08/03/2026
বিএলএলএস স্কুলের পিআর এবং জিআরপিএস ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য একটি করে বাংলা বইয়ের পাঠাগার চালু রয়েছে। এই পাঠাগারে শিশুদের উপযোগী বিভিন্ন বাংলা বই রাখা আছে। শিক্ষার্থীরা চাইলে:
• বিরতির সময় বই পড়তে পারবে,
• বই বাড়িতে নিয়ে গিয়ে পড়তে পারবে।
বই পড়া শেষে সেটি পাঠাগারে ফেরত দিতে হবে। অভিভাবকরা চাইলে তাঁদের সন্তানদের জন্য পাঠাগার থেকে বই নিতে পারবেন যাতে শিশুদেরকে বাংলা বই পড়তে উৎসাহিত করা যায়।
আশা করি এই উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের মাঝে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আগ্রহ বৃদ্ধি করতে সহায়ক হবে। পাঠাগার সংক্রান্ত বাড়তি তথ্যের জন্য অ্যাডমিন ম্যানেজারের সাথে যোগাযোগ করতে পারেন (৮৫৮০৪০০৯)।
06/03/2026
বিএলএলএস স্কুলের পিআর এবং জিআরপিএস ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য একটি করে বাংলা বইয়ের পাঠাগার চালু রয়েছে। এই পাঠাগারে শিশুদের উপযোগী বিভিন্ন বাংলা বই রাখা আছে। শিক্ষার্থীরা চাইলে:
• বিরতির সময় বই পড়তে পারবে,
• বই বাড়িতে নিয়ে গিয়ে পড়তে পারবে।
বই পড়া শেষে সেটি পাঠাগারে ফেরত দিতে হবে। অভিভাবকরা চাইলে তাঁদের সন্তানদের জন্য পাঠাগার থেকে বই নিতে পারবেন যাতে শিশুদেরকে বাংলা বই পড়তে উৎসাহিত করা যায়।
আশা করি এই উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের মাঝে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আগ্রহ বৃদ্ধি করতে সহায়ক হবে। পাঠাগার সংক্রান্ত বাড়তি তথ্যের জন্য অ্যাডমিন ম্যানেজারের সাথে যোগাযোগ করতে পারেন (৮৫৮০৪০০৯)।
01/03/2026
সম্প্রতি “এ” লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিএলএলএস স্কুলের শিক্ষার্থীরা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। এই সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানাই সকল শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষিকামণ্ডলীকে—যাঁদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছে।
একই সঙ্গে বিএলএলএস-এর ম্যানেজমেন্ট কমিটি, স্কুল সাব-কমিটি, স্বেচ্ছাসেবকবৃন্দ এবং সকল শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি—আপনাদের আন্তরিক সহযোগিতা ও প্রেরণায় স্কুলটি ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে।
সবার প্রতি আন্তরিক ধন্যবাদ।
শুভেচ্ছান্তে,
বিএলএলএস স্কুল টিম
“বিএলএলএস – বাংলার বাতিঘর”
22/02/2026
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বিএলএলএস বরাবরের মতোই এ বছরও নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে—
১) অ্যাসেম্বলিতে একুশের গানে কণ্ঠ মেলানো,
২) একুশের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা,
৩) প্রাথমিক শিক্ষার্থীদের হাতের লেখা প্রতিযোগিতা,
৪) প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের মাঝে শিশুতোষ ছড়া ও গল্পের বই বিতরণ।
৫) বাংলাদেশ হাইকমিশনে বিএলএলএস স্কুলের শিক্ষার্থীদের একুশে ভিত্তিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ।
ছোটদের জন্য বইগুলো সৌজন্য হিসেবে প্রদান করেছেন বিএলএলএস-এর শুভাকাঙ্ক্ষী, লেখক ও প্রকাশক, অনার্য প্রকাশনীর কর্ণধার শফিক ভাই। তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
20/02/2026
"অমর একুশে – আমাদের প্রেরণা"
একুশে ফেব্রুয়ারি বাঙালির চেতনা, গর্ব ও আত্মত্যাগের প্রতীক। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার স্বীকৃতির দাবিতে রাজপথে নামা ছাত্র-জনতার রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার পথ। সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেক ভাষা শহিদের আত্মদানে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের ভাষার অধিকার।
ভাষা শুধু মনের ভাব প্রকাশের মাধ্যম নয়—এটি আমাদের সংস্কৃতি, ইতিহাস ও অস্তিত্বের ভিত্তি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএলএলএস গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে সেইসব শহিদদের, যাঁদের ত্যাগ আমাদের পথ দেখায়।
আসুন, বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও আগামী প্রজন্মের মাঝে ভাষার প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে আমরা সবাই একসাথে কাজ করি।
বিএলএলএস - বাংলার বাতিঘর।
14/02/2026
বিএলএলএস স্কুলের জুরং ইস্ট ক্যাম্পাসের খুদে শিক্ষার্থীরা উৎসাহ ও আনন্দের সঙ্গে চীনা নববর্ষ উদ্যাপন করেছে।
এই উৎসব আমাদের কাছে শুধু আনন্দেরই নয়, বরং বিভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও সৌহার্দ্যের বার্তা বহন করছে।
সকলের জীবনে বয়ে আনুক নতুন আশা, সৌভাগ্য ও সাফল্য।
সবার জন্য শুভ চীনা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা!
02/02/2026
সম্মানিত অভিভাবকবৃন্দ,
সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
বিএলএলএস এর মেরিডিয়ান ও গ্রিনরিজ স্কুল ক্যাম্পাসে বাংলা বইয়ের ক্ষুদ্র গ্রন্থাগার রয়েছে। এটি শিক্ষার্থীদের বাংলাপঠন ও লেখনশৈলীর উৎকর্ষ সাধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
গ্রন্থাগারগুলো স্কুলদিবসে(শনিবার, স্কুল ক্যালেন্ডার অনুযায়ী) পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য উভয় ক্যাম্পাসে একাধিক স্বেচ্ছাসেবী প্রয়োজন। গ্রন্থাগার পরিচালন ও অ্যাডমিনের কাজে সহযোগিতায় আগ্রহী প্রার্থীকে যোগাযোগের অনুরোধ করা হচ্ছে (মুঠোফোন: ৮৫৮০৪০০৯,ইমেইল: [email protected]) আগামী রবিবারের(৮ই ফেব্রুয়ারি, ২০২৬) মধ্যে।
স্বেচ্ছাসেবায় উৎসাহের জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। বিএলএলএস আহ্বানকারী সদস্যদের এই স্বেচ্ছাসেবামূলক কাজে অবদানের জন্য তাঁদের প্রশংসাপত্র প্রদান করবে।
বিএলএলএস - সর্বদা বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষ সাধনে নিবেদিত।
30/01/2026
বিএলএলএস স্কুলের অভিভাবক ও শিক্ষার্থীদের অবগতির জন্য সেমিস্টার ১ এর ক্যালেন্ডার সংযুক্ত করা হলো।
16/06/2025
Update on Janaza Timing of Capt Md Zahrul Alam’s Janaza :
Dear Colleagues/Friends/Well wishers,
it is with heavy heart I have to inform you all that Capt Md Zahurul Alam (BMA 3rd Batch, Ex Principal, MNA, Singapore) passed away on 15 June 2025 evening at Ng Teng Fong Hospital, Singapore. Innalillahe Wainna Ilaihe Raajeun. 1. Late Capt Alam will be open for paying last respect in Singapore
between 10 am to 12 pm
on Monday, 16 June 2025
at 89 Geylang Bahru #01-2738, Singapore (339697).
2. Late Capt Alam's 1st Namaz e Janaza will be held
at about 1:10 pm after JOHOR PRAYERS on 16/06/2025.
at ANGULIA MOSQUE, 265 Serangoon Rd, S (218099).
3. Late Capt Alam's 2nd Namaz e Janaza will be held in Dhaka and will be buried at Banani Gorosthan on 17/06/25.
All well wishers are kindly requested to attend the Janaza.