12/02/2026
🇸🇪 সুইডেনে উচ্চশিক্ষা: একজন শিক্ষার্থীর মাসিক খরচ কত? (২০২৬ আপডেট)
সুইডেনে একজন শিক্ষার্থীর মাসিক খরচের হিসাব নিচে দেওয়া হলো:
১. লিভিং কস্ট (ইমিগ্রেশন রিকোয়ারমেন্ট):
সুইডিশ মাইগ্রেশন এজেন্সি (Migrationsverket) অনুযায়ী, ২০২৬ সালে একজন শিক্ষার্থীর ভিসার জন্য মাসিক কমপক্ষে ১০,৫৮৪ SEK (সুইডিশ ক্রোনা) ব্যাংক ব্যালেন্স দেখাতে হয় (যা বাংলাদেশি টাকায় প্রায় ১,২৫,০০০ - ১,৩৫,০০০টাকা)। তবে বাস্তবে মিতব্যয়ী হলে এর চেয়ে কমে সম্ভব। আবার শহরের উপর নির্ভর করে খরচ বেশ কম বেশি হতে পারে। আপনি যদি মালমো শহরে থাকেন তাহলে থাকা বাবদ 5০,০০০ টাকা (শেয়ারড রুম) এবং খাওয়া বাবদ ২০,০০০ টাকা যথেষ্ট। আর থাকে যাতায়াত বাবদ ৯,০০০-১০,০০০ টাকা। হাত খরচ আপনার নিজের উপর। মানে আপনি আপনি যদি একটু হিসাব করে চলেন তাহলে ৮০,০০০-৯০,০০০ টাকাই যথেষ্ট।
২. খরচ কমানোর কিছু প্রো-টিপস:
* স্টুডেন্ট ইউনিয়ন কার্ড (Mecenat): এই কার্ডটি থাকলে ট্রেন টিকিট, কফি শপ এবং বিভিন্ন আউটলেটে বড় ধরণের স্টুডেন্ট ডিসকাউন্ট পাওয়া যায়।
* বাসা নির্বাচন: স্টকহোম বা গোথেনবার্গের মতো বড় শহরের বাইরে ছোট শহরগুলোতে (যেমন: লিনশোপিং বা লুন্ড) থাকার খরচ বেশ কম।
* রান্না করে খাওয়া: সুইডেনে বাইরে খাওয়ার খরচ অনেক বেশি। নিজে রান্না করলে খাবার খরচ ২০,০০০ টাকার মধ্যে রাখা সম্ভব।
* সেকেন্ড হ্যান্ড কালচার: সুইডেনে আসবাবপত্র বা শীতের কাপড় কেনার জন্য 'Second-hand' শপ খুব জনপ্রিয়। এখান থেকে নামমাত্র মূল্যে অনেক কিছু কেনা যায়। আবার ফেসবুকে কিছু গ্রুপ আছে যেখানে ফ্রিতে অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায়।
৩. পার্ট-টাইম জবের সুযোগ:
সুইডেনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের সময়ের কোনো আইনি সীমাবদ্ধতা নেই (যতক্ষণ পড়াশোনা ঠিক থাকে)। একজন শিক্ষার্থী পার্ট-টাইম কাজ করে মাসে সাধারণত 15000 থেকে 20.000 SEK আয় করতে পারেন, যা দিয়ে তার মাসিক খরচ অনায়াসেই চলে যায় এবং কিছু টাকা সেভিংস সম্ভব। আর সামারের ছুটিতে ফুলটাইম কাজ করা যায় এবং মাসে 2/3 🇸🇪 সুইডেনে উচ্চশিক্ষা: একজন শিক্ষার্থীর মাসিক খরচ কত? (২০২৬ আপডেট)
সুইডেনে পড়াশোনার মান যেমন উন্নত, জীবনযাত্রার মানও তেমন উন্নত। ২০২৬ সালের বর্তমান বাজারদর এবং ইমিগ্রেশনের নিয়ম অনুযায়ী একজন শিক্ষার্থীর মাসিক খরচের হিসাব নিচে দেওয়া হলো:
১. লিভিং কস্ট (ইমিগ্রেশন রিকোয়ারমেন্ট):
সুইডিশ মাইগ্রেশন এজেন্সি (Migrationsverket) অনুযায়ী, ২০২৬ সালে একজন শিক্ষার্থীর ভিসার জন্য মাসিক কমপক্ষে ১০,৫৮৪ SEK (সুইডিশ ক্রোনা) ব্যাংক ব্যালেন্স দেখাতে হয় (যা বাংলাদেশি টাকায় প্রায় ১,২৫,০০০ - ১,৩৫,০০০টাকা)। তবে বাস্তবে মিতব্যয়ী হলে এর চেয়ে কমে সম্ভব। আবার শহরের উপর নির্ভর করে খরচ বেশ কম বেশি হতে পারে। আপনি যদি মালমো শহরে থাকেন তাহলে থাকা বাবদ ৫০,০০০ টাকা (শেয়ারড রুম) এবং খাওয়া বাবদ ২০,০০০ টাকা যথেষ্ট। আর হাত খরচ আপনার নিজের উপর। মানে আপনি আপনি যদি একটু হিসাব করে চলেন তাহলে ৮০,০০০-৯০,০০০ টাকাই যথেষ্ট।
২. খরচ কমানোর কিছু প্রো-টিপস:
* স্টুডেন্ট ইউনিয়ন কার্ড (Mecenat): এই কার্ডটি থাকলে ট্রেন টিকিট, কফি শপ এবং বিভিন্ন আউটলেটে বড় ধরণের স্টুডেন্ট ডিসকাউন্ট পাওয়া যায়।
* বাসা নির্বাচন: স্টকহোম বা গোথেনবার্গের মতো বড় শহরের বাইরে ছোট শহরগুলোতে (যেমন: লিনশোপিং বা লুন্ড) থাকার খরচ বেশ কম।
* রান্না করে খাওয়া: সুইডেনে বাইরে খাওয়ার খরচ অনেক বেশি। নিজে রান্না করলে খাবার খরচ ২০,০০০ টাকার মধ্যে রাখা সম্ভব।
* সেকেন্ড হ্যান্ড কালচার: সুইডেনে আসবাবপত্র বা শীতের কাপড় কেনার জন্য 'Second-hand' শপ খুব জনপ্রিয়। এখান থেকে নামমাত্র মূল্যে অনেক কিছু কেনা যায়। আবার ফেসবুকে কিছু গ্রুপ আছে যেখানে ফ্রিতে অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায়।
৩. পার্ট-টাইম জবের সুযোগ:
সুইডেনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের সময়ের কোনো আইনি সীমাবদ্ধতা নেই (যতক্ষণ পড়াশোনা ঠিক থাকে)। একজন শিক্ষার্থী পার্ট-টাইম কাজ করে মাসে সাধারণত ১৫,০০০ থেকে ২০,০০০ SEK আয় করতে পারেন, যা দিয়ে তার মাসিক খরচ অনায়াসেই চলে যায় এবং কিছু টাকা সেভিংস সম্ভব। আর সামারের ছুটিতে ফুলটাইম কাজ করা যায় এবং মাসে ২,৫০,০০০- ৩,০০০০০ টাকা ইনকাম করা সম্ভব।
সুইডেনে প্রথম যাওয়ার সময় অন্তত 5/6 মাসের খরচ সাথে রাখা বুদ্ধিমানের কাজ, কারণ কাজ খুঁজে পেতে কিছুটা সময় লাগতে পারে। আর কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন।
#সুইডেন #উচ্চশিক্ষাসুইডেন