Quranic Truth

Quranic Truth

Compartilhar

Removing Religious Darkness & Confusion especially about Islam based on Quran

05/12/2025

🔥😭🔒 # "নামাজ এবং সালাত" সম্পর্কিত সঠিক বিশ্লেষণ, বাস্তবায়ন ও বিভ্রান্তি নিরসন: (পর্ব-২)

🔥প্রসঙ্গ: সালাতুল উসত্বা🔥

🔸🔸বিসমিল্লাহির রহমানির রহিম🔸🔸

❣️ যারা নিজের মতের ১৮০° বিপরীত হলেও কোরআন মানতে আগ্রহী, তাদের জন্য বিনয়াবনত নিবেদন।❣️

🔒"সালাতুল উসত্বা" কথাটি অনেককেই "প্রচলিত নামাজ" নিয়ে মারাত্মক বিভ্রান্তিতে ফেলেছে। হৃদয় দিয়ে কিছুদিন কোরআন পড়ার পর তারা সকলেই বুঝতে পারছে যে, কোরআনের "সালাত" প্রচলিত নামাজ হতেই পারে না, তবুও তারা তা ছাড়তে পারছে না, "সালাতুল উসত্বা (2:238), ওজু (4:43, 5:6), সালাতুল ফজর ও সালাতুল ঈশা (24:48), কুরআনে এমন কিছু "শব্দ বা শব্দগুচ্ছ বা ধারণা" থাকার কারণে। যেমন, "সালাতুল উসত্বা" কে "মধ্যবর্তী নামাজ" হিসেবে অনুবাদ করার কারণে, semi-guided হয়ে "মধ্যবর্তী নামাজ" এর ২ পাশে আরো ২ ওয়াক্ত বা ৪ ওয়াক্ত, একুনে ৩ ওয়াক্ত বা প্রচলিত ৫ ওয়াক্ত নামাজ আছে বলে মনে করছে। অথচ, প্রচলিত ৫ ওয়াক্ত নামাজ Zoroastrian-দের মত almost same ওজু সহ almost same ৫ ওয়াক্ত নামাজ। তো ধারাবাহিকতায় ২নং সূরা আগে আসায় আগে "সালাতুল উসত্বা" নিয়ে বিভ্রান্তি নিরসনে লেখার সামান্য এই প্রয়াস!

📢 এখন, মূল বিষয়ে আসা যাক। "সালাতুল উসত্বা" কথাটি 2:238 নম্বর আয়াতে এসেছে। কিন্তু 2:238 এর আলোচনার প্রসঙ্গ 2:226 থেকে শুরু হয়েছে "তালাক্ব" শব্দটি অন্তর্ভুক্তির মাধ্যমে। আর, 2:242 এ গিয়ে শেষ হয়েছে। কোরআনে আল্লাহ 2:242 এ গিয়ে প্রসঙ্গের ইতি টেনেছেন যে, "এভাবে আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা (یُبَیِّنُ) করেন"।

🔐 তো আল্লাহ "এভাবে", স্পষ্টভাবে "পারিবারিক সম্পর্ক" এর কতকগুলো দিক Marriage, Divorce & Re-marriage নিয়ে "বিস্তারিত বর্ণনা" করার পরও আমরা "নামাজ পড়ার মতন শারীরিক ক্রিয়াকলাপ" টেনে এনে সেটিকে "অস্পষ্ট" বানানোর চেষ্টা করছি! আলাপটা কি নিয়ে? একবারও তা ভেবে দেখলামনা!! নামাজ আবিষ্কার করে ফেললাম!!!

💠 এখন, প্রথমে কোরআনের আয়াতে আসা যাক।
حَٰفِظُواْ عَلَى ٱلصَّلَوَٰتِ وَٱلصَّلَوٰةِ ٱلۡوُسۡطَىٰ وَقُومُواْ لِلَّهِ قَٰنِتِينَ (2:238)
প্রচলিত অনুবাদ: তোমরা সালাতসমূহ ও মধ্যবর্তী সালাতের হিফাযত কর এবং আল্লাহর জন্য দাঁড়াও বিনীত হয়ে। (বায়ান ফাউন্ডেশন)

🎙️🚨💧🔥অথচ, এর ১ম অংশ: "حٰفِظُوۡا عَلَی الصَّلَوٰتِ"
এর حٰفِظُوۡا শব্দগুচ্ছের মধ্যে وۡا হচ্ছে তাদের "সর্বনাম/Pronoun/দ্বমির", যাদেরকে সম্বোধন করা হয়েছে (Direct Addressee), অর্থাৎ এর অর্থ "তারা/they".

♦️আর,حفظ মূল এর অর্থ hold; keep; keep up; maintain (বজায় রাখো); preserve; uphold; conserve; retain; save; secure; shield; store; sustain; defend; protect; safeguard; cling to; adhere to; stick to; be devoted to; be faithful to; be loyal to; abide by (মেনে চলা) comply with (পরিপালন করা); conform to; take custody of; abide by; carry out; execute; follow; fulfill; honor; keep faith with; keep to; live up to; make good; meet; observe; perform; respect; keep faith with; conserve; guard; have in custody etc.

💠 সুতরাং حافظ অর্থ upholder, maintainer, preserver, retainer, follower, complier etc.

🔷 সুতরাং حٰفِظُوۡا অর্থ They are maintainer/complier/follower etc. (ح এর পরে "আলিফ" থাকার কারণে, তা Doer/Performer/কর্তা বা কর্ম সম্পাদনকারী)

🔶আর, على এর অর্থ হচ্ছে at; on; upon; over; by; through; over and above; despite=in spite of (সত্ত্বেও); against; on the contrary=on the other hand (পক্ষান্তরে/অপরদিকে); in addition to; on top of; according to=as per (অনুসারে); in accordance with; pursuant to (অনুগামী/অনুসারী); commensurate with (সমানুপাতে, সামঞ্জস্যে); in conformity with (মিলিয়ে/অনুসারে/সামঞ্জস্য রেখে); as, depending on, to (one's taste, mind, etc.); on the basis of (ভিত্তিতে), on the strength of, by virtue of (বদৌলতে), in the state of (অবস্থায়); in the manner of (উপায়ে) etc.

🔎 আরেকটি বিষয় লক্ষণীয় যে, পৃথিবীর সমস্ত কোরআন অনুবাদক একটি বিষয়কে অগ্রাহ্য করেছেন। আর তা হলো - কোন শব্দের সাথে সম্পর্কিত "preposition /পদান্বয়ী অব্যয়/হারফু জার" যে ওই শব্দের অর্থটিকে আরো নির্দিষ্ট করে তোলে, ভিন্ন অর্থ, এমনকি বিপরীত অর্থ পর্যন্ত দেয় - এই ব্যাপারটিকে।

💜 তদ্রূপ, حٰفِظُوۡ এর পরে عَلَی থাকার কারণে তা they are maintanter/compiler/follower এ ধরনের অর্থগুলিকে নির্দিষ্ট করে।

💙 আর, الصَّلَوٰتِ এর ال "অনন্য/আলোচনাধীন/আলোচ্য/বিশেষ/নির্ধারিত" প্রসঙ্গকে নির্দেশ করছে।

🔶 আর, صَّلَوٰتِ (plural) শব্দের অর্থ এখানে Relationships বা Followings. অর্থাৎ সম্পর্কসমূহ অথবা যেসব Followings বা "অনুসরণীয় নির্দেশসমূহ" রয়েছে, সেগুলিকে বোঝাচ্ছে।

সালাত সম্পর্কে আরো একটু জানতে কমেন্টে দেওয়া লিংকটিতে প্রবেশ করতে পারেন।

🔷 সুতরাং حٰفِظُوۡا عَلَی الصَّلَوٰتِ এর অনুবাদ দাঁড়াচ্ছে, They are complier in accordance with the followings; they are upholder as per the followings, they are maintainer according to the followings (the commandments of God to be followed in this very context).

♦️আক্ষরিক অনুবাদ: (আলোচ্য প্রসঙ্গে) তারা (হয়ে ওঠে) রক্ষাকারী, (আলোচ্য ক্ষেত্রে আল্লাহর দেয়া) বিশেষ অনুসরণীয় নির্দেশসমূহ অনুসারে ।

🔥 Fluent Translation: They are maintainer/upholder/complier as per the followings.

সরল অনুবাদ: তারা অনুসরণীয় নির্দেশগুলো অনুসারেই রক্ষাকারী (হয়/হয়ে ওঠে)।

💠 আর, আয়াতের ২য় অংশ: "وَالصَّلٰوۃِ الۡوُسۡطٰی" শব্দগুচ্ছের মধ্যে و অর্থ হচ্ছে and/especially/at the same time.

আর, وُسۡطٰی এর শেষে ى থাকার কারণে এখানে وُسۡطٰ এর অধীন (under, subject to), শর্তযুক্ত (conditional) ইত্যাদি, যা adjective এর মত অর্থ দেয়। অতএব, وُسۡطٰی শব্দগুচ্ছের অর্থ হচ্ছে fair (ন্যায্য); balanced (সুষম); justified (ন্যায়সঙ্গত); non-extreme (চরমপন্থা বিহীন); befitting (মানানসই); appropriate, right, proper (যথাযথ); ordinary, usual (সাধারণ); natural (স্বাভাবিক) etc.

অতএব, الصَّلٰوۃِ الۡوُسۡطٰی এর অর্থ হচ্ছে the balanced/non-extreme/justified/ordinary/natural/befitting following.

অর্থ: বিশেষ করে, সুষম/ন্যায়ানুগ/মানানসই অনুসরণ।

অর্থাৎ পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে তা কাটছাঁট বা সংযোজন-বিয়োজন করে করে মানানসই করে নেওয়ার সুযোগ রয়েছে।

💙 আয়াতের ৩য় অংশ: وَقُوۡمُوۡا لِلّٰہِ قٰنِتِیۡنَ এর وَقُوۡمُوۡا শব্দগুচ্ছের মধ্যে و অর্থ "এবং" আর قُوۡمُوۡا এর শেষে থাকা وۡا এর অর্থ حٰفِظُوۡا শব্দগুচ্ছের মধ্যে وۡا এর মত; অর্থাৎ "তারা/they" এবং قُوۡمُ এর আদিমূল (proto root) قم ও এর ক্রিয়ামূল قمم এর অর্থ assess; evaluate (মূল্যায়ন করা); optimize (কার্যকরী করে তোলা); put on top (সবার উপরে স্থান দেওয়া) ইত্যাদি।

আর, قم ,يكيم ,قيامة ,اقيم ,قوم সম্পর্কে আরো ভাল করে জানতে কমেন্টে দেওয়া আরেকটি লিংক পড়তে পারেন।

আর, لِلّٰہِ অর্থ আল্লাহর উদ্দেশ্যে;

এবং قٰنِتِیۡنَ এর মূল قنت এর অর্থ be devout/humble/submissive. (নিবেদিত প্রাণ/নিষ্ঠাবান হওয়া)
অতএব, قٰنِتِیۡنَ এর অর্থ those who are devout/যারা নিষ্ঠাবান/নিবেদিত প্রাণ।

সুতরাং وَقُوۡمُوۡا لِلّٰہِ قٰنِتِیۡنَ এর অর্থ: they put on top /optimize/evaluate (the issue) for Allah, devouts.

অর্থাৎ, আল্লাহর উদ্দেশ্যেই তারা (আলোচ্য বিষয়টিকে) সবার উপরে স্থান দেয়/কার্যকরী করে তোলে/মূল্যায়ন করে, নিষ্ঠাবান/নিবেদিত প্রাণ (নিষ্ঠাবান হয়ে)।

💠 সুতরাং 2:238 নম্বর আয়াতের প্রকৃত অনুবাদ দাঁড়ালো:

Fluent Translation: They are maintainer as per the followings (in this very context); especially the balanced following; and they, devout ones, optimize (the issue) for Allah.

সরল অনুবাদ: তারা অনুসরণীয় নির্দেশগুলো অনুসারেই (আলোচ্য ক্ষেত্রে) রক্ষাকারী হয়; বিশেষ করে, সুষম অনুসরণ; আর যারা নিষ্ঠাবান, তারা আল্লাহর উদ্দেশ্যে-ই (আলোচ্য বিষয়টিকে) কার্যকরী করে তোলে।

💎 উপসংহারে বলতে হয়, 2:226 থেকে শুরু করে 2:238 পর্যন্ত Marriage, Divorce এবং Re-marriage নিয়ে আল্লাহর দেওয়া "বিশেষ অনুসরণীয় নির্দেশগুলো (আস-সলাওয়াত)" অনুসারে তারা সংরক্ষক হয়ে ওঠে; বিশেষ করে "চরমপন্থী" না হয়ে মানানসই/সুষম/ন্যায়সংগত পন্থায় কার্যকরী করে তুলতে আল্লাহর খাতিরে তারা হয়ে ওঠে নিবেদিত প্রাণ।

👉Note Well: প্রকৃতপক্ষে, কোরআন যে নিজেই নিজের ব্যাখ্যা, তা মূলতঃ কুরআনের "শব্দ (Word), বাক্যের গঠন ও বিন্যাস (Syntax of Grammar) এবং প্রেক্ষাপট (Column/Context) এর মধ্যেই বিদ্যমান" (73:4). সে কারণে "মুসলিম-অমুসলিম নির্বিশেষে সবার জন্য সমভাবে প্রযোজ্য" উপরিউক্ত ভাষাতাত্ত্বিক মূলনীতির উপর ভিত্তি করে নির্মোহ-নিরপেক্ষভাবে এই বিশ্লেষণ লেখা হয়েছে - Zoroastrian, Manichean এবং Pagan অর্চনাসমৃদ্ধ হওয়ার পূর্বে যে প্রকৃত ইসলাম, তার উপস্থাপন (তিলাওয়াত) এবং প্রসার (আক্বিম) ঘটাতে।

08/10/2025

Research Clue:
ADAM is MESSAGE
&
RASOOL is the SAME

02/10/2025

প্রসঙ্গ: রূহ
🔥 রূহ হচ্ছে Kinetic Energy/Dynamic Force যা সাধারণ ভাষায় সক্রিয়তা বা সচেতনতা; যা জীবনীশক্তি (জ্বীন/living force) ও দেহ (ইনসা/body) এর নিয়ন্ত্রক। নবীদের "রুহু" যখন সর্বোচ্চ সক্রিয় হয় অর্থাৎ সচেতনতার সর্বোচ্চ স্তরে অবস্থান করে, তখনই রাসুল বা ম্যাসেজ, ডাউনলোড বা নাযিল হয়, হিযাব বা গোপন উৎস থেকে। আর, ওহী নাযিলের সময়ে একজন নবীর Rooh সর্বোচ্চ Active থাকলেও, ইহজগতে তিনি "সাময়িক অচেতন অবস্থা/ليلة/BLACKOUT" এর মধ্যে চলে যান (97:1)।

🩸তবে, "প্রেক্ষাপট/context/column" ভেদে রূহ এর অর্থগুলো হচ্ছে mind, spirit, awareness, essence, hint, signal etc.

🔷একটি উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। যেমন, নবীদের রুহু (awareness) যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, তখন তাদের রূহে (mind) রূহ (signal, hint) নাজিল হয়। আবার বলা হয়, এই কবিতার মধ্যে কোন রূহ (essence নির্যাস বা প্রানবন্ত ভাব) খুঁজে পাচ্ছি না।

Photos from Quranic Truth's post 16/05/2025

🔥🔒😇 হুরুফি মুকাত্তায়াত কি অর্থহীন? "আলিফ-লাম-মীম/الم" আয়াতটির সঠিক পর্যালোচনা, বিশ্লেষণ ও অনুবাদ এবং এ সম্পর্কিত বিভ্রান্তি নিরসন।

🌹🌹বিসমিল্লাহির রহমানির রহিম🌹🌹

❣️ যারা নিজের মতের ১৮০° বিপরীত হলেও কোরআন মানতে আগ্রহী, তাদের জন্য বিনয়াবনত নিবেদন।❣️

🔒কুরআনের বিচ্ছিন্ন হরফসমৃদ্ধ (হুরূফি মুকাত্তায়াত/Disjointed Letters) যে আয়াতসমূহ রয়েছে, তা নিয়ে মতের কোন শেষ নেই। কেউ বলেন, এগুলো অর্থহীন, এগুলো মিরাকল, রহস্যময়, মুতাশাবিহাত/রূপক; এগুলো শুধু বিশ্বাস করতে হবে।

🔸আবার, কেউ কেউ নানারকম অর্থ করার প্রয়াস চালান এবং চালিয়েছেন বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে! যার শক্ত কোন ভিত্তি নেই। বিশেষ করে সুফিরা "মনে করেন", আলিফ মানে আল্লাহ, লাম মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আর মীম মানে মুহাম্মদুর রসুলুল্লাহ। "মনে করেন", বিশ্বাস করতে ইচ্ছা করে, তাই। তবে তা হেয়ালিপূর্ণ এবং মনের খেয়াল (whim) মাত্র, যা বিভ্রান্তি উৎপাদক।

♦️এর মধ্যে আবার "মোটামুটি যুক্তিযুক্ত" উত্তর, যেটা ডাক্তার জাকির নায়েক বেছে নিয়েছেন, তা নিম্নরূপ: "ا-ب-ت-ث/ABCD, অতঃপর কুরআনের আয়াত। অর্থাৎ এই ا-ب-ت-ث ব্যবহার করেই কুরআন লেখা হয়েছে, যা ব্যবহার করে ঐ একই ভাষাতে আরও কতো কিছু লেখা হয়েছে ও হচ্ছে! অথচ এই একই ا-ب-ت-ث ব্যবহার করে পুরো কুরআন নয়, ১০টি সূরাও নয়, অনুরূপ ১টি সূরা রচনা-ও সম্ভব নয়, কুরআন এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে"!

এ সম্পর্কিত তার এই উক্তিটিও মৌলিক বিশ্লেষণ সমৃদ্ধ নয়, একটি পর্যবেক্ষণ মাত্র! এমন বিভ্রান্তির বেড়াজাল থেকে মুক্ত হতে এই সামান্য লেখার প্রয়াস।

❤️ লেখাটিতে Actual Message of the Quran পেজ এর লেখক Abdullahil Kausar ভাইয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা নেওয়া হয়েছে।

🎙️আল্লাহ তার কোরআনকে সুস্পষ্ট ও সহজবোধ্য করে নাজিল করেছেন, তাতে কোন বক্রতা রাখেননি (54:17,22,32,40; 18:21)। কিন্তু কিভাবে সহজ করেছেন বা বক্রতা রাখেননি? মূলতঃ আরবি ভাষার কমন প্যাটার্নে কোরআন নাজিল হয়েছে। অতএব, প্রতিটি শব্দের প্রকৃত আরবি অর্থ এবং আল্লাহ ভাষার যে প্যাটার্নে (grammar) মেসেজ দিয়েছেন, প্রেক্ষাপটকে আমলে নিয়ে সেই প্যাটার্ন অনুযায়ী অনুবাদ করলে, তা মানুষের জন্য সহজবোধ্য এবং বক্রতামুক্ত হবে, হতে বাধ্য। এই প্রক্রিয়া অবলম্বন করলে পৃথিবীর প্রত্যেকের অনুবাদ প্রায় একই রকম হবে, অন্ততঃ কাছাকাছি হবে। আর যদি ভিন্ন-ও হয়, তবুও তার একটি শক্ত ভিত্তি থাকবে। নতুবা তা "অনুমান" হতে বাধ্য!

🔶 তো এই প্রক্রিয়া অবলম্বন করে আমরা 2:1 নম্বর আয়াতে থাকা "الم" এর অর্থ বের করব‌ এবং দেখব যে, হুরুফি মুকাত্তায়াতগুলো-ও অর্থহীন নয় বরং এগুলোর সুস্পষ্ট অর্থ রয়েছে। তবে 2:1 আয়াতটিকে সংগতিপূর্ণ দেখাতে 2:2 নম্বর আয়াতেরও পর্যালোচনা এবং একাডেমিক বিশ্লেষণের মাধ্যমে "আলিফলাম মীম/الم" এর সুনিশ্চিত অর্থ উদ্ধারের "চেষ্টা" করব!

🔒 এখন, আমরা 2:1-2 আয়াত দুটির প্রচলিত অনুবাদ দেখে নেই।
الم-ذَٰلِكَ ٱلۡكِتَٰبُ لَا رَيۡبَۛ فِيهِۛ هُدٗى لِّلۡمُتَّقِينَ-

"আলিফ-লাম-মীম। এই সেই কিতাব, যাতে কোন সন্দেহ নেই, মুত্তাকীদের জন্য হিদায়াত।"
(বাকারাহ 2:1-2, বায়ান ফাউন্ডেশন)

"আলিফ-লাম-মীম। এটা ঐ (মহান) কিতাব যাতে কোন সন্দেহ নেই, মুত্তাকীদের জন্য পথ নির্দেশ।" (বাকারাহ 2:1-2, তাইসীরুল কুরআন)

♦️প্রথমেই মাথায় রাখতে হবে, "আলিফলামলিম/الم" কুরআনে থাকা একটি সুস্পষ্ট আয়াত এবং এর একটি সুস্পষ্ট অর্থ রয়েছে। আর, আরবি ভাষায় দাম্মাহ (পেশ), ফাতহাহ্ (যবর), কাছরাহ্ (যের) না থাকলেও শব্দের প্রয়োগ, বাক্যের প্যাটার্ন (syntax) এবং প্রেক্ষাপট (context/column) থেকে এর মান (وزن) নির্ণয় সম্ভব।

📍এবার, আসি "আলিফলামমীম/الم" এর মূল বিশ্লেষণে। আমরা জানি, "লাম (لم)" একটি Negative Particle/حرف نفي/না-বাচক অব্যয়, যেমনটি "লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ" (112:3) এখানে এসেছে। কিন্তু "লাম" আবার Verb এবং Noun হিসেবেও ব্যবহৃত হয়! সমস্যাটা হয়েছে এখানে যে, কুরআনের ক্ষেত্রে কোন একটি শব্দ এর নির্দিষ্ট ব্যবহারের বাইরে, শব্দটির অন্য ব্যবহার উদ্দেশ্যেপ্রণোদিতভাবে (Intentionally) "অচল" করা হয়েছে। আর, আমরা একেবারে ভুলে বসে আছি শব্দটি "ভিন্ন অর্থে" এবং ভিন্ন "Parts of Speech" এ ব্যবহৃত হয়।

🏷️ এখন, "আলিফলামমীম/الم" শব্দটির মধ্যে "لم" হচ্ছে আদি মূল (proto root), যার ত্রিআক্ষরিক মূল (tri-literal root) হচ্ছে "لمم/لَمّ" যার অর্থ collect, compress, include, aggregate, compile, accumulate, assemble, cluster, combine, genralize, bring together (সবগুলোর অর্থ মোটামুটিভাবে সংগ্রহ করা, সংকলন করা, রচনা করা, একত্রিত কারা, এক জায়গায় আনা, সংকুচিত করা), contain/be capable of holding (ধারণ করা বা ধারণে সক্ষম হওয়া), total/entire/complete (সম্পূর্ণ), be slightly mad/be crazy (ব্যাকুল হওয়া), be slightly mentally deranged (মানসিকভাবে বিকারগ্রস্ত হওয়া), generalize (সর্বজনীন করা, সাধারণের বোধগম্য করা) etc.

🔎এখন, 2:1 নম্বর আয়াতটিতে এই "لم"এর পূর্বে একটি "আলিফ" রয়েছে (الم)"। তো আলিফ-প্রত্যয়টি কোন শব্দের পূর্বে বসে নিম্নলিখিত ভাষাগত পদগুলি (Terms) গঠন করে-

1.Verbal Noun/ক্রিয়া বিশেষ্য; যেমন: نزل থেকে انزل (প্রকাশ/প্রচার/প্রসার/আপ্যায়ন/revelation/promotion/publication/entertainment);

2.Imperative Verb/আদেশমুলক ক্রিয়া; যেমন: دخل থেকে ادخل (প্রবেশ করো/enter);

3.Plural/বহুবচন; যেমন: ملك থেকে املك (অধিকৃত বা দখলকৃত কোন কিছু/Properties/Possessions);

4.Superlative Degree/শ্রেষ্ঠত্ববাচক মাত্রা; যেমন: كبر থেকে اكبر (ব্যাপক/প্রচুর/বৃহত্তম/huge/biggest/greatest);

5.Interrogative/প্রশ্নবোধক বাক্য; যেমন: افلا-নয়কি/তবে কি/তাহলে নয়কি? ارايت-তুমি কি দেখেছ? (Have you seen?)

📍সুতরাং, "الم" হচ্ছে verbal Noun যার অর্থ collection, compilation, combination, assembly, aggregation, compression, bringing together, totality, entirety, completeness, generalization etc.

আবার, যেহেতু الم superlative degree; অতএব, তা একটা best form of compressed entire collection/compilation. অর্থাৎ এটা একটা সর্বোচ্চ মানের "সংকলন সমগ্র", যা প্রকাশিত হয়েছে, প্রকাশিত হচ্ছে বা প্রকাশিত হবে। তবে এটি বিশ্বের কোটি কোটি সংকলনের যে কোনটি হতে পারে - নির্দিষ্ট করা হয়নি। কারণ, তা করলে এর সাথে "আল" বা "অন্য আরবি শব্দগুচ্ছ" থাকত।

আবার, "الم" কে Imperative/Command Verb হিসেবে ধরলে এর অর্থ হয় contain/be capable of hold (ধারণ করো বা ধারণে সক্ষম হও), be crazy (ব্যাকুল হও), generalize (সবার জন্য উন্মুক্ত করো), compile (সংকলন করো) ইত্যাদি।

💜 এখন, এই "আলাম" (الم) আয়াতটি পরবর্তী চলমান আয়াত 2:2 এর পরবর্তী Phrase/শব্দগুচ্ছ "জালিকা আল-কিতাব" (ذلك الكتاب) যা একটি Modified Noun, তার সাথে অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত।

💙 2:2 নম্বর আয়াতের প্রায় সকল অনুবাদে ذَلِكَ শব্দটিকে দুটি নির্দেশক বিশেষ্য দিয়ে, যেমন: এই সেই, এটা, ঐটা, this, that অর্থে অনুবাদ করা হয়েছে। ذَلِكَ শব্দের অর্থ “এই/this” না হলেও মূলত: তাদের একটি কাল্পনিক মতবাদকে (পার্থিব কুরআন আর লাওহে মাহফুজের স্বর্গীয় কোরআন) প্রতিষ্ঠা করতে, তা এ আয়াতের অনুবাদে সংযুক্ত করা হয়েছে। অথচ “এই (this)” শব্দটির আরবি হল هذا যা এই আয়াতের অংশ নয়, যা আল্লাহ নাযিল করেননি।

🩵 আরবি শব্দ "ذَلِكَ" সাধারণত একটি ইঙ্গিতবাচক বিশেষ্য হিসাবে "সেই/ঐ/that" অর্থে "ঠিক আগে উল্লিখিত বা অল্প দূরত্বে অবস্থিত" কোন কিছুকে বুঝাতে ব্যবহৃত হয়। আবার, "এমন কোন ব্যক্তি বা বস্তু যা বক্তা দেখতে পায়" তা নির্দেশ করতেও "ذَلِكَ" শব্দটি ব্যবহৃত হয়।

💚 আরবি ব্যাকরণ অনুসারে "ذَلِكَ" শব্দটি বিশেষণ (that) ও সর্বনাম (that one) হিসেবে এবং কোন বিশেষ্য বা সর্বনামের পূর্বে "নির্দেশক" (determiner/مُحدِّد) হিসাবে ব্যবহৃত হয়।

🔎 আরবি ভাষার নিয়ম অনুসারে ذَلِكَ শব্দটি ইঙ্গিতবাচক বিশেষ্য (ইসমু ইশারাহ লিল বা'ইদ) হিসাবে শুধুমাত্র তখনই ব্যবহৃত হবে, যখন তার ঠিক পূর্বে অথবা পরে একটি "ক্রিয়া/verb, সাহায্যকারী ক্রিয়া/helping verb, ক্রিয়া বিশেষণ/adverb, পদান্বয়ী অব্যয়/preposition কিংবা সংযোজক অব্যয়/conjunction" থাকবে। কিন্তু 2:2 নং আয়াতটি ذَلِكَ শব্দ দিয়ে শুরু হয়েছে এবং তার পূর্বে এবং পরেও কোন verb/helping verb/adverb/preposition/conjunction নেই বরং একটি বিশেষ্য (الْكِتَابُ) রয়েছে।

💧অতএব, ভাষাগত নিয়ম অনুসারে 2:2 নং আয়াতে ذَلِكَ শব্দটিকে ইঙ্গিতবাচক বিশেষ্য হিসাবে অল্প দূরত্বে অবস্থিত কোন কিছুকে বুঝাতে “সেই /ঐ” অর্থে নেয়া যাবে না। আবার, "এই/এটি/this" ইত্যাদির মতো অন্য কোনো ইঙ্গিতবাচক বিশেষ্য বোঝাতেও ব্যবহার করা যাবে না, আল্লাহর ভুল সংশোধনার্থে (!?), কারণ তিনি ذَلِكَ নাজিল করেছেন, هذا করেননি। অতএব, এই আয়াতে ذَلِكَ "ইঙ্গিতবাচক বিশেষ্য" নয় বরং একটি "নির্দেশক" (Determiner/مُحدِّد)।

🩶 একটি "নির্দেশক " (مُحدِّد) কোন কিছু বিন্যস্ত করা, নির্ধারণ করা, নিশ্চিত করা, সিদ্ধান্ত নেওয়া, মনস্থির করা, লক্ষ্য নির্দিষ্ট করা এবং কিছু সনাক্ত করা ইত্যাদির জন্য ব্যবহৃত হয়।

❤️ ক্যামব্রিজ ইউনিভার্সিটির ইংলিশ- এরাবিক ডিকশনারি অনুযায়ী -
“Determiner” (مُحدِّد) is a word that is used before a noun to show which person or thing you mean”.

অর্থাৎ, নির্দেশক হলো এমন একটি শব্দ, যা কোন ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে ঐ বিশেষ্যের পূর্বে ব্যবহৃত হয়।

♦️ এখন, আমরা যদি নির্দেশক ذَلِكَ শব্দগুচ্ছটিকে ভাঙ্গি, তাহলে পাব كَ + ل +ذَ যেখানে উপসর্গ “ذا” অথবা “ذَ” সম্মোধন করা ব্যক্তিকে কোন কিছু সম্পর্কে বলার জন্য দৃষ্টি আকর্ষণ করতে ব্যবহৃত হয়। "ل" একটি অব্যয় যার অর্থ "জন্য (for)/উদ্দেশ্যে (to)", এবং প্রত্যয় "كَ" হল যাকে সম্বোধন করা হয় সেই ব্যক্তি বা বস্তুকে আঁকড়ে ধরার/ হাতে রাখার (grip) প্রতীক। অর্থাৎ বিষয়টি ইতিমধ্যেই আমাদের হাতে রয়েছে, আয়ত্তে রয়েছে বা বিষয়টি আমাদের আলোচনাধীন, বিবেচনাধীন এমন। তবে, "كَ" প্রত্যয়টি যখন কোন বিশেষ্যের শেষে আসে, তখন তা মধ্যম পুরুষের একবচন কর্মবাচক সর্বনাম (2nd person singular objective pronoun) হিসাবে "তোমার (your)" বোঝাতেও ব্যবহৃত হয়, যেমন "كتابك" বা "ربك" (Your book, Your Lord).

🔥 অতএব, 2:2 নম্বর আয়াতে থাকা “ذَلِكَ الْكِتَابُ” দ্বারা, প্রকৃতপক্ষে, "হাতে/আয়ত্তে থাকা বইকে বোঝায় যেটি রচনাকৃত/সংগৃহীত/একত্রে রাখা/ধারণ করতে সক্ষম/যার জন্য ব্যাকুল (الم)।

The book in hand that is composed/ collected/put together/capable of holding/crazy for something being addressed (الم).

📦 নির্দেশক “ذَلِكَ” অর্থ “ যা (that)” করা হলে, এটি সর্বদা পূর্ববর্তী আয়াত 2:1 এর (الم) এ উল্লিখিত কিছু যা রচিত/সংগৃহীত/একত্রিত /ধারণ করতে সক্ষম/ কোন কিছুর জন্য "ব্যাকুল" তা বোঝায়, এবং নির্দেশক “ذَلِكَ” দ্বারা একই বই (الْكِتَابُ) যেটি রচিত/সংগৃহীত (الم) হয়েছিল, তা নির্দিষ্ট করে, নির্দেশ করে বা উল্লেখ করে, অর্থাৎ একই কুরআনকে নির্দেশ করে যা আমাদের হাতে রয়েছে।

🔹তবে, الْكِتَابُ এর মধ্যে থাকা كِتَابُ এর মূল كتب এর অর্থ book, reserve, preserve, write, frame, formulate etc. كِتَابُ এর মাঝখানে ت এর পরে "আলিফ" থাকায় তা একটি Instrument, tool, method, mechanism ইত্যাদি কে বোঝায় where something is written & preserved (book, writing, composition, compilation, register, note, written document, letter/বই/লেখা/রচনা/চিঠি/রেজিস্টার/সংকলন); framed & preserved (framework/কাঠামো/اسم); or formulated & preserved (formulation/সূত্রাকারে প্রনয়ণ).

💛 এরপর রয়েছে "لاَ رَيْبَ" শব্দগুচ্ছে যার অর্থ doubtless/সন্দেহাতীত, absolute/পরম, perfect/নিখুঁত, complete/স্বয়ংসম্পূর্ণ, unquestionable/প্রশ্নাতীত। যেখানে, "ريب" অর্থ doubt/question/worry/tension/সন্দেহ প্রশ্ন উদ্বেগ/উত্তেজনা ইত্যাদি।

🧡 অতঃপর فِيهِ, যেখানে "فِي" অর্থ in, at, within, across, about, regarding আর, "هِ" হচ্ছে objective/genitive pronoun অর্থ it/its (ইহাকে/ইহার)।

❣️ আর, "هُدًى" অর্থ instruction/direction/নির্দেশনা।

♣️ এবং لِّلۡمُتَّقِينَ এর ل অর্থ for, to, so that (জন্য, উদ্দেশ্যে, যাতে করে) আর الۡمُتَّقِينَ এর ال অর্থ the এবং مُتَّقِين অর্থ adherents/pursuants/perfectionists/followers/aspirants (উচ্চাকাঙ্ক্ষী) who are perfect, excellent, superb, ideal, paragon etc. প্রসঙ্গত: مُتَّقِين এর প্রকৃত মূল হবে (تقء)। "তাক্বওয়া" এর প্রচলিত অর্থের বাইরে ভিন্ন অর্থ বুঝতে, একই মূল থেকে উদ্ভূত تاق শব্দটির অনুবাদের দিকে তাকান। বিস্তারিত বুঝতে Quranic Truth page এ "তাক্বওয়া" সংক্রান্ত আর্টিকেলটি পড়তে পারেন।

📍অতএব, لِّلۡمُتَّقِينَ অর্থ for the perfect/superb/ideal/paragon/excellent/flawless (নিখুঁত, চমৎকার বা আদর্শ মানের) believers/adherents/followers/pursuants/ perfectionists/excellent ones/aspirants.
এক কথায়, "অনুপম অনুসারীদের/উচ্চাকাঙ্ক্ষীদের" জন্য যারা কোনোভাবেই কোন কাজ পারফেকশন/উৎকর্ষতা ছাড়া করতে চান না। অথবা, উচ্চাকাঙ্ক্ষীদের জন্য যারা নিজেদেরকে উচ্চ নৈতিক মর্যাদায় অধিষ্ঠিত করতে চান।

💎 অতএব, 2:1-2 নম্বর আয়াত দুইটির অনুবাদ দাঁড়ালো -
الم - ذَٰلِكَ ٱلۡكِتَٰبُ لَا رَيۡبَۛ فِيهِۛ هُدٗى لِّلۡمُتَّقِينَ -
2:1 Collection/composition/compilation
2:2 (of) the very book/the book under discussion/the book in hand/the indicated/defined/specified/assigned book - doubtless, perfect, absolute, unquestionable, complete - in its instruction/direction for the perfectionists/aspirants.

2:1 সংকলন (যা সর্বোচ্চ মানের)
2:2 এমন একটা কিতাবের যা আমাদের আয়ত্তাধীন/আলোচনাধীন - সন্দেহাতীত, নিখুঁত, পরম, প্রশ্নাতীত, সম্পূর্ণ - এটির নিজস্ব নির্দেশনায়, অনুপম অনুসারীদের/উচ্চাকাঙ্ক্ষীদের জন্য।

2:1 সংকলন
2:2 আলোচনাধীন/আয়ত্তাধীন/নির্দেশিত গ্রন্থের, যা ইহার নির্দেশনায় সন্দেহাতীত/নিখুঁত/সম্পূর্ণ, অনুপম অনুসারীদের/উচ্চাকাঙ্ক্ষীদের জন্য।

2:1-2 আলোচ্য গ্রন্থের সংকলন ইহার নির্দেশনায় সন্দেহাতীত/প্রশ্নাতীত/নিখুঁত, অনুপম অনুসারীদের/উচ্চাকাঙ্ক্ষীদের জন্য।

2:1-2 ব্যাকুল হও, এমন একটি গ্রন্থের, যার নির্দেশনা সন্দেহাতীত নৈতিক উৎকর্ষতা সাধনে প্রত্যাশীদের জন্য।

🔎অনুবাদ থেকে প্রাপ্ত সরল ভাবানুবাদ:
2:1-2 এমন একটা সর্বোচ্চ মানের সংকলন সমগ্র, যা কিতাব আকারে সংরক্ষিত, সন্দেহাতীত, নিখুঁত প্রশ্নাতীত এটির নিজস্ব নির্দেশনা প্রদানের ক্ষেত্রে, যারা অনুপম অনুসারী/নৈতিক উৎকর্ষতা সাধনে প্রত্যাশী, তাদের জন্য।

👉Note Well: প্রকৃতপক্ষে, কোরআন যে নিজেই নিজের ব্যাখ্যা, তা মূলতঃ কুরআনের "শব্দ (Word), বাক্যের গঠন ও বিন্যাস (Syntax of Grammar) এবং প্রেক্ষাপট (Column/Context) এর মধ্যেই বিদ্যমান" (73:4). সে কারণে "মুসলিম-অমুসলিম নির্বিশেষে সবার জন্য সমভাবে প্রযোজ্য" উপরিউক্ত ভাষাতাত্ত্বিক মূলনীতির উপর ভিত্তি করে নির্মোহ-নিরপেক্ষভাবে এই বিশ্লেষণ লেখা হয়েছে - Zoroastrian, Manichean এবং Pagan অর্চনাসমৃদ্ধ হওয়ার পূর্বে যে প্রকৃত ইসলাম, তার উপস্থাপন (তিলাওয়াত) এবং প্রসার (আক্বিম) ঘটাতে।

Photos from Quranic Truth's post 12/07/2024

🩸A Short note on INTEREST/সুদ/রিবা🩸

🌹বিসমিল্লাহির রহমানির রহিম🌹

🔥🔒😇 কোরআনে "সুদ" শব্দটি নেই, আছে "রিবা"। তা এসেছে র-বা (رب) আদিমূল (Proto Root) থেকে, যার ত্রি-আক্ষরিক মূল (Triliteral Root) হচ্ছে (ربب), যেখান থেকে রব/প্রতিপালক/increaser, grower, developer, cherisher, nourisher, swelller, sustainer etc. কথাটি এসেছে।

🔐 যাই হোক, এই "রিবা" শব্দটির "Meaning" এর 2 টি subset আছে, আর তা হচ্ছে:

1. OVERCHARGING (অতি মূল্যায়ণ) increase, growth, swelling (স্ফীতি) etc.

2. STRANGULATION (শ্বাসরোধ/ নাভিশ্বাস) suffocation, asthma, choking etc.

💎 অতএব, Riba means OVERCHARGING STRANGULATION (রিবা অর্থ অতিমূল্যায়নজনিত নাভিশ্বাস)। তবে এখানে "অতিমূল্যায়ন"-ই আসল কথা। গভীরতা, ব্যাপকতা বা বিস্তৃতি বোঝার জন্য একই রিবা শব্দের ভিন্ন অর্থ "নাভিশ্বাস" কথাটিও নেওয়া হয়েছে।

⛱️ ব্যক্তিগত ক্ষেত্র থেকে শুরু করে ব্যবসা (Trading), উৎপাদন (Manufacturing) ও সেবা (Service) এর যে কোন খাতে (sector) যদি অতিমূল্যায়নের কারণে কারো কষ্ট হয়, কারো উপর অত্যাচার হয়, কারো যদি নাভিশ্বাস ওঠে, দমবন্ধ অবস্থা হয়, তাহলে সেটি-ই রিবা। ব্যাংকের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট বৃদ্ধি পেয়ে যে মাত্রায় পৌঁছালে মানুষের দম বন্ধ অবস্থার উপক্রম হয়, তার পুরোটাই রিবা। একজন ব্যাংকার হিসেবে আমার মতে বাৎসরিক ১০% পর্যন্ত রিবা নয়। যেহেতু বর্তমানে তা আবার ১০% এর উপরে চলে গিয়েছে, অতএব তা রিবা; সে কনভেনশনাল ব্যাংক হোক অথবা ইসলামী ব্যাংক!

🔶️ বাজারে যোগসাজশ (syndicate) করে ১০০ টাকার সয়াবিন তেল হঠাৎ করে যখন বিনা কারণে ১৫০ টাকা হয়ে যায়, (যাতে মানুষ খুব বিপদে পড়ে যায়, মানুষের নাভিশ্বাস ওঠে) তখন তার সম্পূর্ণটাই রিবা।

🔷️ এমনকি, সার্ভিস খাতে নিয়োজিত একজন রিকশাওয়ালা যদি সুযোগের সদ্ব্যবহার করে (manipulatively/advanatageously) কোন অনুমোদিত (approved/valid/হালাল) ভাড়া এমন চায়, যেটা মাত্রাতিরিক্ত (exorbitant)/একচেটিয়া (monopolistic)/যোগসাজশকৃত (syndicated), তবে তা রিবা।

মূলতঃ সমাজের প্রত্যেকটা খাত রিবাতে ছেয়ে গেছে। কিন্তু আমরা পড়ে আছি শুধু ব্যাংক খাত নিয়ে।

💰 লক্ষ্যণীয় যে, প্রথমত ব্যাংক কোন "বাণিজ্যিক লাভজনক প্রতিষ্ঠান" নয়। ব্যাংকে লাভ করাটা মূখ্য বিষয় নয়, যদিও তারা এখন সেদিকে ফোকাস করছে। মূলত ব্যাংক হচ্ছে "ফাইনান্সিয়াল ইন্টারমিডিয়ারি" অর্থাৎ এক ধরনের ফাইনান্সিয়াল রিসোর্সেস ম্যানেজমেন্ট কোম্পানি। তাদের কাজ হচ্ছে, ফাইনানসিয়াল রিসোর্সগুলোকে খুব ভালো মতো কাজে লাগানো, "পাবলিক ইন্টারেস্ট" এর "সর্বোচ্চ অগ্রাধিকার" দিয়ে। যেহেতু অর্থনৈতিক সম্পদ সীমিত, সেহেতু ক্ষুদ্রতর ফান্ড সমূহকে একত্রিত করে, বৃহত্তর ফান্ডে পরিণত করে, সবচেয়ে উপযুক্ত প্রার্থী বাছাই করে, ফান্ডটি অর্থনৈতিক উন্নয়নে সদ্ব্যবহার করার জন্য স্বাধীন নিরপেক্ষ সর্বোচ্চ নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান দরকার। আর, সেটাই হচ্ছে ব্যাংক বা ফাইনান্সিয়াল প্রতিষ্ঠান।

🌀 রিবা সম্পর্কিত বিষয়টি আরো ভালোমতো খতিয়ে দেখতে চাইলে, Simple Interest এবং Compound Interest লিখে context.reverso.net ; almaany.com এবং Google Translator এ English-Arabic option থেকে verify করতে পারেন, যদিও সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলো থেকে ইমেজগুলো অলরেডি এই পোস্টের সাথে সংযুক্ত করা হয়েছে।

Photos from Quranic Truth's post 27/03/2023

🔥🔒😇 "সিয়াম ও সাওম" সম্পর্কিত সঠিক বিশ্লেষণ এবং এ সম্পর্কিত বিভ্রান্তি নিরসন: (পর্ব-১)

🌹🌹বিসমিল্লাহির রহমানির রহিম🌹🌹

❣️ যারা নিজের মতের ১৮০° বিপরীত হলেও কোরআন মানতে আগ্রহী, তাদের জন্য বিনয়াবনত নিবেদন।

🤔 বর্তমানে ইসলামের নামে প্রচলিত একটি বিধান সিয়াম বা সাওম (প্রচলিত পার্শিয়ান ও প্যাগান অর্চনা রোজা) এর স্বরূপ অনুধাবনের ক্ষেত্রে লেজেগোবরে অবস্থা বিরাজমান। কেউ দিনে, কেউ রাতে, কেউ একদিন আগে, কেউ একদিন পরে, কেউ 1 দিন, কেউ 10 দিন, কেউ 30 দিন, কেউ সারাবছর প্রত্যকদিন, কেউ 3 ঘন্টা, কেউ 21 ঘন্টা, কেউ বসন্তে, কেউ গ্রীষ্মে, কেউ রমাদানে, কেউ এপ্রিলে, কেউ আগস্টে, কেউ ২১ মার্চ বা ২৩ সেপ্টেম্বর থেকে (কারণ পৃথিবীতে সবস্থানে দিবারাত্রি সমান) সিয়াম পালন করে বা করতে চায়। সত্যিই, কোরআন নিয়ে দিন-রাত পড়ে থাকা বাঘা বাঘা শিক্ষিত লোকদেরও "সিয়াম" নিয়ে এমন নানামুখী সাংঘর্ষিক ও বিপরীতমুখী উপলব্ধি সমাজে মারাত্মক বিভ্রান্তির উন্মেষ ঘটিয়েছে বলেই এই সামান্য লেখার প্রয়াস।

🔓"সাওম" (صوم) ও "সিয়াম" (صِّيَام) উভয় শব্দই একবচন। "সিয়াম" শব্দটি "সাওম" এর বহুবচন বলা হলেও, তা যে ইচ্ছাকৃত ভুল প্রচারণা। তার সবচেয়ে বড় প্রমাণ পৃথিবীর সমস্ত অনুবাদে "সিয়াম" (2:183) এর অর্থ Fasting or Fast লেখা হয়েছে, FASTS লেখা হয় নাই, যদিও fast, fasting এই অর্থ সম্পূর্ণ ভুল।

♦️ প্রকৃতপক্ষে, "সাওম" (صوم) ও "সিয়াম" (صِّيَام) উভয় শব্দের আদি মূল (Prime Root) হচ্ছে (صم), আর ত্রিআক্ষরিক মূল (Triliteral Root) হচ্ছে (صمم) যার অর্থ "বধির করা/deafen, কারো কথা না শুনা/not listen to someone, অবিচল থাকা/remain steadfast/unwavering/persistent/firm/dedicated, সংকল্পবদ্ধ/অঙ্গীকারবদ্ধ হওয়া/be determined, be committed, কোন কিছুর পক্ষে বা বিপক্ষে দাঁড়ানো/সমর্থন করা/বিরোধিতা করা stand up for or towards (support) or against (oppose) someone or something, নিয়ত করা/intend, সিদ্ধান্ত নেয়া/decide, কোন কিছু শেখানো/make something learn, মনস্থির করা/make up one's mind ইত্যাদি

🎙️প্রসঙ্গতঃ "সাওম" (صوم) একটি পূর্ণাঙ্গ স্বাধীন শব্দ, অথচ "সাওম" শব্দের মূল (Root) হিসেবে একই "সাওম" (صوم) কে ইচ্ছাকৃত ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। কারণ আরবিতে মূলের ভিতরে বা শেষে কোথাও Vowel (আলিফ, ওয়াও বা ইয়া) থাকতে পারবে না। যেহেতু আরবি SEMITIC বা CONSONANTAL বা ব্যঞ্জনবর্ণবিশিষ্ট ভাষা। অথচ, "সাওম" স্বরবর্ণ "ওয়াও" সহ একটি পূর্ণাঙ্গ শব্দ।

অনুরূপভাবে, সলাতের বানোয়াট (Fabricated) মূল "সলু" প্রচার করা হয়েছে অথচ হবে "সল", "ক্বওম" হবে "ক্বম" এভাবে... বহু বানোয়াট মূলের উদ্ভব ঘটানো হয়েছে।

🔶 মূলতঃ "সাওম" (صوم) হচ্ছে আদিমূল "সম" (صم) এর Product অর্থাৎ সাওম (صوم) হচ্ছে সম (صم) এর "State of Action" of verb/ কর্মে পরিণতকরণকে/বাস্তবায়নকে বোঝায়। তাহলে, এর অর্থ দাঁড়ায় "কারো কোন কথা না শুনে সংকল্পবদ্ধ থাকা/অবিচল থাকা"/Observing/Complying DETERMINATION/Being DETERMINED without listening to anyone ইত্যাদি।

🔷আর, "সিয়াম" (صِّيَام) শব্দটির মধ্যে থাকা স্বরবর্ণ "ইয়া" এটিকে আদিমূল "সম" (صم) এর gerund/an state of continuous action of verb কে বোঝায়; এক্ষেত্রে, এর অর্থ দাঁড়ায় Determining, Deafening etc. আর, "ইয়া" এর সাথে থাকা "আলিফ" সিয়ামকে active participle/an agent/a performer/a noun of continuous application of verb কে বুঝায়, এক্ষেত্রে এর অর্থ দাঁড়ায় Sb. or Sth. Determined, Unwavering, Steadfast, Fixed etc.

🔑 যাই হোক, আরবিতে শব্দের ভিন্ন ভিন্ন রূপ (Adjective, verb, noun ইত্যাদি) পেতে এবং নতুন নতুন শব্দের প্রয়োজনে আপনাকে অবশ্যই উপরে প্রদত্ত মূলের (Root) অর্থগুলো থেকেই নিতে হবে, ঐ অর্থগুলোর সাথেই সংশ্লিষ্ট থাকতে হবে।

😲 সিয়াম বা সাওম - রোজা (fast/fasting) অর্থে কোন বিধান নয় - খাওয়া, পান করা বা সেক্স থেকে বিরত থাকার। এটি তো সাবিয়ান, আরব পৌত্তলিক, এবং সাবিয়ানদের মধ্যে হাররারিয়ান নামের একটি আরবে বসবাস করা গ্রুপ এর চর্চা (যাদেরকে হানিফ বা আহনাফ বলে ডাকা হতো, উম্মুল খাদিজা নাকি(?) সেই গোত্রেরই মেয়ে), যারা মাসব্যাপী রোজা রাখত আর বাঁকা চাঁদ দেখে সেই রোজা শেষ করত এবং মাসব্যাপী রোজা শেষে উৎসব পালন করত।

🔓 মূলতঃ "সিয়াম" হচ্ছে দৃঢ়তা বা অবিচলতা (FIRMNESS/STEADFASTNESS)- হতে পারে কোন কিছু থেকে বিরত থাকা, গ্রহণ করা বা তা বাস্তবায়ন করা। "সিয়াম" মানেই "বিরত থাকা, সংযমী হওয়া" (Abstain/Restrain) এই অর্থ ধরার কারণেই এত বিপত্তি। আমি এটা করতে দৃঢ়সংকল্প/দৃঢ়প্রতিজ্ঞ/অঙ্গীকারবদ্ধ। অথবা, আমি এটা করবো না, বা এটা থেকে বিরত থাকবো - এ ব্যাপারে দৃঢ়সংকল্প থাকা। এখন, কোন ব্যাপারে কাউকে অবিচল/অটল থাকতে হবে - কোন কিছু গ্রহণের ব্যাপারে নাকি বিরত থাকার ব্যাপারে - তা সংশ্লিষ্ট আলোচনা/প্রেক্ষাপট (context) অনুযায়ী বুঝতে হবে।

🕋 কুরআন প্রকৃতপক্ষে ধর্মের নামে সমস্ত অর্চনার (Rituals) বিরুদ্ধে। আর, সে বিবরণ "কুরআন" শব্দটার মধ্যেই ব্যাখ্যাকৃত, যা অন্যদিন লিখব। প্রকৃতপক্ষে, কোরআন যে নিজেই নিজের ব্যাখ্যা, তা মূলতঃ কুরআনের "শব্দ, বাক্যের গঠন ও বিন্যাস (Syntax of Grammar) এবং প্রেক্ষাপটের (Context) মধ্যেই বিদ্যমান" (73:4)।

"আল কোরআন অধ্যায়ন রীতি" সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্টে দেওয়া আর্টিকেলটি পড়তে পারেন।

🔑 এককথায়, সিয়াম হচ্ছে "কারো কোনো কথা না শুনে কোন কিছু করার জন্য অটল থাকা।" (To be DETERMINED or STEADFAST). 2:183 নম্বর আয়াতে আসা "সিয়াম" কথাটি আসলে 2:180 নম্বর আয়াতের ধারাবাহিকতা মাত্র। মনোযোগ নিবদ্ধ করলে দেখা যায় -

♥️ 2:180 নম্বর আয়াত মূলত "মৃত্যুকালীন ওসীয়াত/ইচ্ছাপত্র" (Death Bequest/Will) সংক্রান্ত নির্দেশ।

💜 2:181 নম্বর আয়াতে এই ওসীয়তনামায় কোন পরিবর্তনের (Alteration) ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে তা শাস্তিযোগ্য অপরাধ (ইছমুন/Punishable Offense).

💙 2:182 নম্বর আয়াতে উপরিউক্ত ওসীয়তকৃত সম্পত্তির অংশ (মুসী) পরিবর্তনকে সম্পূর্ণরূপে ঠিক করে (আসলাহা) নিতে বলা হয়েছে।

💚 অতঃপর 2:183 নম্বর আয়াতে সম্পত্তির ব্যাপারে যে ওসিয়াত রয়েছে, তা পরিপালনে "দৃঢ়সংকল্প/অবিচল/অটল" (DETERMINED/STEADFAST) থাকার ব্যাপারটি আলোচিত হয়েছে।

💎 2:183 নম্বর আয়াতের অনুবাদ:
"ওহে, তোমরা যারা স্বীকার করেছো/আনুগত্যের শপথ নিয়েছো/বিশ্বাস করেছো, (ওসীয়াতের ব্যাপারে) তোমাদের উপরে "অবিচল/দৃঢ়প্রতিজ্ঞ/দৃঢ়সংকল্প/অটল থাকার" বিষয়টি কিতাবস্হ করা হলো, যেমনটি তোমাদের পূর্ববর্তীদের ক্ষেত্রেও কিতাবস্হ করা হয়েছিল তোমাদের মধ্যে যারা সাধনাকারী (যারা খাঁটি/যারা ঈমানদারদের মধ্যে পাক্কা/অন্বেষী/অনুসারী/অনুবর্তী/অধ্যবসায়ী) তাদের সঠিকতা যাচাই করতে।
O you who have admitted/have taken oath of allegiance/have adhered/have acknowledged/have faith (regarding Will), booked on you remaining Determined/Steadfast/Firm just like it was booked on those who were before you to justify the pursuants from you.

অতএব, দেখা যাচ্ছে যে, রোজা (পানাহার ও যৌনকর্ম থেকে বিরত থাকা) কুরআন বহির্ভূত Concept যা ওসীয়াতের আয়াতকে বিবেচনায় না নিয়ে ইচ্ছাকৃতভাবেে রূপদান করা হয়েছে। কুরআনের প্রেক্ষাপটে যারা (ওসীয়াত সহ) আল্লাহর যেকোন বিধিবিধান পরিপালনে বদ্ধপরিকর/অবিচল/অটল/দৃঢ়চেতা/দৃঢ়সংকল্প/নাছোড়বান্দা, মূলতঃ তারাই সায়িম; তথাকথিত রোজাদার নয়। আর, যেহেতু সিয়াম তথাকথিত রোজা-ই নয়, সেহেতু ইফতার সন্ধ্যায় না রাতে, এ প্রশ্ন অবান্তর!!!
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️

Quer que o seu escola/colégio seja a primeira Escola/colégio em Lisbon?

Clique aqui para solicitar o seu anúncio patrocinado.

Localização

Entre em contato com a escola/colégio

Website

Endereço

Lisbon