ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ "গাছা থানা.শাখা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ "গাছা থানা.শাখা

Share

ইসলাম দেশ মানবতার পক্ষে
ন্যায় ইনসাফের পাহারাদার

30/03/2026

🖤 শোকবার্তা 🖤
দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম, বর্ষীয়ান আলেমে দ্বীন
আল্লামা আবু তাহের নদভী (রহঃ)-এর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
তাঁর ইলম, তাকওয়া ও দ্বীনের খেদমত আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ আলেম, যার দাওয়াহ ও তালীমি খেদমত উম্মাহর মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আমরা মহান আল্লাহর দরবারে মরহুমের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, ছাত্র-শিক্ষক ও সকল ভক্তদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
🤲 আল্লাহ তা'আলা তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং তাঁর কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন।
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
◾শোক প্রকাশে
এস এম শুয়াইব আহমদ
সাধারণ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, গাছা থানা

30/03/2026

ঐতিহ্যবাহী চরমোনাই মাহফিল ২০২৬

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, গাছা থানার পক্ষ থেকে সকল ছাত্র ভাইদের প্রতি আন্তরিক আহ্বান—

আসছে আত্মশুদ্ধি, ঈমানী জাগরণ ও দ্বীনি চেতনার এক মহাসম্মেলন—চরমোনাই মাহফিল ২০২৬।

প্রিয় ছাত্র সমাজ,
আসুন আমরা দলবদ্ধভাবে এই বরকতময় মাহফিলে অংশগ্রহণ করি, আলেমদের নসীহত শুনি এবং নিজের জীবনকে দ্বীনের আলোয় আলোকিত করি।

🤲 “এই মাহফিল হোক আমাদের জীবনের পরিবর্তনের সূচনা”

🔰 সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য

📍 স্থান: চরমোনাই, বরিশাল
📅 তারিখ: ১, ২ ও ৩ এপ্রিল ২০২৬

#চরমোনাই #মাহফিল২০২৬ #ইসলামী_ছাত্র_আন্দোলন #দাওয়াহ #ইসলাম

26/03/2026

🇧🇩
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, গাছা থানার পক্ষ থেকে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল শহীদ ও বীর সন্তানদের, যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা।

এই স্বাধীনতা আমাদের জন্য এক মহান আমানত। আসুন, আমরা ন্যায়, সত্য ও আদর্শের আলোকে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করি।

আল্লাহ তাআলা আমাদের প্রিয় দেশকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরপুর রাখুন এবং আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।

🇧🇩 শ্রদ্ধা শহীদদের প্রতি, ভালোবাসা বাংলাদেশের প্রতি 🇧🇩

শুভেচ্ছান্তে
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ "গাছা থানা.শাখা

26/03/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই ঐতিহাসিক দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের।

তাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জন্য এক মহামূল্যবান আমানত। এই আমানতের মর্যাদা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।

প্রিয় ছাত্র সমাজ,
স্বাধীনতার প্রকৃত অর্থ শুধু ভৌগোলিক মুক্তি নয়—বরং ন্যায়, সত্য, আদর্শ ও নৈতিকতার ভিত্তিতে একটি সুন্দর সমাজ গড়ে তোলা। আসুন, আমরা জ্ঞান অর্জন, চরিত্র গঠন ও মানবসেবার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে প্রস্তুত করি।

আল্লাহ তাআলা আমাদের প্রিয় দেশকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরপুর রাখুন এবং আমাদেরকে দেশ ও দ্বীনের খেদমতে কবুল করুন। আমিন।

🇧🇩 জয় হোক স্বাধীনতার চেতনা 🇧🇩

এস এম শুয়াইব আহমদ
সাধারণ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
গাছা থানা

20/03/2026

🌙✨ ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা ✨🌙

প্রিয় ছাত্র ভাই ও বোনেরা,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

রমযানের এই মহিমান্বিত মাস আমাদেরকে সংযম, আত্মশুদ্ধি ও আল্লাহভীতি অর্জনের যে শিক্ষা দিয়েছে—তা যেন আমাদের ছাত্রজীবনে প্রতিফলিত হয়। আমরা যেন জ্ঞান অর্জনের পাশাপাশি আদর্শ, নৈতিকতা ও চরিত্র গঠনে নিজেদেরকে আরও উন্নত করতে পারি—এই প্রত্যাশা রাখছি।

প্রিয় ছাত্র সমাজ,
তোমরাই জাতির ভবিষ্যৎ, তোমরাই আগামী দিনের নেতৃত্ব। তাই সময়কে মূল্য দাও, জ্ঞান অর্জনে মনোযোগী হও এবং দ্বীন ও আদর্শের পথে দৃঢ় থাকো।

এই ঈদ তোমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সফলতা ও কল্যাণের বার্তা।

আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যের পথে অটল রাখুন এবং আমাদের পরিশ্রমকে কবুল করুন। আমিন।

🌿 ঈদ মোবারক 🌿

এস এম শুয়াইব আহমদ
সাধারণ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
গাছা থানা

19/03/2026

🌙✨ ঈদের শুভেচ্ছা বার্তা ✨🌙

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, গাছা থানা শাখার পক্ষ থেকে সকল নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

রমযানের সিয়াম সাধনা আমাদের জীবনে যে তাকওয়া, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দিয়েছে—তা যেন আমাদের ব্যক্তি জীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত হয়—এই কামনা করছি।

এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ঐক্যের বার্তা। আসুন, আমরা অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করি।

আল্লাহ তাআলা আমাদের সকলের ইবাদত কবুল করুন এবং আমাদেরকে দ্বীন ও ন্যায় প্রতিষ্ঠার পথে অটল রাখুন। আমিন।

🌿 ঈদ মোবারক 🌿

এস এম শুয়াইব আহমদ
সাধারণ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
গাছা থানা

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ "গাছা থানা.শাখা's post 14/03/2026

আজ ১৪ মার্চ -২০২৬ ওসমানী স্মৃতি মিলনায়তনে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত দেশের "ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষগণের সম্মানি প্রদান কার্যক্রম"- এর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

14/03/2026
09/03/2026

বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবিরের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক ও পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের জনপ্রতিনিধি মুহাম্মাদ হুমায়ুন কবিরের উপর বিএনপি সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

আজ ০৯ মার্চ ২০২৬, সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃদ্বয় বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও ইসলামী আন্দোলনের নিবেদিত কর্মীর ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা অত্যন্ত নিন্দনীয়, ঘৃণ্য এবং গণতান্ত্রিক রাজনীতির জন্য মারাত্মক হুমকি। রাজনৈতিক প্রতিপক্ষকে দমাতে সহিংসতার আশ্রয় নেওয়া কাপুরুষোচিত আচরণ এবং এটি সভ্য রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী।

নেতৃদ্বয় আরও বলেন, বাকেরগঞ্জে সংঘটিত এই বর্বরোচিত হামলা প্রমাণ করে একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে ভয়ের রাজনীতি কায়েম করতে চায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। বরং এ ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে দেশের সচেতন ছাত্রসমাজ ও জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান নেতৃদ্বয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে প্রশাসনকে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বার্তা প্রেরক:
মাইমুন ইসলাম মিঠুন
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ "গাছা থানা.শাখা's post 08/03/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের পিতার জানাযায় অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীরসাহেব চরমোনাই)।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

06/03/2026

বট বাহিনীর কাপড় খুলে দিলো সাইফুল ভাই

Want your school to be the top-listed School/college in Gaza?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

গাছা থানা গাজীপুর মহানগর
Gaza