03/04/2024
অভিনন্দন নবনিযুক্ত
অধ্যক্ষ ,নোয়াখালী সরকারি ম্যাটস
#নোয়াখালী_সরকারি_ম্যাটস
,Bidot_Kumur_Bisah
Online Medical school is the educational
Post. This the best page Online Medical School.
03/04/2024
অভিনন্দন নবনিযুক্ত
অধ্যক্ষ ,নোয়াখালী সরকারি ম্যাটস
#নোয়াখালী_সরকারি_ম্যাটস
,Bidot_Kumur_Bisah
14/04/2023
জনগণের টাকা বনাম ডাক্তারী....🤫
সবাই বলে জনগনের টাকায় ডাক্তার হইছি।আসেন একটু মিলায় দেখি।
১. মেডিকেল এ চান্স পেলাম নিজের যোগ্যতায়।
২. ভর্তি হওয়ার সময় টাকা দিল আমার বাবা।
৩. বই কিনতে গেল ১০০০০ এর বেশি। তাও বাবাই দিল।
৪. হাড্ডি কঙ্কালে গেল ২০০০০. ঐটাতো বাসা থেকেই নিসিলাম।
৫. ৫টা বছর ঘুম নাই খাওয়া নাই প্রফ পাশ করলাম নিজের যোগ্যতায়। কত খরচ
হয়েছে থাকা খাওয়ায় তার হিসাব নাই। হোস্টেলে সিট নাই ডায়নিং খাবার ৭০ টাকা
মিল কিনে দুই বেলা ভাগ করে খাইছি নিজের টাকায়। জনগন দেয় নি।
অনেকে রান্না করে খেয়েছে। বাড়ি থেকে টাকা না পেয়ে টিউশনি
করছে। জনগন দেয় নি।
৬. প্রতি প্রফ এর আগে ১২/১৩ হাজার করে টাকা দিলাম। মা দিল। আমার একটু
কম লাগছে কারন এইচএসসি তে একটু ভাল রেজাল্ট ছিল। তাও আমার
যোগ্যতায়।
কি ভাবছেন? ডাক্তার হয়েছি খরচ শেষ। এখন তো টাকা আর টাকা। একটু
থামেন। চলেন দেখি।
৭. পোষ্ট গ্রাজুয়েশন করতে হবে। ক্লিনিক ডিউটিতে আর কি পাই?
একজন অটোচালক ও এর থেকে বেশি পায়।
ভর্তি হলাম কোচিং এ নিজের টাকায়। ২৪০০০ গেল।
৮. পোস্টগ্রাজুয়েশন কি এত সোজা? ডিপ্লোমা ৪০০০ এফসিপিএস
১১০০০ এমডি ৫০০০ প্রতিবার পরীক্ষা দিতে এই টাকা লাগবে। কে দিবে?
জনগন? না আমাকেই দিতে হবে।
তাও এক বারে চান্স পায় কজন? দিনরাত এক করে পড়ে চান্স পেলাম।
এখানেই শেষ না।
ভর্তি ফি জানেন?? ৫০০০০. কোথায় পাব? কে দিবে? জনগন? না
আমাকেই....
সংগৃহীত
অসাধারণ একটা পোস্ট ❤️
Napa 500 mg = paracetamol 500 mg
Napa Extra = paracetamol 500 mg + 65 mg caffeine
Napa extend= Paracetamol 665 mg
কখন কোন টা দিবেন?
১... plane paracetamol 500 mg, এইটার Anti Pyretic action আছে
কারো জ্বর উঠছে, জ্বরে শরীর পুড়ে, তবে তেমন একটা ব্যাথা নাই৷ তাকে Plane Paracetamol 500 mg or 665 mg দিতে পারেন,
Napa 500 and Napa 665 এর মধ্যে কেবল ডোজের পার্থক্য, অন্য কোনো পার্থক্য নাই,
এখন মনে করুন, কারো Painful febrile condition, তাকে কি দিবেন?
পেশেন্ট এসে বললো,
আমার জ্বর, সাথে সর্ব অঙ্গে ব্যাথা
তখন জ্বরের জন্য প্যারাসিট্যামল ৫০০ আর ব্যাথার জন্য Ketorolac দিবেন?
কখনোই না,
কারণ Febrile condition এ এমনিতে GIT irritated হয়ে থাকে, NSAID দিলে acute PUD হতে পারে,
তাহলে কি করবেন?
জ্বর + সারা শরীর ব্যাথা....
Option-1:.
Analgesic dose of paracetamol
Paracetamol 500 mg For Adult =
এইটা প্যারাসিটামল এর Anti pyretic dose,
তাহলে what is Analgesic dose of paracetamol?
Paracetamol 1 gm 6 hourly.
তাহলে জ্বর + সারা শরীর ব্যাথা থাকলে আলাদা NSAID লাগবেনা,
কেবল প্যারাসিটামল এর ডোজ বাড়িয়ে দিলেই হবে,
Rx- Tab: Napa 500 mg
2+2+2+2
Option -2..
২... Napa Extra = Paracetamol + Caffaine থাকে,
Caffeine এর কাজ কি?
আমাদের ক্লান্তি অবসাদ লাগলে আমরা কি করি? কফি বানিয়ে খাই,
হঠাৎ লঞ্চ ভ্রমণ করতেছেন, ক্লান্তি আসলো, রাত কি দিন, সেই চিন্তা না করে আমরা ক্লান্তি দূর করার জন্য মাঝ রাতেও লঞ্চের বারান্দায় কফি তৈরি করে খাই, যেনো ক্লান্তি দূর হয়,
আবার আমাদের মাথা ব্যাথা হলেও আমরা কফি খাই,
এক কাফ কফি তে 100 mg caffeine থাকে, আর একটা Napa extra তে৷ 65 mg Caffeine থাকে,
Caffeine এর স্বাভাবিক কাজ হচ্ছে Increase alertness, Remove tiredness, Stimulate CNS to feel environment. .
তাই জ্বরে যদি কারো মধ্যে অতিরিক্ত ক্লান্তি অবসাদ লাগে, কিংবা মাথা ব্যাথা থাকে, কিংবা mild body ache থাকে, তাহলে তাকে Napa Extra দিবেন, paracetamol + caffeine,
Paracetamol জ্বর কমাবে, caffeine ম্যাথা ব্যাথা, শরীর ম্যাজম্যাজ করা কিংবা ক্লান্তি অবসাদ দূর করবে,
দৈনিক কয়টা Napa extra খাওয়া যাবে?
দৈনিক ৬ টা,
কারণ caffeine এর FDA recommended dose 400 mg/Daily
একটা napa Extra তে 65 mg Caffeine থাকে, এই হিসাবে দৈনিক সর্বোচ্চ ৬ টা খাওয়া যাবে,
caffeine এর অন্যান্য কাজ-
১.. It enhance efficacy of paracetamol, তথা প্যারাসিটামল এর efficacy বাড়ায় যখন একসাথে ইউজ করা হয়,
সতর্কতা -
Caffeine can Trigger HCL secretion, , তাই Napa extra নিলে সাথে PPI নিবে।
plane paracetamol এর সাথে PPI দরকার হয়না।
14/04/2022
সবচেয়ে জনপ্রিয় ১৪৯টি প্রবাদ বাক্যের অনুবাদ:
১. অভাবে স্বভাব নষ্ট- Necessity knows no law.
২. অতি চালাকের গলায় দড়ি- Too much cunning overreaches itself.
৩. অতি লোভে তাঁতি নষ্ট- To kill the goose that lays golden eggs./ All covet, all lost.
৪. অতি ভক্তি চোরের লক্ষণ- Too much courtesy, full of craft.
৫. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট- Too many cooks spoil the broth.
৬. অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু/বিপদেই বন্ধুর পরিচয় -- A friend in need is a friend indeed.
৭. অল্প বিদ্যা ভয়ংকরী- A little learning is a dangerous thing.
৮. অপচয়ে অভাব ঘটে-Waste not, want not.
৯. অন্ধকারে ঢিল মারা-Beat about the bush.
১০. অন্ধের কিবা রাত্রি কিবা দিন-Day and night are alike to a blind man.
১১. অপ্রিয় সত্য কথা বলতে নেই- Do not speak an unpleasant truth.
১২. অরণ্যে রোদন/বৃথা চেষ্টা- Crying in the wilderness.
১৩. অর্থই অনর্থের মূল-Money is the root cause of all unhappiness.
১৪, অহংকার পতনের মূল-Pride goeth before destruction.
১৫. অহিংসা পরম ধর্ম-Love is the best virtue.
১৬. অসারের গর্জন তর্জন সার/খালি কলসি বাজে বেশি-An empty vessel sounds much.
১৭. আকাশ কুসুম কল্পনা-Build castles in the air.
১৮. আগাছার বাড় বেশি-All weeds grow apace.
১৯. আগে ঘর, তবে তো পর-Charity begins at home.
২০. আঠারো মাসে বছর-Tardiness.
২১. আপনার পায়ে আপনি কুড়াল মারা-To dig one’s own grave.
২২. আপনার ভালো পাগলেও বোঝে- Even a fool knows his business.
২৩. আপনি বাঁচলে বাপের নাম/চাচা আপন প্রাণ বাঁচা-Self preservation is the first law of nature.
২৪. আগুন নিয়ে খেলা-To play with fire.
২৫. আদার ব্যাপারীর জাহাজের খবর-The cobbler must stick to his last.
২৬. আয় বুঝে ব্যয় কর-Cut your coat according to your cloth.
২৭. আল্লাহ তাদেরই সাহায্য করেন যে নিজেদের সাহায্য করে- Allah helps those who helps help themselves.
২৮. ইচ্ছা থাকলে উপায় হয়-Where there is a will, there is a way
২৯. ইটটি মারলে পাটকেলটি খেতে হয়-Tit for tat.
৩০. সৃষ্টিকর্তা যা করেন সবই মঙ্গলের জন্য-It is all for the best./ What God wills is for good.
৩১. উলুবনে মুক্তা ছড়ানো- To cast pearls before swine.
৩২. উত্তমমধ্যম দেওয়া (মারপিট করা)- To beat black and blue.
৩৩. উঁচুগাছেই বেশি ঝড় লাগে-High winds blow on high hills.
৩৪. উঠন্তি মুলো পত্তনেই চেনা যায়-The child is father to the man
৩৫. উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে- One doth the scratch and another hath the scorn.
৩৬. উড়ে এসে জুড়ে বসা-To be quick to occupy.
৩৭. এক ক্ষুরে মাথা মোড়ানো-To be tarred with the same brush.
৩৮. এক ঢিলে দুই পাখি মারা-To kill two birds with one stone.
৩৯. এই তো কলির সন্ধ্যা- It is just the beginning of the trouble.
৪০. এক হাতে তালি বাজে না-I takes two to make a quarrel.
৪১. এক মিথ্যা ঢাকতে অন্য মিথ্যার অশ্রয় নিতে হয়- One lie leads to another.
৪২. একাই একশ- A host in himself.
৪৩. একূল ওকূল দুকূল গেল- To fallen between two stools.
৪৪. এক মাঘে শীত যায় না- One swallow does not make a summer.
৪৫. এক মুখে দুরকম কথা-To blow hot and cold in the same breath.
৪৬. কই মাছের প্রাণ বড় শক্ত- A cat has nine lives.
৪৭. কষ্ট না করলে কেষ্ট মেলে না-No pains no gains.
৪৮. কয়লা ধুলেও ময়লা যায় না-Black will take no other hue.
৪৯. কাঁচা বাঁশে ঘুণে ধরা-To be spoiled in early youth.
৫০. কাটা দিয়ে কাটা তোলা-To swallow the bait.
৫১. চিল কান নিয়েছে শুনে চিলের পিছনে ছোটা- To swallow the bait.
৫২. কাকের মাংস কাক খায় না-No raven will not pluck another’s eye.
৫৩. কাটা ঘায়ে নুনের ছিটা-To add insult to injury./ To add fuel to fire.
৫৪. কান টানলে মাথা আসে-Give the one, the other will follow.
৫৫. কানা ছেলের নাম পদ্মলোচন-Appearances are deceptive.
৫৬. কিল খেয়ে কিল চুরি করা-To pocket an insult.
৫৭. কুকুরের পেটে ঘি সহ্য হয় না- Habit is the second nature.
৫৮. কেঁচো খুড়তে সাপ-From the frying pan to the fire.
৫৯. কোথাকার জল কোথায় গড়ায়- Let us wait to see the conclusion.
৬০. খাল কেটে কুমির আনা- To bring on calamity by one’s own imprudence.
৬১. অসারের গর্জন তর্জন সার/খালি কলস বাজে বেশি -Empty vessels sound much.
৬২. খিদে থাকলে নুন দিয়ে খাওয়া যায়।–Hunger is the best sauce.
৬৩. গাছে তুলে মই কেড়ে নেওয়া-To leave one in the lurch.
৬৪. গ্রামে মানে না আপনি মোড়ল- A fool to others to himself a sage.
৬৫. ঘর পোড়া গোরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়-A burnt child dreads the fire.
৬৬. ঘরের শত্রু বিভীষণ- Fifth columnist.
৬৭. ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া-To make a fruitless effort.
৬৮. ঘোড়া দেখে খোঁড়া হওয়া- To be unwilling to work when there is somebody to help.
৬৯. ঘোমটার ভেতর খেমটার নাচ-Coquetry under the guise of modesty.
৭০. চাঁদেও কলঙ্ক আছে-There is no unmixed goods.
৭১. চাচা আপন প্রাণ বাঁচা-Ever y man is for himself.
৭২. চেনা বামুনের পইতা লাগে না-Good value for ready money.
৭৩. চকচক করলেই সোনা হয় না-All the glitters is not gold.
৭৪. চোরে চোরে মাসতুতো ভাই-All thieves are cousins.
৭৫. ছেড়ে দে মা কেঁদে বাঁচি-Don’t nag me, and leave me in peace.
৭৬. ছেলের হাতের মোয়া-Child’s play thing.
৭৭. জহুরিরাই জহর চেনে-Diamond cut diamond.
৭৮. জোর যার মুল্লুক তার-Might is right.
৭৯. গোরু মেরে জুতা দান-To rob Peter, to pay Paul.
৮০. ঝিকে মেরে বৌকে শেখান-To whip the cat of the mistress who doesn’t spin.
৮১. ঝোপ বুঝে কোপ মারা- Make hay while the sun shines.
৮২. টাকায় কি না হয়-Money makes everything.
৮৩. ঠ্যালার নাম বাবাজি -Nothing likes force.
৮৪. তেলা মাথায় তেল দেওয়া- To carry coal to new castle.
৮৫. দশের লাঠি একের বোঝা-Many a little makes a mickle.
৮৬. দুধ কলা দিয়ে কালসাপ পোষা-To cherish a serpent in one's bosom.
৮৭. দুষ্ট গোরু অপেক্ষা শূন্য গোয়াল ভালো-Better an empty house than a bad tenant.
৮৮. যারে দেখতে নারি তার চলন বাকা- Faults are thick where love is thin.
৮৯. ধান ভানতে শিবের গীত-A rigmarole
৯০. ধর্মের কল বাতাসে নড়ে-Virtue proclaims itself.
৯১. ধরি মাছ না ছুঁই পানি- To make sure of something without risking anything.
৯২. নুন আন পানতা ফুরায়-After meal comes mustard.
৯৩. নানা মুনির নানা মত-Many men, many minds.
৯৪. নাকে তেল দিয়ে ঘুমানো-To be careless about what happens.
৯৫. নিজের বলই শ্রেষ্ঠ বল-Self-help is the best help.
৯৬. পাকা ধানে মই দেওয়া-To do a great injury.
৯৭. পাগলে কি না বলে ছাগলে কি না খায়-A mad man and an animal have no difference.
৯৮. পাপের ধন প্রায়শ্চিত্তে যায়-Ill got, ill spent.
৯৯. পুরনো চাল ভাতে বাড়ে-All that is old is not bad.
১০০. পেটে খেলে পিঠে সয়-Pain is forgotten where gain follows.
১০১. পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে হয়-Harm watch, warm catch.
১০২. বসতে পেলে শুতে চায়-Give him an inch and he will take an ell.
১০৩. বারো মাসে তেরো পার্বণ-A succession of festivities the all year round.
১০৪. বিধাতার লিখন না যায় খণ্ডন-Inevitable are the decrees of God.
১০৫. বিয়ে করতে কড়ি, ঘর বাধতে দড়ি-Be sure before you marry of a house, where in tarry.
১০৬. ভাই ভাই ঠাই ঠাই- Brothers will part.
১০৭. ভিক্ষার চাল কাড়া আর আকাড়া- Beggars must not be chosen.
১০৮. ভাগ্যর লেখা খণ্ডায় কে-Fate cannot be resisted.
১০৯. ভাঙ্গা মন জোড়া লাগে না-Lost credit is like broken glass.
১১০. ভাবিয়া করিও কাজ-Look before you leap.
১১১. মশা মারতে কামান দাগা-To take a hammer to spread a pastor.
১১২. মরা হাতি লাখ টাকা-The very ruins of greatness are great.
১১৩ রক্তের টান বড় টান-- Blood is thicker than water.
১১৪. মাছের তেলে মাছ ভাজা-To gain without spending.
১১৫. মৌনতা সম্মতির লক্ষণ-Silence gives consent./Silence is half consent.
১১৬. মিষ্টি কথায় চিড়ে ভিজে না- Fine words butter no parsnips.
১১৭. মূর্খই মূর্খের কদর করে-Fools paradises fools.
১১৮. যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ-While there is life there is hope.
১১৯. যার জ্বালা সেই জানে-The wearer best knows where the show pinches.
১২০. যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই- Though he is careless to make his mark, others are moving mountains for him.
১২১. যে রক্ষক সেই ভক্ষক- I am makers are law breakers.
১২২. যেমনি বাপ তেমনি ব্যাটা- Like father like son.
১২৩. যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়- Dangers often comes where danger is feared.
১২৪. যেমন কুকুর তেমন মুগুর- As is the evil, so is the remedy.
১২৫. আপনি ভালো তো সব ভালো-To the good the world appears to be good.
১২৬. ব্যননা বনে খাটাস রাজা-A dog is a lion in his lane.
১২৭. রাখে আল্লাহ মারে কে- What good wills no frost can kill.
১২৮. রতনে রতন চেনে মানিকে মানিক- Diamonds cuts diamond.
১২৯. শাক দিয়ে মাছ ঢাকা- Hide in a superficial way.
১৩০. সাবধানের মার নাই- Safe bind, safe find.
১৩১. সস্তার তিন অবস্থা-Penny wise pound foolish.
১৩২. সব ভালো যার শেষ ভালো তার-All’s well that that ends well.
১৩৩. সময় একবার বয়ে গেলে আর ফেরত আসে না- Time once lost cannot be regained.
১৩৪. সবুরে মেওয়া ফেলে- Patience has its reward.
১৩৫. হয় এসপার নয় ওসপার-To be desperate.
১৩৬. হাটের মাঝে হাঁড়ি ভাঙা-To wash one’s dirty line in public.
১৩৭.হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল-Fools rush in in where anger fear to tread./ He would bend the bow of Ulysses.
১৩৮. কর্তর ইচ্ছায় কর্ম-Master’s will is law.
১৩৯. যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ- A drawing man catches at a straw.
১৪০. যারে দেখতে নারি তার চলন বাকা-Faults are thick where love is thin.
১৪১. যারে দেখতে নারি তার চলন বাকা-Faults are thick where love is thin.
১৪২. তুমি কোথায় থাকো?-Where do you put up?
১৪৩. এ বিষয়ে মতভেদ আছে--Opinions differ on this subject.
১৪৪. এ বাড়িটি ভাড়া দেয়া হবে--The house is to let.
১৪৫. আমার বড়ো ক্ষুধা পেয়েছে--I feel very hungry.
১৪৬. আমার ঠান্ডা লেগেছে-- I have caught a cold.
১৪৭. নিজের চরকায় তেল দাও--Oil your own machine.
১৪৮. অনভ্যাসের ফোঁটায় কপাল চড়চড় করে-- Every shoe fits not foot
১৪৯. পরিষ্কার পরিচ্ছন্নতা ঈশ্বরভক্তির একটি ধাপ-- Cleanliness is next of godliness.
# মারাত্তক যৌনরোগ- সিফিলিস
সিফিলিস প্রধান যৌন রোগগুলোর মধ্য অন্যতম। এটি একটি জটিল যৌন সংক্রামক রোগ। পৃথিবীতে প্রতি বছর প্রায় ১২ মিলিয়ন মানুষ এ রোগে আক্রান্ত হয়। এ রোগ দেহে দীর্ঘকালীন জটিলতা দেখা দেয়। সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করালে রোগীর মৃত্যুও হতে পারে। আমাদের দেশে এ রোগের প্রভাব ব্যাপক, বিশেষ করে শহর এলাকায় রোগটি সচরাচর দেখা যায়। বন্দরনগরী ও শিল্পনগরীতে এ রোগটি সাধারণত দেখা যায়।
সংক্রমণের উৎস কী :
আক্রান্ত ব্যক্তির ত্বক ও শ্লেষ্মাঝিল্লির ক্ষত, ক্ষত হতে নিঃসৃত রস, লালা, যোনি থেকে নিঃসৃত রস, যোনি থেকে নিঃসৃত রক্ত, বীর্য আক্রান্ত ব্যক্তির ঠোঁট ও মুখ।
কিভাবে সংক্রমিত হয় : আক্রান্ত ব্যক্তির দেহে সৃষ্ট সিফিলিটিক ক্ষত এর সরাসরি সংস্পর্শে এলে জনান্তরে এ রোগ ছড়িয়ে পড়ে।
আক্রান্ত ব্যক্তির সাথে সরাসরি যৌনমিলন করলে। অনিরাপদ যৌনি মিলন, বিশেষ করে পায়ুপথে যৌন মিলন কিংবা মুখ মৈথুন কিংবা চুম্বন বিনিময় করলে। আক্রান্ত ব্যক্তির শরীর থেকে রক্ত গ্রহণ করলে। রক্তসঞ্চালন বা ইনজেকশনের মাধ্যমে ও এ রোগ ছড়ায়। আক্রান্ত মা সন্তান জন্মদানের আগেই শিশুর দেহে বিস্তার ঘটিয়ে দেন। আক্রান্ত মায়ের দুধ পান করলে। বিশেষ করে সবার মনে রাখার প্রয়োজন, এ রোগ কখনোই খাওয়ার পাত্র, চামচ, গামছা, ন্যাপকিন, সুইমিং পুল, বাথটাব কিংবা ব্যবহৃত কাপড়চোপর দিয়ে ছড়ায় না।
লক্ষণ কী :
সিফিলিসের প্রথম লক্ষণ যেমন দেরিতে (অর্থাৎ ২১ দিন পর) প্রকাশ পায়, তেমনি শেষ পর্যায়ে যেতেও অনেক সপ্তাহ, মাস বা বছর পেরিয়ে যায়।বেশির ভাগ ক্ষেত্রে সিফিলিস আক্রান্ত পুরুষের লিংগমুণ্ড কিংবা লিংগমুণ্ডের ত্বকে ছোট শক্ত গোটা, ফুসকুড়ি দেখা দেয়। নারীর ক্ষেত্রে যৌনির ঠোঁট বা ক্লাইটেরিসে শক্ত গোটা ওঠে।
রোগের প্রকোপ তিন লক্ষণ প্রকাশের সময়কালকে চারটি পর্যায়ে ভাগ করা যায়
প্রাইমারি পর্যায় :
২১ দিন পর একটি মাত্র সিফিসিটিক ক্ষত প্রকাশিত হয়। প্রথমে শরীরে পোকার কামড়ের মতো গোল গোল দাগ দেখা যায়। এটি নারীর ক্ষেত্রে ক্লাইটেরিস ও পুরুষের ক্ষেত্রে লিঙ্গমুণ্ডের ত্বকে গোটা হয়। যৌনাঙ্গ ছাড়াও এটি মলদ্বার, ঠোঁট বা স্তনের বোঁটাতেও হতে পারে। কাছাকাছি গ্রন্থিগুলো ফুলে উঠতে পারে। মাঝে মধ্যে এগুলো ব্যথাহীন এবং শক্ত হয়ে দেখা দেয়। একে শ্যাঙ্কার বলা হয়।
মাধ্যমিক পর্যায় :
সংক্রমণের ছয় সপ্তাহ পর শরীরে ক্ষুদ্র ক্ষুদ্র ফুসকুড়ি দেখা দেয়। সিফিলিটিক ক্ষতগুলো অমসৃণ, লাল বা লালচে-বাদামি দাগ হিসেবে হাত-পায়ের তালুতে দেখা দেয়। ক্ষত ছাড়াও জ্বর, লসিকা গ্রন্থি ফোলা, গলাভাঙা, মাথাব্যথা, বিভিন্ন স্থানের চুল ঝরে যাওয়া, ওজন কমে যাওয়া, পেশিব্যথা, ক্লান্তি ইত্যাদি এ পর্যায়ে দেখা দেয়। যখন আক্রান্ত রোগী তীব্রভাবে সংক্রমিত হয়, তার মুখের ত্বক যদি ছিঁড়ে যায় তাহলে চুমুর মাধ্যমেও রোগ ছড়াতে পারে। প্রায় এক বছরের মধ্যে রোগের চিহ্নগুলো মিলিয়ে যায়।
সুপ্ত পর্যায় :
এ পর্যায়ে আক্রান্তের দেহে কোনো ক্ষত, ফুসকুুড়ি বা অন্যান্য লক্ষণ দেখা যায় না। বছরের পর বছর এ পর্যায় অব্যাহত থাকতে পারে।
বিলম্বিত পর্যায় :
জীবাণুুতে প্রথম সংক্রমিত হওয়ার প্রায় ১০-২০ বছর পর সিফিলিস পূর্ণাঙ্গরূপে আবির্ভুত হয়। রোগের বিলম্বিত পর্যায়ে রোগীর স্নায়ু, চোখ, হৃৎপিণ্ড, রক্তকণিকা, যকৃত, গ্রন্থি ও সন্ধির ক্ষতি সাধন করে। ফলে পেশি সঞ্চালনে বিঘ্ন ঘটে, দেখা দেয় পঙ্গুত্ব, হতবুদ্ধি ও অস্থিরবিত্ত। এ অবস্থায় রোগীর মৃত্যুও হতে পারে।
চিকিৎসা :
সিফিলিসের লক্ষণ জানা থাকলে প্রাথমিক পর্যায়ে সহজেই চিকিৎসা করানো সম্ভব হয়। এ রোগ হলে স্বামী-স্ত্রী উভয়েরই চিকিৎসা নেয়া উচিত, অন্যথায় এ সংক্রমণ সঙ্গীর কাছ হতে আবার হতে পারে। সম্পূর্ণ নিরাময় না হওয়া পর্যন্ত যৌন মিলন থেকে নিজেকে বা অন্যকে বিরত রাখতে হবে। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মত ঔষধ সেবনে এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
প্রতিরোধ
: সিফিলিস থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে স্থায়ী সঙ্গীর সাথে জীবনযাপন করা। ভিন্ন সঙ্গীর কথা চিন্তাই করা উচিত নয়। সিফিলিস থাকলে অবশ্যই চিকিৎসা করাতে হবে। সিফিলিস আক্রান্তদের সাথে যৌন মিলন থেকে বিরত থাকতে হবে। তা ছাড়া অ্যালকোহল ও মাদক জাতীয় দ্রব্য থেকে দূরে থাকা একান্ত বাঞ্ছনীয়। কারণ এসব পান বা সেবন যৌন আচরণকে উসকে দেয়, তখন সঙ্গী নির্বাচন নাও হতে পারে। যারা কমার্শিয়াল সেক্স ওয়ার্কার, তাদের কাছ থেকে যতটা সম্ভব নিরাপদ থাকতে হবে। এ রোগ কোনোভাবেই পুষে রাখা যাবে না।
কিছু ওষুধ সেবনের নিয়ম-কানুন!
১. ব্যথানাশক ওষুধ যেমন: ডাইক্লোফেনাক সোডিয়াম, ন্যাপ্রোক্সেন, আইবুপ্রোফেন, অ্যাসপিরিন ও কিটোরোলাক ইত্যাদি ভরা পেটে গ্রহণ করতে হবে। অন্যথায় অন্ত্র ফুটো হয়ে যেতে পারে।
২. প্রোটন পাম্প ইনহেবিটর যেমন: ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ইসোমেপ্রাজল ইত্যাদি খাবারের আগে সেবন করতে হবে।
৩. ঠাণ্ডা-সর্দি বা অ্যালার্জির জন্য অ্যান্টিহিস্টামিন, যেমন: লোরাটাডিন, সেটিরিজিন, ফেক্সোফেনাডিন খালি পেটে গ্রহণ করলে এর কার্যকারিতা বেশি হয়।
৪. অ্যান্টাসিড খাবারের পর না খেয়ে ৩০ মিনিট পর খেলে ভালো ফল পাওয়া যায়।
৫. সিপ্রোফ্লোক্সাসিন খাবার খাওয়ার ২ ঘণ্টা পর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেবন করাই ভালো। সিপ্রোফ্লক্সাসিন গ্রহণের ২ ঘণ্টার মধ্যে দুগ্ধজাত খাবার বা ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন বা জিংকযুক্ত খাবার খাওয়া উচিৎ না
৬. ক্যালসিয়াম ট্যাবলেট, আয়রন ট্যাবলেট, মাল্টিভিটামিন খাবার কয়েক ঘণ্টা আগে বা পরে সেবন করতে পারেন।
৭. পেনিসিলিন খালি পেটে সেবন করাই ভালো।
৮. কিছু ওষুধ যেমন_ কোট্রিম সেবন করলে বেশি পরিমাণে পানি পান করতে হবে। না হলে এটি কিডনিতে পাথর তৈরি করে সমস্যা করতে পারে।
৯. একসঙ্গে বেশ কয়েকটি ওষুধ সেবন করলে ওষুধের মধ্যে প্রতিক্রিয়ায় কোনো কোনো ক্ষেত্রে ওষুধের কার্যকারিতা কমতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে ওষুধের কার্যকারিতা বাড়তে পারে। এ দুটোই বেশ ক্ষতিকর। তাই এ ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মানতে হবে।
১০. হাঁপানি আছে এমন ব্যক্তির ব্যথানাশক ওষুধ, বেটা ব্লকার-এটেনোলল, প্রোপানোলল সেবন করা থেকে বিরত থাকতে হবে।
১১. গর্ভাবস্থায় ওষুধ সেবন গর্ভধারণ ও ভ্রূণের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। থ্যালিডোমাইড, রেটিনয়েড, ক্যান্সারের ওষুধ সেবন করলে গর্ভের শিশুর ক্ষতি হতে পারে। গর্ভকালীন টেট্রাসাইক্লিন শিশুর দাঁত ও হাড়ের গঠনে বাধা দেয়। গর্ভকালীন ডায়াবেটিসের ওষুধ শিশুর হাইপোগ্গ্নাইসেমিয়া করে মারাত্মক ক্ষতি করতে পারে। তাই এ সময় ইনসুলিন নিতে হয়।
ধন্যবাদান্তে
ডাঃ কুতুব উদ্দিন মল্লিক স্যার
সহযোগী অধ্যাপক , খুলনা মেডিকেল কলেজ।
>>Pregnancy_index
Female ভার্জিনিটি vs bleeding মন দিয়ে পরবেন সবাই!'🙂
জানা খুব দরকার আপনার নিজের প্রয়োজনে!
একটা রিসার্চ ফার্মে কাজ করতে গিয়ে ৫০ জন মহিলার সাথে প্রায়ই আমার দেখা হতো, সাভারের একটা গ্রামে তারা থাকেন, একটা ছোটো সংগঠনে তারা কাজ করেন!'
তাদের কেউ মানুষের বাসায় কাজ করেন,
কেউ গার্মেন্টস এ কাজ করেন,
কারো চায়ের টং দোকানে বসেন,
কেউ কেউ কৃষি কাজ করেন!'
একদিন দেখলাম একজন মহিলা খুব কান্নাকাটি করছেন
এবং উনার হাসবেন্ড উনাকে অনেক মা/রধ/র করেছে এবং ডিভোর্স দিয়ে দিয়েছে!'🙂
আমি জিজ্ঞেস করলাম কেনো ডিভোর্স
দিয়েছে, তখন ওই আন্টি বললেন তার হাসবেন্ড ১ বছর ধরে তাকে কথায় কথায় গালা/গালি করে, মারধর করে এবং তার চরিত্র নিয়ে কথা বলে
কারন প্রথমবার in*******se এর সময় ওই মহিলার ব্লিডিং হয়নি!'
এবং এর পরে কখনই না এরপর বাকিরা একে একে মুখ খুললো,
আমি তাদের মেয়ের বয়সী, তারা খুব লজ্জা পাচ্ছিলেন, আমি অনেক কস্টে তাদের easy করলাম!'
তারপর যা শুনলাম সেটা পাব্লিকলি বলার মতো না, এটা আমাদের ভদ্র সমাজের খুব পরিচিত একটা
কুসংস্কার, ব্লিডিং না হলে মনে করা হয় মেয়েটা ভার্জিন না, চরিত্র ভালোনা!'🙂
Well,
একটু যদি scientifically চিন্তা করি তাহলে কিন্তু সব পানির মত পরিস্কার!'🖤
১. ব্লিডিং হবে কি হবে না এটা নির্ভর করে H***N নামক একটা membrane এর উপর!'
২.এই membrane টা vaginal opening কে cover করে রাখে!'
৩.কিন্তু কতটুকু cover করে রাখবে এটা নির্ভর করে এক্টা female person এর বয়স, উচ্চতা, ওজন এবং শরীরের অনেক ফিচারের উপর!'
৪.H***n যদি thin হয়, ব্লিডিং না হবার সম্ভাবনা অনেক বেশি,আর thick হলে ব্লিডিং হতে পারে!'
৫. অনেক female এর জন্মগত ভাবেই h***n থাকে না, so bleeding না হওয়াটাই স্বাভাবিক!'
৬. যেসব মেয়েরা cycling করে, exercise করে, জিমে যায়, অথবা skipping করে, jumping করে তাদের ওই
H***n নামক পর্দা ভেঙে যায়, so bleeding হওয়ার পসিবিলিটি নাই!'
৭.British Medical Journal এর একটা রিসার্চে বললা হয়েছে " worldwide ৬৩% মেয়েদের first time se/xu/al relation এ bleeding হয়না, এবং the one &
only reason is H***N মেম্বড়াণে
৮.আরো একটা রিসার্চে বলা হয়েছে, বয়স যত বাড়বে, যাদের মেমব্রেন আছে, সেটা আরো thin হতে থাকে এবং একটা সময় পর্দাটা ফেটে
যাবে, তাহলে কিভাবে ব্লিডিং হবে যদি membrane এ
না থাকে? frown emoticon
৯.তার মানে দাঁড়ায় একটা ১৫-১৬ বছরের মেয়ের
ফার্স্ট টাইম in*******se এর সময় ব্লিডিং হওয়ার সম্ভাবনা
যত বেশি, একটা ২৫-২৬ বছরের মেয়ের ব্লিডিং হওয়ার সমম্ভাবনা ততটাই কম!'
যতই বলি আমরা এগিয়ে যাচ্ছি,আমাদের মেন্টালিটি কিন্তু এখনো অনেক নিচে!'🙂
আর দোষ দিবো কাকে?
আমাদের education system টাই অনেক বেশি ত্রুটি পুর্ন!
s/ex education নিয়ে কোথাও পড়ানো হয় না, সিলেবাসে এইসব টপিক তো নাই ই,
বরং যে এক দুইটা চ্যাপ্টার আছে menstruation and
adolescence নিয়ে, ওইগুলো ও ঠিক মতো পড়ানো হয় না!
আমি জানি এই পোস্ট টা আপডেট করার পর কিছু মানুষ যা ইচ্ছা
Comment এ লিখবে কিন্তু আমার কিছু আসে যায় না!😊
শুধু গ্রামের মানুষ এরকম না, অনেক শিক্ষিত মানুষ ও এমন, তাদের কাছে ভার্জিনিটি মানেই bleeding!
বুঝাবার মতো কেউ নেই, বলার মত কিছু নেই, কুসংস্কার থেকে বেরিয়ে আসুন!
Different formulation for paediatric patients:
১। ছয় মাসের কম শিশুদের drop দিতে হবে।
২। ছয় মাস থেকে ৫ বছর পর্যন্ত Syrup দিতে হবে।
৩। পাঁচ বছরের পর থেকে Tablet/Capsule দিতে হবে।
এই হচ্ছে শিশুদের ঔষধ দেওয়ার dosage form.
মনে রাখতে হবে, dosage form ভিন্ন হলে তখন dose ও ভিন্ন হয়ে যায়। যেমন- Napa সিরাপ ফর্মে দিলে তার ডোজ একরকম হয় আর একই Napa যখন drop ফর্মে দেওয়া হয় তখন তার ডোজ আরেক রকম হয়। dosage form চেঞ্জ হলে ডোজও চেঞ্জ হয়।
#সাইনাস_আর_সাইনুসাইটিস,
আসুন সহজে বুঝে নিই.
মাসুম, বয়স ২৬, তার কয়েক দিন (Common cold) সাধারণ সর্দি ছিলো, নাকে দিয়ে পানি (Rhinitis) পড়তো, ৭-১০ দিন পর তার পুরো মুখে (facial pain) ব্যাথা ব্যাথা অনুভব, তথা মুখ চাপ চাপ মনে হয়, নাক বন্ধ হয়ে (stuffy nose) আছে,
স্বাভাবিক নিঃশ্বাস নিতে মনে হয় নাকে কি যেনো আটকে আছে,, আবার নাক দিয়ে পানিও পড়ে। গায়ে হালকা জ্বর ও আছে, আবার সাথে মাথা ব্যাথা। তিনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বললেন, আপনার সাইনুসাইটিস হয়েছে,
একটা এক্স-রে করে আসুন। চলুন, সাইনুসাইটিস সমপর্কে জেনে নিই
#সাইনাস_
কোনো হাঁড়ের ভিতরের যদি কোনো গহবর থাকে, তথা বায়ুপূর্ণ কোনো খালি জায়গা থাকে, তাকে সাইনাস বলে,
মূলত নাকের আসে পাশের হাঁড় সমূহের ভিতরে কিছু গহবর রয়েছে, যেই গহবর গুলি বাতাস দিয়ে পূর্ণ থাকে, এই গহবর গুলিকে সাইনাস বলে। সাইনাসের কাজ হচ্ছে মাথার ওজন কে হালকা করা,, সাইনাস থাকার কারণে আমাদের মাথার ওজন আমাদের অনুভব হয়না।
নাকের আশেপাশে ৪ টা সাইনাস রয়েছে,
সবচেয়ে বড় হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস যা ম্যাক্সিলারি বোন এর মধ্যে থাকে, আরো রয়েছে স্পেনয়েড সাইনাস, ইথময়েড সাইনাস, ফ্রন্টাল সাইনাস (কপালে)। এই সাইনাস সমূহ বায়ু দিয়ে পরিপূর্ণ থাকে। নাকের আশেপাশে থাকার কারণে এইগুলিকে প্যারানাসাল সাইনাস বলে।
#সাইনুসাইটিস ঃ
যদি প্যারানাসাল সাইনাস সমূহের টিস্যু সমূহে কোনো প্রদাহ হয়, তবে এটাকে সাইনুসাইটিস বলে। সুস্থ মানুষের প্যারানাসাল সাইনাস সমূহ বায়ু দ্বারা পূর্ণ থাকে, আর যখন ইনফ্লামেশম হয়, তখন এই সাইনাস সমূহে ফ্লুইড জমে যায়।
#সাইনুসাইটিস_এর_কারণঃ
1. এলার্জিক রাইনাইটিস: নাকের মিউকাস মেমব্রেন এর প্রদাহ এবং ফুলে যাওয়াকে রাইনাইটিস বলে, এতে করে নাক ভারি হয়ে আসতে পারে, আবার ন্যাসাল সিক্রেশন হতে পারে, এলার্জেন দিয়ে হলে এলার্জিক রাইনাইটিস বলে,
ভাইরাস, ব্যাকটেরিয়া, দিয়েও রাইনাইটিস হতে পারে।
যখন রাইনাইটিস হয়, তখন নাক বন্ধ হয়ে থাকে, তথা নাকের ভিতরের ভেইন, নাকের মিউকাস মেমব্রেন সব ফুলে গিয়ে নাক গহ্বরের অভ্যান্তরে ব্লকেজ তৈরি হয়, এবং পর্যায়ক্রমে সাইনাসের অভ্যান্তরেও ব্লকেজ তৈরি হতে পারে।
এতে করে প্রদাহ হয়, এবং সাইনুসাইটিস হয়।
2. কমন কোল্ড
3. নাকের পলিপের কারণেও সাইনুসাইটিস হতে পারে
4.. DNS, (Deviated nasal septum ) এর কারণেও হতে
পারে।
#কাদের_বেশি_হয়
যাদের এলার্জি রয়েছে, যাদের বেশি বেশি কমন কোল্ড হয়,
তাদের সাইনুসাইটিস হবার প্রবণতা বেশি।
উপসর্গঃ
১। মাথা ব্যাথা, সামনের অংশে
২। মুখে ব্যাথা, মুখ ভার ভার অনুভব হওয়া
৩। নাক ভার হয়ে থাকা, কিংবা নাক দিয়ে পানি পড়া, অথবা নাক ব্লকেজ মনে হওয়া।
৪। সর্দি, জ্বর, কাশি হওয়া।
৫। গাড়, হলদে রং এর দুর্গন্ধময় নাসাল ডিসচার্জ
৬।ঘ্রাণ শক্তি হ্রাস পাওয়া
৭। নিঃশ্বাসের সময় ব্যতিক্রমী ঘ্রাণ পাওয়া (Bad breath)
#সাইনুসাইটিস_এর_প্রকারভেদ
একিউট সাইনুসাইটিস ঃ উপসর্গ ২-৪ সপ্তাহ থাকে
সাব একিউট সাইনুসাইটিস ঃ উপসর্গ ৪-১২ সপ্তাহ থাকে
ক্রনিক সাইনুসাইটিস ঃ উপসর্গ যদি ১২ সপ্তাহের অধিক থাকে।
চিকিৎসা ঃ
নাক ক্লিয়ার রাখার জন্য নরমাল স্যালাইন দিয়ে তরল রাখা।
গরম পানির বাস্প নেওয়া।
Nasal decongestant ব্যাবহার করা।
এন্টি হিস্টামিন, মিউকোলাইটিক, এন্টিবায়োটিক, ইত্যাদি প্রয়োজন অনুসারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবে।
এখানে মিযানের জন্য একটা Rx নমুনা দেওয়া হলো।
1... Tab- Cefaclav 250 mg
1+0+1 (7 days) (Cefuroxim +clavulanic acid)
2.. Drop- Afrin 0.05 % (oxymetazoline)
2 drop in each nostril BD
3.. Paracetamol /ibuprofen /Naproxen
. for pain or headache
4.. ইনফ্লামেশন কমানোর জন্য Steroid স্প্রে যেমন becospray ইত্যাদি দেওয়া যেতে পারে যদি এলার্জিক রাইনাইটিস জনিত অথবা পলিপের কারণে Nasal congestion হয়ে থাকে
5.. Antihistamine
6: PPI
#ডাঃইসমাইল_আজহারি