BHAI JAN

BHAI JAN

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BHAI JAN, Educational consultant, Busan.

27/05/2026

#পরবাসীরঈদ 💔

আসসালামুয়ালাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা...

আজ ঈদুল ফিতর। সারা বিশ্বের মুসলমানরা আজ আনন্দে মেতে উঠেছে। কিন্তু আমি এখানে সাউথ কোরিয়ার একটা সাবওয়ে স্টেশনের সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলছি — যেখানে সবাই পা যাবি আর তুপু পরে নামাজে যাচ্ছে, আর আমি একা দাঁড়িয়ে আছি এক কামলা বাসিন্দা হিসেবে। 😔

আজ সকাল ৬টা ৩০ মিনিটে ঈদের নামাজ ছিল। আর আমার কাজ শুরু ৭টায়। গতকাল মালিককে বললাম — *"ভাই, আমাদের ঈদের দিন, একটু ছুটি কি দেওয়া যায়?"*

মালিক বললেন — *"শাকিব, তুমি ছুটি নিলে তোমার কাজ কে করবে? তুমি তো জানো সবার সময় ফিক্স।"*

আর আমি... চুপ করে রইলাম। 😶

পরিবারের দিকে তাকিয়েও কিছু বলতে পারলাম না। কারণ আমরা মধ্যবিত্ত — সাধ আছে, কিন্তু সামর্থ্য নেই।

আজ ক্ষুধা পেটে নিয়ে কাজ করছি। মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে বলি — *"এই জন্যই কি বিদেশে এসেছিলাম?"*

৩ বছর হয়ে গেল ভাই... ৩টা ঈদ, ৩টা কোরবানি — পরিবারের সাথে হয়নি। মায়ের হাতের সেমাই খাওয়া হয়নি। মায়ের পায়ে সালাম দেওয়া হয়নি। ছোট ভাই-বোনকে ঈদের সালামি দেওয়া হয়নি।

বাকি জীবনে কী হবে, কী হবে না — জানি না। তবে এটুকু জানি — আমাদের কষ্টের সাক্ষী একমাত্র আল্লাহ।

---

এই কথাগুলো শুধু আমার না ভাই।

এই কথাগুলো সেই লক্ষ লক্ষ প্রবাসীর, যারা আজ ঈদের দিনেও কারখানায়, রাস্তায়, কনস্ট্রাকশনে, রেস্টুরেন্টে কাজ করছে। যারা মনের কষ্ট বুকে চাপা দিয়ে হাসিমুখে বলছে *"ভালো আছি"।*

আমাদের একটাই চাওয়া —
আমাদের মা যেন ভালো থাকেন।
আমাদের পরিবার যেন ভালো থাকেন।
আমরা বাঁচি বা মরি — সেটা আমাদের কিছু যায় আসে না।

---

আমার প্রবাসী ভাইয়েরা, আপনারা মাফ করবেন।
আপনাদের না জানিয়ে আপনাদের মনের কথাগুলো প্রকাশ করে ফেললাম।

**ঈদ মোবারক প্রবাসী ভাইয়েরা। 🤲**
আল্লাহ আমাদের সবার পরিবারকে হেফাজত করুন।

**আল্লাহ হাফেজ।**

Ldr Shakib , South Korea 🇰🇷

26/05/2026

কোরিয়ান ইমামের মুখে
আল্লাহর কত সুন্দর বাণী...❤️

26/05/2026

**আলহামদুলিল্লাহ্** 🤲

ছোট ভাই Rakib Hasan নিয়ে একটু শেয়ার করতে চাই।

রাতিম মাত্র ২ মাস আগে D2 ভিসায় এসেছে — ২০২৬ সালের ৩রা মার্চ। আসার পর থেকেই ওর জন্য কিছু একটা করার চেষ্টা করছিলাম। আমি আগে যে South Korean Restaurant-এ কাজ করতাম, সেখানে আমার পরিচয় ও সম্পর্কের কারণে বসকে অনুরোধ করলাম — এবং আলহামদুলিল্লাহ, ৩রা মে থেকে রাতিমের সেখানে কাজ হয়ে গেল।

অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন — মাত্র ২ মাসেই কাজ? সাধারণত Work Permit পেতে ৬ মাস লেগে যায়। হ্যাঁ, এটা সত্যি। কিন্তু একজন বড় ভাই পাশে থাকলে অনেক কঠিন পথও একটু সহজ হয়ে যায় — আল্লাহর রহমতে।

তবে একটা কথা পরিষ্কার করে বলতে চাই — **এই সবটুকু আমি করিনি।** আমি শুধু একটা মাধ্যম মাত্র। যা হয়েছে, সবটাই মহান আল্লাহ্‌পাকের ইচ্ছায় হয়েছে। তাই কৃতজ্ঞতা একমাত্র তাঁরই প্রাপ্য।

আজ রাতিমের জন্য যা করেছি, আগামীকাল আপনাদের জন্যও সেই চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। 🤍

আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় পাওয়া।
ভালো থাকবেন সবাই।

**আল্লাহ হাফেজ** 🤲

23/05/2026

রাগ করলে ছোটো ভাই ......

22/05/2026

বিদেশ থেকে আসলেই বাঙালির গাঞ্জাখুরি প্রশ্ন শুরু!

21/05/2026

Job Offer in South Korea
Kitchen assistant (no dishwashing)
Note: Experience needed
Location: Busan
Wednesday
Thursday
Saturday
Sunday
Time: 8am-2/3pm.

20/05/2026

ছোট ভাইয়ের পচা ডিমের মজার কাহিনী..😂

18/05/2026

Kungsung University ✖️ Pukyong university

17/05/2026

3-Month Challenge: My Body Transformation Journey.

,

16/05/2026

South Korean Bus গুলা দেখতে কেমন হয়??

15/05/2026

কোরিয়াতে স্টুডেন্টরা সপ্তাহে
৫০ ঘণ্টা চাকরি করতে পারে! 🔥
৩০ + আনলিমিটেড.

Want your school to be the top-listed School/college in Busan?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Busan

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 08:00 - 21:00
Sunday 08:00 - 17:00