Aspire Global Admission

Aspire Global Admission Empowering your medical journey! Aspire Global Admission specializes in admitting students to study MBBS in Kyrgyzstan.

With 08+ years of experience, we provide expert guidance for a seamless admission process to top medical colleges!

উদ্বোধনের শেষ প্রহরে অ্যাভিসিনার নতুন ভবন।‌ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হওয়ায় অপেক্ষায় নতুন একাডেমিক - বোর্ডিং ভবন...
02/09/2025

উদ্বোধনের শেষ প্রহরে অ্যাভিসিনার নতুন ভবন।‌ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হওয়ায় অপেক্ষায় নতুন একাডেমিক - বোর্ডিং ভবনটি

বিশকেক বার্তা | বঙ্কির

কিরগিজস্তানের রাজধানী বিশকেক শহরে বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে সর্বাধিক জনপ্রিয় প্রতিষ্ঠান Avicenna International Medical University. বিশ্ববিদ্যালয়টির নতুন ১৩ তলা বিশিষ্ট একাডেমিক ভবন ও আধুনিক আবাসিক বোর্ডিং হোস্টেলের নির্মাণকাজ এখন একদমই শেষ পর্যায়ে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে ভবনটি।

২০২৩ সালের অক্টোবর মাসে শুরু হওয়া এই বৃহৎ প্রকল্পের প্রাথমিক লক্ষ্য ছিল ২০২৫ সালের মার্চ মাসে কাজ সমাপ্ত করা। তবে প্রত্যাশার সে সময় অতিবাহিত হলেও সব পেরিয়ে ভবনটির সকল কাজ সম্পন্ন হওয়ায় এখন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ও শিক্ষকরা অপেক্ষায় রয়েছেন কাঙ্খিত উদ্বোধনের মুহূর্তের।

বর্তমানে অ্যাভিসিনা ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটিতে কিরগিজস্তানের সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত। বিশ্ববিদ্যালয়টিতে কিরগিজস্তানের সবচেয়ে বড় বাংলাদেশী কমিউনিটি এবং বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক বিভাগের‌ প্রধান স্বয়ং একজন বাংলাদেশি (ডা. নূর আহমেদ সায়েম স্যার) দায়িত্ব পালন করায় বাংলাদেশী শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে বাড়তি সুবিধা ও স্বাচ্ছন্দ্য অনুভব করে। ফলে বিশ্ববিদ্যালয়টি ক্রমেই বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আস্থার প্রতীক হয়ে উঠেছে।

নতুন এই একাডেমিক ভবনের পাশাপাশি একইসাথে নির্মিত হচ্ছে শিক্ষার্থীদের প্র্যাকটিসের জন্য নিজস্ব হাসপাতাল এবং আরেকটি আধুনিক চিকিৎসা সরঞ্জাম সমৃদ্ধ একাডেমিক ভবন। এসব উদ্যোগ অ্যাভিসিনাকে শুধু কিরগিজস্তানেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও একটি আধুনিক ও যুগোপযোগী মানসম্পন্ন মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করবে।

অচিরেই নতুন এই ভবন উদ্বোধনের মাধ্যমে নতুন অধ্যায়ে প্রবেশ করবে অ্যাভিসিনা ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি—যা শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও অনুপ্রেরণামূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে।

--
কিরগিজস্তানে বাংলাদেশী শিক্ষার্থীদের মেডিকেল ভর্তি ও ক্যারিয়ার নিশ্চিত করতে দীর্ঘ ৮ বছরেরও বেশি সময় ধরে কাজ করছে Aspire Global Admission ।
অ্যাভিসিনা ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়া ও প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করুন: Aspire Global Admission

✅ এক্সপার্ট ও প্রফেশনাল টিম
🌟 দীর্ঘ ৮+ বছর সেবায় সফলতা
✨ অফিসিয়ালি এডমিশন প্রসেসিং
🤝 বিশ্বাসযোগ্য সহযোগিতা


সময়মতো ফিস পরিশোধে ব্যর্থ হলে ছাত্রত্ব বাতিল, কিরগিজ সরকারের নিয়ম অমান্য করলেই স্থায়ী বহিস্কার : কড়া নির্দেশনায় অ্য...
08/08/2025

সময়মতো ফিস পরিশোধে ব্যর্থ হলে ছাত্রত্ব বাতিল, কিরগিজ সরকারের নিয়ম অমান্য করলেই স্থায়ী বহিস্কার : কড়া নির্দেশনায় অ্যাভিসিনা

বিশকেক বার্তা | বঙ্কির

কিরগিজস্তানে সর্বাধিক বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত এবং সবচেয়ে বড় বাংলাদেশি কমিউনিটির অধীনে পরিচালিত অ্যাভিসিনা ইন্টারন্যাশনাল মেডিকেল বিশ্ববিদ্যালয় বকেয়া শিক্ষার্থী, ভিসা নবায়ন, সেমিস্টার ফিস ও কিরগিজ আইন মেনে চলা সংক্রান্ত বেশ কয়েকটি কঠোর নির্দেশনা জারি করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সময়মতো ফি পরিশোধ না করলে ভর্তি বাতিল, ভিসা নবায়ন বন্ধ এবং স্থায়ী বহিষ্কারের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী রাখা, তাদের একটি সমৃদ্ধ ক্যারিয়ার গড়তে সহায়তা করা এবং সর্বোপরি নিয়মানুবর্তিতার মধ্যে পড়ালেখা করানোর পরিবেশ নিশ্চিত করা — এসব লক্ষ্যকে সামনে রেখেই এমন কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

অ্যাভিসিনা ইন্টারন্যাশনাল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিম্নলিখিত নিয়ম ও সময়সীমা কঠোরভাবে মেনে চলতে হবেঃ

১. বকেয়া সংক্রান্ত সিদ্ধান্ত
৩১ মে পর্যন্ত যাদের বকেয়া রয়েছে, তাদের ভর্তি ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। পুনরায় ভর্তি হতে ১ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ বকেয়া, ৫০০ ডলার পুনঃভর্তি ফিস এবং পরীক্ষার ক্লিয়ারেন্স ফিস প্রদান বাধ্যতামূলক। ১১ সেপ্টেম্বরের পর পুনঃভর্তি না নিলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভিসা বাতিল হবে এবং পরবর্তীতে ভর্তি হলে সেমিস্টার পিছিয়ে যাবে।

২. সেমিস্টার ফি পরিশোধের সময়সীমা
সেপ্টেম্বর সেমিস্টারের টিউশন ফিস ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাধ্যতামূলক পরিশোধ করতে হবে। ১লা অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশের পর বকেয়া থাকা শিক্ষার্থীদের নাম একাডেমিক তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় স্পষ্ট করেছে, সব ধরনের ফিস শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের অফিসে ক্যাশ ডলার আকারে গ্রহণ করা হবে; কিরগিজ সোম মুদ্রা, বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য কোনো মাধ্যমে ফিস এখন থেকে গ্রহণযোগ্য নয়।

৩. ভিসা নবায়নের নিয়ম
যাদের বকেয়া রয়েছে, তাদের পুনঃভর্তি প্রক্রিয়া সম্পন্ন না হলে ভিসা নবায়ন হবে না। নবায়নের জন্য বর্তমান সেমিস্টারের সম্পূর্ণ টিউশন ফিস ও মেডিকেল ইন্স্যুরেন্সের রসিদ জমা দিতে হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত ৪০ দিন আগে আবেদন করতে হবে; সময়সীমা পেরিয়ে গেলে ৭,০০০ সোম অতিরিক্ত ফিস দিতে হবে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে নবায়ন সম্ভব নয় এবং শিক্ষার্থীকে দেশ ত্যাগ করতে হবে।

৪. স্টুডেন্ট ভিসায় চাকরির নিষেধাজ্ঞা
স্টুডেন্ট ভিসায় চাকরি করা কিরগিজ আইনে গুরুতর অপরাধ। পুলিশ কাউকে এই অপরাধে আটক করলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার ও কিরগিজস্তান থেকে ডিপোর্ট করা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়কে প্রদেয় ৬০,০০০ সোম জরিমানা শিক্ষার্থীকেই বহন করতে হবে।

৫. প্রয়োজনীয় ডকুমেন্ট সংরক্ষণের নির্দেশ
প্রত্যেক শিক্ষার্থীকে বৈধ ভিসা, বর্তমান ঠিকানার পুলিশ রেজিস্ট্রেশন ও বৈধ মেডিকেল ইন্স্যুরেন্স রাখতে হবে। পুলিশ যেকোনো সময় ভেরিফাই করতে এসব ডকুমেন্ট চাইতে পারে। ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার, ইলেকট্রনিক মোটরসাইকেল) চালানো শিক্ষার্থীদেরকে পিতামাতার ইংরেজি নোটারি অনুমতিপত্র, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সতর্ক করেছে, কিরগিজ সরকার বিদেশিদের জন্য এখন আরও কঠোর হয়েছে। তাই আইন ও বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন মেনে চলা ছাড়া পড়াশোনা নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব নয়।

--
কিরগিজস্তানে বাংলাদেশী শিক্ষার্থীদের মেডিকেল ভর্তি ও ক্যারিয়ার নিশ্চিত করতে দীর্ঘ ৮ বছরেরও বেশি সময় ধরে কাজ করছে Aspire Global Admission।
অ্যাভিসিনা ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়া ও প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করুন: Aspire Global Admission

✅ এক্সপার্ট ও প্রফেশনাল টিম
🌟 দীর্ঘ ৮+ বছর সেবায় সফলতা
✨ অফিসিয়ালি এডমিশন প্রসেসিং
🤝 বিশ্বাসযোগ্য সহযোগিতা


Address

Bishkek
740001

Alerts

Be the first to know and let us send you an email when Aspire Global Admission posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share