Moukhali Gopinathpur Gouravbala Vidyalaya - MGGV :: UnOfficial

Moukhali Gopinathpur Gouravbala Vidyalaya - MGGV :: UnOfficial MGGV is temple of knowledge, where we learned and get trained, where we can learn how to live our sociaI life. Our school was established in 1933. EDUCATION
3.

Code : 2158
Category : Co-ed
Subject :

1. BENGALI (A)
2. ENGLISH (B)
4. GEOGRAPHY
5. HISTORY
6. MATHEMATICS
7. PHILOSOPHY
8. POLITICAL SCIENCE
9. COMPUTER APPLICATION

24/01/2022
16/02/2021
72 তম প্রজাতন্ত্র দিবস উদযাপন  🇮🇳
26/01/2021

72 তম প্রজাতন্ত্র দিবস উদযাপন 🇮🇳

Great initiative team UPHAAR (assemble by MGGV pass out students)Please help & Support মূল্যবান উপহার, অনেকটা আনন্দ
16/10/2020

Great initiative team UPHAAR (assemble by MGGV pass out students)
Please help & Support
মূল্যবান উপহার, অনেকটা আনন্দ

মাত্র এক সপ্তাহ
এবার পুজোয় , নতুন পোশাক👕👗👖

চলুন না সব্বাই মিলে চেষ্টা করি 🤝

আপনার বাড়ির নতুন বা পরিছন্ন পুরাতন পোশাক আমাদেরকে দিয়ে যান, আমরা পৌঁছে দেবো তাদের কাছে, যাদের কাছে নতুন জামা মানেই একটা আনন্দ ।

সব্বাই হাতে হাত মিলিয়ে এগিয়ে আসি।
স্থান : হোটর State Bank of India পাশে কাউন্টার।

এই কোভিড পরিস্থিতিতে কোথাও থেকে উপহার নিয়ে আসতে হলে কমেন্টে জানাবেন, আমাদের টিমের সদস্য পৌঁছে যাবে।

We maintain Covid Social Distancing rules.

ধন্যবাদান্তে💕

🎁Team UPHAAR🎁

সে এক বিশাল বটবৃক্ষের কাহিনি। যে বটবৃক্ষের নিচে প্রথমে এসেছে শীতল স্নিদ্ধ ছায়া, তারপর সেখানে ধীরে ধীরে আশ্রয় খুঁজে নিয়েছ...
08/05/2020

সে এক বিশাল বটবৃক্ষের কাহিনি। যে বটবৃক্ষের নিচে প্রথমে এসেছে শীতল স্নিদ্ধ ছায়া, তারপর সেখানে ধীরে ধীরে আশ্রয় খুঁজে নিয়েছে ছোট বড় গাছ, তৈরি হয়েছে বসবার জায়গা, জমেছে মানুষের ভিড়, আর ধীরে ধীরে বটের ঝুড়ি নেমে বহু বছর ধরে আত্মীয়তা পাতিয়ে নিয়েছে মাটির সঙ্গে....

বাঙালির কাছে রবীন্দ্রনাথ ঠিক এমনই এক বটবৃক্ষ। বাঙালির মনের মাটিতে শিকড়ে টান জমিয়েছে রবীন্দ্র ভাবনা, বাঙালির যাবতীয় পাওয়া-না পাওয়ার শীতল আশ্রয় রবীন্দ্র সাহিত্য, বাঙালির একাকিত্বের তপ্ত জ্বালায় মলম লাগিয়েছে রবীন্দ্র চেতনার স্নিগ্ধ ছায়া।

আর এভাবেই 159 তম জন্মদিনে আজও রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী বাঙালির কাছে 'উৎসব'.. বাঙালির ঘরে আরও এক 'ঠাকুর পুজোর' দিন!

শান্তিনিকেতনের বটবৃক্ষ

শুভ জন্মদিন গোপাল চন্দ্র নস্কর💐🎂আপনাকে নিয়ে আজ কিছু লিখতেই বসলাম সব্বাই, এই দিন টা আপনার জীবনে প্রতি বছর ফিরে আসুক এমন ভ...
03/05/2020

শুভ জন্মদিন গোপাল চন্দ্র নস্কর💐🎂

আপনাকে নিয়ে আজ কিছু লিখতেই বসলাম সব্বাই, এই দিন টা আপনার জীবনে প্রতি বছর ফিরে আসুক এমন ভাবে।💕

আমরা (ছাত্র ছাত্রী) আমাদের স্কুলের অনেক অনেক শিক্ষক শিক্ষিকা কে একটা সময়ের পর Retirement হতে দেখেছি।
কিন্তু আপনি, একটা শিল্পীর কখনো অবসর বলে কিছু হয় না। সকালে ঘুম থেকে ওঠার পর আপনার আঁকা একটা ছবি সোশ্যাল মিডিয়াতে সব্বাই দেখতে পাই যারা যারা আপনার ফেসবুকের সাথে যুক্ত।

আপনি সব কিছু নিয়ে ছবি আঁকেন এমনকি ভাস্কর্য, কার্টুন কিংবা পুজো প্যান্ডেলের প্রতিমা। আপনার হাতের কাজে আপনি চির স্মরণীয় হয়ে থাকবেন এই বিদ্যালয়ের কাছে।

এই বিদ্যালয় থেকে অনেকে অনেক ভালো জায়গাতে চাকরি করে, কিন্তু আপনি, আজকের দিনে শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষ তথা অন্য অন্য দেশে, তাদের সাহিত্য থিয়েটার থেকে আজ আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে।

খুব ভালো লাগে আমাদের যখন অন্য দেশের মানুষ আপনাকে এত্ত ভালোবাসে, এবং নিজেদের গর্ব হয় আমরা এক স্কুলের ছাত্র, মৌখালী গোপীনাথপুর গৌরব বালা বিদ্যালয়।

মানুষ হিসেবে আপনাকে বলি, আপনি এত বড় পরিচিতি মানুষ হয়েও পাড়ায় ফুটবল খেলার চাঁদা বা পুজোর চাঁদা কালেকশন, কারোর বিপদে ঝুকে পড়া, সব্বাই মিলে কিছু করে দেখা, স্কুলের কোন অনুষ্টানে আপনাকে সবসময় কাছে পাওয়া এই সব আপনি কোনোদিন পিছপা হননি। সেই জন্য আজ ও পর্যন্ত আপনি আপনার বিদ্যালয়ের সব থেকে প্রিয় ছাত্র হয়ে আছেন।

আপনার ভাস্কর্য, চিত্রকলা আপনাকে আমাদের হৃদয়ের অন্তরে স্মরণীয় করে রাখবে। আপনার এই বন্ধুত্বপূর্ন সম্পর্ক চিরদিন বজায় থাকুক।
প্রতিদিন, প্রতিবছর এমন ভাবে হাসি খুশিতে থাকুন দাদা।
ভালো থাকবেন।

স্কুলের ছাত্র ছাত্রী
আজ সব্বাই মিলে গোপালদা কে জন্মদিনের শুভেচ্ছা জানাই❤️

Uphaar এর তরফ থেকে আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল।

06/03/2020

একটি ছোট্ট প্রতিবেদন


Thanks a ton Mr. Pabitra Sir 🙏

01/03/2020

মাননীয় প্রধান শিক্ষক মহাশয়👏
রবীন কুমার রায়।

এমন ই একজন মহান ব্যক্তি, ওনার ব্যাপারে কিছু বলতে গেলেও আজ ও ভয় লাগে, আজ ও মনে পড়ে যায় সেই শৈশবের দিনগুলো যখন ছোট স্কুল পাস করে বড় ইস্কুলে ভর্তি হয়।
হেড মাস্টার, রবীন স্যার, খুব কড়া, এমন একটা দিন নেই যে স্কুলে পা দিয়েই হেড স্যারের ঘরে চোখ যায়নি, সব্বাই দেখতাম হেড স্যার এসেছে না আসেনি, না আসলেই মনে মনে একটা আনন্দ হত।

কাল থেকে আর হেড স্যারকে দেখা যাবেনা, মাঝের ঘরের জানালা টা হয়তো খুলবে কিন্তু রবীন স্যার থাকবে না, কারণ তার চাকরি জীবনের সময় সীমা শেষ।
এখন আদৌ কি ভালো লাগবে ??
সত্যি কথা বলতে রবীন স্যার কে দেখে ভয় পেতাম ঠিকই, খুব শ্রদ্ধা ও করতাম আমরা।

উনি এমনই একজন ব্যক্তিত্ব, যাঁর জন্য গোটা স্কুল একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আবদ্ধ, কিভাবে একটা স্কুল পরিচালনা করতে হয়, কিভাবে ছাত্রদের সব সমস্যার সমাধান করতে হয়, ওনার দ্বারা সম্ভব।
গোপালদা ঠিক ই ছবি তুলে ধরেছেন, উনি হলেন আমাদের স্কুলের বট বৃক্ষ, একটা গাছের ছায়ায় আমরা ছিলাম।

মনে পড়ে সেই সব দিন, যখন প্রথম শুনলাম, হেড স্যার ক্লাস নিতে আসছে, পুরো ক্লাস স্তব্ধ, ক্লাসের মনিটর সে নাম রেডি করছে স্যারের কাছে পেস করবে, কোন ছেলে কত বার না বলে বাইরে গেছে।
ক্লাস এইট এ গিয়ে প্রথম হেড স্যারর ক্লাস পেয়েছিলাম, ক্লাসে পিন ড্রপ সাইলেন্স। ওনার পড়ানোর একটা অভিজ্ঞতা এটা আমরা কোনোদিন ভুলবো না।
স্কুলের ওই আট টা বছর, হেড স্যারের রুমের পাস দিয়ে যেতেই ভয় পেতাম সব্বাই।
বিদ্যালয়ের প্রত্যেকটা কাজে উনি যুক্ত থাকতেন, খেলাধুলা থেকে করে স্কুলের পরিকাঠামো স্থাপন সবকিছুতেই।
এখন বাইরে দিয়ে স্কুলের দিকে তাকালে দেখে মনে হয়, হ্যা এটাই আমাদের স্কুল, আমরা গর্বিত আমাদের হেড স্যারের জন্য।

প্রিয় স্যার,💕
আজ আপনার চাকরী জীবনের শেষ সময়, হয়তো আর স্কুল আপনাকে দেখতে পাবে না, কিন্তু আপনার এই ফেলে আসা কার্যকলাপ আপনাকে এই বিদ্যালয় সাথে সমস্ত ছাত্র ছাত্রী মনে রাখবে সারাজীবন।

আপনি ভালো থাকবেন🌷🌹
সুস্থ থাকবেন🌷🌹
হাসিখুশিতে থাকবেন🌷🌹

কলমে🖋️
আপনার বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র

Address

VILL PO GOPINATHPUR, DIST-24 PARGANAS (SOUTH), PS :MAGRAHAT
West Bengal
743610

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm
Saturday 10am - 2pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moukhali Gopinathpur Gouravbala Vidyalaya - MGGV :: UnOfficial posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Moukhali Gopinathpur Gouravbala Vidyalaya - MGGV :: UnOfficial:

Shortcuts

Share

Category