02/05/2023
To Some of Present Generation Girls,
Just read it throughly till the End
ফেক ফেমিনিস্টরা মেয়েদের মন জয় করে স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে। তারা উচ্ছৃঙ্খলতাকে স্বাধীনতার নাম দিয়ে এমনভাবে প্রমোট করে, যে মেয়েরা মনে করে এটাই তো আসল জীবন। মেয়েদের মাথায় গেঁথে যায় যে ভালোবাসা, কেয়ার, লয়্যালিটি, পজেজিভনেস এগুলোর অর্থ হচ্ছে খাঁচায় বন্দী থাকা। আকাশে ওড়ার জন্য বহুগামী হতে হয়, উচ্ছৃঙ্খল হতে হয়। সেসব মেয়েদেরকে কয়েকটা কথা বলতে চাই।
ছেলেরা স্মোকিং-ড্রিঙ্কিং করে বলে তুমিও করতে পারো, অবশ্যই এটা তোমার স্বাধীনতা। কিন্তু বিষ পান না করে স্বাস্থ্যকর জীবনযাপন করতে চাওয়াটাও তোমার স্বাধীনতা।
ঊর্ফি জাভেদ কিংবা পুনম পান্ডে হওয়াটাও তোমার স্বাধীনতা। আবার কল্পনা চাওলা হওয়াটাও তোমার স্বাধীনতা।
বহুগামীতা, ওয়ান নাইট স্ট্যান্ড, ফ্রেন্ডস উইথ বেনিফিটস, কাউকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়া, এগুলোও তোমার স্বাধীনতা। আবার একজনকে ভালোবেসে তার বিশ্বাসের মর্যাদা রেখে লয়্যাল থাকাটাও তোমার স্বাধীনতা।
আলট্রা মডার্ণ হওয়াটাও তোমার স্বাধীনতা, আবার তথাকথিত গাঁইয়া-বেহেনজি হওয়াটাও তোমার স্বাধীনতা।
দিল্লি মেট্রোর মেয়েটার মত "সাহসী" হওয়াটাও তোমার স্বাধীনতা, ঝাঁসির রাণী লক্ষীবাইয়ের সাহসী হওয়াটাও তোমার স্বাধীনতা।
ছেলেদের মত জনসমক্ষে জামা খুলে ঘুরে বেড়ানোর অধিকার চাওয়াটাও তোমার স্বাধীনতা। আবার ছেলেদের মত কেরিয়ার গড়ে, প্রতিষ্ঠিত হয়ে তাদেরকে টাফ কম্পিটিশন দিতে চাওয়াটাও তোমার স্বাধীনতা।
তোমাকে বেছে নিতে হবে কোন স্বাধীনতাটা তুমি চাও। ফেক ফেমিনিস্টরা ব্যভিচারকেই স্বাধীনতার নাম দেয়, ওদের নিয়মমাফিক জীবনযাপন না করলেই সেটাকে পরাধীনতার তকমা দিয়ে দেয়। কিন্তু মাথায় রেখো প্রতিটা পদক্ষেপ তোমার নিজস্ব "চয়েস"। আমাদের চয়েস আমাদের ভবিষ্যৎ গঠন করে। স্বাধীনতার সংজ্ঞা প্রত্যেকের কাছে আলাদা। অন্য কেউ যদি তার নিজের সৃষ্টি করা স্বাধীনতার সংজ্ঞা তোমার মাথায় ঢুকিয়ে দেয়, তাহলে সেটাই প্রকৃতপক্ষে তোমাকে খাঁচায় বন্দী করে রাখার সামিল। 🙂 Collected
Are you agree or disagree about this article.