06/07/2026
আজকের দিনে লোকে ধর্মকে মানে শুধুমাত্র কিছু প্রথা ও ক্রিয়াকলাপের মাধ্যমে, ভুলেই গিয়েছে ধর্ম আসলে ধারণ করার বিষয়।
নীতি, মূল্যবোধ, সংস্কার, চরিত্র সবকিছুকে হারিয়ে কপালে লোকদেখানো তিলক পড়ে, মন্দিরে গিয়ে হাতজোড় করে ফটো Social Media তে পোষ্ট করে , দু চারটে ধর্মীয় reels Share করে নিজেকে ধার্মিক হিসেবে প্রমাণ করছে।
একটা কথা জেনে রেখো, ধর্ম অতি সূক্ষ্ম বিষয়, নিয়মিত জপ, প্রার্থনা, যোগ, ধ্যান করে নিজেকে তৈরি করলে তবে এই যোগ্যতা অর্জন করতে সক্ষম, এমনি এমনি কিছুই হয় না।
সাধে কি রামপ্রসাদ বললেন
"আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি।"
একটু অন্তত সৎসঙ্গ করো, তাতে উন্নতিই হবে।