BORA Madhusudan HIGH School,singur,hooghly

BORA Madhusudan HIGH School,singur,hooghly আমাদের ভালবাসার স্কুল

আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। এই বিশেষ দিনটিকে সামনে রেখে বড়া মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ সেজে উঠেছিল এক সবুজ উৎসবে।...
05/06/2026

আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। এই বিশেষ দিনটিকে সামনে রেখে বড়া মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ সেজে উঠেছিল এক সবুজ উৎসবে। স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের যৌথ উদ্যোগে আজ বিদ্যালয় চত্বরে সাড়ম্বরে উদযাপিত হলো এক মহতী বৃক্ষরোপণ কর্মসূচি।🌱✨
​প্রকৃতির এই রুদ্ররূপ এবং বিশ্ব উষ্ণায়নের আবহে পরিবেশকে বাঁচিয়ে রাখা আজ আমাদের সবচেয়ে বড় কর্তব্য। সেই দায়িত্ববোধ থেকেই আজ শিক্ষক ও ছাত্রদের এই মেলবন্ধন এক টুকরো সবুজ আগামী গড়ার শপথ নিল। শ্রদ্ধেয় শিক্ষকদের হাত ধরে আগামীর ভবিষ্যৎ অর্থাৎ আমাদের ছাত্ররা যখন একে একে মাটির বুকে নতুন চারাগাছগুলো রোপণ করছিল, তখন মনে হচ্ছিল—আমরা কেবল গাছ পুঁতছি না, আসলে আমাদের আগামীর অক্সিজেন আর নিরাপদ পৃথিবীর বীজ বুনে দিচ্ছি। 🌳❤️
​একটি গাছ, একটি প্রাণ। আমাদের ছাত্ররা আজ প্রতিজ্ঞা করেছে, শুধু গাছ লাগানোই নয়, পরম মমতায় তারা এই গাছগুলোকে বড় করে তুলবে। বিদ্যালয়ের এই সবুজ উদ্যোগ আগামী দিনে আরও অনেককে পরিবেশ সচেতন হতে অনুপ্রাণিত করবে, এটাই আমাদের বিশ্বাস। 🌍🤝
​আসুন, এই পরিবেশ দিবসে আমরাও আমাদের নিজেদের এলাকায় অন্তত একটি করে গাছ লাগাই এবং এই পৃথিবীকে আমাদের সন্তানদের জন্য আরও একটু বাসযোগ্য করে তুলি 🙏💚
​ #বিশ্বপরিবেশ দিবস #সবুজবাংলা #গাছলাগাওপ্রাণবাঁচাও #পরিবেশসচেতনতা

ভরা থাক স্মৃতি সুধায়.........
20/05/2026

ভরা থাক স্মৃতি সুধায়.........

বিদ্যালয়ে এ বছরের মাধ্যমিকের রেজাল্ট আশানুরূপ হয়নি। ১৫৩ জন ছাত্র পরীক্ষা দিয়েছিল। চারজন ফেল করেছে। AA  1A+  3A    16B...
14/05/2026

বিদ্যালয়ে এ বছরের মাধ্যমিকের রেজাল্ট আশানুরূপ হয়নি। ১৫৩ জন ছাত্র পরীক্ষা দিয়েছিল। চারজন ফেল করেছে।
AA 1
A+ 3
A 16
B+ 35
Highest Rahul Khamaru 652,
2nd Pritam Ghosh 615,
3rd Anurag Koley 591.

বড়া বালিকার রেজাল্ট খুব ভালো হয়েছে। ঐ স্কুলের সকল স্টাফ ও কৃতি ছাত্রীদের অভিনন্দন জানাই।
বারুইপাড়া রাখাল থেকে পজিশন পেয়েছে। ওনাদেরও অভিনন্দন জানাই।

উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থী ২২৪,, ফেল ১৪(এরা একেবারে শেষ পর্বে অনুরোধ ক্রমে ভর্তি হয়েছিল)
14/05/2026

উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থী ২২৪,,
ফেল ১৪(এরা একেবারে শেষ পর্বে অনুরোধ ক্রমে ভর্তি হয়েছিল)

🌼📚  আজ ২৫শে বৈশাখ—বাংলার সংস্কৃতি, সাহিত্য ও চেতনার এক চিরন্তন দিন।আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী।রবীন্দ্রন...
09/05/2026

🌼📚 আজ ২৫শে বৈশাখ—বাংলার সংস্কৃতি, সাহিত্য ও চেতনার এক চিরন্তন দিন।
আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী।
রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন,
তিনি বাঙালির আত্মা, চিন্তা ও মানবতার প্রতীক।
তাঁর লেখা কবিতা, গান, গল্প ও দর্শন আজও আমাদের পথ দেখায়—
শিক্ষার আলোয়, মানবিকতার মূল্যবোধে এবং স্বাধীন চিন্তার সাহসে। ✨
একজন শিক্ষাবিদ হিসেবে তিনি বিশ্বাস করতেন—
শিক্ষা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়,
শিক্ষা হলো মানুষকে সত্যিকারের মানুষ করে তোলার এক অবিরাম সাধনা।
তাঁর সেই আদর্শকে হৃদয়ে ধারণ করেই
বড়া মধুসূদন উচ্চ বিদ্যালয়
আজকের দিনে বিশ্বকবিকে জানায় বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। 🙏
🌿 “চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির…”
এই প্রার্থনাই হোক আমাদের আগামী দিনের পথচলার প্রেরণা।
🌸 শ্রদ্ধাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরকে।
তাঁর সৃষ্টি ও আদর্শ চিরকাল আলোকিত করুক আগামী প্রজন্মকে। 🌸
#রবীন্দ্রজয়ন্তী


#বড়ামধুসূদনউচ্চবিদ্যালয়
#শিক্ষাআরমানবতা
#বিশ্বকবি

একাদশ শ্রেণির ভর্তির ফরম আজ 8 মে 2026 থেকে বিলি করা হবে। অফিস থেকে ফর্ম পাবে। ফর্মের মূল্য ১০০ টাকা। মার্কসিট দেখিয়ে ফর...
08/05/2026

একাদশ শ্রেণির ভর্তির ফরম আজ 8 মে 2026 থেকে বিলি করা হবে। অফিস থেকে ফর্ম পাবে। ফর্মের মূল্য ১০০ টাকা। মার্কসিট দেখিয়ে ফরম তুলতে হবে। রেজাল্ট ছাড়া ফর্ম দেয়া হবে না।
যারা ৬০% নম্বর পাবে তাদের ৯ই মে শনিবার সরাসরি ভর্তি করে নেয়া হবে।।
যারা ৫০% নম্বর পাবে। তাদের ১১ই মে সোমবার এবং ১২ই মে মঙ্গলবার সরাসরি ভর্তি করে নেয়া হবে।
যারা ৪০% থেকে ৫০% এর কম নম্বর পাবে। তাদের ভর্তি আগামী ১৩ই মে বুধবার থেকে সরাসরি করা হবে।
উপরের তথ্যগুলি আমাদের স্কুল এবং বাইরে কার যে কোন স্কুলের ছাত্রছাত্রীর জন্য প্রযোজ্য।
আমাদের স্কুলের যে সকল ছাত্র চল্লিশ শতাংশের কম অথচ ৩০ শতাংশের বেশি নম্বর পেয়েছ তাদের ভর্তি গরমের ছুটির পরে হবে। তবে তাদের ফর্ম দিয়ে দেয়া হবে।
আমাদের স্কুলের যে সকল ছাত্র 30%এর কম নম্বর যারা পেয়েছো তাদের কাউকে ফরম দেওয়া হবে না।
বাইরের স্কুলের কোন ছাত্র-ছাত্রীর ক্ষেত্রে চল্লিশ শতাংশের কম নম্বর পেলে ফরম দেয়া হবে না। আসন খালি থাকলে গরমের ছুটির পরে তা বিবেচনা করা যেতে পারে।
ভর্তির জন্য লাগবে
1. সঠিকভাবে পূরণ হওয়া ফরম
2. এডমিট কার্ড ও রেজাল্টের জেরক্স কপি এবং আসল।
3. আধার কার্ড জেরক্স এবং আসল।
4. ব্যাংকের অ্যাকাউন্ট জেরক্স এবং আসল।
5. সম্প্রতি তোলা দু কপি পাসপোর্ট ছবি।
6. কাস্ট সার্টিফিকেট থাকলে তার জেরক্স এবং আসল।

আসল গুলি জেরক্স এর সঙ্গে মিলিয়ে নেয়ার পরে ফেরত দেয়া হবে।
ভর্তির ফি সায়েন্স ১৩৫০ আর্টস এবং কমার্স ১২২০ আর্টস ল্যাব বেসড বিষয় নিলে ফি সেই অনুযায়ী বাড়বে।

আজ থেকে ২৭ বছর আগে এমনই এক গ্রীষ্মের দিন। তারিখটা ছিল ২৩ শে এপ্রিল ১৯৯৯ সাল। সেই বছর মার্চ মাস থেকে নবগঠিত স্কুল সার্ভিস...
21/04/2026

আজ থেকে ২৭ বছর আগে এমনই এক গ্রীষ্মের দিন। তারিখটা ছিল ২৩ শে এপ্রিল ১৯৯৯ সাল। সেই বছর মার্চ মাস থেকে নবগঠিত স্কুল সার্ভিস কমিশনের সুপারিশক্রমে প্রথম ব্যাচের শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। বড়া মধুসূদন উচ্চ বিদ্যালয়ে বাণিজ্য বিভাগে দেবেন্দ্রনাথ সামন্ত মহাশয়ের শূন্য পদটি পূরণ করার জন্য যোগদান করলেন প্রকাশ চন্দ্র পাত্র মহাশয়। তখন প্রধান শিক্ষক ছিলেন শ্রী সুভাষচন্দ্র রায় মহাশয়। বাণিজ্য বিভাগটি দেখতেন প্রয়াত স্বপন কুমার মুখার্জি মহাশয় এবং অস্থায়ীভাবে মদন কোলে মহাশয়। মিরাকেল টা ঘটল প্রকাশবাবু যোগদানের পরেই। সেই বছর ১৫ জন ছেলে প্রথম বিভাগে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বাণিজ্য বিভাগে পাশ করল। এবং তারপর থেকে এমনটাই প্রতিবছর ঘটতে থাকল। সাফল্য এমনি এমনি আসে না। এর জন্য লাগে নিষ্ঠা এবং অধ্যাবসায়। বাণিজ্য বিভাগে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে হিসাব শাস্ত্র, বিজনেস স্টাডিজ, কস্টিং এণ্ড ট্যাক্সেশন এই তিনটি বিষয় একক শিক্ষক হিসাবে দীর্ঘ বৎসর যাবৎ সাফল্যের সঙ্গে পড়িয়ে আসছেন। কখনো পড়াতে অনীহা প্রকাশ করতে দেখি নি। এক অক্লান্ত সৈনিকের মতো ক্লাসের পরে ছাত্র ছাত্রীদের অফ পিরিয়ডের অবসরে লাইব্রেরীতে বসে তাদের আরো ক্ষুরধার করে তুলেছেন।
আগামী ২২শে এপ্রিল ২০২৬, বুধবার বড়া মধুসূদন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতার ইতিহাসে এক সুবর্ণমণ্ডিত অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে। একজন আদর্শ শিক্ষক, যিনি তাঁর ২৭ বছরের কর্মজীবনে একটিও মেডিকেল লিভ ভোগ করেন নি (প্রাপ্য ছুটি ৩৬৫ দিন ), নিতান্ত নিরুপায় না হলে যিনি ক্যাজুয়াল লিভ নেন নি, নির্ধারিত ক্লাসের বাইরেও যিনি ছাত্র-ছাত্রীদের নিরন্তর সাহায্য করে গেছেন, এমনকি উচ্চ মাধ্যমিক পাশ করে যাওয়ার পরেও অনেক ছাত্র-ছাত্রী যাঁর কাছে এসে উচ্চতর অধ্যায়ের পড়া বুঝে গেছে, বিদ্যালয় অন্ত প্রাণ এই মানুষটি আগামী ২২ তারিখে অবসর গ্রহণ করবেন।
চাকরি হতে অবসর পাবেন কিন্তু ছুটি মিলবে না। যে শিক্ষক কর্মজীবনে ছুটি ভোগ করলেন না কর্মজীবন সমাপন হওয়ার পরেও তাঁকে ছুটি দেওয়া হবে না। তিনি ছুটি নিলে আগামী শিক্ষাবর্ষে বাণিজ্য বিভাগে পড়াবে কে? তাই বিদ্যালয়ের স্বার্থে প্রকাশ বাবু যতদিন পর্যন্ত না বাণিজ্য বিভাগে নিয়োগ হচ্ছে ততদিন পর্যন্ত ছেলেমেয়েদের পাঠদান অব্যাহত রাখবেন।
এপ্রিল মাসের ৩০ তারিখে তাঁর কর্মজীবন সমাপ্ত হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন পরিস্থিতিতে ২১ তারিখ পর্যন্ত ক্লাস চালিয়ে ক্লাস বন্ধ করে দিতে আমরা বাধ্য হচ্ছি। সেক্টর অফিসের জন্য আরও ঘর নেয়া হবে। এমত পরিস্থিতিতে আমরা ২২ তারিখ লাস্ট ওয়ার্কিং ডে করে স্কুল বন্ধ রাখব। সেজন্য ২২ তারিখেই এই অকালবোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকাশ বাবুর অবসর পরবর্তী জীবন শান্তিময় হোক এই প্রার্থনা করি।
লেখনী: অমিতাভ রায় চৌধুরী

আজ আমাদের প্রানের বিদ্যালয়ের সরস্বতী পূজা ও নেতাজি সুভাষচন্দ্র বসু এর জন্ম দিবস পালনে।।।।।
23/01/2026

আজ আমাদের প্রানের বিদ্যালয়ের সরস্বতী পূজা ও নেতাজি সুভাষচন্দ্র বসু এর জন্ম দিবস পালনে।।।।।

গতকাল বিদ্যালয়ে গণিত পরীক্ষাগার (Math Lab) এর শুভ উদ্বোধন হলো, মাননীয় মন্ত্রী বেচারাম মান্না মহাশয় এর দ্বারা।
18/01/2026

গতকাল বিদ্যালয়ে গণিত পরীক্ষাগার (Math Lab) এর শুভ উদ্বোধন হলো, মাননীয় মন্ত্রী বেচারাম মান্না মহাশয় এর দ্বারা।

হাউসফুল।। হাঁ 4 টে পর্যন্ত টাইম থাকলেও, 1 টায় প্রায় সব খাবার শেষ। প্রথম বছরেই এই সাফল্য, আমাদের কাছে খুবই আনন্দের বিষয়...
16/01/2026

হাউসফুল।। হাঁ 4 টে পর্যন্ত টাইম থাকলেও, 1 টায় প্রায় সব খাবার শেষ। প্রথম বছরেই এই সাফল্য, আমাদের কাছে খুবই আনন্দের বিষয়। সকল কে অসংখ্য ধন্যবাদ।

Address

Singur
BORA

Telephone

+913212220100

Website

Alerts

Be the first to know and let us send you an email when BORA Madhusudan HIGH School,singur,hooghly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category