08/02/2024
স্মৃতি হিসেবে রেখেদিলাম
গত ০৭/০২/২৪ ইং তারিখে প্রতিবছরের ন্যায় এইবার আমাদের বিদ্যালয়ে গুনোৎসব অনুষ্ঠিত হয়েছিলো।আমাদের বিদ্যালয়ে ঐদিন এক্সটার্নাল ইভালুয়েটর হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা এইচ এস স্কুলের বিষয় শিক্ষক জনাব এনাম উদ্দিন।এই গুনোৎসব সফল করার জন্য উনাকে সম্পূর্ণ রূপে সাহায্য করেছেন আমাদের ব্লকের তথা ক্লাস্টারের অন্যান্য শিক্ষকগন ।
গুনোৎসব উপলক্ষে আজকে আমাদের বিদ্যালয়ে উপস্থিত হয়েছিলেন SMC সহ মাতৃঘোট এবং আরো বিশিষ্ট সমাজসেবী ও গ্রামের নাগরিকবৃন্দ। স্যার সবকিছু খুব ভালো করে দেখেছেন এবং নিজে অনেক কিছুর মূল্যায়ন ও করেছেন।সেটা দেখে সত্যি খুব ভালো লাগলো 😊। অবশেষে আমাদের বিদ্যালয়ের বিষয়ে অনেক প্রশংসা করেছেন সঙ্গেও অনেক কিছু আমাদের সাজেস্ট করেছেন আমাদেরকে।