Dear ᱟᱪᱮᱫᱠᱚ!
If A is B's mother, C is B's brother then C is A's?
(Tricks: Family Tree ᱵᱮᱱᱟᱣᱢᱮ, ᱵᱚᱦᱚᱜᱨᱮᱫᱚ ᱵᱟᱝ ᱠᱷᱟᱛᱟᱨᱮ)
Vizu's ᱟᱠᱷᱲᱟ
Where language, script, education and culture shine the light of life - that's the path we walk. A journey to enlighten young minds and awaken social awareness.
WHERE A CHILD SMILES, THE LIGHT OF THE FUTURE SHINES.
#Santali #Education #Culture #Heritage
17/02/2026
সংস্কৃতি কোনো পরীক্ষাগার নয়, যেখানে নতুন নামের পরীক্ষানিরীক্ষা চলবে।
নিজের ধর্ম প্রচার করুন, কিন্তু অন্যের আত্মপরিচয়কে পুনর্লিখন করে নয়।
16/02/2026
যীশু মারাং” - ধর্মান্তরের আড়ালে সাংস্কৃতিক কৌশল ও আগ্রাসন?
খেয়াল করেছেন?
কিছু ধর্মান্তরিত সাঁওতাল "যীশু মারাং" বলে একটি নতুন শব্দ চালু করেছে।
প্রশ্ন হলো - তারা Marang Buru কে কি আপনাদের কাছে এতটাই দুর্বল বানিয়ে দিয়েছে যে তাঁকে "রিব্র্যান্ড" করতে হবে?
আরও বড় প্রশ্ন - Jesus Christ কি নিজের পরিচয়ে যথেষ্ট নন যে তাঁকে "মারাং" উপাধি ধার নিতে হবে?
# বাইবেলের কোথাও “যীশু মারাং” নেই।
# হড়/খেরওয়াড়দের বিনতি বা আচারেও যীশুকে "মারাংবুরু"-র সমতুল্য বলা হয় না।
তাহলে এই শব্দ কোথা থেকে এলো?
এটা কি কেবল একটি "অনুবাদ"?
না কি একটি কৌশল - যাতে সরল হড়/খেরওয়াড় সমাজকে বোঝানো যায়:
@ "তোমাদের মারাংবুরু আর আমাদের যীশু একই!"
ধর্মান্তরিত ব্যক্তিগত অধিকার।
কিন্তু নিজের স্বার্থের খাতিরে অপরের নতুন বিশ্বাস প্রচারের জন্য নিজস্ব ও স্বতন্ত্র আদি পরম দেবতার নাম ধার করে বিভ্রান্তি তৈরি করা - এটা ধর্মীয় সততা নয়, সাংস্কৃতিক কৌশল।
সোজা কথায় বলি - যদি খ্রিষ্টধর্মই সত্য বলে মনে করেন, তাহলে সরাসরি বলুন "যীশুই পরম ঈশ্বর।"
কেন "মারাং" শব্দ ধার করছেন?
ঐতিহ্যকে ছোট করে নতুন বিশ্বাস বড় হয় না।
নিজের শিকড় কেটে কেউ আকাশে ওঠে না। আত্মপরিচয় নিয়ে সচেতন হোন।
ঐতিহ্য জানুন, গবেষণা করুন, যুক্তি দিয়ে কথা বলুন।
24/09/2025
কুড়মিদের সামাজিক উত্থান, হিন্দু ক্ষত্রিয় আন্দোলন, ভাষাগত পরিচয় এবং সরকারী নথির ধারাবাহিক রেকর্ড।
১. ঔপনিবেশিক ও সংবিধানিক নথি
ব্রিটিশ আদমশুমারি (1865, 1872, 1881, 1891, 1901, 1931)-তে কুড়মিরা "Cultivator Caste" বা কৃষিজীবী হিন্দু হিসেবে নথিভুক্ত। কোথাও "Aboriginal Tribe" বা "Munda-Kolarian" গোষ্ঠী হিসেবে উল্লেখ নেই।
সংবিধানের তফসিল: 1950 সালের Presidential Order অনুযায়ী কুড়মিরা ST তালিকায় ছিল না। 1994 সালে Mandal Commission রিপোর্টে OBC তালিকায় কুড়মি (Kurmi-Mahato) স্পষ্টভাবে অন্তর্ভুক্ত।
২. কুড়মি ক্ষত্রিয় আন্দোলন (Kurmi Kshatriya Mahasabha)
১৯১০-১৯২০ এর দশকে Kurmi Kshatriya Mahasabha গড়ে ওঠে, যাদের লক্ষ্য ছিল, কুড়মিদের হিন্দু চার বর্ণের মধ্যে ক্ষত্রিয় মর্যাদা প্রতিষ্ঠা করা।
ব্রাহ্মণদের দ্বারা উপনয়ন, পৈতা ধারণ, বৈদিক পূজার্চনা চালু করা।
1920 সালের অগ্রগামী কনফারেন্সের প্রস্তাবে বলা হয়, "Kurmis are descendants of Kshatriyas who took to agriculture after Mahabharata wars."
এই মহাসভার দাবিতেই বহু অঞ্চলে "Kurmi Kshatriya" নামে বিয়ের কাগজপত্র, মন্দিরের রেজিস্টার ও সাম্প্রদায়িক উৎসবে দলিল তৈরি হয়।
৩. ধর্মীয় ও সামাজিক প্রথা
ব্রাহ্মণ পুরোহিত ডাকা: বিয়ে, গৃহপ্রবেশ, শ্রাদ্ধসহ সব বৈদিক আচার ব্রাহ্মণ দ্বারা করানো হয়।
পৈতা/উপনয়ন: ২০শ শতকের শুরুতে কুড়মিদের মধ্যে পৈতা ধারণ আন্দোলন জনপ্রিয় হয়, যা শাস্ত্রীয় ক্ষত্রিয় পরিচয়ের প্রতীক।
এই রীতিনীতি আদিবাসী সমাজের (যেমন সাঁওতাল, হো, মুন্ডা) স্বশাসিত ধামসা-মাদল সংস্কৃতি থেকে সম্পূর্ণ আলাদা।
৪. ভাষাগত প্রমাণ
কুড়মালি বা নাগপুরী কুড়্মালি হল ইন্দো-আর্য ভাষা; এটি মাগধী প্রাকৃতের ধারাবাহিকতা, ভোজপুরী-মৈথিলীর ঘনিষ্ঠ আত্মীয়।
সাঁওতালি বা মুন্ডারি (অস্ট্রোএশিয়াটিক) ভাষার সঙ্গে গঠন, ধ্বনি, ব্যাকরণে কোনো ঐতিহাসিক মিল নেই।
ভাষাবিদদের মতে (Grierson's Linguistic Survey of India, 1903) কুড়মালি একটি বিহারী উপভাষা, "Clearly A***n in origin" .
৫. জিনগত দাবির সীমাবদ্ধতা
৬৫ হাজার বছরের mtDNA বা Y-DNA মার্কার শুধু মানুষের প্রাচীন অভিবাসনের নিদর্শন।
ভারতীয় বেশিরভাগ জনগোষ্ঠীতেই ৫০-৭০ হাজার বছরের প্রাচীন হ্যাপ্লোগ্রুপ রয়েছে - এটি কোনোভাবেই আদিবাসী পরিচয় প্রমাণের মানদণ্ড নয়।
ভারতের সংবিধান ও Anthropological Survey অনুযায়ী আদিবাসী স্বীকৃতির মূল শর্ত হলো - প্রথাগত স্বশাসন, স্বতন্ত্র ভাষা, ভৌগোলিক বিচ্ছিন্নতা, অর্থনৈতিক পশ্চাদপদতা - যা কুড়মি সমাজে ঐতিহাসিকভাবে অনুপস্থিত।
"ডিএনএ ৬৫ হাজার বছরের" দাবি শুধুই প্রাচীন বংশগতির ইঙ্গিত, আদিবাসীর প্রমাণ নয়।
কুড়মিরা বিগত দুই শতকে ধারাবাহিকভাবে হিন্দু ক্ষত্রিয় পরিচয় দাবি করেছে, ব্রাহ্মণিক রীতিতে সমাজ গঠন করেছে এবং ইন্দো-আর্য ভাষাভাষী কৃষক সমাজ হিসেবে নথিভুক্ত।
তাই আজ তাদের ওবিসি অবস্থান ঐতিহাসিক, প্রশাসনিক ও ভাষাগত সব মানদণ্ডেই সঠিক - এই বাস্তবতা পাল্টানো শুধু একখানা জেনেটিক টেস্টের ওপর নির্ভর করে সম্ভব নয়।
24/09/2025
১. বাস্তবতা, আইন ও ইতিহাস
কুড়মিরা ১৯৩১ সালের আদমশুমারিতে 'কৃষিজীবী হিন্দু কৃষক' হিসেবে নথিভুক্ত ছিল।
১৯৫০ সালের ভারতের সংবিধানের প্রথম তফসিলি উপজাতি তালিকায় কুড়মিদের নাম নেই; তারা পরবর্তীতে ওবিসি তালিকায় যুক্ত হয়।
২. সামাজিক-ধর্মীয় অবস্থান
উনিশ শতক থেকেই কুড়মি ক্ষত্রিয় মহাসভা (Kurmi Kshatriya Mahasabha) সক্রিয়, যাদের উদ্দেশ্য ছিল কুড়মিদের ক্ষত্রিয় হিসেবে প্রতিষ্ঠা করা।
ব্রাহ্মণ পুরোহিত ডেকে বৈদিক রীতি-নীতি অনুসারে পূজার্চনা, উপনয়ন (পৈতা) ইত্যাদি পালন করে নিজেদের উচ্চজাত হিন্দু ক্ষত্রিয় পরিচয় জোরালো করেছে।
এই ধারাবাহিক প্রচেষ্টায় কুড়মিরা বহু জায়গায় "কুড়মি ক্ষত্রিয়" নামে পরিচিত।
৩. ভাষা ও সাংস্কৃতিক প্রমাণ:
কুড়মিরা মূলত নাগপুরী/কুড়মালি উপভাষায় কথা বলে, যা মাগধী-ভোজপুরী ধারা অর্থাৎ ইন্দো-আর্য ভাষাগোষ্ঠীর অংশ।
খেরওয়াড় জনগোষ্ঠীর মতো অস্ট্রোএশিয়াটিক ভাষা ও সংস্কৃতি নয়।
৪. গবেষণা ও 'ট্রাইবল ডিএনএ' দাবির সীমা:
mtDNA বা Y-DNA - তে প্রাচীন জিনগত মার্কার থাকলেই তফসিলি প্রমাণ হয় না; ভারতের বহু হিন্দু জাতি-গোষ্ঠীর মধ্যেই ৫০-৬০ হাজার বছরের পুরনো লাইনেজ পাওয়া যায়।
প্রশাসনিক ও ঐতিহাসিক মানদণ্ড সাংস্কৃতিক বিচ্ছিন্নতা, ঐতিহ্যগত স্বশাসন, প্রথাগত উপজাতীয় প্রতিষ্ঠান - এসবই তফসিল স্বীকৃতির মূল শর্ত।
কুড়মিদের ঐতিহাসিক আন্দোলন মূলত নিজেদের উচ্চজাত হিন্দু ক্ষত্রিয় হিসেবে প্রতিষ্ঠার, এবং ভাষা-সংস্কৃতি স্পষ্টত ইন্দো-আর্য; শুধু প্রাচীন জিন মার্কার দেখিয়ে 'তপসিলি' দাবি সাংবিধানিক বা নৃতত্ত্বগতভাবে ন্যায়সঙ্গত নয়।
24/09/2025
এই পোস্টের মূল বিষয়বস্তু (কুড়মিদের mtDNA) বেশ কিছু দাবি আছে - অনেকটাই মিল আছে ভারতের mtDNA গবেষণার সাধারণ ফলাফলগুলোর সঙ্গে, কিন্তু অনেকগুলো দিকেই যথেষ্ট তথ্য নেই যা অসামঞ্জস্য রয়েছে।
১. প্রমাণহীন সংখ্যা: ৩৬৬ জন কুড়মির নমুনা পরীক্ষা বা BHU-র কোনো প্রকাশিত পেপারের উল্লেখ নেই। গবেষণা হলে DOI বা জিনবেংক ডেটা থাকা উচিত।
২. M ও M2 সাধারণ ভারতীয় লাইনেজ: Macro-haplogroup M ও তার উপশাখা M2 ভারতের প্রায় সব জনগোষ্ঠীতে দেখা যায়; কুড়মিদের জন্য এটি বিশেষ পরিচয় নয়।
৩. M31 নিয়ে অতিরঞ্জন: M31 মূলত আন্দামান দ্বীপপুঞ্জে পাওয়া যায়। কুড়মিদের মধ্যে থাকার দাবি অসাধারণ হলেও কোনও যাচাইযোগ্য প্রমাণ নেই।
৪. R6 ≠ কেবল মুন্ডা: Haplogroup R6 ভারতের নানা অঞ্চলে আছে; শুধু মুন্ডা গোষ্ঠীর বৈশিষ্ট্য বলা বৈজ্ঞানিক নয়।
৫. ঐতিহাসিক সরলীকরণ ভুল: গঙ্গা-সিন্ধু উপত্যকার কৃষি বিকাশ ছিল মিশ্র ও ধাপে ধাপে; "প্যালিওলিথিক শিকারি থেকে সরাসরি কৃষক" বলা ইতিহাসসম্মত নয়।
ভারতের mtDNA - তে M ও M2 প্রাচীন হলেও, কুড়মিদের জন্য বিশেষ কোনো আলাদা বংশানুক্রম প্রমাণিত নয়। যাচাইযোগ্য পিয়ার-রিভিউড উৎস ছাড়া এই মন্তব্য বৈজ্ঞানিকভাবে অগ্রহণযোগ্য।
(মূল পোষ্টের লিংক https://www.facebook.com/share/p/18fyqz145f/)
'যুদ্ধ'
ছাড়া সাম্রাজ্য গড়া, বজায়, বিস্তার করা সম্ভব নয়।
'বাহা'র মতো ঘটনায় শুধু অ্যাকশন দরকার 'মাঃ চাগাড়'।
ধর্ষন ও খুনে জাত ও ধর্ম দেখে প্রতিবাদ নির্ভর করে।
আমাদের এই মহান রাজ্য ও দেশে।
12/05/2025
In commemoration of the 120th birth anniversary (ᱜᱩᱨᱩ ᱠᱩᱱᱟᱹᱢᱤ, ᱵᱟᱹᱭᱥᱟᱹᱠᱷ) of Pandit Raghunath Murmu and the 100th anniversary of the Santali script he invented.