28/10/2023
সবার আমি ছাত্র
সুনির্মল বসু
আকাশ আমায় শিক্ষা দিল
উদার হতে ভাই রে,
কর্মী হবার মন্ত্র আমি
বায়ুর কাছে পাই রে ।
পাহাড় শিখায় তাহার সমান
হই যেন ভাই মৌন-মহান,
খোলা মাঠের উপদেশে -
দিল-খোলা হই তাই রে ।
সূর্য আমায় মন্ত্রনা দেয়
আপন তেজে জ্বলতে,
চাঁদ শিখালো হাসতে মিঠে,
মধুর কথা বলতে ।
ইঙ্গিতে তার শিখায় সাগর -
অন্তর হোক রত্ন-আকর;
নদীর কাছে শিক্ষা পেলাম
আপন বেগে চলতে ।