15/08/2026
“যারা স্বর্গগত তারা এখনো জানে
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি
এসো স্বদেশব্রতে মহা দীক্ষালোভী
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণচুমি।”
~স্বাধীনতা থাক প্রত্যেক মানুষের চিন্তায় ও মননে!!! শুভ ৮০তম স্বাধীনতা দিবস!!!
শ্রীরামপুর হরপ্রসাদ হাই স্কুলের আয়োজনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের কিছু অনিন্দ্যসুন্দর মূহুর্তের ছবি।।❤️❤️❤️
আজকে আমাদের বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের শিক্ষিকা জয়তী দাস মহাপাত্র তাকে সহযোগিতা করেন আশিস রাউল , অঞ্জন কুমার পাত্র , ও তপন জানা , নির্মল কুমার দাস মহাশয় ও অন্যান্যরা । স্বাধীনতা দিবসের গুরুত্ব আলোচনা করেন বিদ্যালয় এর শিক্ষক মাননীয় স্বপন দোলুই মহাশয় । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিষ্ণুপদ বর্মন মহাশয় । নাচ, গান , আবৃত্তি, যোগাসনের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা সুন্দর একটি শোভাযাত্রা প্রদর্শন করে ।
#স্বাধীনতা_দিবস_উদযাপন_২০২৬
#শ্রীরামপুর_হরপ্রসাদ_হাই_স্কুল