E.H Times

E.H Times

Share

E.H Times is my personal content page. Here I share my daily life videos, reels, fun moments, and real experiences.

Stay connected for regular updates and entertainment.

19/03/2026
21/02/2026

মাতৃভাষার চেতনায় উদ্ভাসিত হোক আমাদের পথচলা — আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা

25/01/2026

ইংরেজিতে অনর্গল কথা বলার ১০০টি কার্যকরী নিয়ম
১. Have to (করতে হবে): I have to go - আমাকে প্রেম করতে হবে
২. Want to (চাইতে): I want to learn - আমি শিখতে চাই।
৩. Need to (প্রয়োজন): I need to sleep - আমার ঘুমানো প্রয়োজন।
৪. Would like to (পছন্দ করা বা চাওয়া): I would like to eat - আমি খেতে চাই।
৫. Try to (চেষ্টা করা): I try to exercise daily - আমি প্রতিদিন ব্যায়াম করার চেষ্টা করি।
৬. Can (পারা): I can do it - আমি এটা করতে পারি।
৭. Could (পারতাম): I could run fast - আমি দ্রুত দৌড়াতে পারতাম।
৮. May (সম্ভাবনা): It may rain - বৃষ্টি হতে পারে।
৯. Might (হয়তো): He might come - সে হয়তো আসবে।
১০. Must (অবশ্যই): You must go - তোমাকে অবশ্যই যেতে হবে।
১১. Should (উচিত): You should study - তোমার পড়াশোনা করা উচিত।
১২. Should be (হওয়া উচিত): You should be brave - তোমার সাহসী হওয়া উচিত।
১৩. Must be (অবশ্যই হবে): He must be happy - সে নিশ্চয়ই খুশি।
১৪. Can be (হতে পারে): It can be dangerous - এটা বিপজ্জনক হতে পারে।
১৫. Have to be (হতেই হবে): You have to be patient - তোমাকে ধৈর্যশীল হতেই হবে।
Samir Kumar Bardhan
১৬. Used to (অভ্যাস ছিল): I used to smoke - আমি ধুমপান করতাম।
১৭. Should have (উচিত ছিল): You should have told me - তোমার আমাকে বলা উচিত ছিল।
১৮. Would have (করতাম): I would have helped - আমি সাহায্য করতাম।
১৯. Could have (পারতাম - কিন্তু করিনি): I could have won - আমি জিততে পারতাম।
২০. May be (হতে পারে): It may be right - এটা সঠিক হতে পারে।
২১. Let me (আমাকে করতে দাও): Let me see - আমাকে দেখতে দাও।
২২. Let's (চলো): Let's start - চলো শুরু করি।
২৩. Help (সাহায্য): Help me carry this - এটা বহন করতে আমাকে সাহায্য করো।
২৪. Would you like (আপনি কি চাইবেন): Would you like tea? - আপনি কি চা খাবেন?
২৫. Would you mind (কিছু মনে করবেন কি): Would you mind waiting? - আপনি কি একটু অপেক্ষা করবেন?
২৬. Do you have (আপনার কি আছে): Do you have a car? - তোমার কি গাড়ি আছে?
২৭. Am/Is/Are going to (করতে যাচ্ছি): I am going to cook - আমি রান্না করতে যাচ্ছি।
২৮. Feel like (ইচ্ছা করছে): I feel like crying - আমার কাঁদতে ইচ্ছা করছে।
২৯. About to (হওয়ার উপক্রম): The bus is about to leave - বাসটি এখনই ছেড়ে যাবে।
৩০. Able to (সক্ষম): I am able to swim - আমি সাঁতার কাটতে পারি।
Samir Kumar Bardhan
৩১. Decide to (সিদ্ধান্ত নেওয়া): I decided to stay - আমি থাকার সিদ্ধান্ত নিয়েছি।
৩২. Hope to (আশা করা): I hope to see you - আমি তোমাকে দেখার আশা করি।
৩৩. Plan to (পরিকল্পনা করা): We plan to travel - আমরা ভ্রমণের পরিকল্পনা করছি।
৩৪. Intend to (মনস্থ করা): I intend to buy it - আমি এটা কেনার মনস্থ করেছি।
৩৫. Promise to (প্রতিজ্ঞা করা): I promise to help - আমি সাহায্য করার প্রতিজ্ঞা করছি।
৩৬. Agree to (রাজি হওয়া): They agreed to come - তারা আসতে রাজি হয়েছে।
৩৭. Refuse to (অস্বীকার করা): He refused to talk - সে কথা বলতে অস্বীকার করল।
৩৮. Forget to (ভুলে যাওয়া): Don't forget to call - ফোন করতে ভুলো না।
৩৯. Remember to (মনে রাখা): Remember to lock the door - দরজা বন্ধ করতে মনে রেখো।
৪০. Start to (শুরু করা): It started to snow - তুষারপাত শুরু হলো।
৪১. Continue to (চালিয়ে যাওয়া): Continue to work - কাজ চালিয়ে যাও।
৪২. Stop (বন্ধ করা): Stop talking - কথা বলা বন্ধ করো।
৪৩. Keep (চালিয়ে যাওয়া): Keep smiling - হাসতে থাকো।
৪৪. Avoid (এড়িয়ে চলা): Avoid oily food - তৈলাক্ত খাবার এড়িয়ে চলো।
৪৫. Enjoy (উপভোগ করা): I enjoy reading - আমি পড়তে পছন্দ করি।
৪৬. Imagine (কল্পনা করা): Imagine being rich - ধনী হওয়ার কথা কল্পনা করো।
৪৭. Finish (শেষ করা): Finish your lunch - তোমার দুপুরের খাবার শেষ করো।
৪৮. Practice (অনুশীলন করা): Practice speaking - কথা বলা অনুশীলন করো।
৪৯. Suggest (পরামর্শ দেওয়া): I suggest taking a taxi - আমি ট্যাক্সি নেওয়ার পরামর্শ দিই।
৫০. Mind (মনে করা): Do you mind if I sit? - আমি বসলে কি আপনি কিছু মনে করবেন?
Samir Kumar Bardhan
৫১. Had to (হয়েছিল/করতে হয়েছিল): I had to leave - আমাকে চলে যেতে হয়েছিল।
৫২. Looking forward to (অপেক্ষায় থাকা): I am looking forward to meeting you - আমি আপনার সাথে দেখা করার অপেক্ষায় আছি।
৫৩. Supposed to (করার কথা): I am supposed to be there - আমার সেখানে থাকার কথা।
৫৪. Used to (অভ্যস্ত হওয়া - Present): I am used to noise - আমি শব্দে অভ্যস্ত।
৫৫. Get used to (অভ্যস্ত হয়ে ওঠা): You will get used to it - তুমি এতে অভ্যস্ত হয়ে যাবে।
৫৬. Prefer (পছন্দ করা): I prefer tea to coffee - আমি কফির চেয়ে চা পছন্দ করি।
৫৭. Rather (বরং): I would rather die than beg - আমি ভিক্ষা করার চেয়ে মরা ভালো মনে করি।
৫৮. Better (বরং ভালো): You had better go now - তোমার বরং এখন যাওয়াই ভালো।
৫৯. It is time (সময় হয়েছে): It is time to go - যাওয়ার সময় হয়েছে।
৬০. No use (কোনো লাভ নেই): There is no use crying - কেঁদে কোনো লাভ নেই।
৬১. Worth (যোগ্য/মূল্যবান): This movie is worth watching - সিনেমাটি দেখার মতো।
৬২. Busy (ব্যস্ত): I am busy working - আমি কাজ নিয়ে ব্যস্ত।
৬৩. Difficult to (কঠিন): It is difficult to understand - এটা বোঝা কঠিন।
৬৪. Easy to (সহজ): It is easy to say - বলা সহজ।
৬৫. Good at (দক্ষ): He is good at English - সে ইংরেজিতে দক্ষ।
৬৬. Bad at (অদক্ষ): I am bad at math - আমি গণিতে কাঁচা।
৬৭. Afraid of (ভীত): I am afraid of snakes - আমি সাপ দেখে ভয় পাই।
৬৮. Interested in (আগ্রহী): I am interested in music - আমি সংগীতে আগ্রহী।
৬৯. Tired of (ক্লান্ত/বিরক্ত): I am tired of waiting - আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত।
৭০. Proud of (গর্বিত): I am proud of you - আমি তোমাকে নিয়ে গর্বিত।
Samir Kumar Bardhan
৭১. Depending on (নির্ভর করে): It depends on you - এটা তোমার ওপর নির্ভর করে।
৭২. Belong to (অধীন হওয়া): This book belongs to me - এই বইটি আমার।
৭৩. Listen to (শোনা): Listen to me - আমার কথা শোনো।
৭৪. Wait for (অপেক্ষা করা): Wait for me - আমার জন্য অপেক্ষা করো।
৭৫. Look for (খোঁজা): I am looking for my keys - আমি আমার চাবি খুঁজছি।
৭৬. Look after (দেখােশানা করা): Look after your health - তোমার স্বাস্থ্যের যত্ন নাও।
৭৭. Talk about (বিষয়ে কথা বলা): Let's talk about it - চলো এটা নিয়ে কথা বলি।
৭৮. Think about (চিন্তা করা): Think about your future - তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো।
৭৯. Worry about (চিন্তা করা/উদ্বিগ্ন হওয়া): Don't worry about it - এটা নিয়ে চিন্তা করো না।
৮০. Laugh at (উপহাস করা): Don't laugh at others - অন্যদের দেখে হেসো না।
৮১. Believe in (বিশ্বাস করা): Believe in yourself - নিজের ওপর বিশ্বাস রাখো।
৮২. Care about (পরোয়া করা): I care about you - আমি তোমার পরোয়া করি।
৮৩. Complain about (অভিযোগ করা): Stop complaining about everything - সবকিছু নিয়ে অভিযোগ করা বন্ধ করো।
৮৪. Dream of (স্বপ্ন দেখা): I dream of traveling - আমি ভ্রমণের স্বপ্ন দেখি।
৮৫. Pay for (মূল্য দেওয়া): I will pay for the meal - আমি খাবারের বিল দেব।
৮৬. Search for (অনুসন্ধান করা): Search for the truth - সত্যের অনুসন্ধান করো।
৮৭. Succeed in (সফল হওয়া): You will succeed in life - তুমি জীবনে সফল হবে।
৮৮. Remind me (মনে করিয়ে দেওয়া): Remind me later - আমাকে পরে মনে করিয়ে দিও।
৮৯. Translate into (অনুবাদ করা): Translate this into English - এটা ইংরেজিতে অনুবাদ করো।
৯০. Divide into (ভাগ করা): Divide it into two parts - এটাকে দুই ভাগে ভাগ করো।
৯১. Known for (পরিচিত): He is known for his honesty - সে তার সততার জন্য পরিচিত।
৯২. Famous for (বিখ্যাত): Paris is famous for the Eiffel Tower - প্যারিস আইফেল টাওয়ারের জন্য বিখ্যাত।
Samir Kumar Bardhan
৯৩. Prepared for (প্রস্তুত): Are you prepared for the test? - তুমি কি পরীক্ষার জন্য প্রস্তুত?
৯৪. Responsible for (দায়ী): You are responsible for this - তুমি এটার জন্য দায়ী।
৯৫. Sorry for (দুঃখিত): I am sorry for being late - দেরিতে আসার জন্য আমি দুঃখিত।
৯৬. Similar to (সদৃশ/একই রকম): Your pen is similar to mine - তোমার কলমটি আমারটির মতো।
৯৭. Married to (বিবাহিত): He is married to a doctor - সে একজন ডাক্তারকে বিয়ে করেছে।
৯৮. Kind to (দয়ালু): Be kind to animals - প্রাণীদের প্রতি দয়ালু হও।
৯৯. Rude to (অসভ্য/নিষ্ঠুর): Don't be rude to anyone - কারো সাথে খারাপ ব্যবহার করো না।
১০০. Used to be (আগে ছিল): There used to be a tree here - এখানে আগে একটি গাছ ছিল।
Vocabulary শেখার সহজ কৌশল

01/01/2026

২০২৬-এর ক্যালেন্ডারে কড়া বার্তা পর্ষদের,,স্কুলে মোবাইল একেবারে বন্ধ!

স্কুলগুলিতে পড়াশোনার পরিবেশ আরও ভালো করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রকাশিত একাডেমিক ক্যালেন্ডারে (Academic Calendar 2026) স্কুলের সময়সূচি, ছুটি, ক্লাসের নিয়মের পাশাপাশি মোবাইল ফোন ব্যবহারে একেবারে কড়া অবস্থান নেওয়া হয়েছে। এই নির্দেশিকা রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে বাধ্যতামূলকভাবে মানতে হবে বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।প্রকাশিত হল ২০২৬-এর অ্যাকাডেমিক ক্যালেন্ডার (Academic Calendar 2026)

গত ২৯ ডিসেম্বর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক অ্যাকাডেমিক ক্যালেন্ডার (Academic Calendar 2026) প্রকাশ করা হয়। এতে স্কুলের দৈনন্দিন পঠনপাঠন, শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পর্ষদের লক্ষ্য, ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো এবং স্কুলে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করা।ছাত্রছাত্রীদের জন্য মোবাইল ফোন পুরোপুরি নিষিদ্ধপর্ষদ স্পষ্ট জানিয়েছে, স্কুল চত্বরে ছাত্রছাত্রীদের মোবাইল বা স্মার্টফোন নিয়ে আসা সম্পূর্ণ নিষিদ্ধ। আগে অনেক স্কুলে অলিখিতভাবে এই নিয়ম মানা হলেও, এবার তা লিখিত নির্দেশ হিসেবে জারি করা হল। ক্লাসরুমে পড়ুয়াদের মনোযোগ যাতে নষ্ট না হয় এবং স্মার্টফোনের অপব্যবহার বন্ধ করতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। শুধু ছাত্রছাত্রী নয়, শিক্ষক-শিক্ষিকাদের ক্ষেত্রেও মোবাইল ব্যবহারে কড়া নিয়ম বেঁধে দিয়েছে পর্ষদ।ক্লাসরুমে মোবাইল নয়: শিক্ষক-শিক্ষিকারা ক্লাসরুম বা ল্যাবরেটরিতে থাকাকালীন মোবাইল ফোন বা ব্লুটুথ ডিভাইস ব্যবহার করতে পারবেন না। পঠনপাঠনের সময় শিক্ষকের ফোনে মনোযোগ দিলে ছাত্রদের ক্ষতি হতে পারে, এই কারণেই এই নিয়ম।শিক্ষার প্রয়োজনে বিশেষ অনুমতি: যদি কোনো শিক্ষক পাঠদানের জন্য মোবাইল ফোনকে ‘টিচিং এইড’ হিসেবে ব্যবহার করতে চান, তাহলে আগে থেকেই প্রধান শিক্ষকের কাছে লিখিত অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া ক্লাসে মোবাইল ব্যবহার করা যাবে না।
স্কুলের সময়ানুবর্তিতা নিয়ে স্পষ্ট নির্দেশ

নতুন ক্যালেন্ডারে (Academic Calendar 2026) স্কুলের সময় মেনে চলার বিষয়েও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মচারীকে সকাল ১০টা ৩৫ মিনিটের মধ্যে স্কুলে পৌঁছাতে হবে। ১০টা ৪০ মিনিটের প্রার্থনা সভায় উপস্থিত থাকা বাধ্যতামূলক। বিকেল ৪টা ৩০ মিনিটের আগে কেউ স্কুল চত্বর ছাড়তে পারবেন না, যদি না সরকারি কোনো ডিউটি থাকে।শাস্তি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধপর্ষদ জানিয়ে দিয়েছে, ছাত্রছাত্রীদের ওপর কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতন করা যাবে না। মারধর বা বকাঝকার মাধ্যমে শাস্তি দেওয়ার বদলে সংশোধনমূলক ব্যবস্থা নিতে হবে।
প্রাইভেট টিউশন নিয়ে ফের কড়া বার্তা

স্কুলের শিক্ষকরা ব্যক্তিগত লাভের জন্য প্রাইভেট টিউশন বা অন্য কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। এই নিয়ম আগেও ছিল, তবে নতুন ক্যালেন্ডারে তা আবার স্পষ্ট করে জানানো হয়েছে।
পুরনো বই ফেরত দেওয়ার নির্দেশ

নতুন ক্লাসে ওঠার পর মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের বিনামূল্যে পাওয়া পুরনো পাঠ্যবই স্কুলে ফেরত দিতে হবে। প্রধান শিক্ষকদের দায়িত্ব থাকবে সেই বইগুলি নিয়ম মেনে প্যাক করে সংশ্লিষ্ট দপ্তরে ফেরত পাঠানোর।নিয়ম না মানলে কড়া শাস্তির হুঁশিয়ারি

পর্ষদ সাফ জানিয়েছে, এই নির্দেশিকা বা নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ বা ব্যক্তির বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ২০২৬ শিক্ষাবর্ষে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষার মান উন্নত করতে এবং শৃঙ্খলা ফেরাতে এই ক্যালেন্ডার (Academic Calendar 2026) গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছে পর্ষদ।

26/12/2025

অন্ধকার যত গভীরই হোক,
আলো আসবেই—এই বিশ্বাসই জীবন।

Want your school to be the top-listed School/college in Old Malda?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Alinagar
Old Malda