বাংলা সহায়ক

বাংলা সহায়ক বাংলা ছাত্রছাত্রীদের পাশে সারাক্ষণ
(1)

সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য প্রবন্ধ রচনা  বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুভূমিকা :প্রাচীনকাল থেকেই বাংলা তথা ভারত...
23/06/2026

সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য প্রবন্ধ রচনা

বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু

ভূমিকা :
প্রাচীনকাল থেকেই বাংলা তথা ভারতের বিজ্ঞানসাধনার কথা বিশ্বের দরবারে সমাদৃত। বাঙালি বিজ্ঞানীদের মধ্যে যাঁরা বিশ্বখ্যাতি লাভ করে ভারতের বিজ্ঞানচর্চাকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করেছেন, জগদীশচন্দ্র বসু তাঁদের অন্যতম পথিকৃৎ।

জন্ম ও বংশপরিচয় :
১৮৫৮ খ্রিস্টাব্দের ৩০ নভেম্বর জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেন। বর্তমান বাংলাদেশের ময়মনসিংহে তিনি জন্মগ্রহণ করেন । পরিবারের আদি নিবাস ছিল ঢাকা জেলার রাড়িখাল গ্রামে। তাঁর পিতা ভগবানচন্দ্র বসু এবং মাতা বামাসুন্দরী দেবী।

শিক্ষাজীবন:
পিতার কর্মক্ষেত্র ফরিদপুরের একটি গ্রামীণ পাঠশালায় জগদীশচন্দ্রের বাল্যশিক্ষার সূচনা হয়। শৈশবশিক্ষা সমাপ্ত হলে তিনি কলকাতায় চলে আসেন এবং হেয়ার স্কুল ও পরবর্তীতে সেন্ট জেভিয়ার্স স্কুলে ভরতি হন। এরপর তিনি চিকিৎসাশাস্ত্র (ডাক্তারি) পড়ার উদ্দেশ্যে বিলেতে যান। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তা পরিবর্তন করে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে অনার্সসহ বি.এ. এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বি.এসসি. ডিগ্রি লাভ করেন।

কর্মজীবন :
১৮৮৫ খ্রিস্টাব্দে দেশে ফিরে জগদীশচন্দ্র কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে যোগদান করেন। দীর্ঘ সফল কর্মজীবন শেষে তিনি এই কলেজ থেকেই 'এমেরিটাস অধ্যাপক' রূপে অবসর নেন।

বৈজ্ঞানিক গবেষণা ও অবিস্মরণীয় আবিষ্কার:
অধ্যাপনার পাশাপাশি নিরলস মৌলিক বিজ্ঞান গবেষণাই ছিল তাঁর জীবনের মূল ব্রত। তাঁর বিখ্যাত আবিষ্কার বেতার যন্ত্র। তিনি প্রমাণ করেন যে, প্রাণীদের মতো উদ্ভিদেরও প্রাণ ও অনুভূতি আছে; তারাও উত্তেজনায় সাড়া দেয়।
এছাড়া তাঁর উল্লেখযোগ্য আবিষ্কার হলো— ক্রেসকোগ্রাফ, পোটোমিটার, প্রভৃতি।

বহুমুখী প্রতিভা ও অন্যান্য কীর্তি :
বিজ্ঞান সাধনার পাশাপাশি বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় পৌঁছে দিতে তিনি বাংলা সাহিত্যেও অবদান রাখেন। তাঁর রচিত 'অব্যক্ত' একটি কালজয়ী গ্রন্থ, যা তাঁর উচ্চমানের সাহিত্যিক প্রতিভার পরিচয় বহন করে। ভারতে বিজ্ঞান গবেষণার উদ্দেশ্যে তিনি ১৯১৭ খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেন 'বসু বিজ্ঞান মন্দির' ।

সম্মাননা ও উপাধি
জগদীশচন্দ্র বসুর অসামান্য বৈজ্ঞানিক অবদানকে সম্মান জানিয়ে ব্রিটিশ সরকার ১৯১৪ খ্রিস্টাব্দে তাঁকে 'বিজ্ঞানাচার্য' এবং ১৯১৬ খ্রিস্টাব্দে সম্মানসূচক 'স্যার' উপাধিতে ভূষিত করে। এছাড়া তিনি লন্ডনের বিখ্যাত 'রয়্যাল সোসাইটি'-র ফেলো (FRS) নির্বাচিত হন।

উপসংহার
১৯৩৭ খ্রিস্টাব্দের ২৩ নভেম্বর গিরিডিতে এই মহান বিজ্ঞান সাধকের জীবনাবসান হয়। জগদীশচন্দ্র বসু আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর প্রতিষ্ঠিত 'বসু বিজ্ঞান মন্দির' এবং তাঁর আবিষ্কারসমূহ যুগ যুগ ধরে বিশ্ব দরবারে তাঁর নাম ও ভারতবর্ষের বিজ্ঞান সাধনার গৌরবকে অমর করে রাখবে।

প্রবন্ধ রচনা: সপ্তম-অষ্টম ও নবম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য পরিবেশ রক্ষায় ছাত্রসমাজের ভূমিকাভূমিকা :আমাদের চারপাশের সবক...
22/06/2026

প্রবন্ধ রচনা: সপ্তম-অষ্টম ও নবম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য

পরিবেশ রক্ষায় ছাত্রসমাজের ভূমিকা

ভূমিকা :
আমাদের চারপাশের সবকিছু নিয়েই আমাদের পরিবেশ। সুস্থভাবে বাঁচার জন্য সুস্থ পরিবেশ একান্ত প্রয়োজন। অথচ মানুষের অনন্ত চাহিদা, অপরিমেয় লোভ এবং যন্ত্রসভ্যতার বিকাশের কারণে আজ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তির মোহে মানুষ নির্বিচারে অরণ্য ধ্বংস করছে, যার ফলে প্রকৃতি আজ চরম সংকটে।

পরিবেশ দূষণ :
বর্তমানে পরিবেশের প্রতিটি উপাদান মারাত্মকভাবে দূষিত হচ্ছে -

বায়ুদূষণ: যানবাহন ও কলকারখানার বিষাক্ত ধোঁয়া বাতাসকে দূষিত করছে।

জল দূষণ: জল ছাড়া আমাদের বেঁচে থাকা অসম্ভব। জলেও আজ বিষ। কলকারখানার বর্জ্য, কীটনাশক ও শহরাঞ্চলের আবর্জনার কারণে জল প্রতিনিয়ত বিষাক্ত হয়ে উঠছে।

মাটি দূষণ : নানাভাবে মাটি আজ দূষিত। কীটনাশক, দূষিত বর্জ্য পদার্থ, প্লাস্টিক প্রভৃতি মাটিতে মিশে মাটিকে দূষিত করছে।

শব্দ দূষণ: উচ্চশব্দযুক্ত বাজি, মাইকেল বিকট শব্দ শব্দ দূষণের প্রধান কারণ।

দূষণের প্রভাব:
(১) বায়ুদূষণের ফলে শ্বাসকষ্ট, ফুসফুসের রোগ, হাঁপানি হয়।
(২) জলদূষণের ফলে আমাশয়, কলেরা প্রভৃতি জলবাহিত রোগ সৃষ্টি হয়।
(৩) মাটি ও শব্দ দূষণের ফলেও নানাবিধ রোগ আমাদের ঘিরে ধরে।

ভারসাম্য রক্ষায় ছাত্রসমাজের ভূমিকা :
পরিবেশ দূষণের কবল থেকে বাঁচতে বিশ্বের প্রতিটি মানুষকে দায়িত্ব নিতে হবে। তবে অদম্য প্রাণশক্তিতে উদ্দীপ্ত তরুণ ছাত্রসমাজই এ ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা নিতে পারে। কারণ তারাই ভবিষ্যতের সুনাগরিক। পরিবেশ সুরক্ষার দায়িত্ব ছাত্ররা নিলে তাদের নিজেদের ভবিষ্যৎই সুন্দর ও স্বাস্থ্যকর হয়ে উঠবে।

ছাত্র সমাজের করণীয় পদক্ষেপ:
সচেতনতা বৃদ্ধি: দলবদ্ধভাবে পোস্টার, চার্ট ও ফেস্টুন তৈরি সাধারণ মানুষকে সচেতন করা।

অনুষ্ঠান ও প্রচার: বিদ্যালয়ে বৃক্ষরোপণ, অরণ্য সপ্তাহ বা বিশ্ব পরিবেশ দিবস পালন করা। দূষণমুক্ত পরিবেশের দাবিতে পথনাটিকা, আলোচনা সভার আয়োজন করা।

উপসংহার :
ছাত্র সমাজ সমাজের চালিকাশক্তি। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতাই পারে বিপন্ন প্রকৃতিকে আবার সুস্থ ও সবুজ করে তুলতে।

সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য প্রবন্ধ রচনা :  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর  “মোর নাম এই বলে খ্যাত হোক,       ...
21/06/2026

সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য প্রবন্ধ রচনা :

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর

“মোর নাম এই বলে খ্যাত হোক,
আমি তোমাদেরই লোক”
ভূমিকা :
বাঙালি সংস্কৃতির আকাশমণি, বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ জ্যোতিষ্ক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বসাহিত্যের সূচিপত্রে তিনিই বাঙালির নামকে স্বর্ণাক্ষরে খোদাই করে দিয়েছেন। সাহিত্যে তাঁর এই সর্বব্যাপী ব্যাপ্তির কারণেই তিনি বাঙালির 'কবিগুরু' এবং বিশ্ববাসীর কাছে 'বিশ্বকবি'।

জন্ম, বংশপরিচয় :
১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ (ইংরেজি ১৮৬১ সালের ৭ই মে) কলকাতার বিখ্যাত ও সংস্কৃতিবান জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন 'মহর্ষি' দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী। তাঁর পিতামহ ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তৎকালীন সময়ে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি ছিল শিল্প, সাহিত্য ও সংস্কৃতির পীঠস্থান।

শিক্ষাজীবন:
রবীন্দ্রনাথের শৈশবশিক্ষা শুরু হয়েছিল বাড়ির চার দেওয়ালের পরিধিতেই। পরবর্তীতে তাঁকে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল এবং বেঙ্গল অ্যাকাডেমির মতো নামী শিক্ষাপ্রতিষ্ঠানে ভরতি করা হলেও বিদ্যালয়ের বাঁধাধরা প্রথাগত শিক্ষায় তাঁর মন বসেনি। প্রকৃতির মুক্তাঙ্গনে এবং গৃহশিক্ষকদের সান্নিধ্যে তিনি জ্ঞান ও জীবনশিক্ষা লাভ করেছিলেন ।

সাহিত্যচর্চা ও কালজয়ী সৃষ্টিসমূহ :
মাত্র বারো বছর বয়স থেকে শুরু করে আশি বছর বয়স পর্যন্ত রবীন্দ্রনাথের কলম ছিল ক্লান্তিহীন ও সচল। বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যা তাঁর স্পর্শে সোনা হয়ে ওঠেনি। তাঁর প্রধান প্রধান সাহিত্যকীর্তিগুলি হলো

কাব্যগ্রন্থ : মানসী, সোনার তরী, চিত্রা, পূরবী, পুনশ্চ, গীতাঞ্জলি প্রভৃতি।

উপন্যাস : চোখের বালি, গোরা, ঘরে-বাইরে, শেষের কবিতা, চার অধ্যায়।

নাটক : বিসর্জন, রাজা, ডাকঘর, অচলায়তন, মুক্তধারা, রক্তকরবী।

তাঁর গল্পসংগ্রহ 'গল্পগুচ্ছ' বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ । তাঁর লেখা গানগুলি 'রবীন্দ্রসংগীত' নামে সমাদৃত।

স্বদেশভাবনা ও জাতীয়তাবাদ :
রবীন্দ্রনাথের হৃদয়ে ছিল গভীর দেশপ্রেম। ১৯০৫ খ্রিস্টাব্দে লর্ড কার্জনের 'বঙ্গভঙ্গ' সিদ্ধান্তের প্রতিবাদে তিনি রাস্তায় নেমে আসেন এবং 'রাখিবন্ধন উৎসব'-এর প্রবর্তন করেন। তাঁর রচিত গান ভারত (জন গণ মন) এবং বাংলাদেশ (আমার সোনার বাংলা)— দুই দেশের জাতীয় সংগীত হিসেবে মর্যাদা লাভ করেছে, যা বিশ্ব ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত।

শিক্ষাদর্শ :
রবীন্দ্রনাথের আদর্শ ছিল প্রকৃতির কোলে উন্মুক্ত পরিবেশে আনন্দময় শিক্ষা। এই শিক্ষাদর্শকে রূপ দিতে তিনি ১৯০১ খ্রিস্টাব্দে বীরভূমের বোলপুরে ‘শান্তিনিকেতন’ প্রতিষ্ঠা করেন, যা ১৯২১ খ্রিস্টাব্দে 'বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়'-এ রূপান্তরিত হয়।

নোবেল পুরস্কার :
১৯১৩ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অনবদ্য কাব্যগ্রন্থ 'গীতাঞ্জলি' (ইংরেজি অনুবাদ Song Offerings)-র জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ছিলেন সমগ্র এশিয়া মহাদেশের মধ্যে প্রথম নোবেলজয়ী সাহিত্যিক।

উপসংহার
১৯৪১ খ্রিস্টাব্দের ৭ই আগস্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) জোড়াসাঁকোর বাসভবনেই এই মহান মনীষীর জীবনাবসান হয়। রবীন্দ্রনাথের
সৃষ্টি ও দর্শন প্রতিটি বাঙালির হৃদয়ে চিরকাল অম্লান থাকবে। জীবনের প্রতিটি ক্ষণে তিনি আমাদের পরম আশ্রয়। কবিগুরুর ভাষাতেই তাই বলতে হয়—
"তুমি রবে নীরবে হৃদয়ে মম।”

আমি বাংলায় গান গাই,আমি বাংলার গান গাইআমি আমার আমিকে চিরদিন-এই বাংলায় খুঁজে পাইআমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁ...
20/06/2026

আমি বাংলায় গান গাই,আমি বাংলার গান গাই
আমি আমার আমিকে চিরদিন-এই বাংলায় খুঁজে পাই
আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়া ভরা পথে, হেঁটেছি এতটা দূর
বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ॥

আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখেশুনে খেপে গিয়ে-করি বাংলায় চিৎকার
বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ॥

আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি
আমি তারই হাত ধরে সারা পৃথিবীর-মানুষের কাছে আসি
আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়
মিশে তেরো নদী, সাত সাগরের জল গঙ্গায়-পদ্মায়
বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ॥

WBCSSC SLST-2 2025 একাদশ-দ্বাদশ স্তরের 240 জন টিচারের PVR ফর্ম 25 ও 29শে জুন দেওয়ার জন্য নোটিশ করলো মধ্যশিক্ষা পর্ষদ। PV...
19/06/2026

WBCSSC SLST-2 2025 একাদশ-দ্বাদশ স্তরের 240 জন টিচারের PVR ফর্ম 25 ও 29শে জুন দেওয়ার জন্য নোটিশ করলো মধ্যশিক্ষা পর্ষদ।
PVR এর নমুনা কপি

🚨 প্রিয় 'Bangla Sahayak' ব্যবহারকারী এবং শিক্ষার্থীরা! / Attention Bangla Sahayak Users! 🚨দীর্ঘ অপেক্ষার পর অবশেষে Bangl...
19/06/2026

🚨 প্রিয় 'Bangla Sahayak' ব্যবহারকারী এবং শিক্ষার্থীরা! / Attention Bangla Sahayak Users! 🚨

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে Bangla Sahayak-এর অফিসিয়াল মোবাইল অ্যাপ গুগল প্লে-স্টোরে আসতে চলেছে! আপনাদের সমস্ত প্রয়োজনীয় স্টাডি গাইড, ব্যাকরণের নোটস এবং মক টেস্ট—সবকিছু এবার পাবেন সরাসরি আপনার মোবাইলেই। 📱

তবে পাবলিক রিলিজের আগে আমাদের অ্যাপটি টেস্ট করার জন্য একদল সিরিয়াস Beta Tester প্রয়োজন, যারা সবার আগে অ্যাপটি ব্যবহার করার সুযোগ পাবেন।

আপনাকে কী করতে হবে?
1️⃣ অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে টানা ১৪ দিন রাখতে হবে (কোনোভাবেই আনইনস্টল করা যাবে না)।
2️⃣ প্রতিদিন অন্তত একবার অ্যাপটি খুলে স্টাডি মেটেরিয়াল বা মক টেস্টগুলো ব্যবহার করতে হবে।
3️⃣ আপনার মতামত জানাতে হবে এবং কোথাও কোনো সমস্যা (Bug) পেলে আমাদের জানাতে হবে।

🎁 আপনার জন্য বিশেষ উপহার:
যে টেস্টাররা সফলভাবে এই ১৪ দিনের টেস্টিং সম্পূর্ণ করবেন, তাদের ধন্যবাদ জানাতে থাকছে একটি এক্সক্লুসিভ 50% OFF প্রোমো কোড (সর্বোচ্চ ১০০ টাকা ছাড়)! এই কোড ব্যবহার করে আপনি আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো প্রিমিয়াম পিডিএফ বা মক টেস্ট আপনার কার্টে যোগ করে বিশাল ছাড় পেতে পারেন।

কীভাবে যুক্ত হবেন?
টেস্টার হতে ইচ্ছুক হলে নিচের গুগল ফর্মটি দ্রুত পূরণ করুন। আমরা আপনার ইমেইলে সরাসরি প্লে-স্টোরের টেস্টিং লিংক পাঠিয়ে দেবো।

🔗 গুগল ফর্ম লিংক: https://forms.gle/SniDHiLX57xs5bNDA

আসুন, প্রস্তুতির এই নতুন পথচলায় একসাথে যুক্ত হই! ✌️



#বাংলা
#বাংলাসহায়ক

Be the first to experience the BanglaSahayak app! We are looking for serious users to test our app for 14 days. Successfully complete the test to receive an exclusive 50% off (up to ₹100) discount code for our premium study materials. (BanglaSahayak অ্যাপটি সবার আগে ব...

পশ্চিমবঙ্গ দিবস : ইতিহাসের আয়নায় আমাদের রাজ্য📝ভূমিকা :ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত পশ্চিমবঙ্গ কেবল একটি প্রশাসনিক রাজ্য নয়...
19/06/2026

পশ্চিমবঙ্গ দিবস : ইতিহাসের আয়নায় আমাদের রাজ্য

📝ভূমিকা :

ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত পশ্চিমবঙ্গ কেবল একটি প্রশাসনিক রাজ্য নয়, এটি বাঙালির ভাষা, সাহিত্য, সংস্কৃতি, চিন্তাধারা ও আত্মপরিচয়ের এক অনন্য কেন্দ্র। রবীন্দ্রনাথের মানবতাবাদ, নজরুলের সাম্যের বাণী, বিদ্যাসাগরের সমাজসংস্কার, নেতাজির দেশপ্রেম এবং স্বামী বিবেকানন্দের বিশ্বমানবতার আদর্শ এই বাংলার মাটিকেই সমৃদ্ধ করেছে। তাই প্রতি বছর ২০ জুন পালন করা হয় ‘পশ্চিমবঙ্গ দিবস’, যা শুধু একটি স্মরণ দিবস নয়, বরং আমাদের ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন।

📒ঐতিহাসিক পটভূমি : কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস?

১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানের প্রাক্কালে অবিভক্ত বাংলার ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছিল। একদিকে দেশভাগের প্রশ্ন, অন্যদিকে বাংলা পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা—এই সংকটময় পরিস্থিতিতে ২০ জুন ১৯৪৭ অবিভক্ত বাংলা আইনসভায় একটি ঐতিহাসিক ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

এই ভোটাভুটিতে বাংলার হিন্দু-সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের প্রতিনিধিরা ভারতের অন্তর্ভুক্ত একটি পৃথক প্রদেশ গঠনের পক্ষে মত দেন। এই আন্দোলন ও দাবির অন্যতম প্রধান মুখ ছিলেন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর নেতৃত্ব, দূরদর্শিতা এবং প্রচেষ্টার ফলেই পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে আত্মপ্রকাশ করে।

এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলেই স্বাধীন ভারতের মানচিত্রে জন্ম নেয় ‘পশ্চিমবঙ্গ’। তাই ২০ জুন কেবল একটি তারিখ নয়, এটি পশ্চিমবঙ্গের জন্ম ও আত্মপরিচয়ের এক স্মরণীয় অধ্যায়।

📋পশ্চিমবঙ্গ দিবস পালনের তাৎপর্য :

২০২৩ সালে পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে ২০ জুনকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়। এই দিবস পালনের মূল উদ্দেশ্য হলো নতুন প্রজন্মের কাছে রাজ্যের জন্ম ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা।

১. ইতিহাসকে স্মরণ ও শ্রদ্ধা

দেশভাগের কঠিন সময়, অসংখ্য মানুষের ত্যাগ, উদ্বাস্তু জীবনের সংগ্রাম এবং বিভিন্ন মনীষীর দূরদর্শিতার ফলেই আজকের পশ্চিমবঙ্গ গড়ে উঠেছে। এই দিবস তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের সুযোগ এনে দেয়।

২. বাঙালি সংস্কৃতির উদযাপন

পশ্চিমবঙ্গ মানেই রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও জীবনানন্দ দাশের সাহিত্যধারা; সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেনের চলচ্চিত্র; আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বিজ্ঞানচর্চা; উস্তাদ আলাউদ্দিন খাঁ ও পণ্ডিত রবিশঙ্করের সঙ্গীতসাধনা। পশ্চিমবঙ্গ দিবস এই গৌরবময় ঐতিহ্যকে নতুন করে স্মরণ করার দিন।

৩. বাঙালিয়ানার উৎসব

দুর্গাপূজা, বাউল গান, ছৌ নৃত্য, কবিগান, আলপনা, পটচিত্র, মঙ্গলকাব্যের ঐতিহ্য, রসগোল্লা ও মিষ্টির স্বাদ—সব মিলিয়ে বাংলার নিজস্ব সাংস্কৃতিক পরিচয় বিশ্বজুড়ে সমাদৃত। পশ্চিমবঙ্গ দিবস সেই বাঙালিয়ানারই উৎসব।

৪. জাতীয় ঐক্য ও সম্প্রীতির বার্তা

পশ্চিমবঙ্গ বহু ভাষা, ধর্ম ও সংস্কৃতির মানুষের মিলনভূমি। “বৈচিত্র্যের মধ্যে ঐক্য”-এর এক উজ্জ্বল উদাহরণ এই রাজ্য। সম্প্রীতি, সহাবস্থান ও মানবিক মূল্যবোধই পশ্চিমবঙ্গের অন্যতম শক্তি।

🧿বাংলার গৌরবময় অবদান :

ভারতের স্বাধীনতা সংগ্রাম, সাহিত্য, বিজ্ঞান, শিল্প, শিক্ষা ও সমাজসংস্কারের ইতিহাসে পশ্চিমবঙ্গের অবদান অনস্বীকার্য। এই বাংলার মাটিতেই জন্মগ্রহণ করেছেন—

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম

সমাজসংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

মহান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু

বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়

বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু ও আচার্য প্রফুল্লচন্দ্র রায়

স্বামী বিবেকানন্দ, যিনি বিশ্বমঞ্চে ভারতীয় সংস্কৃতির পরিচয় তুলে ধরেছিলেন।

⭐আজকের পশ্চিমবঙ্গ ও আমাদের অঙ্গীকার:

আজকের পশ্চিমবঙ্গ শিক্ষা, কৃষি, শিল্প, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, পরিবহন ও সংস্কৃতির ক্ষেত্রে ক্রমাগত এগিয়ে চলেছে। কলকাতা থেকে সুন্দরবন, দার্জিলিং থেকে জঙ্গলমহল—উন্নয়নের ছোঁয়া পৌঁছে যাচ্ছে সর্বত্র।

তবে পশ্চিমবঙ্গ দিবস শুধুমাত্র অতীতের গৌরব স্মরণের দিন নয়; এটি ভবিষ্যতের জন্য নতুন সংকল্প গ্রহণেরও দিন।

আমাদের অঙ্গীকার হোক—

◼️ইতিহাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকা।

◼️সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় রাখা।

◼️পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নে সচেতন হওয়া।

◼️শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও অগ্রসর হওয়া।

◼️বাংলার সংস্কৃতি ও ভাষাকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধভাবে তুলে ধরা।

📔উপসংহার :

পশ্চিমবঙ্গ দিবস আমাদের শিকড়কে স্মরণ করার দিন, আমাদের আত্মপরিচয়কে নতুন করে উপলব্ধি করার দিন। দেশভাগের বেদনা, সংগ্রাম ও অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা এই রাজ্য আজ ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী হিসেবে গৌরবের আসনে প্রতিষ্ঠিত।

আসুন, এই বিশেষ দিনে আমরা সবাই শপথ নিই—

“নিজের ইতিহাসকে স্মরণ করব, নিজের সংস্কৃতিকে ভালোবাসব এবং শান্তি, সম্প্রীতি ও প্রগতির পথে এগিয়ে নিয়ে যাব আমাদের প্রিয় পশ্চিমবঙ্গকে।”

পশ্চিমবঙ্গ দিবস - ২০ জুন উপলক্ষে স্কুলের ছোটো ছোটো বাচ্চাদের জন্য নমুনা বক্তব্য ও ক্যুইজের প্রশ্নোত্তর
18/06/2026

পশ্চিমবঙ্গ দিবস - ২০ জুন
উপলক্ষে স্কুলের ছোটো ছোটো বাচ্চাদের জন্য নমুনা বক্তব্য ও ক্যুইজের প্রশ্নোত্তর

মকটেস্ট
15/06/2026

মকটেস্ট

প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য (চর্যাপদ) একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার মকটেস্ট: প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য (চর্য....

Address

Aurangabad, Sajurmore
Nimtita
742224

Alerts

Be the first to know and let us send you an email when বাংলা সহায়ক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to বাংলা সহায়ক:

Shortcuts

Share