All Post Graduate Teachers' Welfare Association

All Post Graduate Teachers' Welfare Association ALL POST GRADUATE TEACHERS' WELFARE ASSOCIATION

সেমিস্টার- III উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নোটিশ
02/08/2026

সেমিস্টার- III উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নোটিশ

💥🖥️ 2nd SLST-2025 নিয়োগ প্রক্রিয়াকে অতিদ্রুত সম্পন্ন করতে ও প্রয়োজনীয় কয়েকটি বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করে পদক্ষেপ গ্র...
02/08/2026

💥🖥️ 2nd SLST-2025 নিয়োগ প্রক্রিয়াকে অতিদ্রুত সম্পন্ন করতে ও প্রয়োজনীয় কয়েকটি বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করে পদক্ষেপ গ্রহণের জন্য APGTWA এর পক্ষ থেকে স্কুল শিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষা কমিশনার, শিক্ষা সচিব ও স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে দাবিপত্র পাঠানো হলো।

02/08/2026
💥📕একটি V-X ক্লাস যুক্ত হাইস্কুলে যেখানে Staff Pattern অনুযায়ী সাবজেক্ট ভিত্তিক মিনিমাম ১২জন টিচার রাখার নোটিশ রয়েছে সেখা...
02/08/2026

💥📕একটি V-X ক্লাস যুক্ত হাইস্কুলে যেখানে Staff Pattern অনুযায়ী সাবজেক্ট ভিত্তিক মিনিমাম ১২জন টিচার রাখার নোটিশ রয়েছে সেখানে ডাইরেক্ট PTR দেখিয়ে Biological Age কে মানদণ্ড করে ও RTE Act এর আইনকে বিবেচনা করে একটি নোটিফিকেশন প্রকাশ না করে SOP জারি করে কিভাবে স্কুল শিক্ষা দপ্তর সারপ্লাস ও Rationalization করছে গোটা রাজ্য জুড়ে, APGTWA সংগঠন এর পক্ষ অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

➤ Reading Habits, School Library, & Reading Corner in Primary & High School ➤ Memo No. : 185/05/Ped/SSM, Dated- 30.07.20...
02/08/2026

➤ Reading Habits, School Library, & Reading Corner in Primary & High School

➤ Memo No. : 185/05/Ped/SSM, Dated- 30.07.2026

স্কুল লাইব্রেরি ও রিডিং কর্নার বিষয়ক নির্দেশিকা -

প্রশ্ন ১ : নোটিশটি কোন্ দপ্তর থেকে জারি করা হয়েছে এবং এর মূল বিষয় কী?

উত্তর : নোটিশটি রাজ্য সরকারের (West Bengal) School Education Department-এর অধীনস্থ "Paschim Banga Samagra Shiksha Mission" থেকে জারি করা হয়েছে। এর মূল বিষয় হলো শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে প্রতিটি স্কুলে লাইব্রেরি গঠন ও Reading Corner জোরদার করা।

প্রশ্ন ২ : যেসকল স্কুলে লাইব্রেরির জন্য আলাদা কক্ষ নেই, তাদের কী করার নির্দেশ দেওয়া হয়েছে?

উত্তর : যেসব স্কুলে অবকাঠামোগত সীমাবদ্ধতা বা জায়গার অভাব রয়েছে, সেখানে ক্লাসরুম বা স্কুলের ভেতরের উপলব্ধ সম্পদ ব্যবহার করে একটি আকর্ষণীয় ও শিশুবান্ধব "Reading Corner" (পড়ার কোণ) তৈরি করতে বলা হয়েছে।

প্রশ্ন ৩ : Library বা Reading Corner এ কী কী ধরনের বই রাখার কথা বলা হয়েছে?

উত্তর : শিক্ষার্থীদের বয়স উপযোগী বিভিন্ন ধরণের বই রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যেমন -
1) গল্প ও শিশু সাহিত্যের বই,
2) Reference book,
3) অভিধান (Dictionary)
4) Atlases ও Maps
5) দ্বিভাষিক বই Bilingual Book (যেমন : বাংলা-ইংরেজি, হিন্দি-ইংরেজি)
6) Science & Mathematics Activity Book
7) প্রখ্যাত ব্যক্তিদের জীবনী (Biography of eminent personalities)
8) শিল্প, সংস্কৃতি ও স্থানীয় ঐতিহ্যের বই
9) বড় ফন্ট ও ছবিযুক্ত আকর্ষণীয় পড়ার উপকরণ

প্রশ্ন ৪ : নতুন বই সংগ্রহের জন্য স্কুলে কী কী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে?

উত্তর : স্কুলের নিজস্ব গ্রান্ট (Library Grant) ব্যবহারের পাশাপাশি নিম্নলিখিত উপায়ে বই সংগ্রহের কথা উল্লেখ করা হয়েছে-

1) শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী (Alumni) ও স্থানীয়দের থেকে বই অনুদান গ্রহণ।
2) "Donate a Book" বা বই দান অভিযানের আয়োজন।
3) স্থানীয় লাইব্রেরি, NGO ও প্রকাশকদের সহযোগিতা গ্রহণ।
4) পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভালো মানের বই পুনরায় ব্যবহার।

প্রশ্ন ৫ : শিক্ষার্থীদের পড়ালেখায় সক্রিয় রাখতে কী কী শিক্ষামূলক কার্যক্রম আয়োজনের কথা বলা হয়েছে?

উত্তর : শিক্ষার্থীদের পড়ার প্রতি আগ্রহী করতে বেশ কিছু মজার কর্মসূচির নির্দেশ দেওয়া হয়েছে -

1) DEAR (Drop Everything And Read) বা দৈনিক নির্দিষ্ট পড়ার সময় নির্ধারণ
2) গল্প বলার আসর (Storytelling) ও স্পষ্ট স্বরে পড়ার অভ্যাস
3) বইয়ের সমালোচনা, আলোচনা, কুইজ ও শব্দজব্দ (Vocabulary games)
4) কবিতা আবৃত্তি, সৃজনশীল লেখা ও চরিত্রভিত্তিক অভিনয় (Role-play)
5) Library day / reading week উদযাপন ও দেওয়াল পত্রিকা (Wall Magazine) তৈরি
6) "Bharatiya Bhasha Utsav" পালন

প্রশ্ন ৬ : বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের (CWSN) জন্য কী নির্দেশনা রয়েছে?

উত্তর : সকল শিক্ষার্থীর পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের (Children With Special Needs - CWSN) পড়ার সুযোগ নিশ্চিত করতে একটি অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি (Inclusive Approach) গ্রহণ করার উল্লেখ করা হয়েছে।
শুভ তোজো মান্না

প্রাথমিকে মিড ডে মিলের বরাদ্দ ছাত্র প্রতি ১০ টাকা
16/07/2026

প্রাথমিকে মিড ডে মিলের বরাদ্দ ছাত্র প্রতি ১০ টাকা

Address

KRISHNANAGAR
Nadia

Telephone

+918945516435

Website

Alerts

Be the first to know and let us send you an email when All Post Graduate Teachers' Welfare Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to All Post Graduate Teachers' Welfare Association:

Shortcuts

Share

Category