13/02/2026
কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত "ARM Unity Cup 2026" শুধুমাত্র একটি খেলা নয়, ছিল এক অসাধারণ মিলনমেলা 🤝🏏
এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন – ফ্যাকাল্টি একাদশ এবং রানার্স আপ – সেকেন্ড ইয়ার দল তাদের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সবার মন জয় করেছে। শিক্ষক ও শিক্ষার্থীদের এমন সুন্দর মেলবন্ধন প্রমাণ করে, আমাদের কলেজ শুধু পড়াশোনার জায়গা নয়, এটি পারস্পরিক সম্মান, সহযোগিতা ও ঐক্যের এক অনন্য পরিবার।
খেলার মাঠে প্রতিযোগিতা ছিল, কিন্তু হৃদয়ে ছিল বন্ধুত্ব ও শ্রদ্ধা। 💙
সকল খেলোয়াড় ও আয়োজকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
এভাবেই আমাদের সম্পর্ক আরও দৃঢ় হোক, আর কলেজের নাম আরও উজ্জ্বল হয়ে উঠুক। ✨🏆
12/02/2026
আজ আমাদের কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠিত হলো। ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ, খেলোয়াড়সুলভ মনোভাব এবং পারস্পরিক সহযোগিতায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছিল। বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী সকল প্রতিযোগী ও বিজয়ীদের জানাই আন্তরিক অভিনন্দন। এই ধরনের আয়োজন আমাদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলে।🇮🇳❤️
23/01/2026
আজ আমাদের কলেজে অত্যন্ত আনন্দ ও ভক্তিভরে বিদ্যার দেবী মা সরস্বতীর পুজা উদযাপিত হলো। মা সরস্বতীর আশীর্বাদে সকলের জীবন জ্ঞান, বুদ্ধি ও সৃজনশীলতায় পরিপূর্ণ হয়ে উঠুক—এই কামনা করি।
05/01/2026
Newly admitted students were felicitated through "Nabin Boron" celebration at Sheikhpara ARM Polytechnic.
01/12/2025
আজ "সৌন্দর্যায়ন পর্ব -২" সম্পন্ন হলো কলেজ-এর ছাত্র -ছাত্রী, শিক্ষক -শিক্ষিকা ও শিক্ষা বন্ধু কর্মচারীদের আন্তরিকতায় 💚
21/11/2025
শেখপাড়া A. R. M. পলিটেকনিক কলেজ-এর ছাত্র -ছাত্রী, শিক্ষক -শিক্ষিকা ও শিক্ষা বন্ধু কর্মচারীদের আন্তরিকতায় "সৌন্দর্যায়ন পর্ব -১" সম্পন্ন হলো। আজকের এই উদ্যোগ ভবিষ্যতে আরও অনেককে অনুপ্রাণিত করবে — এটাই আমাদের বিশ্বাস। 💚
10/11/2025
আজ কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান তথা ডোমকলের মহকুমা শাসক মাননীয় শুভঙ্কর বালা (IAS) মহাশয়ের হাত দিয়ে নতুন সংস্কার করা কম্পিউটার ল্যাব, সুসজ্জিত সেমিনার হল ও চারটি অত্যাধুনিক প্যানেল বোর্ড যুক্ত শ্রেণী কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন হল। বিশেষ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি (MIT) র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাননীয় দেবাশিষ দাস মহাশয়।
07/11/2025
আজ আমাদের কলেজে অনুষ্ঠিত হলো স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি 🧹
ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস ভরে উঠেছিল উদ্যম আর দায়িত্ববোধে। 🌼
আমরা সবাই একসাথে প্রতিজ্ঞা নিলাম —
👉 পরিবেশ রাখব পরিষ্কার
👉 প্লাস্টিক ব্যবহার কমাব
👉 পরিচ্ছন্ন সমাজ গড়ব 🌍
22/09/2025
A Job Fair Cum- Apprenticeship Mela will be held on 23rd September 2025(Tommorow) by District Administration, Murshidabad.
For any queries contact TPO, Sheikhpara ARM Polytechnic (☎️ 82408 86077).
16/09/2025
Notification of SPOT Counselling through Common Admission Portal for Admission in Diploma in Engineering & Technology and ITI Courses for the Academic Session 2025-26
12/09/2025
শিক্ষক দিবসের মূল দিনে ছুটি থাকলেও আজ কলেজে শ্রদ্ধা ও ভালোবাসায় ভরপুর পরিবেশে শিক্ষক দিবস পালন করা হলো ছাত্র-ছাত্রীদের উদ্যোগে।।আমাদের আলোকবর্তিকা সকল শিক্ষকের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। 🌸🙏