Amtala Annadamani Balika Vidyalaya -H. S

Amtala Annadamani Balika Vidyalaya -H. S

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amtala Annadamani Balika Vidyalaya -H. S, School, Murshidabad.

29/05/2026

আমতলা অন্নদামণি বালিকা বিদ্যালয় এর মাধ্যমিক উত্তির্ন সমস্ত ছাত্রীদের এবং বাইরের ছাত্রীদের জানানো হচ্ছে যে আগামী 01.06.2026 তারিখ এবং 02.06.2026 তারিখ এই দুইদিন একাদশ শ্রেণীতে ভর্তি ফরম দেওয়া হবে ।
আমাদের বিদ্যালয়ের ছাত্রীদের 03.06.2026 তারিখ বৃহস্পতিবার ভর্তি নেওয়া হবে।
এবং বাইরের ছাত্রীদের ভর্তি করা হবে 04.06.2026 তারিখ শুক্রবার।

19/05/2026

নোটিশ
তাং 19.05.2026

1. 2026 সালে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে , তাদের মধ্যে বেশ কিছু মেয়ে এখনো মার্কসিট নাওনি। তাদের কথা বিবেচনা করে আগামীকাল অর্থাৎ 20.05. 2026 তারিখে বিদ্যালয়ে 10 টার সময় মার্কশিট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
2. এখনো যদি কারো মাধ্যমিকের প্রাপ্ত নম্বরে অসঙ্গতি মনে হয় বা সন্তুষ্ট না হও তাহলে তারা পিপিএস করতে পারো। তারাও আগামীকাল 10 টার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হয়ে সমস্ত ডকুমেন্টস জমা করবে, প্রয়োজনে বাপি দার সঙ্গে যোগাযোগ করবে।
এখন গরমের ছুটি চলছে। আগামীকাল যদি তোমরা তোমাদের কাজগুলো সম্পন্ন না করো, ছুটির মধ্যে আর স্কুল খোলা হবে না। একেবারে 01.06.2026 তারিখে স্কুল খুললে তবেই মার্কশিট সংগ্রহ করবে।
যারা নোটিশটি দেখবে তারা আশেপাশের বন্ধুদের খবরটি অবশ্যই জানিয়ে দেবে।
ধন্যবাদ সহ
প্রধান শিক্ষিকা
আমতলা অন্নদামনি বালিকা বিদ্যালয়।

13/05/2026

নোটিশ
তাং - ১৩-০৫-২০২৬

এতদ্বারা আমতলা অন্নদামনি বালিকা বিদ্যালয়ের সমস্ত ছাত্রী শিক্ষিকা ও শিক্ষা কর্মীবৃন্দদের জানানো যাচ্ছে যে, কমিশনার অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের বর্ধিত গরমের ছুটির ঘোষণা সাপেক্ষে গরমের ছুটি ১১-৫-২০২৬ তারিখ থেকে ৩১-০৫-২০২৬ তারিখ পর্যন্ত গরমের ছুটি থাকবে। ০১-০৬-২০২৬ তারিখ সোমবার পুনরায় বিদ্যালয় খুলবে।
ধন্যবাদ সহ
প্রধান শিক্ষিকা
আমতলা অন্নদামণি বালিকা বিদ্যালয়।

Photos from Amtala Annadamani Balika Vidyalaya -H. S's post 09/05/2026

আমতলা অন্নদামনি বালিকা বিদ্যালয়ের রবীন্দ্রজয়ন্তী পালন

#রবীন্দ্রজয়ন্তী

Photos from Amtala Annadamani Balika Vidyalaya -H. S's post 09/05/2026

Madhyamik Examination 2026 এর প্রথম ১০ জনের তালিকা

বড়দির সঙ্গে ছবিতে রয়েছে প্রথম তিনজন।

27/04/2026

নোটিশ
তাং -২৭/০৪/২০২৬
আমতলা অন্নদামনি বালিকা বিদ্যালয় এর সমস্ত ছাত্রী শিক্ষিকা এবং শিক্ষা কর্মীবৃন্দদের জানানো যাচ্ছে যে, বিধানসভা ইলেকশন এর জন্য পুলিশ থাকার নিমিত্তে নওদা থানা কর্তৃক স্কুল অধিগ্রহণের কারণে বিদ্যালয় ছুটি ছিল। পুলিশ প্রস্থান পরবর্তী পরিষ্কার পরিচ্ছন্নতার পর্ব সম্পন্ন করে আগামী ৩০ /০৪ /২০২৬ তারিখে পুনরায় বিদ্যালয় যথাসময়ে খুলবে এবং পঠন পাঠন প্রক্রিয়া শুরু হবে।
ধন্যবাদ সহ
প্রধান শিক্ষিকা
আমতলা অন্নদামনি বালিকা বিদ্যালয়

08/04/2026

এতদ্বারা আমতলা অন্নদামণি বালিকা বিদ্যালয়ের সমস্ত ছাত্রী, শিক্ষিকা এবং শিক্ষা কর্মীবৃন্দদের জানানো যাচ্ছে যে, আমাদের বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা রুমকি মন্ডল আজ ভোর সাড়ে তিনটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা তার এই অকাল প্রয়াণে অত্যন্ত দুঃখিত, মর্মাহত, শোকাহত। তার আত্মার পরম শান্তি আমরা কামনা করি । আজ আমাদের বিদ্যালয়ে প্রথম পার্বিক মূল্যায়নের পরীক্ষা ছিল। আজ অর্থাৎ ৮ /৪ ২০২৬ তারিখের সমস্ত ক্লাসের পরীক্ষা স্থগিত থাকবে এবং স্কুল ছুটি থাকবে । আজকের দিনের পরীক্ষাটি আগামী ১১ /৪ ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে. অন্যান্য সমস্ত পরীক্ষার তারিখ অপরিবর্তিত থাকবে।
শোকাহত প্রধান শিক্ষিকা আমতলা অন্নদামনি বালিকা বিদ্যালয়।

24/01/2026

জরুরী নোটিশ
আমতলা অন্নদামনি বালিকা বিদ্যালয় এর মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের মধ্যে যারা , এখনো মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য ফরম ফিলাপ করতে পারোনি, তাদের মধ্যশিক্ষা পর্ষদ একটা সুযোগ দিয়েছে। আগামী ২৭ তারিখ বেলা 12 টা থেকে ২৮ তারিখ বেলা 12 টা পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের পোর্টাল খোলা থাকবে ।লেট ফাইন দিয়ে ফরম ফিলাপ করে এডমিট কার্ড পাবে এবং ২০২৬ এর মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে। এরকম যারা আছো কোন কারনে ফরম ফিলাপ করা হয়নি, তারা সোমবার এবং মঙ্গলবার ১২ টার মধ্যে ফরম ফিলাপ করে যাবে।

13/10/2025

নোটিশ
12.10.2025

আমতলা অন্নদামনি বালিকা বিদ্যালয়ের পঞ্চম থেকে নবম শ্রেণীর ছাত্রীদের জানানো হচ্ছে, যারা বিজ্ঞান অভিক্ষা পরীক্ষার জন্য ১০০ টাকা দিয়ে ফরম ফিলাপ করেছো এবং এই যে পরীক্ষাটি 2 nd নভেম্বর 2025 তারিখে হওয়ার কথা, এই পরীক্ষা সংক্রান্ত সিলেবাস এবং তার সহায়ক পুস্তিকা আগামী 17.10.2025 তারিখ শুক্রবার বেলা 11 টা থেকে 12 টা পর্যন্ত বিদ্যালয় থেকে দেওয়া হবে। মেয়েদের পরীক্ষার কথা ভেবে বিশেষ উদ্যোগ নিয়ে এই বই ছুটির মধ্যেই দেওয়া হচ্ছে । কাজেই কেউ বইটা নিতে ভুল করবেন না ।অভিভাবকদেরও বিশেষ অনুরোধ করা হচ্ছে।
ধন্যবাদসহ
প্রধান শিক্ষিকা
আমতলা অন্নদামনি বালিকা বিদ্যালয়

Photos from Amtala Annadamani Balika Vidyalaya -H. S's post 02/05/2025

Madhyamik result-2025

Total candidates -232
Pass-218
Incomplete -14

👉1st: Usha Ghosh (660)
2nd: Nafisa Tabassum (630)
3rd: Ayantika Bag(629)
4th: Masura Khatun(610)

Want your school to be the top-listed School/college in Murshidabad?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Murshidabad