Mathy

Mathy গণিতের মুল তত্ব, প্রাথমিক সুত্র সমূহ এবং প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতি মক টেস্ট।

24/05/2024
অধিবর্ষ বা Leap Yearসাধারণত 365 দিন 5 ঘণ্টা 48 মিনিট 46 সেকেন্ডে অর্থাৎ প্রায় 365 দিন 6 ঘণ্টা সময় লাগে পৃথিবীর সূর্য কে ...
18/05/2024

অধিবর্ষ বা Leap Year

সাধারণত 365 দিন 5 ঘণ্টা 48 মিনিট 46 সেকেন্ডে অর্থাৎ প্রায় 365 দিন 6 ঘণ্টা সময় লাগে পৃথিবীর সূর্য কে একবার প্রদক্ষিণ করতে। আর এটিই হল প্রকৃত সৌর বৎসর। কিন্তু আমরা 365 দিনেই এক বছর হিসাব করি। ফলে প্রতি বছর প্রায় 6 ঘণ্টা করে অতিরিক্ত সময় জমা থাকছে। এই 6 ঘণ্টা 4 বছরে জমে হচ্ছে = 4 x 6 ঘণ্টা =24 ঘণ্টা অর্থাৎ 1 দিন। তাই 4 বছরে এক বছর হয় = 365 + 1 = 366 দিনে। ঐ বছরকে অধিবর্ষ বলে। এখানে লক্ষণীয় হল যে অধিবর্ষের হিসেব টা করা হল প্রায় 6 ঘণ্টা ধরে। কিন্তু আসলে অতিরিক্ত সময় 5 ঘণ্টা 48 মিনিট 46 সেকেন্ড। ফলে প্রতি বছর 11 মিনিট 14 সেকেন্ড সময় সৌর বৎসরের চেয়ে বেশি করে ধরে নেওয়া হচ্ছে। এই ঘাটতি 400 বছরে হয় = 11মিনিট 14সেকেন্ড x 400 = (660+14)সেকেন্ড x 400 = 269600 সেকেন্ড = 74.8 ঘণ্টা, যা প্রায় 3 দিনের সমান। এই তিন দিনের ঘাটতি পূরণের জন্য প্রতি 400 বছরে প্রথম 3 শতক লিপ ইয়ার ধরা হয় না। কিন্তু চতুর্থ শতক লিপ ইয়ার। তাই সাধারন ভাবে বলা হয় –

যে সাল 4 দ্বারা বিভাজ্য সেটি অধিবর্ষ।
শতাব্দী হলে অর্থাৎ বৎসরের শেষে 00 (দুটি শূন্য) থাকলে যদি সেটি 400 দ্বারা ভাগ করা যায় সেটি অধিবর্ষ।

Address

Vill/Kalikahara
Murshidabad
742303

Alerts

Be the first to know and let us send you an email when Mathy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mathy:

Shortcuts

Share