Kazisaha High Madrasah-H.S

Kazisaha High Madrasah-H.S

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kazisaha High Madrasah-H.S, School, Beldanga, Murshidabad.

Photos from Kazisaha High Madrasah-H.S's post 15/08/2025

আজ মাদ্রাসায় ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপনের কিছু মুহূর্ত।

02/06/2025

কাজিসাহা হাই মাদ্রাসার সমস্ত ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, সরকারের নির্দেশ মতো আজ ২রা জুন থেকে মাদ্রাসা আরম্ভ হবে।

18/05/2025
Photos from Kazisaha High Madrasah-H.S's post 03/05/2025

এবারের হাই মাদ্রাসা পরীক্ষায় আমাদের দুই কন্যারত্ন।প্রথম জন হাসিবা খাতুন আর দ্বিতীয় জন হাবিবা খাতুন।হাসিবার প্রাপ্ত নম্বর 743, হাবিবার প্রাপ্ত নম্বর 712 ।বরাবরের ন্যায় এবারও মেয়েরাই মাদ্রাসার মুখ উজ্জ্বল করলো।

27/05/2024

আবহাওয়া খারাপ থাকার জন্য কাজিসাহা হাই মাদ্রাসায় একাদশ শ্রেণীতে আজ ভর্তি করা হচ্ছে না।আগামী বুধবার ২৯ মে একাদশ শ্রেণীতে ভর্তি এবং উচ্চ মাধ্যমিকের TC দেওয়া হবে।

03/05/2024

কাজিসাহা হাই মাদ্রাসার যে সমস্ত ছাত্র ছাত্রী এই বছর হাই মাদ্রাসা পরীক্ষায় বসেছিল তাদেরকে জানানো যাচ্ছে যে,আজ দুপুর ২.৩০ মিনিট থেকে ইন্টারনেটের মাধ্যমে রেজাল্ট জানা যাবে।আগামীকাল সকাল ৮.০০ থেকে ১০.০০ পর্যন্ত মাদ্রাসায় মার্কসিট এবং ভর্তির ফর্ম বিতরণ করা হবে।

Photos from Kazisaha High Madrasah-H.S's post 29/01/2024

ABTA আয়োজিত শিক্ষক ও শিক্ষাকর্মীদের ক্রিকেট টুর্নামেন্টে জোন লেভেলে গতবারের পর এবারও কুমারপুর হাইস্কুল এবং আজ ফাইনালে তকিপুর হাই মাদ্রাসাকে পরাজিত করে বেলডাঙা জোনে পরপর দু বছর চ্যাম্পিয়ন কাজিসাহা হাই মাদ্রাসা। ফাইনালে ম্যান অফ দা ম্যাচ জাহানদার মন্ডল।অভিনন্দন টিম কাজিসাহা হাই মাদ্রাসা।

Photos from Kazisaha High Madrasah-H.S's post 16/01/2024

প্রচন্ড উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো কাজিসাহা হাই মাদ্রাসার ৪১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। নিজস্ব খেলার মাঠ নেই তো কি হয়েছে, যদি ২ কিমি দূরেও মাঠ পাওয়া যায়, সকলের চেষ্টা থাকলে যে অসম্ভবকেও সম্ভব করতে পারা যায় তা শিক্ষক মহাশয়গণ প্রমাণ করে দেখালেন। আজকে যে সমস্ত বিশিষ্ট অতিথিগণ মাঠে উপস্থিত থেকে উৎসাহ প্রদান করে গেলেন - মাননীয় রবিউল আলম চৌধুরী মহাশয়, বিধায়ক রেজিনগর, মাননীয় আতিবুর রহমান সাহেব,সহ সভাধিপতি মুর্শিদাবাদ জেলা পরিষদ,মাননীয় জামালুদ্দিন মন্ডল, আই সি বেলডাঙা থানা, আনিসুর রহমান, প্রধান বেগুনবাড়ি জিপি, সকলকে মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রতিযোগিতার একদম শেষ পর্যন্ত সভাপতি হিসেবে উপস্থিত থেকে মুনিয়ার হোসেন মালিত্যা সাহেব আমাদের বুঝতেই দিলেন না যে তিনি বর্তমান? না সদ্য প্রাক্তন। একদম শেষের আকর্ষণ শিক্ষক মহাশয়দের ১০০ মি.দৌড়। তারা প্রমাণ করলেন আমরা শুধু পাঠদানই নয়,খেলাতেও কম যায় না।আজকের কিছু মুহূর্ত -

27/04/2023

আগামীকাল একাদশ শ্রেণির রেজাল্ট ঘোষণা করা হবে এবং কালকেই দ্বাদশ শ্রেণিতে ছাত্রীদের ভর্তি করা হবে দুপুর ১ টা থেকে। ছাত্রদের ভর্তি নেওয়া হবে শনিবার ১১.০০ টা থেকে। ভর্তির জন্য ৪৫০ টাকা আনতে হবে।

Kazisaha High Madrasah-H.S School

08/03/2023

কাজিসাহা হাই মাদ্রাসার ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের 09 /3/2023 তারিখ Admit Card এবং 11/03/2023 তারিখ একাদশ শ্রেণির Registration দুপুর 12.00 - 2.00 পর্যন্ত বিতরণ করা হবে।

Photos from Kazisaha High Madrasah-H.S's post 02/02/2023

নিখিল বঙ্গ শিক্ষক সমিতি আয়োজিত ক্রিকেট টু্র্নামেন্টে মহকুমা পর্যায়ে আজ পাটিকাবাড়ি হাইস্কুল কে পরাজিত করে সেমিফাইনালে কাজিসাহা হাই মাদ্রাসা। অভিনন্দন টিম কাজিসাহা হাই মাদ্রাসা কে। কাজিসাহা হাই মাদ্রাসা ১০ ওভারে তোলে ১৪৪ রান পরে ব্যাট করতে নেমে পাটিকাবাড়ি হাইস্কুল ১০ ওভারে তোলে ৯৬ রান।

Want your school to be the top-listed School/college in Murshidabad?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Beldanga
Murshidabad
742133