G S Satpati Binapani Vidya Mandir

G S Satpati Binapani Vidya Mandir

Share

G S Satpati Binapani Vidyamandir is a high school est 1944, is one of the oldest school in Bengal as well as India

Photos from G S Satpati Binapani Vidya Mandir's post 29/12/2023

আজ ২০২৩ শিক্ষাবর্ষের আমাদের বিদ্যালয়ের পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত চুড়ান্ত ফল প্রকাশিত হল ছাত্র ছাত্রীদের একটি সুকৌতুহল ও সুশৃঙ্খল পরিবেশের মধ্যে। আমাদের সহকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টার দ্বারা ছাত্র ছাত্রীদের হাতে আমরা বাংলা শিক্ষা পোর্টাল থেকে Computerised Marksheets তুলে দিলাম। শিক্ষক ও শিক্ষিকাদের মূল্যবান উপদেশ আগামী শিক্ষাবর্ষে তাদেরকে অনেটাই অনুপ্রাণিত করবে।আমরা বদ্ধপরিকর যে আমাদের প্রিয় এই বিদ্যার মন্দির শিক্ষাদান ও শিক্ষাপ্রসারের ক্ষেত্রে আরও সচেষ্ট হবে।

Photos from G S Satpati Binapani Vidya Mandir's post 08/12/2023

বিদ্যালয়ের Educational Discussion Group এর সভায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর আহ্বানে অবসরপ্রাপ্ত শিক্ষক রামকৃষ্ণ ঘোষ মহাশয়, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকা, শিক্ষাবন্ধু ,শ্রদ্ধেয় সহ শিক্ষক স্বপন বেরা মহাশয়,Vocational এর শিক্ষক মিলন বাবু ও পরিচালন সমিতির সদস্যদের উপস্থিতিতে বিদ্যালয়ের পঠন পাঠন এর মানোন্নয়ন, নতুন শিক্ষাবর্ষে সরকার নির্ধারিত শুল্ক নিয়ে ভর্তি ও আরও অনেক সুচিন্তিত মতামত এর দ্বারা একটি সুন্দর ফলপ্রসূ আলোচনা হয়। আমাদের বিদ্যালয় সবার কাছে সত্যিই বিদ্যার মন্দির হয়ে থাকুক এটাই আমাদের সকলের প্রার্থনা।

03/12/2023
Photos from G S Satpati Binapani Vidya Mandir's post 09/02/2023

বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালনের মুহুর্তে....

Photos from EduAsk Educational Consultant's post 30/04/2021
Photos from G S Satpati Binapani Vidya Mandir's post 09/02/2021

আজ বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস, বিদ্যুৎ কুমার প্রামাণিক মহাশয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে....

29/06/2020
03/06/2020

#উচ্চমাধ্যমিকের_কবে_কোন_পরীক্ষা_জানানোর #পাশাপাশি
🔵১৫ দফা গাইডলাইন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে দেওয়া হয়েছে পরীক্ষাকেন্দ্রগুলিকে।গাইডলাইন গুলি হল:

♦️১) পরীক্ষা কেন্দ্রগুলির ঘর, বেঞ্চ এবং টয়লেটগুলি স্যানিটাইজড করতে হবে প্রত্যেক পরীক্ষার শুরুর আগে।

♦️২) স্কুলের সমস্ত শিক্ষক এবং শিক্ষা কর্মীদের মাস্ক এবং হ্যান্ডগ্লাভস পড়ে থাকা বাধ্যতামূলক৷ তার সঙ্গে যখন একে অপরের সঙ্গে কথা বলবে সেই সময় সোশ্যাল ডিস্ট্যান্স বা সামাজিক দূরত্ব বিধি মেনে কথা বলতে হবে।

♦️৩) প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে স্যানিটাইজার এবং হ্যান্ডওয়াশ পর্যাপ্ত রাখতে হবে।

♦️৪) প্রত্যেক পরীক্ষার্থীকে নিজস্ব স্যানিটাইজার নিয়ে যেতে হবে একটি স্বচ্ছ বোতলে।

♦️৫) পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে এবং পরীক্ষা চলাকালীন মাস্ক পরা বাধ্যতামূলক।

♦️৬) পরীক্ষার্থীরা যখন পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকবে এবং পরীক্ষা দেবে তখন সামাজিক দূরত্ব মানতে হবে। এক পরীক্ষার্থীর সঙ্গে অপর পরীক্ষার্থীর ন্যূনতম ৩ ফুট দূরত্ব রাখতে হবে।

♦️৭) প্রত্যেক অভিভাবককে নিশ্চিত করতে হবে যে তাঁদের ছেলে বা মেয়ে কারও জ্বর নেই বা জ্বর ছিল না।

♦️৮) পরীক্ষা সম্পর্কিত যা যা নির্দেশিকা আছে সেগুলি থাকবে।

♦️৯) যে সমস্ত শিক্ষকরা পরীক্ষা কেন্দ্রে নজরদারি চালাবেন তাঁদের নিজস্ব এবং গ্লাভস পরে থাকতে হবে যতক্ষণ না তাঁরা তাঁদের নজরদারির কাজ শেষ করছেন।

♦️১০) পরীক্ষা কেন্দ্রগুলির টয়লেট এবং জল রাখার যে এলাকাগুলি থাকবে সেগুলি যেন স্যানিটাইজড করা হয় সেই বিষয়ে নজর দিতে হবে।

♦️১১) সামাজিক দূরত্ব বৃদ্ধির নিয়ম পরীক্ষা হলের ভিতরে যেমন মানতে হবে তেমনই স্কুলের মূল প্রবেশদ্বারের সামনেও মেনে চলতে হবে।

♦️১২) পরীক্ষার্থীরা শুধুমাত্র পরীক্ষাকেন্দ্রে অ্যাডমিট কার্ড ও তাঁদের লেখার জিনিস ছাড়া অন্য কোনও জিনিস নিয়ে যেতে পারবেন না।

♦️১৩) ভেনু সুপারভাইজার বা সেন্টার সেক্রেটারিদের উত্তরপত্র পরীক্ষা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সংসদে পাঠাতে হবে।

♦️১৪) ছাত্র-ছাত্রীরা যে অ্যাডমিট কার্ড দিয়ে পরীক্ষা ইতিমধ্যেই দিয়েছেন সেই অ্যাডমিট কার্ড দিয়েই পরীক্ষা দিতে পারবেন দ্বিতীয় পর্যায়ে।

♦️১৫) যদি কোনও পরীক্ষা কেন্দ্রের বদল ঘটে তা হলে স্কুল মারফত সময়ের আগেই ছাত্র-ছাত্রীদের জানিয়ে দেওয়া হবে।

⏩ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে পরীক্ষা কেন্দ্রগুলিকে এই গাইডলাইন দেওয়ার পাশাপাশি রাজ্যের সব জেলাশাসকদের কাছে একটি আবেদন রাখা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে উচ্চমাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রগুলিতে খাবারের পাশাপাশি যাতে স্কুলগুলিকে স্যানিটাইজড করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় তার জন্যই আবেদন রাখা হয়েছে জেলাশাসকদের কাছে। পরীক্ষা কেন্দ্র পৌঁছনোর জন্য যাতে প্রয়োজনীয় পরিবহণ ব্যবস্থা চালু করা যায় সেই বিষয়ে জেলাশাসকদের কাছে আবেদন রেখেছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস।

Photos from G S Satpati Binapani Vidya Mandir's post 03/06/2020

World Yoga Day 2019 এবং যুব সচেতনতা শিবির 2019 এ আমাদের বিদ্যালয় (ফিরে দেখা)।

Want your school to be the top-listed School/college in Midnapore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Satpati
Midnapore
721516

Opening Hours

Monday 10am - 4pm
Tuesday 10am - 4pm
Wednesday 10am - 4pm
Thursday 10am - 4pm
Friday 4pm - 5pm
Saturday 10am - 1pm