24/05/2026
আজ মালদা লায়ন্স ক্লাবের সহযোগিতায় এবং মালদা জওহরলাল নেহেরু আবাসিক মিশনের উদ্যোগে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা আয়োজন করা হয়েছিল আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে।উক্ত ফ্রি হেলথকাম্পে উপস্থিত ছিলেন মালদা জেলার বিশিষ্ট স্বনামধন্য চিকিৎসক ডাঃ রামপ্রকাশ সাহা; শিশু বিশেষজ্ঞ (Pediatrics), ডাঃ রানা ভট্টাচার্য; দন্ত চিকিৎসক ( Dentist)। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলার লায়ন্স ক্লাবের বিশিষ্ট সদস্যবৃন্দ।সব মিলিয়ে স্কুল কর্তৃপক্ষ,টিচার্স এবং অভিভাবকদের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়েছে।আগামীদিনে এই বিদ্যালয়কে আরো শিখরে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।ধন্যবাদ।।
Jawaharlal Nehru Abasik Mission, Malda
04/02/2026
গত ৩ রা ফেব্রুয়ারী,২০২৬ মঙ্গলবার মালদা জোত গোপাল মাঠ প্রাঙ্গণে(লিচুমোর) অত্যন্ত সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়ে গেল মালদা জওহরলাল নেহেরু আবাসিক মিশনের ৪র্থ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। উক্ত অনুষ্ঠানে সেদিন আমন্ত্রিত ছিলেন মালদা জেলার বিশিষ্ট অতিথিবর্গ। উপস্থিত ছিলেন মাননীয়া সুমালা আগরওয়ালা মহাশয়া , ভাইস চেয়ারম্যান ইংলিশবাজার পৌরসভা মালদা।তিনি এই স্কুলের ছাত্রছাত্রীদের এবং টিচার্সদের জন্য কিছু পুরস্কার অনুদান করেছেন এই বছরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যার জন্য স্কুল কর্তৃপক্ষ আন্তরিকভাবে ওনার কাছে কৃতজ্ঞ। এছাড়াও উপস্থিত ছিলেন মাননীয়া ডঃ সুস্মিতা সোম (গৌড় মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা বিভাগীয় প্রধান বাংলা), মাননীয় সুব্রত সোম (খাসকোল হাই স্কুল প্রাক্তন প্রধান শিক্ষক),লায়ন্স ক্লাব মালদার পক্ষ থেকে প্রেসিডেন্ট শ্রীমতী গার্গী গুহ, ভাইস প্রেসিডেন্ট শ্রীমতী রৌশানারা, শ্রীমতী রমা সিনহা গোস্বামী(কবি ও সাহিত্যিক), শ্রী তমাল সিনহা(এডভোকেট), এছাড়াও মিলকি হাই স্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক আজাদ রহমান স্যার,স্বামী বিবেকানন্দ শিশু মন্দির স্কুলের প্রধান শিক্ষক শ্রী জয়ন্ত মণ্ডল,বুধিয়া হাই মাদ্রাসার শিক্ষক শ্রী নিতাই দেবনাথ প্রমুখ।এবছরের আমাদের স্কুলের স্পোর্টসের বিশেষ আকর্ষণ ড্রিল ও নাচের তালে ড্রিল,বাচ্চাদের জন্য কিছু খেলা যেমন ব্যাঙ দৌড়,পাখি উড়ে,ঝুড়ি বল দৌড়, পাসিং দ্য কাপ,গুলি চামচ দৌড়,বুক ব্যালেন্স দৌড়,তিন পায়ে দৌড়,অঙ্ক দৌড়,পিঠ পিঠি লড়াই, বাধাপ্রাপ্ত দৌড়,মুরগি লড়াই,১০০ মিঃ দৌড়,২০০ মিঃ দৌড়,৪০০ মিঃ দৌড়, রিলে রেস, এছাড়াও স্কুলের ছাত্রছাত্রীদের সমবেত নৃত্য পরিবেশন।স্কুলের টিচার্স এবং স্কুল পরিচালন কমিটির অক্লান্ত পরিশ্রম ও সহায়তায় এই বছরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত আড়ম্বরের সাথে সুসম্পন্ন হলো। এরপর আবার আগামী বছরের অপেক্ষা,আগামী বছর স্কুল কর্তৃপক্ষ অবশ্যই চেষ্টা করবে এর চেয়েও যেনো আরো ভালোভাবে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা অনুষ্ঠিত করতে পারি।
ধন্যবাদান্তে,
Jawaharlal Nehru Abasik Mission, Malda
01/02/2026
মালদা জওহরলাল নেহেরু আবাসিক মিশনের ৪র্থ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৩রা ফেব্রুয়ারি, মঙ্গলবার। সকলের উপস্থিতি এবং সহযোগিতা একান্তভাবে কামনা করি।
ধন্যবাদান্তে,
Jawaharlal Nehru Abasik Mission, Malda
26/01/2026
বৈচিত্র্যের মধ্যে ঐক্যই ভারতের শক্তি!
আজ আমাদের জওহরলাল নেহেরু আবাসিক মিশনের বিদ্যালয় প্রাঙ্গণে একটি স্বল্প দৈর্ঘ্যের অনুষ্ঠানের মাধ্যমে তাই গর্বের সাথে পালিত হলো ৭৭ তম প্রজাতন্ত্র দিবস। আজকের এই বিশেষ দিনে সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
জয় হিন্দ!ভারত মাতা কি জয়!🇮🇳🇮🇳"
26/01/2026
মালদা জওহরলাল নেহেরু আবাসিক মিশনের ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তিপ্রক্রিয়া এখনও চলছে।ইচ্ছুক অভিভাবক এবং অভিভাবিকাগণদের জানাই নীচের পোস্টে দেওয়া নম্বরে আপনারা এই বিষয়ে কথা বলতে যোগাযোগ করতে পারেন।।
23/10/2025
বাৎসরিক পুরস্কার বিতরণী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫
তারিখ:- ২৫ শে অক্টোবর,২০২৫
সময়:- সকাল ১১:৩০
স্থান:- মালদা জওহরলাল নেহেরু আবাসিক মিশন প্রাঙ্গন
উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য
Jawaharlal Nehru Abasik Mission, Malda
23/10/2025
A quiz contest was organized by Jawaharlal Nehru Abasik Mission to encourage our beloved students.
Jawaharlal Nehru Abasik Mission, Malda
16/09/2025
Some moments of Handwriting Competition in our school
Jawaharlal Nehru Abasik Mission, Malda