Photon

Photon "Photon" a voluntary organisation, aims to make science learning fun, through simple experiments ❤️❤️

আজ ২৬/১০/২০২৫ রবিবার, "ফোটন" এর বার্ষিক সেমিনার অনুষ্ঠিত হল মধুপুর প্রাথমিক বিদ্যালয় এর হল রুমে। সেমিনারের বিষয় ছিল কা...
26/10/2025

আজ ২৬/১০/২০২৫ রবিবার, "ফোটন" এর বার্ষিক সেমিনার অনুষ্ঠিত হল মধুপুর প্রাথমিক বিদ্যালয় এর হল রুমে। সেমিনারের বিষয় ছিল কার্বন ফুটপ্রিন্ট কমানো : আমাদের দায়িত্ব এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রতিশ্রুতি। (Reducing carbon footprint : our responsibilities and promises of science and technology.) প্রায় কুড়ি জন ছাত্র-ছাত্রী এই বিষয়ে পোস্টার প্রদর্শনীতে অংশ নেয়, এছাড়াও বিশেষজ্ঞ অতিথিদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হয় উক্ত বিষয়ে। আলোচনায় বিভিন্ন তথ্য উঠে আসে, ব্যক্তিগত স্তরে আমরা কিভাবে কার্বন ফুটপ্রিন্ট কমাতে পারি, অত্যাধুনিক প্রযুক্তি কি করে ভবিষ্যতে কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে নেট জিরো এমিশানের স্বপ্ন সফল করতে পারে।
প্রত্যন্ত গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীদের পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে এবং বিজ্ঞান সেমিনারের অভিজ্ঞতা দেওয়াতে আমাদের এই উদ্যোগ।

আমাদের "ফোটন" বিজ্ঞান ক্লাব ও গ্রন্থাগার সপ্তম বর্ষে পদার্পণ করতে চলেছে।এই উপলক্ষে বার্ষিক বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হবে ...
25/10/2025

আমাদের "ফোটন" বিজ্ঞান ক্লাব ও গ্রন্থাগার সপ্তম বর্ষে পদার্পণ করতে চলেছে।এই উপলক্ষে বার্ষিক বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হবে আগামীকাল মধুপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।সেমিনারের বিষয়:- *কার্বন ফুটপ্রিন্ট কমানো : আমাদের দায়িত্ব এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রতিশ্রুতি*।নিকটবর্তী সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই বিষয়ে পোস্টার এর আমন্ত্রণ রইল।এই সেমিনারে সকলের উপস্থিতি একান্তই কাম্য।আমাদের সেমিনারে উপস্থিত হতে এবং পোস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যোগাযোগ করুন
৯৭৩৩৭০০১৬৮,৯৬৭৯০৮৭০৬৪,৯৯৯৯৯৭২৪২০ এই নম্বরে।

19/10/2025
গত ১৮/০৯/২৫ তারিখ বৃহস্পতিবার ফোটনের বিজ্ঞান কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল "যশতেঘরী এস. টি. বালিকা বিদ্যালয়"-এ । প্রায় ৫০ ...
06/10/2025

গত ১৮/০৯/২৫ তারিখ বৃহস্পতিবার ফোটনের বিজ্ঞান কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল "যশতেঘরী এস. টি. বালিকা বিদ্যালয়"-এ । প্রায় ৫০ জন সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর ছাত্রীরা এই কর্মশালায় অংশ নিয়েছিল। বিভিন্ন ক্লাসের ছাত্রীদেরকে আলাদা আলাদা গ্রুপে ভাগ করে তাদের উপযোগী পরীক্ষা নিরীক্ষার উপকরণ তাদেরকেই হাতে তুলে দেওয়া হয়।ছাত্রীদের উৎসাহ চোখে পড়ার মতো ছিল।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সংঘমিত্র ম্যাডাম ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের ক্লাবের তরফ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই 🙏
ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান শেখা আনন্দদায়ক করতে ফোটনের এই প্রয়াস সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে।
আশেপাশের কোন স্কুল বা কোচিং সেন্টারে ফোটনের বিজ্ঞান কর্মশালা করতে আগ্রহী হলে যোগাযোগ করুন-

"ফোটন" বিজ্ঞান ক্লাব ও গ্রন্থাগার
মধুপুর, সাদিকপুর
পূর্ব মেদিনীপুর, ৭২১৪৪৬
ফোন - ৯৭৩৩৭০০১৬৮

আগামীকাল ২৬/০৫/২৫ সোমবার, মধুপুর গ্রামের শ্রীমতী জানকী সাউ এর বাড়িতে এলাকার দশম শ্রেণীর কিছুজন ছাত্রছাত্রীদের নিয়ে ফোট...
25/05/2025

আগামীকাল ২৬/০৫/২৫ সোমবার, মধুপুর গ্রামের শ্রীমতী জানকী সাউ এর বাড়িতে এলাকার দশম শ্রেণীর কিছুজন ছাত্রছাত্রীদের নিয়ে ফোটনের বিজ্ঞান কর্মশালা অনুষ্ঠিত হবে সকাল ১০ টা থেকে। ছাত্রছাত্রীরা তাদের ভৌত বিজ্ঞান বইএর আপাত নীরস বিষয় গুলি হাতেনাতে যাচাই করে নেবে। ফেসবুকের বন্ধুদের বলব, আপনার আশেপাশের দশম শ্রেণীর ছাত্র/ছাত্রী কে আমাদের কর্মশালায় পাঠাতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।

ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান শেখা আনন্দদায়ক করতে ফোটনের এই প্রয়াস সম্পূর্ণ বিনামূল্যে করা হবে।

আশেপাশের কোন স্কুল বা কোচিং সেন্টারে ফোটনের বিজ্ঞান কর্মশালা করতে আগ্রহী হলে যোগাযোগ করুন-

"ফোটন" বিজ্ঞান ক্লাব ও গ্রন্থাগার
মধুপুর, সাদিকপুর
পূর্ব মেদিনীপুর, ৭২১৪৪৬
ফোন - ৯৭৩৩৭০০১৬৮

ছবি মেটা এ আই এর সৌজন্যে

আজ ০১/০৩/২৫ তারিখ, শনিবার ফোটনের খেলনা বানানোর কর্মশালা "এসো খেলনা বানাই" অনুষ্ঠিত হল আসনপুর নিম্নবুনিয়াদি প্রাথমিক বিদ...
01/03/2025

আজ ০১/০৩/২৫ তারিখ, শনিবার ফোটনের খেলনা বানানোর কর্মশালা "এসো খেলনা বানাই" অনুষ্ঠিত হল আসনপুর নিম্নবুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর একঝাঁক উজ্জ্বল ছাত্র-ছাত্রীদের নিয়ে। স্কুলের ক্লাস রুমের মেঝে আর বেঞ্চে বসে ছাত্রছাত্রীরা খুব আগ্রহ সহকারে খেলনা বানানো শিখল; খবরের কাগজের টুপি, স্ট্র দিয়ে বাঁশি, স্ট্র দিয়ে স্পিনার, বেলুনের রকেট, বেলুন দিয়ে আরো মজার খেলনা, খালি টুথপেস্ট থেকে নলকূপ, বাবল মেকার, নাচতে থাকা পুতুল আরো কত্ত কিছু! ছাত্র-ছাত্রীদের কৌতুহলী হাসিমুখ বলে দেয় যে তারা কতটা খুশী ❤️❤️

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে ও অন্যান্য সহ-শিক্ষক দের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।

ছাত্র-ছাত্রীদের সৃজনশীলতার বিকাশ ঘটাতে এবং অবকাশ যাপন আনন্দদায়ক করতে ফোটনের এই প্রয়াস সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে।

আশেপাশের কোন স্কুল বা কোচিং সেন্টারে ফোটনের বিজ্ঞান কর্মশালা, খেলনা বানানোর কর্মশালা করতে আগ্রহী হলে যোগাযোগ করুন-

"ফোটন" বিজ্ঞান ক্লাব ও গ্রন্থাগার
মধুপুর, সাদিকপুর
পূর্ব মেদিনীপুর, ৭২১৪৪৬
ফোন - ৯৭৩৩৭০০১৬৮

02/01/2025

যশতেঘরী ষড়ানন ত্রিলোচন বালিকা বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে, প্রতিদিন বিকেল ৪ টা থেকে। অংশগ্রহণে ঐ বিদ্যালয়েরই ছাত্রীরা, আর সহযোগিতায় "ফোটন"। আরো দুদিন হবে,আগ্রহী বন্ধুরা আসুন,....
সকলকে ২০২৫ সালের জন্য অনেক অনেক শুভেচ্ছা 🙏🙏🙏

01/01/2025

যশতেঘরী ষড়ানন ত্রিলোচন বালিকা বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আগামীকাল থেকে পরপর তিনদিন (অথবা দুদিনও হতে পারে) বিকেল ৪ টা থেকে বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হতে চলেছে। অংশগ্রহণে ঐ বিদ্যালয়েরই ছাত্রীরা, আর সহযোগিতায় "ফোটন"। রইল তারই প্রস্তুতির কিছু টুকরো মুহূর্ত পরপর কয়েকটা ভিডিওতে

আগ্রহীরা আসুন .....
সকলকে ২০২৫ সালের জন্য অনেক অনেক শুভেচ্ছা 🙏🙏🙏

15/12/2024
গতকাল ফোটনের বিজ্ঞান কর্মশালা অনুষ্ঠিত হল "খয়রান্ডা পি. কে. বিদ্যাপীঠ"-এ । প্রায় ৩০ জন সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর  ছাত...
15/12/2024

গতকাল ফোটনের বিজ্ঞান কর্মশালা অনুষ্ঠিত হল "খয়রান্ডা পি. কে. বিদ্যাপীঠ"-এ । প্রায় ৩০ জন সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর ছাত্র-ছাত্রী এই কর্মশালায় অংশ নিল। বেশ কয়েকজন মেধাবী ছাত্র-ছাত্রী আজ উপস্থিত ছিল । গতবছরও এই স্কুলে আমাদের কর্মশালা হয়েছিল, ছাত্রছাত্রীদের অনেকেই সেগুলো মনে রেখেছে। নবম শ্রেণীর এক ছাত্রী ফেলে দেওয়া সামগ্রী ব্যবহার করে ইলেকট্রোস্কোপ মডেল বানিয়েছে শুনে খুব ভালো লাগলো ❤️❤️
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় সেক আবেদ আলী মহাশয়, সহ শিক্ষক তপন বাবু, সিদ্ধিনাথ বাবু, জয়দেব বাবু ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের ক্লাবের তরফ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই 🙏
ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান শেখা আনন্দদায়ক করতে ফোটনের এই প্রয়াস সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে।
আশেপাশের কোন স্কুল বা কোচিং সেন্টারে ফোটনের বিজ্ঞান কর্মশালা করতে আগ্রহী হলে যোগাযোগ করুন-

"ফোটন" বিজ্ঞান ক্লাব ও গ্রন্থাগার
মধুপুর, সাদিকপুর
পূর্ব মেদিনীপুর, ৭২১৪৪৬
ফোন - ৯৭৩৩৭০০১৬৮

২০১৯ সালের ২৭শে অক্টোবর "ফোটন" এর পথ চলা শুরু হয়েছিল। "ফোটন" এর পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে বিজ্ঞান সেমিনার এর আয়োজন করা ...
10/11/2024

২০১৯ সালের ২৭শে অক্টোবর "ফোটন" এর পথ চলা শুরু হয়েছিল। "ফোটন" এর পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে বিজ্ঞান সেমিনার এর আয়োজন করা হয়েছিল। আজকের বিজ্ঞান সেমিনারে বিষয় ছিল "কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভবিষ্যৎ : সম্ভাবনা এবং আশঙ্কা"। আজকের বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হয় মধুপুর প্রাথমিক বিদ্যালয়ে। আজকের সেমিনারে আশেপাশের বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৪৫ জন ছাত্র-ছাত্রীর উপস্থিত ছিল, এদের মধ্যে প্রায় ২২ জন ছাত্র-ছাত্রী এই বিষয়ে পোস্টার প্রেজেন্টেশন করে। বিশেষজ্ঞ বিচারক হিসাবে উপস্থিত ছিলেন শ্রী অনির্বাণ মাইতি, সিনিয়র সফটওয়্যার ডেভলাপার, টি সি এস গীতাঞ্জলি। এছাড়াও উপস্থিত ছিলেন মধুপুর প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শ্রী দেবব্রত পাহাড়ী, শিক্ষক পুলিন বারিক, অরুণ সাউ, শক্তিনাথ পানি, অমিত নায়ক প্রমুখ।

ছাত্র-ছাত্রীদের পোস্টার থেকে উঠে আসে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) আমাদের ভবিষ্যৎ কেমন ভাবে বদলে দিতে পারে সেই সব চিত্র। তার বিভিন্ন সম্ভাবনাময় দিক এবং আশঙ্কার দিক ফুটে উঠেছে ছাত্র-ছাত্রীদের আঁকা এবং লেখায়। বিভিন্ন অভিনব পোস্টারে ছাত্রছাত্রীদের সৃজনশীলতা প্রকাশ পেয়েছে যা আমাদের মুগ্ধ করেছে। প্রধান বক্তা শ্রী অনির্বাণ মাইতি ছাত্র-ছাত্রীদের কম্পিউটার সায়েন্সের প্রাথমিক বিষয় সম্পর্কে জানান। কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্নভাবে আমাদের ভবিষ্যৎ পাল্টে দেবে, তবে কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ করে সে বিষয়ে প্রাথমিক আলোচনা করেন এবং ভবিষ্যতে এ বিষয়ে পড়াশোনা করার জন্য ছাত্র-ছাত্রীদের উৎসাহ দেন। পোষ্টের প্রতিযোগিতার সেরা পোস্টার গুলিকে নির্বাচন করে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের হাতে উপহারস্বরূপ বিজ্ঞানীদের জীবনীর বই তুলে দেওয়া হয়।

শ্রী অনির্বাণ মাইতি তার ব্যস্ত রুটিন থেকে সময় বের করে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের বিজ্ঞান সেমিনারে এসেছেন তাঁকে ক্লাবের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মধুপুর প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শ্রী দেবব্রত পাহাড়ী মহাশয়কে আমাদের বিজ্ঞান ক্লাবের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তিনি তাঁর বিদ্যালয়ে আমাদের বিজ্ঞান সেমিনার করার অনুমতি দিয়েছেন এবং আমাদের সর্বতোভাবে সাহায্য করেছেন। এছাড়াও মধুপুর গ্রামের অন্যান্য বিজ্ঞানমনস্ক গুণীজন যারা আজ উপস্থিত হয়েছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা পোস্টার প্রেজেন্টেশন করলেন তাদেরও অশেষ ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন...

Address

Madhupur
Madhupur
721446

Telephone

+919733700168

Website

Alerts

Be the first to know and let us send you an email when Photon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Photon:

Shortcuts

Share

Category