PTU Kolkata Demands #Hok_Protibad

PTU Kolkata Demands #Hok_Protibad P.T.U রেজাল্ট দাও,
কলেজ তুমি চাকরি দাও।।

হোক হোক হোক Protibad...।।
হ্যাঁ, বন্ধু আবারও একটা Protibad......।। এবার পঞ্জাব টেকনিক্যাল ইউনিভার্সিটি...।
এই বিশ্ববিদ্যালয় এর অধিনস্থ Nalanda Institute of Advanced Studies, Brainware সহ কলকাতার বহু ইন্সিটিউট। যেখানে ছাত্রছাত্রীদের কে ভর্তির সময় প্রতিশ্রুতি দেওয়া হয় যে, পড়াশোনা শেষ হওয়া মাত্রই চাকরি দেওয়া হবে, ফ্রী তে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে, এমনকি কলেজে সুইমিং পুলও থাকবে! আর কলকাতাসহ, বর্ধমান, ব

ীরভূম, আসানসোল থেকে ছাত্রছাত্রীরা সঠিক পড়াশোনা এবং চাকরী পাওয়ার আশায় লাখো লাখো টাকা খরচ করে এই সব কলেজ গুলোতে ভর্তি হয়ে দেখে সব ই জাল, সবটাই ভুয়ো প্রতিশ্রুতি। সিঙ্গাপুর নিয়ে যাওয়া কিংবা চাকরি তো দূরে থাক ছাত্রছাত্রিদের রেসাল্ট টুকুও ঠিক সময়ে বার করতে পারেনা ঠুঁটো কর্তৃপক্ষ। উল্টোদিকে বারংবার বিভিন্ন excuse দেখিয়ে হাজার হাজার টাকা চাওয়া লেগেই রয়েছে। এমনকি, ছাত্ররা বড় চুল রাখলে, বা দাড়ি না কাটলে ধমক দিয়ে টাকা ফাইন নিতেও পটু এই কর্তৃপক্ষ। সেখানে ৩বছরের BCA/BBA course শেষ হয়ে ৪ বছর হতে চললেও, এখনও হাতে মার্কসীট ই পায়নি বেশিরভাগ স্টুডেন্টরা, চাকরি তো দুরস্থান। ছাত্র ঠকানোর এ ব্যাবসা বহুদ্দিন ধরেই চলছে। আর কি, কেউ কিছু বলেনা, প্রতিবাদ করেনা, স্টুডেন্টরা মুখ বুজে সয়ে যায়, compromise করে নেয়... তাই বছরের পর বছর ধরে ঘুঘুর বাসা জমেছে শিক্ষাঙ্গন গুলোতে। কিন্তু না আর নয়।
বন্ধু, ওদের বুঝিয়ে দেওয়ার সময় এসেছে যে, তোমাদের চালাকি আমরা ধরে ফেলেছি, ওদের বুঝিয়ে দেওয়ার সময় এসেছে শিক্ষা টা পন্য নয় যে তোমরা লাখো লাখো টাকা দিয়ে বেচবে, ওদের বুঝিয়ে দেওয়ার সময় এসেছে যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ছেলেখেলার জিনিস নয়...
আর তাই বন্ধু, এস জোট বাঁধি কর্তৃপক্ষ এর এই খামখেয়ালিপনার বিরুদ্ধে, কোনরকম পার্টির পতাকার ঊর্ধ্বে গিয়ে আওয়াজ তুলি হোক কলরব...।। হোক প্রতিবাদ...।।
এরা জানে না যে কলরব কোন শাসক দলের দালাল লেজুর ছাত্রসংগঠন নয়, কলরব এখন বাংলার ছাত্রছাত্রী সমাজের সক্রিয় ভাষা, একে রোখা যাবে না, কলরবিদের চামড়া দশকের পর দশক authority আর শাসক দলের চাবুক খেয়ে ডোরাকাটা বাঘের মতন এখন।।। ডোরাকাটা এই বাঘেরা রাস্তায় নেমেছে যাদবপুর থেকে বরধমান, উত্তরবঙ্গ থেকে মেদিনীপুর, বাঁকুড়া, ইতিহাস ছুয়ে ফেলতে নেমেছি আমরা,নতুন এক ইতিহাস হাতছানি দিচ্ছে আমাদের সামনে, চ্যালেঞ্জ তোমায় শাসক, পারলে আটকাও...।।

04/01/2016

Very Urgent Job Openings-
Sales Associate for a very renowned E-commerce company,having new project in kolkata.
Salary- Minimum 1.80- 2.60 lakhs PA.
Qualification- MBA (Fresher), BBA (minimum 6 months exep in any sales profile), ANY GRADUATE ( 1 Year exep in any Sales Profile)
Contact number- 9002014500 (SAMIM)
contact immediately...

16/07/2015
23/06/2015

আমরা সবাই প্রতারিত , ভিটে মাটি গেছে সব,
তার জবাবে লড়ছি আমরা, করছি আমরা কলরব !
প্রতিবাদ হোক , প্রতিবাদ হোক , প্রতিবাদ হোক , প্রতিবাদ! ।।

পাশে আছি "বর্ধমান" ---

#হোকপ্রতিবাদ

28/05/2015

All of the members of this group are hereby informed that, we are going to organise an event about protest against irresponsible behaviour of PTU in front of the Regional office PTU kolkata. All of u r requested to express ur thoughts about this matter. .

24/05/2015

" আমরা নই গেরুয়া-লাল , সবুজ কিংবা সাদা-নীল ,
পি. টি . ইউ এর আন্দলনে সবাই মিলে হও শামিল !
প্রতিবাদ হোক , প্রতিবাদ হোক ,প্রতিবাদ হোক, প্রতিবাদ!
পেটে পেটে কূট -বুধধি এঁটে , মিশতে এলে চাও তফাৎ,
আন্দোলনের শেষ থাকেনা , থাকে শুধু শুরুয়াত !
ফেসবুক এ তে রাত্রি দিন , আন্দোলনের আবির্ভাব!
প্রতিবাদ হোক , প্রতিবাদ হোক , প্রতিবাদ হোক , প্রতিবাদ!
চোখ রাঙিয়ে মারতে এলে , ভয় পাবনা জেনে রাখ ,
আমরা আন্দোলন চালিয়ে যাবো , এটা তোরা মনে রাখ !
প্রতিবাদ হোক , প্রতিবাদ হোক , প্রতিবাদ হোক , প্রতিবাদ!
টাকার দোহায় , জবের দোহায় , দোহায় তোরা বন্ধ কর,
বেকার ছেলের স্বপ্ন নিয়ে , তোরা খেলা শেষ কর !
প্রতিবাদ হোক , প্রতিবাদ হোক , প্রতিবাদ হোক , প্রতিবাদ!
কলেজ দিল প্রতিশ্রুতি , "দেখছি আমরা কি করা যায়" ,
সেই দেখাতে চারটি বছর , হেলায় মোদের হারিয়ে যায় !
প্রতিবাদ হোক , প্রতিবাদ হোক , প্রতিবাদ হোক , প্রতিবাদ!
আমরা সবাই প্রতারিত , ভিটে মাটি গেছে সব,
তার জবাবে লড়ছি আমরা, করছি আমরা কলরব !
প্রতিবাদ হোক , প্রতিবাদ হোক , প্রতিবাদ হোক , প্রতিবাদ!
(The song, Inspired by Rupam Islam's "Hok Kolorob" song.. and its edited by Rana , Samim, Hasan , Krishnendu)

আজ কলকাতার সল্টলেক সেক্টর ৫ দেখল একটি নতুন প্রয়াস। নেপালে ভুমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে কাঁধে কাঁধ মিলিয়ে ত্রাণ ...
06/05/2015

আজ কলকাতার সল্টলেক সেক্টর ৫ দেখল একটি নতুন প্রয়াস। নেপালে ভুমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে কাঁধে কাঁধ মিলিয়ে ত্রাণ সংগ্রহ করল P.T.U , WBUT, Jadavpur University, National Medical College, Kalyani University, Calcutta University এর স্টুডেন্ট রা। কলেজ মোড় থেকে শুরু করে ওয়েবেল মোড় , এস ডি এফ সহ সেক্টর ৫ এর আর ও বেশ কিছু জায়গা থেকে সর্বমোট সংগ্রহ ৮০২৮ টাকা । কোন ভোটবাজ রাজনৈতিক দলের ছত্রছায়া তে না থেকেও , কোন স্বার্থান্বেষী সংস্থা ও সংগঠন দারা চালিত না হয়েও যে মানুষের পাশে দাঁড়ানো যায় , তা আজ দেখিয়ে দিল ছাত্রদল। শত শত কুর্ণিশ তোমাদের, হে ছাত্রসমাজ !!

05/05/2015

ভুমি-কম্পে ক্ষতিগ্রস্ত নেপাল এর পাশে দাঁড়াতে সেক্টর ৫ এর কলেজ মোড়ে অর্থ সংগ্রহ ওয়ার্কশপ ।আগামিকাল(06.05.15) বিকাল ৩ টা । গ্রুপ এর সকল মেম্বার দের কাছে আবেদন পাশে থাকার জন্য।

03/05/2015

"YOU CAN KILL STUDENTS BUT
YOU CAN NEVER KILL REVOLUTION
AGREE OR NOT
TELL US! " :P (Inspired by the Tag Line from the upcoming movie NAKSHAL)
Friends do u know the producer of the upcoming film NAKSHAL??
Yess.. It's the M.D of NIAS Mr. Mainak Saha!!
so, Lets ask him , Where is our Money??

FIR against PTU over distance learning programmes on NEW DELHI, March 4, 2013
02/05/2015

FIR against PTU over distance learning programmes on NEW DELHI, March 4, 2013

02/05/2015

Anek koster sange jana66i.........amdr protibdi bondhu dr ank chesta r por o amdr Hostel e (NIAS clg hostel e) poster lagatae
daoa hoy ni.......... clg theke humki aseche-
" jara clg r against e jabe tader hostel theke ber kore daoa hobe....." Amdr ki Nijedr Valo mondo niye o katha bolbar adhikar nei ?? ...

Address

Infinity
Kolkata
700091

Website

Alerts

Be the first to know and let us send you an email when PTU Kolkata Demands #Hok_Protibad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to PTU Kolkata Demands #Hok_Protibad:

Shortcuts

Share