19/06/2021
পড়াশোনার মূল্যায়ণ, নাকি মূল্যায়ণের জন্য পড়াশোনা।
পড়লো অন্যদের থেকে অনেক বেশিদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সকল ছাত্র ছাত্রীরা, জানলোও অনেক বেশি। কারণ ওরা বিশ্বাস রেখেছিল পরীক্ষা হবে। পরীক্ষা হল না কিন্তু পড়ল না, পড়ে নি তা তো নয়। পরীক্ষা না হওয়ার জন্য ওরা তো কেউ দায়ী নয়। কিন্তু পরীক্ষা না হওয়া বা পরীক্ষা দিয়ে মূল্যায়ণ না হওয়ার জন্য ওদের পড়াশোনা, শিক্ষালাভ, জ্ঞানলাভ কোনোটাই কিন্তু থেমে থাকে নি। অতএব পড়াশোনার মূল্যায়ণ হয়নি পরীক্ষা দিয়ে তার জন্য ভবিষ্যতে যেন ওরা অবহেলিত না হয়। মূল্যায়ণের জন্য ওরা পড়াশোনা করেনি, নিজেদের শিক্ষালাভের জন্য ওরা পড়াশোনা করেছে। জানি না ভবিষ্যতে কি হবে???