20/11/2025
It was officially our last class with our beloved and respected professor, Sreemati Mukherjee. The love, care, and knowledge we received from her will always remain with us. Attending her classes was truly an illumination of both mind and soul.
We wish our S.M ma'am the most fulfilling and joyful days ahead. Our journey with her concluded with a memorable two hour final lecture, where we revisited the theories she had so patiently and passionately taught us. Although the official farewell is yet to happen, we already feel a deep sense of gratitude for having been her students.
Ma’am, the motherly care you gave us, the way you nurtured and cherished us, has shaped us into not only performing arts graduates but also thoughtful and compassionate human beings. Your guidance has helped us understand who we are and what we can become. We will miss you dearly.
21/09/2024
১৮ই সেপ্টেম্বর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মী, ছাত্রছাত্রীদের আহ্বানে এক বিরাট গণ কনভেনশন আয়োজিত হয় ডিরোজিও হলে তিলোত্তমার বিচার চেয়ে। সমাজের নামে যে জঙ্গল বেড়ে উঠেছে আমাদের চারিপাশে তারই সাফাইয়ের দাবি নিয়ে আমাদের এদিনের কর্মসূচি পালন করা হয়। এদিন বাংলার বিভিন্ন পেশার চেনা অচেনা মানুষ তাদের বক্তব্য রাখেন, শিল্প সাহিত্য সংস্কৃতির মধ্য দিয়ে এদিন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস বিভাগের ছাত্র ছাত্রীরা তাদের প্রতিবাদ জানায় এবং বিচারের দাবি রাখে।
বেড়ে ওঠা এই জঙ্গল আর পাশবিক ঘটনার মাঝেই ঈশপের গল্পে অনুপ্রাণিত নাটক 'জন o অরণ্য' এর অষ্টম মঞ্চায়ন হয়।
নাটকের পরিচালনা, লেখা, ডিজাইন পারফর্মিং আর্টস বিভাগের ছাত্র সপ্তর্ষি মজুমদার।
অভিনয় : আয়ুষ্মান, রিতম, সৃজনী, সায়নি, সুহিনা, চিত্রাঙ্গি, সিঞ্জয়, মনামী, হর্ষা, বর্ষা, সপ্তর্ষি, সিঞ্চিতা।
আলো: শ্রেয়া, অর্পণ।
সহায়তা : ঋষিকা, রাজর্ষি, ভালিনা
আবহ: মৃন্ময়।
প্রজেকশন এবং ইফেক্টস: প্রসূন ও রাজর্ষি।
সেই সঙ্গে শুধু বডি মুভমেন্ট এর উপর তৈরি একটি প্রদর্শনীর মাধ্যমে প্রতিবাদ জানায় শ্রেয়া, দেবাদিত্য, জয়িতা, শ্রেয়া, ঋষিকা,দেবিকা, দীপারতী, সোনিয়া, ভালিনা। এই অংশটির পরিচালনা করেছেন বিভাগের অধ্যাপক পারমিতা সাহা। এদের আবহ সঙ্গীত করেছে তপস্যা, সিঞ্জয়, মৃন্ময়,
মঞ্জিষ্ঠা।
এছাড়া গানের মাধ্যমে বার্তা দিয়েছে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নীলাদ্রী রায়, মঞ্জিষ্ঠা, দেবস্মিতা, স্বস্তিকা, তপস্যা, সিঞ্জয়, অর্পণ, মৃন্ময়, দেবাদিত্য।
17/09/2024
'একটা ঘন অন্ধকার তৈরি হয়েছে আকাশ জুড়ে। সেই অন্ধকার ক্রমশ অ্যাসিড বৃষ্টির সাথে মিশে নেমে আসছে মাটিতে, আর গ্রাস করছে প্রত্যেকটি গাছপালার শিকড়কে।'
শুধু তিলোত্তমা নয়, এই অপরাধপ্রবণতার বীজ আরও গভীরে কোথাও বপন হয়ে ছিলো। সময়ের সাথে ক্রমশ তা ছড়িয়ে পড়েছে মানুষের শিরায়, ধমনীতে... মজ্জায়। যা সংবেদনশীল মননে আঘাত হানছে বারবার করে। আর এই অস্থির সময়ের মধ্যেই প্রেসিডেন্সির উত্থান প্রতিরোধ নিয়ে, প্রতিবাদ নিয়ে।
তাই আবারও প্রেসিডেন্সির সমস্ত শিক্ষার্থী, অধ্যাপক ও কর্মীবৃন্দদের উদ্যোগে এই সামাজিক প্রতিবাদ- কথায়, গানে, নাটকে।
-আগামী ১৮ই সেপ্টেম্বর, দুপুর ২টো থেকে, ডিরোজিও হল, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি-
প্রেসিডেন্সি সহ বাইরের সকলকে আহ্বান। আসুন... সামিল হন আমাদের সাথে।
প্রতিরোধে... প্রতিবাদে।
Department of Performing Arts, Presidency University Kolkata
22/06/2024
আবার অরণ্যের দরজা খুলে যাবে ২৭ তারিখ দুপুর ২টো আর বিকেল ৫টায়, আপনার যখন সুবিধা তখন আসুন।
আসুন, বসুন , আর গল্প শুনুন।
মনে করে যোগাযোগ করে ইট পেতে দিন নিজের আসনে, আসনসংখ্যা কিন্তু সীমিত।
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfk_c3V_FcX8y1tK8_CurUVCEC-eY3QJHCrGVV5DpyB07-F7w/viewform?usp=sf_link
যোগাযোগ : ৯৮৩৬৯৮৪২৪৬
22/06/2024
কাল "জন ও অরণ্য" শো এর আগের কিছু মুহূর্তে। আমাদের আদরে ঈর্ষায় ভালবাসাবাসি তে তৈরি এই নাটক .... মানুষের ভালো লেগেছে, খারাপ লেগেছে। মানুষ হেসেছে, চমকেছে আবার চুপ করে বসেও থেকেছে। সবটা আমাদের পাওয়া। আমাদের আনন্দ, বিষাদ, অপেক্ষা মিশে আছে ছবিগুলো তে। আপনাদের সাথে ভাগ করলাম। পরবর্তী শো এই মাসের ২৭ তারিখ। ব্ল্যাক বক্সে। সময় জানানো হবে। আপনারা আসুন । ভালবাসুন।
16/06/2024
অরণ্য সেজে উঠছে আপন ছন্দে। প্রতিটা পাতা থেকে শিকড়ে ছড়িয়ে পড়ছে রহস্যের জাল। জোরকদমে নিজেদের তৈরী করছে অরণ্যের পশুরাও। কেন এই তৎপরতা? কোন নতুন হাওয়া বইছে এই অরণ্যের গাছে গাছে? কোন রঙ ধরছে ফুলে ফুলে? জন তো নেই! তবে কার পায়ের আওয়াজ শোনা যায়? কার ছায়া ওখানে?
দেখার, শোনার, জানার, বোঝার ও অনুভব করার সুযোগ দিয়ে অরণ্যের দরজা খুলে যাবে ২১শে জুন , দুপুর ৩টের সময়।
ততক্ষণ ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন।