Tesol Academy

Tesol Academy TESOL ACADEMY
TEACHING ENGLISH TO THE SPEAKERS OF OTHER LANGUAGES.

23/03/2020
31/07/2019

Tarun Kumar Samanta: গোলমেলে অঙ্ক....
----------------------------
এক পর্যটক, এমন একটি শহরে বেড়াতে এল, যেখানে পুরো শহর ধারে ডুবে ছিল।

সেই পর্যটক 500 টাকার নোট হোটেলের কাউন্টারে দিয়ে বলল :- "আমি আপনার হোটেলের ভেতরে যাচ্ছি কামরা দেখে পছন্দ করার জন্য ! "

হোটেল মালিক সঙ্গে সঙ্গে ঘিওয়ালার কাছে দৌড়োল আর তাকে 500 টাকা দিয়ে পুরোনো হিসাব মিটিয়ে দিল।

ঘিওয়ালা দৌড়াল দুধওয়ালার কাছে, আর পৌঁছে 500 টাকা দয়ে তার হিসাব চুকিয়ে দিল !

দুধওয়ালা গেল গাইওয়ালার কাছে, আর 500 টাকা দিয়ে তার ধার শোধ করে দিল।

গাইওয়ালা দৌড়ে গেল ঘাসওয়ালার কাছে, আর 500 টাকা দিয়ে তার হিসাব মিটিয়ে দিল !

ঘাসওয়ালা ঐ হোটেলে দৌড়ে এল। ওখানে সে মাঝে মাঝেই রেস্টোরেন্টে ধারে খাবার খেত। 500 টাকা দিয়ে সে হাঁফ ছাড়ল !

পর্যটক কিছুক্ষণ পর ফেরত এল, আর কোনো রুম পছন্দ হল না বলে 500 টাকার নোট ফেরত নিল।

না কেউ কিছু নিল
না কেউ কিছু দিল

সবারই হিসাব চুকে গেল !

তাহলে গোলমালটা কোথায় ?
🤔🤔🤔😳😳😳😳.

23/06/2019

[03/05, 1:00 pm] TESOL ACADEMY, Tarun Kumar Samanta.: Dear SIR/Mam,
I 'm Tarun Kumar Samanta, PRINCIPAL of TESOl ACADEMY & ASSISTANT ENGLISH TEACHER OF HOLY CHILD SCHOOL KOLKATA.
● TESOL ACADEMY PROVIDES TUITION ON :
● ENGLISH LANGUAGE,
● ENGLISH LITERATURE,
AS PER FOLLOWING SCHEDULE:
● Class V TO XII
(ICSE ,ISC , CBSE ,WB BOARD, AND OTHER BOARDS.)
● ENGLISH HONOURS,
● ENGLISH PASS,
● ELECTIVE ENGLISH,
(C.U, J.U, R.B.U & B U,)
● SPOKEN ENGLISH &
● ENGLISH FOR THE COMPETITIVE EXAMINATION (BOTH PRELIMS & MAIN ).
● AREAS > Sodepure ,Khardah, Agarpara, Bally, Dakshniswar, Shyam Bazar, Sinthi, Dum Dum, Barasat, Barrackpure, Chinar park, Lake Town, Kestopure ,Baguihati, Sealdha,Ananda palit, Beliaghata, park circus , salt Lake, Birhati & Belgharia. (AT TESOL ACADEMY CENTRES & AT STUDENTS RESIDENCE.)
● IF YOU NEED ANY ASSISTANCE CALL (9433066278/8777010417) OR MAIL ([email protected]).
● WITH REGARDS
TARUN KUMAR SAMANTA.
TESOL ACADEMY.

A certificate from JUST DIAL
29/04/2019

A certificate from JUST DIAL

Hi, I 'm Tarun Kumar Samanta, Principal of TESOl ACADEMY, & ASSISTANT  ENGLISH  TEACHER OF HOLY CHILD SCHOOL KOLKATA. I ...
29/04/2019

Hi, I 'm Tarun Kumar Samanta, Principal of TESOl ACADEMY, & ASSISTANT ENGLISH TEACHER OF HOLY CHILD SCHOOL KOLKATA. I TEACH English of CBSE, ICSE, ISC, WB BOARD, ENGLISH HONOURS, PASS ,ELECTIVE ENGLISH &
ENGLISH FOR ALL COMPETITIVE EXAMS, &
SPOKEN ENGLISH COURSES FROM MY INSTITUTION OR AT STUDENTS RESIDENCE .

● AREAS Sodepure ,Khardah, Agarpara, Bally, Dakshniswar, Shyam Bazer, Sinthi, Barasat, Barrackpure,Chinar park, lake Town, kestopure ,Baguihati, Sealdha,Ananda palit, Beliaghata, park circus , salt lake & Belgharia.

● TESOL ACADEMY PROVIDES TUITION ON THE FOLLOWING
SUBJECTS:
● ENGLISH LANGUAGE & LITERATURE, AS PER FOLLOWING SCHEDULE:

● Class V TO XII ICSE ,ISC ,WB BOARD CBSE BOARD, AND OTHER BOARDS.
● ENGLISH HONOURS,
(C.U, J.U, R.B.U & B U,)
● PASS,
● ELECTIVE ENGLISH,
● SPOKEN ENGLISH &
● ENGLISH FOR THE COMPETITIVE EXAMINATION (BOTH PRELIMINARY & MAIN ).
AT STUDENTS RESIDENCE AS WELL AS MY OWN PLACE AT BELGHARIA KOLKATA 700056.
● IF U NEED ANY ASSISTANCE CALL ME ON (9433066278/8777010417) OR MAIL ME ON ([email protected]).

● WITH REGARDS

TARUN KUMAR SAMANTA.

06/11/2017

সন্তানের আত্মবিশ্বাস বৃদ্ধি করার কিছু কৌশলঃ

যেকোন বাবা-মা চান তার সন্তান আত্মবিশ্বাসী হোক, নিজেকে চিনুক, নিজেকে বিশ্বাস করুক। কিন্তু ছোট্টবেলা থেকে অনেক বেশি পরনির্ভরশীলতার কারণে অনেক সময়েই মানুষ বড় হবার পরেও নিজের ওপর বিশ্বাস রাখতে পারেনা এবং পরবর্তীতে এর প্রভাব পরে কর্মক্ষেত্রে। বাস্তব জীবনের সত্য হচ্ছে মানুষ আসলে খুবই একা। দিন শেষে নিজের ছোট ছোট কাজের জন্যেও অন্যের ওপর নির্ভর করা কিংবা অন্যের মন্তব্যকে কেন্দ্র করে জীবন যাপন করা কেবল কর্মজীবনেই নয়, ব্যক্তিগত জীবনেও একজন মানুষকে অন্যের চোখে করে তোলে হাস্যকর। তৈরি করে আরো অনেক বেশি হীনমন্ন্যতা। দেখুন কিছু আত্মবিশ্বাসের কৌশলঃ

১. হেরে যেতে দিনঃ
বাবা-মা কখনোই চান না সন্তান হেরে যাক। আর তাই অনেকেই বুক দিয়ে আগলে রাখেন সন্তানকে। সাহায্য করেন জিততে। এটা ঠিক যে বাবা-মা হিসেবে আপনার না ইচ্ছে করতেই পারে যে সন্তান হেরে গিয়ে কষ্ট পাক। কিন্তু মনে রাখবেন যে হারের মাধ্যমেই মানুষ শেখে। বড় হয়। একবার হারলে মানুষ হারকে মোকাবেলা করার শক্তি পায়। তাই সন্তান কষ্ট পেয়ে কাঁদলে বা হেরে গিয়ে মন খারাপ করলে তাকে সেখান থেকে সরে আসতে না বলে মুখোমুখি হবার সাহস দিন। হয়তো সে আবার হারবে।

২. দায়িত্ব নিতে দিনঃ
আমাদের সমাজে সন্তান কি করবে না করবে সেসবের সিদ্ধান্ত অনেকখানি তার মা-বাবাই নিতে চান। কিন্তু সবচাইতে ভালো হয় যদি আপনার সন্তানকে তার জীবনের সিদ্ধান্ত আপনি নিজেই নিতে দেন এতে করে সন্তান নিজের সিদ্ধান্ত নেবার মতো মানসিক শক্তি অর্জন করবে আর যে কোন কাজের ফলাফল কেমন হতে পারে সে সম্পর্কেও ধারণা পাবে।

৩. সাহায্য করতে অনুপ্রেরণা দিনঃ
যেকোন শিক্ষা ঘর থেকেই শুরু হওয়া উচিত। আর তাই আত্মবিশ্বাস বাড়ানোর জন্যে ঘরের কাজকর্মে সাহায্য করতে অনুপ্রেরণা দিন সন্তানকে। হতে পারে সেখানে প্রতিযোগিতার ব্যাপারও থাকতে পারে। এতে করে আপনার সন্তানের প্রতিযোগিতামূলক মনোভাব আর সাহায্য করার ইচ্ছে নিজের ভেতরে ধারণ করবে।

৪. চ্যালেঞ্জ করুনঃ
সন্তানকে চ্যালেঞ্জ করুন। হতে পারে সেটা ঘরের কোন ব্যাপারে কিংবা স্কুলের কোন খেলায়। এতে করে সে শিখবে নিজের শক্তিতে কি করে আরো ভালো অবস্থানে যাওয়া যায় এবং তাও আর সবাইকে নিয়ে। আর সে ভালো কিছু করলে সেটাকে উদযাপনও করুন।

৫. দায়িত্ব দিনঃ
ঘরের ছোটখাটো ব্যাপারগুলোতে সন্তানকে দায়িত্ব দিন। সেটা হতে পারে বাইরে খেতে যাওয়া বা মুভি দেখার মতো বিষয়। এতে করে আপনার সন্তান সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবে।

৬. শখকে উত্সাহ দিনঃ
সন্তানের অনেক রকমের শখ থাকতে পারে। হতে পারে সেটা ডাকটিকিট সংগ্রহ করা কিংবা বই পড়া। তাকে নিজের শখকে ধরে রাখার ক্ষেত্রে উত্সাহ দিন। এতে করে সে মুক্তভাবে নিজের ইচ্ছেমতন কাজ করতে ও সেই ক্ষেত্রে অন্যদের সাথে প্রতিযোগিতামূলক কাজের মাধ্যমে চারপাশকে আরো ভালো করে জানার সুযোগ পাবে।

৭. সন্তানের কথা শুনুনঃ
হতে পারে সেটা ছোট কোন ব্যাপার কিংবা আপনি তার কথা পুরোপুরি বুঝতে পারছেন না। তবুও সন্তানের পুরো কথাটা মনযোগ দিয়ে শুনুন। তার কথা কেউ গুরুত্ব দিয়ে শুনছে এটা বুঝতে পারলে নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস বাড়বে তার। শুধু তাই নয়, শোনার পাশাপাশি আপনি নিজেও তাদেরকে বলুন আপনার কথাগুলো।

৮. সত্যিটা জানানঃ
হয়তো আপনার সন্তান অন্যদের চাইতে কিছু একটা কম পারে বা কোন দিক দিয়ে খানিকটা পিছিয়ে আছে। মোটেই তাকে বড় বড় কথা বলে মন ভারো করার চেষ্টা করবেন না। কারণ সেটা হয়তো খানিক সময়ের জন্যে তার মন ভালো করে দেবে। এর চাইতে বরং তাকে সত্যিটা বলুন যে আসলেই সে খানিকটা পিছিযে রয়েছে সেই ব্যাপারটাতে বন্ধুদের চাইতে এবং আরেকটু চেষ্টা করলে অনেক বেশি ভালো করতে পারবে।

৯. অন্যের সাথে তুলনা করবেন নাঃ
ভালো বা খারাপ কারো সাথেই সন্তানের তুলনা করতে যাবেন না সন্তানের। সেটা কেবল সন্তানকে অনেক সময় কষ্টই দেয়না। প্রশংসার অন্ধকারে তলিয়ে ফেলে যেখান থেকে সে নিজে কখনো বেরিয়ে আসতে পারেনা। আর তাই কেবল অন্য কারো ভালো বা খারাপ অবস্থানের কথা উল্লেখ করুন। তুলনা নয়। সেটা আপনার সন্তান নিজেই করে নেবে।

১০. পরিবারে গুরুত্ব দিনঃ
পরিবারের ছোট্ট সদস্য হলেও সে যে আপনাদের ভেতরে অনেকটা জায়গা জুড়ে রয়েছে এবং তার উপস্থিতি যে আপনাদের জন্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা বোঝাতে পারিবারিক যে কোন আলোচনাতেই সন্তানকে রাখুন। তাকেও নিজের মতামত প্রকাশ করতে দিন।

Address

24/2 Naya Pally. Belgharia
Kolkata
700056

Alerts

Be the first to know and let us send you an email when Tesol Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Tesol Academy:

Shortcuts

Share

Category