Study With Sheli

Study With Sheli

Share

This is my important news & education related YouTube & website page. I am a teacher, blogger, storyteller, novel writer, content writer and Youtuber

Photos from Study With Sheli's post 22/11/2025

আজকের কিছু খবর...!!

Photos from Study With Sheli's post 20/11/2025

📢 প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৫

প্রকাশকারী সংস্থা: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ
ঠিকানা: “আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন”, DK 7/1, সেক্টর – II, সল্টলেক, কলকাতা – 700091
মেমো নম্বর: 2141/WBBPE/2025/59R-09/2024
প্রকাশের তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৫

🟠 কি ঘোষণা করা হয়েছে?

পশ্চিমবঙ্গের সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত প্রাথমিক ও জুনিয়র বেসিক স্কুলে মোট ১৩৪২১টি সহকারী শিক্ষক পদে নিয়োগ করা হবে। এই নিয়োগ হবে 2016 সালের (সংশোধিত) শিক্ষক নিয়োগের নিয়ম অনুযায়ী।

---

1️⃣ পদ

➡️ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক

---

2️⃣ বেতন

➡️ বেতন দেওয়া হবে সরকারের বর্তমান নিয়ম অনুযায়ী।

---

3️⃣ যোগ্যতা (শিক্ষাগত + TET)

🟤 প্রার্থী অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
🟤 নিচের যে-কোনো একটি যোগ্যতা থাকতে হবে 👇

উচ্চমাধ্যমিক (HS) ৫০% নম্বর + ২ বছরের D.El.Ed

উচ্চমাধ্যমিক ৪৫% নম্বর + ২ বছরের D.El.Ed

উচ্চমাধ্যমিক ৫০% নম্বর + ৪ বছরের B.El.Ed

উচ্চমাধ্যমিক ৫০% নম্বর + ২ বছরের স্পেশাল এডুকেশন ডিপ্লোমা

স্নাতক ডিগ্রি + ২ বছরের D.El.Ed

📌 এবং অবশ্যই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক অনুষ্ঠিত TET পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

📝 SC/ST/OBC/EC/Ex-Servicemen/PwD প্রার্থীদের ক্ষেত্রে নম্বরে ৫% ছাড় প্রযোজ্য।

---

4️⃣ শিক্ষাদানের মাধ্যম (Language Medium)

যে ভাষা মাধ্যমে আপনি চাকরি করতে চান, সেই ভাষা উচ্চমাধ্যমিকে প্রথম বা দ্বিতীয় ভাষা হিসেবে পাশ থাকতে হবে।

সাঁওতালি মাধ্যমের ক্ষেত্রে:
শুধু সাঁওতালি (Ol-Chiki script) পড়তে, লিখতে ও বলতে পারলেই চলবে। ভাষা বিষয় হিসাবে পাশ করা বাধ্যতামূলক নয়।

---

5️⃣ বয়সসীমা (📅 ১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী)

ন্যূনতম বয়স সর্বোচ্চ বয়স

১৮ বছর ৪০ বছর

🟡 সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

---

6️⃣ নির্বাচন পদ্ধতি

➡️ মোট ৫০ নম্বরের উপর ভিত্তি করে নির্বাচন করা হবে।
➡️ কোন কোন অংশে কত নম্বর দেওয়া হবে, পরে জানানো হবে।

---

7️⃣ কোথায় চাকরি চান (District Preference)

➡️ আবেদন করার সময় কোন জেলার স্কুলে পোস্টিং নিতে চান, সেটি নির্বাচন করতে হবে।
➡️ শেষে শূন্যপদ, ভাষা-মাধ্যম ও ক্যাটেগরি অনুযায়ী চাকরি মিলবে।

---

8️⃣ আবেদন ফি (Online Payment)

বিভাগ ফি

সাধারণ (General) ₹ 600
OBC (A & B) ₹ 500
SC / ST / EWS / PwD ₹ 300

🛑 টাকা ফেরতযোগ্য নয়।

---

9️⃣ সংরক্ষণ নিয়ম

➡️ পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান সংরক্ষণ নীতি অনুযায়ী সংরক্ষণ প্রযোজ্য হবে।

---

🔟 আবেদন পদ্ধতি

🖥️ আবেদন শুধুমাত্র অনলাইনেই জমা দিতে হবে।
📅 ফর্ম ফিলআপ কবে থেকে শুরু হবে, পরবর্তীতে জানানো হবে।

---

✍️ স্বাক্ষরকারী

🖊️ শ্রী রঞ্জন কুমার ঝা (WBCS – Exe.)
সচিব, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ

---

Photos from Study With Sheli's post 19/11/2025

৫০ হাজার শিক্ষক নিয়োগ এ বছরেই

15/11/2025

এর একাদশ ও দ্বাদশের আজকে ইন্টারভিউ এর জন্য তালিকা প্রকাশ হবে।

Photos from Study With Sheli's post 15/11/2025

অনলাইনে যারা Enumeration Form ফিলাপ করতে চাইছেন বা করেছেন তাদের জন্য..।

Photos from Study With Sheli's post 14/11/2025

📢 অবশেষে বড় আপডেট প্রকাশ করল পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন!

২০০২ সালের ভোটার তালিকায়
আপনার নিজের নাম বা পরিবারের কোনও সদস্যের নাম থাকলে,এখন থেকে কীভাবে Enumeration Form ফিল-আপ করতে হবে,তা নিয়ে কমিশন স্পষ্ট নির্দেশিকা প্রকাশ করেছে।

14/11/2025

📌 SIR Enumeration Form অনলাইনে জমা দেওয়ার সম্পূর্ণ গাইড

(মোবাইল নম্বর আধারে লিংক না থাকলেও)

🟠 আগে যা যা অবশ্যই দেখে নেবেন

আধার ও ভোটার কার্ডে নাম অবশ্যই মিলতে হবে।

আধারে মোবাইল নম্বর আপডেট থাকা বাধ্যতামূলক, নাহলে পরবর্তী ধাপ এগোবে না।

---

ধাপ ১: ECINET অ্যাপ ডাউনলোড ও যাচাই

Google Play Store / App Store থেকে ECINET অ্যাপ ইনস্টল করুন।

অ্যাপ খুলে Voter ID নম্বর দিয়ে লগইন করুন।

তারপর “Download e-Voter Card”-এ ক্লিক করুন।

👉 কার্ড ডাউনলোড না হলে বুঝবেন — আধারে মোবাইল নম্বর যুক্ত নেই।

---

ধাপ ২: Form-8 এর মাধ্যমে লিংক আপডেট

অ্যাপের Voter Registration Form অপশন থেকে Form-8 নির্বাচন করুন।

নিজের Aadhaar Number ও Mobile Number দিন।

আধার নম্বরে যে OTP যাবে, সেটি ভেরিফাই করুন।

👉 ভেরিফিকেশন সম্পন্ন হলেই আধার-মোবাইল লিংক আপডেট হয়ে যাবে।

---

ধাপ ৩: লিংক সঠিক হয়েছে কি না পরীক্ষা করুন

আবার “Download e-Voter Card” option এ যান।

এবার যদি কার্ড ডাউনলোড হয়ে যায়, তবে লিংকিং সফল।

🔗 অফিসিয়াল অ্যাপ: eci.gov.in → ECINET App

---

ধাপ ৪: ভোটার পোর্টালে লগইন করুন

এবার যান 👉 voters.eci.gov.in

নিজের মোবাইল নম্বর দিয়ে OTP লগইন করুন।

---

ধাপ ৫: Enumeration Form ওপেন করা

লগইন হওয়ার পর “Services”-এ ক্লিক করুন।

Full Enumeration Form নির্বাচন করুন।

রাজ্যের নাম ও ২০২৫ সালের EPIC নম্বর লিখে সার্চ করুন।

দেখানো প্রি-ফিল্ড তথ্যগুলো ভালোভাবে মিলিয়ে নিন।

নিজের মোবাইল নম্বর ভেরিফাই করুন।

---

ধাপ ৬: ২০০২ সালের ভোটার তালিকার ভিত্তিতে ক্যাটেগরি বাছাই

আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য— সেটি নির্বাচন করুন:

1️⃣ আপনার নাম ২০০২-এর লিস্টে থাকলে
2️⃣ বাবা/মা/দাদু/দিদার নাম থাকলে
3️⃣ পরিবারে কারও নামই না থাকলে

---

ধাপ ৭: ২০০২ সালের তথ্য অনুযায়ী ফর্ম ফিল আপ

নির্বাচিত ক্যাটেগরি অনুযায়ী সঠিক তথ্য দিন।

নাম সিলেক্ট করে Continue চাপুন।

🔗 ২০০২ সালের ভোটার তালিকা দেখতে পারেন: eci.gov.in

---

🔚 চূড়ান্ত ধাপ: Enumeration Form সাবমিট

সম্পূর্ণ ফর্মটি খুলে যাবে।

সব তথ্য ঠিকভাবে পূরণ করুন।

রঙিন পাসপোর্ট সাইজ ছবি আপলোড করুন।

শেষে Submit বাটনে ক্লিক করে সাবমিশন নিশ্চিত করুন।

07/11/2025

অনেক জায়গায় শুনছি ক্যাম্প করে form দেওয়া হচ্ছে কিন্তু blo দের বলা হয়েছে—প্রথমবার বাড়িতে কেউ না থাকলে দ্বিতীয়বার গিয়ে দেখতে হবে, এবং মোট তিন বার পর্যায়ক্রমে চেষ্টা করার পরও যদি কাউকে পাওয়া না যায়, তখন জানলা বা দরজা দিয়ে ফর্মটি রেখেই চলে আসতে হবে। আরেকটি উপায় হলো পাশের বাড়ির কোনো পরিচিত থেকে ফর্ম নিয়ে, BLO-এর নম্বরে ফোন করে যোগাযোগের মাধ্যমে ফর্ম সংগ্রহ করা। নির্বাচন কমিশন কখনওই ক্যাম্প করে ফর্ম বিলি করার অনুমোদন দেয়নি; এমন কোনো অনুশীলন করলে তা আইনবিরুদ্ধ এবং BLO-র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে এটা জানিয়েই দেওয়া হয়েছে—সুতরাং তা করা মোটেই উচিত নয়। জানিনা এতটা রিস্ক কেন নিচ্ছেন...ভুল কিছু বললে দয়া করে মাফ করে দেবেন কিন্তু যেটুকু জানালাম ভালোর জন্যই।

04/11/2025

নির্বাচন কমিশন কি কি ঘোষণা করলো জানুন - নতুন নির্দেশিকা।Special Intensive Revision (SIR)
ভিডিও লিংকে click করুন
⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️
https://youtu.be/ff0dvSg5NgA

সংক্রান্ত যেকোনো খবর পেতে আমার চ্যানেল " স্টাডি উইথ শেলী " এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি ক্লিক করে দিন। এ ছাড়া হাইপ বটন অন করে রাখুন সমস্ত খবর সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য।

যে কোনো বিষয় বা SIR সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদের whatsapp গ্রুপে জানাতে পারেন আমাদের whatsapp গ্রুপের লিঙ্ক হলো -

https://chat.whatsapp.com/JqWowqa9OjR2WXHwAXgyLv?mode=wwt

Photos from Study With Sheli's post 04/11/2025

সংক্রান্ত যেকোনো খবর পেতে আমার চ্যানেল " স্টাডি উইথ শেলী " এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি ক্লিক করে দিন। এ ছাড়া হাইপ বটন অন করে রাখুন সমস্ত খবর সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য।

যে কোনো বিষয় বা SIR সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদের whatsapp গ্রুপে জানাতে পারেন আমাদের whatsapp গ্রুপের লিঙ্ক হলো -

https://chat.whatsapp.com/JqWowqa9OjR2WXHwAXgyLv?mode=wwt

সোর্স := আনন্দবাজার পত্রিকা

Want your school to be the top-listed School/college in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Kolkata