বৈদিক বাঙ্ময় - Vedic Vangmay

বৈদিক বাঙ্ময় - Vedic Vangmay

Share

আধ্যাত্মিক চেতনা বিকাশ কেন্দ্র

. ।। ওঁ শ্রীপরমাত্মনে নমঃ ।।

🔱🚩 শ্রীশঙ্করাচার্যং আশ্রয়ে 🚩🔱
🌸 আধ্যাত্মিক চেতনা বিকাশ কেন্দ্র 🌸

নমস্কার 🙏 শ্রীশঙ্করাচার্যং আশ্রয়ে নামক সম্পূর্ণ সনাতন বৈদিক হিন্দু ধর্মীয় ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত ।


শ্রীশঙ্করাচার্যং আশ্রয়ে পেজের বৈশিষ্ট্য সমূহ -

🌟আদর্শ - আমাদের আদর্শ স্বয়ং ভগবান । আমরা যেহেতু অবতারবাদে পূর্ণরূপে বিশ্বাসী সেহেতু আমরা মনে করি ভগবান যুগে যুগে এসে

21/11/2025

ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির সমানে বা উচ্চে অন্য কোনো ব্যক্তি আসীন হতে পারেন না ।
কিন্তু জগৎ গুরু শঙ্করাচার্য পদ তো ইন্দ্রের পদ অপেক্ষাও ঊর্ধ্বে।
তাই তো ধর্ম বিজয় যাত্রায় শৃঙ্গেরী শারদা পীঠের জগৎ গুরু শঙ্করাচার্য ভগবান স্বামী শ্রী বিধুশেখর ভারতী জী মহারাজ যখন রাষ্ট্রপতি ভবনে পদার্পণ করেন তখন রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু তাঁকে সম্পূর্ণ শ্রদ্ধা ভক্তির সঙ্গে অ্যাপ্যায়ন করেন এবং তাঁর আসন রাষ্ট্রপতির প্রোটোকল ভেঙ্গে রাষ্ট্রপতির অফিসিয়াল আসনের থেকেও উচ্চ স্থলে স্থাপন করা হয় ।
সম্মানিত রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুর এরূপ গুরু ভক্তিও প্রশংসনীয়। এই ঘটনা তাঁর বৃহৎ হৃদয়ের পরিচায়ক ।
এইভাবেই জগৎ গুরু ভগবান শঙ্করাচার্যের বিজয় ধ্বজা সর্বত্র উড্ডয়মান থাকুক ।

হর হর শঙ্কর
জয় জয় শঙ্কর

🖋️ শ্রী মুকুল চক্রবর্তী

( ঘোষণা বেদান্ত দর্শনের ক্লাস করতে আদি গুরু বিদ্যার্থী সংস্থায় যোগাযোগ করুন কমেন্টের মাধ্যমে )

20/11/2025

আদি শঙ্করাচার্য ভগবান লিখিত বিবেক চূড়ামণির ধারাবাহিক ক্লাস -

২৬/১১/২৫ তারিখ থেকে
প্রতি বুধবার এবং রবিবার
রাত ৯টা - ১০টা
অনলাইন মিটিং প্ল্যাটফর্ম

ক্লাসে যুক্ত হতে আদি গুরু বিদ্যার্থী সংস্থা WhatsApp গ্রুপে যুক্ত হোন -
https://tinyurl.com/AGVSgroup

যোগাযোগ নম্বর - 083889 67097

20/11/2025

🙏 নারায়ণ 🙏
আগামী ২৬/১১/২৫ইং হতে *আদি গুরু বিদ্যার্থী সংস্থা* আয়োজন করতে চলেছে ভগবান শঙ্করাচার্য বিরচিত অদ্বৈত বেদান্ত দর্শনের আকর গ্রন্থ *বিবেক চূড়ামণি* পাঠ ও দার্শনিক ব্যাখ্যা শিবির।

এই কক্ষ ধারাবিকভাবে আয়োজিত হবে প্রতি-
*বুধবার এবং রবিবার*
রাত ৯ টা থেকে (ভারতীয় সময়)
(অনলাইন মিটিং প্লাটফর্মে)

এই কক্ষে পাঠদান করবেন আদি গুরু বিদ্যার্থী সংস্থার অধ্যক্ষ *শ্রী মুকুল চক্রবর্তী* মহাশয়।

*নিঃশুল্ক পঞ্জীকরণ, নিঃশুল্ক প্রবেশ*

কেউ সংগঠনের উন্নতিতে স্বেচ্ছায় দান করতে চাইলে সাদরে গ্রহনীয় ।

অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ যোগাযোগ করুন -

শ্রী মুকুল চক্রবর্তী
অধ্যক্ষ - আদি গুরু বিদ্যার্থী সংস্থা (AGVS)
ফোন নং - 8388967097

সকল তথ্য সর্বাগ্রে আদি গুরু বিদ্যার্থী সংস্থা WhatsApp Group এ দেওয়া হবে ।

গ্রুপে যুক্ত হতে নিম্ন লিংক ক্লিক করুন -
https://chat.whatsapp.com/DNtfrHRlrINHTDCUC6bbpK

31/10/2025

"বেদান্ত শ্রবণ" কার্যক্রমের সফলতার নিমিত্তে পরম পূজ্য দক্ষিণাম্নায় শৃঙ্গেরী শারদা পীঠাধীশ্বর জগৎ গুরু শঙ্করাচার্য স্বামী শ্রী বিধুশেখর ভারতী মহাস্বামী জী আশীর্বাণী প্রদান করেছেন ।


উক্ত অনুষ্ঠানে অংশগ্রহনকারী সকল ভক্তবৃন্দের উপর ভগবতী শ্রী শারদাম্বা, ভগবান শ্রী চন্দ্রমৌলিশ্বর এবং উভয় জগৎ গুরু শঙ্করাচার্য গণের আশীর্বাদ বর্ষিত হবে ।

"বেদান্ত শ্রবণ"অনুষ্ঠান সূচি -
তারিখ - শনিবার ৮ নভেম্বর
সকাল ১০ টা থেকে বিকাল ৫টা।

স্থান - আদ্যাপীঠ কালী মন্দির, দক্ষিণেশ্বর, কলকাতা

সকলের জন্য ভোগের অন্ন প্রসাদ ও জলখাবারের আয়োজন রয়েছে ।

প্রবেশ নিঃশুল্ক, আমাদের আয়োজনের সুবিধার্থে রেজিস্ট্রেশন আবশ্যক ।

রেজিস্ট্রেশন লিংক -

https://Tinyurl.com/VedantaKOL

রেজিস্ট্রেশন ছাড়াও অংশগ্রহণ করা যাবে । রেজিস্ট্রেশন করতে অনুরোধ করছি আমাদের আয়োজনের সুবিধার্থে।

সর্ব স্তরের সকল আগ্রহী আস্তিক গণ আমন্ত্রিত ।

অহং ব্রহ্মাস্মি ফাউন্ডেশন - শৃঙ্গেরী শারদা পীঠ

যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন -
শ্রী মুকুল চক্রবর্তী- 083889 67097

25/08/2025

জয় জয় শঙ্কর
কলকাতায় প্রথমবারের জন্য দক্ষিণাম্নায় শৃঙ্গেরী শারদা পীঠ কর্তৃক বেদান্ত শিক্ষা প্রসার হেতু একটি এক দিবসীয় "বেদান্ত শ্রবণ" কার্যক্রম অনুষ্ঠিত হতে চলেছে ।
জগৎ গুরু শঙ্করাচার্য ভগবানের অশেষ কৃপায় আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই অনুষ্ঠান সফলতা লাভ করলে , ধারাবাহিক ভাবে শৃঙ্গেরী মঠ দ্বারা বেদান্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে ।

তাই বেদান্ত প্রেমী আপনাদের সকলকে অনুরোধ এই অনুষ্ঠানে অবশ্যই যুক্ত হবেন , এখানে কোনো প্রকার শুল্ক আপনাকে দিতে হবে না।
অনুষ্ঠানের দিন রয়েছে বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা ।

আরো বিস্তারিত জানতে ছবিতে দেওয়া যোগযোগ মাধ্যমে যোগাযোগ করুন ।

ধন্যবাদ ।
আহ্বায়ক ও আয়োজক
শ্রী মুকুল চক্রবর্তী
অধ্যক্ষ আদি গুরু বিদ্যার্থী সংস্থা (AGVS)

22/08/2025

Shringeri Mutt is the Spiritual Headquarters for Ramakrishna mission and Mutt . Shringeri Peetham is the Guru Peetham for all the monks of Ramakrishna order .

The former president of Ramakrishna mutt, Bengaluru Shri Harshananda Ji nicely explained this fact infront of the devotees who belong to Ramakrishna mission and Mutt.

Hope they will try to follow the guidance of their Guru Peetham Shringeri Sarvajna Sharada Peetham.

19/08/2025

*বিশেষ অনুরোধ* - আমার প্রিয় সনাতনী আস্তিক হিন্দু ভ্রাতা ও ভগিনী গণ, আজ আপনাদের কাছে আমি একটি বিশেষ অনুরোধ করছি ।

শোভাবাজারে অবস্থিত ৩৭৫ বছর পুরোনো প্রাচীন জাগ্রত একটি শিব মন্দির হচ্ছে *বাবা রামেশ্বর ধাম শিব মন্দির* যেটি বর্তমানে অতি জীর্ণ অবস্থায় পরে রয়েছে । সেই দৃশ্য এই ভিডিও তে বিদ্যমান ।
মন্দিরের পুরোহিত শ্রী অনিরুদ্ধ পান্ডা মহাশয় এর অনুরোধ ক্রমে তার পক্ষ হতে আপনাদের সকলকে আমার অনুরোধ এই প্রাচীন মন্দিরের অস্তিত্ব অক্ষুণ্ন রাখতে আপনারা এগিয়ে আসুন । এবং মন্দিরের জীর্ণ উদ্ধারে আপনার সামর্থ্য অনুযায়ী *যথাসাধ্য দান* করে কলি যুগের যুগ ধর্ম দান কর্মের পুণ্য লাভ করুন । দারিদ্র্য দুঃখ দহণকারী ভগবান শিব শংকর আশুতোষ আপনাদের সকলের জীবনকে কল্যাণময় করে তুলুন ।

আপনাদের দানের স্ক্রিনশট 8388967097 এই WhatsApp number এ পাঠাবেন । আপনাদের প্রতিটি দানের অর্থের হিসেব , বিল সকল কিছু মন্দির কর্তৃপক্ষ দ্বারা আপনাদের কে প্রেরণ করা হবে ।

দান করার জন্য নিম্ন বিবরণী দ্রষ্টব্য -

Acount no 0776010527972
IFSC code- PUNB0077620
Account Holder Name - ANIRUDDHA PANDA
PUNJAB NATIONAL BANK

UPI ID- arunavo75958-2@oksbi
UPI No- 7595884595

আপনারা চাইলে মন্দির পর্যবেক্ষণেও যেতে পারেন , তারজন্য যোগাযোগ করুন ।

মন্দিরের ঠিকানা -
https://maps.app.goo.gl/q6h5qsxuCwwv7tpP9?g_st=ac

সকলের ক্ষুদ্র প্রচেষ্টায় বাবা মহাদেবের মন্দির সুরক্ষিত হোক ।

*হর হর মহাদেব*

15/08/2025

অবতীর্ণশ্চ কালাট্যাম্ কেদারেন্তর্হিতশ্চ যঃ ।
চতুষ্পীঠপ্রতিষ্ঠাতা জয়তাচ্ছঙ্করো গুরুঃ।।

জগৎ গুরু ভগবান শঙ্করের জয় হোক, যিনি কেরালার কালাটি তে অবতীর্ণ হয়েছেলিন, যিনি কাশ্মীর সর্বজ্ঞ শারদা পীঠে আরোহণ করেছিলেন , এবং ধর্ম শাসন অক্ষুণ্ন রাখতে ভারতের চার প্রান্তে চারটি আম্নায় পীঠ প্রতিষ্ঠা করে পুণ্য ভূমি ভারতকে ধর্ম বন্ধনে সুরক্ষিত করেছিলেন । অতঃপর কেদারধামে যিনি নিজ শিব স্বরূপে অন্তর্হিত হয়েছিলেন।

ধন্য পুণ্য ভূমি ভারতবর্ষ । ধন্য ভগবান শঙ্করাচার্য যিনি প্রথম ভারতবর্ষ কে আধ্যাত্মিক সূত্রে একজুট করেছিলেন ।

🇮🇳 স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 🇮🇳
আমরা আশাবাদী ভারত একদিন স্বতন্ত্রও হবে ।


Photos from বৈদিক বাঙ্ময় - Vedic Vangmay's post 11/08/2025

আজ পশ্চিমাম্নায় দ্বারকা শারদা পীঠাধিপতি জগৎ গুরু শঙ্করাচার্য স্বামী শ্রী সদানন্দ সরস্বতী জী মহাভাগের ৬৭তম বর্ধন্তী দিবসে তাঁর শ্রী চরণ কমলে কোটি কোটি প্রণাম নিবেদন করি ।

হর হর শঙ্কর
জয় জয় শঙ্কর

29/07/2025

শৃঙ্গেরী সর্বজ্ঞ শারদা পীঠাধীশ্বর জগৎ গুরু শঙ্করাচার্য শ্রী শ্রী বিধুশেখর ভারতী মহাস্বামীজীর ৩৩তম বর্ধন্তি দিবসে ভক্ত শিষ্য গণের দারিদ্র্য, দুঃখ, ভয় , শোক তাপ দূরীকরণ হেতু মহাভাগ কর্তৃক নিত্য পাঠোপযোগী দুর্গা সপ্তশ্লোকীর উপদেশ।

শ্রী শ্রী দুর্গা সপ্তশ্লোকী -

জ্ঞানিনামপি চেতাংসি দেবী ভগবতী হি সা ।
বলাদাকৃষ্য মোহায় মহামায়া প্রয়চ্ছতি ॥ ১॥

দুর্গে স্মৃতা হরসি ভীতিমশেষজন্তোঃ
স্বস্থৈঃ স্মৃতা মতিমতীব শুভাং দদাসি ।
দারিদ্র্যদুঃখভয়হারিণি কা ত্বদন্যা
সর্বোপকারকরণায় সদাঽঽর্দ্রচিত্তা ॥ ২॥

সর্বমঙ্গলমাঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে ।
শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোঽস্তু তে ॥ ৩॥

শরণাগতদীনার্তপরিত্রাণপরায়ণে ।
সর্বস্যার্তিহরে দেবি নারায়ণি নমোঽস্তু তে ॥ ৪॥

সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তিসমন্বিতে ।
ভয়েভ্যস্ত্রাহি নো দেবি দুর্গে দেবি নমোঽস্তু তে ॥ ৫॥

রোগানশেষানপহংসি তুষ্টা রুষ্টা তু কামান্ সকলানভীষ্টান্ ।
ত্বামাশ্রিতানাং ন বিপন্নরাণাং ত্বামাশ্রিতা হী আশ্রয়তাং প্রয়ান্তি ॥ ৬॥

সর্বাবাধাপ্রশমনং ত্রৈলোক্যস্যাখিলেশ্বরি ।
এবমেব ত্বয়া কার্যমস্মদ্বৈরি বিনাশনম্ ॥ ৭॥

॥ ইতি দুর্গাসপ্তশ্লোকী সম্পূর্ণা ॥

Want your school to be the top-listed School/college in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Howrah
Kolkata