14/08/2017
প্রতি,................................................................................
মহাশয়/মহাশয়া,
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সহযোগিতায় পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের কর্মচারীদের পক্ষ থেকে গত ২৭/০৫/২০১৭ তারিখে আয়োজিত মাননীয় MIC পার্থ চ্যাটার্জীর উপস্থিতিতে রক্তদান শিবির-কে সাফল্যমন্ডিত করে তোলার জন্য BDC কমিটির পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের সকল কর্মচারীদের ধন্যবাদ ও অভিনন্দন। এবিষয়ে আমরা জ্ঞাত যে আমাদের এই আন্দোলনের অন্যতম লক্ষ্য স্থায়ীকরনের বিষয়ে সার্থকতা অর্জনে প্রায় সক্ষম হয়েছি। এর পাশাপাশি বেতনবৃদ্ধির দাবি আদায়ের জন্য, তথা ভবিষ্যতের আন্দোলনে একত্রিত হয়ে লড়াই চালাতে আগামী ১৯ /০৮/২০১৭ তারিখ, শনিবার, হাওড়া বাসস্টপ এবং বাঙাল বাবু ব্রিজ এর নিকট, বেগম রোকেয়া উর্দু স্কুলে, সকাল - ১১.০০টায় এক সাধারণ সভার আয়োজন করা হয়েছে।
সভার আলোচ্য-সূচী
১) ১) গত ২৭/০৫/২০১৭ তারিখে হয়ে যাওয়া রক্তদান শিবিরের উদ্দেশ্য জেলা প্রতি গৃহীত অর্থের, জমা খরচের হিসেব, অব্যয়িত অর্থ ও অব্যবহৃত বিল বই ফেরত।
২) বেতনবৃদ্ধি বিষয়ক আলোচনা ও সকলের পরামর্শে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ।
৩) কেবিনেটে ৬০ বছরের চুক্তির আপ্রুভাল দ্রুত করানোর জন্য উদ্দেশ্যে সকলের পরামর্শে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ।
৪) মুখ্য মন্ত্রী ত্রান তহবিল হবে অর্থ প্রদান বিষয়ক আলোচনা ও সকলের পরামর্শে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ।
৫) বিবিধ।
পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের সকল কর্মচারীদের বৃহৎ স্বার্থে, উক্ত সভায় আপনার তথা আপনার জেলার সর্বশিক্ষা মিশনের কর্মচারীদের আবশ্যিক সক্রিয় উপস্থিতি ও সুচিন্তিত মতামত প্রদান একান্তভাবে কামনা করি এবং সভার Protinidhi mulak chanda বাবদ সকলের জন্য জন প্রতি ৫০/- টাকা ধার্য্য করা হয়েছে।
- পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের Blood Donation Camp Committee..