17/08/2026
গড়ে চার কেজি ওজনের পাকা পেঁপে উৎপাদন হচ্ছে জিন্নুর রহমান বাবুর অর্গানিক বাগান থেকে, জমি প্রস্তুত করে দেশী জাতের পেঁপে লাগিয়ে চ্যালেঞ্জ নিয়েছিলেন উনি আজ থেকে আট নয় মাস আগে।
না চ্যালেঞ্জ টা আর পাঁচটা চাষীদের সাথে নয়, চ্যালেঞ্জ টা থিওরীর সাথে প্র্যাকটিক্যালের। কথা শুনলাম কিছু, জানলাম নতুন কিছু, জ্ঞান লাভ করলাম নতুন কিছু কিন্তু বাস্তবে চাষ করার সময় সেই কথা, জ্ঞান ইত্যাদি মেলে কিনা সেটাই চ্যালেঞ্জ।
আজ সারি সারি পাকা ফলের ছবি যখন প্রশিক্ষণ গ্রুপে পেলাম, ঐ আট নয় মাসের পুরো জার্নি টা মনে হচ্ছে একটা বৃত্ত সম্পূর্ণ হলো। কমার্শিয়াল অর্গানিক পেঁপে চাষ অন্যতম কঠিন একটা চাষ, বাড়ির পাশে দুটো দানা পড়ে পেঁপে গাছের চাষের মতো নয়, যাঁরা এটা করেছেন বা করতে চেয়েছেন তাঁরা বিষয়টির গভীরতা বুঝতে পারবেন। জিন্নুর বাবুর চাষ আরো বাড়ুক এই কামনা করি। ❤️❤️
#পেঁপে #হর্টিকালচার #অর্গানিক #বাংলাদেশ