13/03/2026
সম্প্রতি বিদ্যালয়ের গীতা ভবনে সমগ্র শিক্ষা মিশন এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ( উত্তর ২৪ পরগণা ) উদ্যোগে কামারহাটি পৌরসভার সহযোগিতায় অনুষ্ঠিত হলো "বিশেষ স্বাস্থ্য সচেতনতা শিবির" ....
মানুষের জীবনে প্রাথমিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম
হলো স্বাস্থ্য। স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা গড়ে তুলতে এই শিবিরে উপস্থিত ছিলেন ডাঃ গৌতম ভৌমিক, ডাঃ ইরিনা হাজরা এবং মনস্তত্ত্ববিদ সংহিতা দত্ত মহাশয়া। এই শিবিরে ছাত্রীদের সাথে সাথে অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো ...
12/03/2026
Ichapur Metal & Steel Factory Stadium -এ আয়োজিত Sub division shut put 2nd position 🥈 discuss throw 2nd position 🥈পেল আমাদের আড়িয়াদহ সর্বমঙ্গলা বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী শুভশ্রী পারাল।
24/02/2026
আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা অঞ্জলি রায় আজ (24/02/26) বেলা 12:50 মিনিটে পরলোক গমন করেন ।
অঞ্জলিদি তাঁর কর্মজীবনে 01/04/1960 - 01/05/1990 ইতিহাস বিষয়ে সহ শিক্ষিকা হিসেবে নিযুক্ত থাকেন এবং 02/05/1990 থেকে 31/01/1996 প্রধান শিক্ষিকার পদ অলঙ্কৃত করেন।আড়িয়াদহ সর্বমঙ্গলা বালিকা বিদ্যালয়ের ইতিহাসে অঞ্জলিদির অবদান বলে শেষ করা যাবেনা।আড়িয়াদহ সর্বমঙ্গলা বালিকা বিদ্যালয়কে একটি উন্নত মানের বিদ্যালয়ে পরিণত করতে তাঁর আকুলতা ছিল আর তিনি সেটি করতেও বদ্ধপরিকর ছিলেন।কলকাতার বড় বড় স্কুলের মত করে এই স্কুল টিকে গড়ে তোলা তাঁর স্বপ্ন ছিল ।
বিদ্যালয়ের নতুন ভবন তৈরীতে অঞ্জলিদি এবং শেফালিকাদির অবদান (অজয় ঘোষাল এর কাছ থেকে জমি লীজ নেওয়া থেকে লুথেরান ওয়ার্লড সার্ভিস এর জি.এস. মুখার্জির কাছ থেকে অর্থ সংগ্রহ )অনস্বীকার্য ।
স্কুলের পাম্প-এর ব্যবস্থা,পাইপলাইন ,বিভিন্ন ফ্লোরে কলের ব্যবস্থা , নতুন টয়লেট ইত্যাদির ব্যবস্থা ও অঞ্জলিদির করা । ইন্ডিয়া ফয়েলস এর টাকায় বুক ব্যাঙ্ক চলতো ।সমস্ত পাবলিশার্স দের কাছে গিয়ে বেশি ডিসকাউন্টে বই সংগ্রহ করা ,স্কুলের ফান্ড তৈরি ইত্যাদিতে তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল ।
স্কুলের বিভিন্ন উৎসব সে নবীনবরণ হোক বা বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব প্রথিতযশা সাহিত্যিকদের আমন্ত্রণ জানানোর পাশাপাশি অঞ্জলিদি অনেক নামী শিল্পী দের নিয়ে এসে অনুষ্ঠান করাতেন।সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনাতেও তাঁর অপরিসীম অবদান থাকতো ।প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে যেসব নাটক অভিনীত হত (তাসের দেশ, কালমৃগয়া, বাল্মিকী প্রতিভা ইত্যাদি )সেগুলি ছিল অঞ্জলিদির পরিকল্পিত ।মেয়েদের হাতে ধরে তিনি অভিনয় শিখিয়েছেন,পায়ে তাল মিলিয়ে নাচ শিখিয়েছেন ।রেডিও স্টেশনের পঙ্কজ সাহার স্ত্রী শর্মিষ্ঠা দাশগুপ্ত এসে আমাদের ছাত্রীদের নাচ শিখিয়েছেন তাঁরই উদ্যোগে ।শর্মিষ্ঠাদির ছাত্রী মিঠুদি (অঞ্জলিদির বোনঝি )-ও আমাদের বিদ্যালয়ে এসে ছাত্রীদের নাচ শিখিয়েছেন ।নতুন নতুন অনেক কিছুর উদ্ভাবন করেছিলেন দিদি।যেমন শিক্ষিকাদের জন্য ব্রতচারী ট্রেনিং এর ব্যবস্থা ।শিক্ষিকারা ট্রেনিং নিয়ে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট ও পেয়েছিলেন।
বড়দি অপর্ণা মুখোপাধ্যায়ের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্তির জন্যও অঞ্জলিদির প্রচেষ্টা ছিল ।এবিষয়ে অফিসিয়াল করণীয় কাজগুলি অঞ্জলিদিই করেছিলেন।
বিদ্যালয়ের আনন্দ-প্রাঙ্গণের ভিত্তি মঞ্চটি ওনার করা।কারণ তিনি বুঝেছিলেন একটি স্হায়ী মঞ্চ থাকলে অনুষ্ঠানের সময় অর্থ সাশ্রয় হবে।
তাঁর সময়ে তিনি ছাত্রীদের জন্য স্কুল বাসের ব্যবস্থা গ্রহণ করেছিলেন যার ফলে অনেক দূরবর্তী স্হান থেকেও ছাত্রীরা বিদ্যালয়ে আসতে পারতো।একাদশ-দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের ইউনিফর্ম (শাড়ি )ডিজাইন ও তিনি করেছিলেন।
অসম্ভব স্নেহপ্রবন মানুষ ছিলেন। বকুনির মধ্যেও স্নেহ মিশে থাকতো। প্রতিদিন সেই যাদবপুর থেকে দীর্ঘ রাস্তা পেরিয়ে এই আড়িয়াদহের ইস্কুলে আসতে কোনোদিন এতটুকু দেরি হয় নি। এই ইস্কুলকে ভালোবেসে রয়ে গেলেন চাকরি জীবনের শেষ দিন পর্যন্ত, দক্ষিণ কলকাতার অনেক ইস্কুলে চাকরির সুযোগ ফিরিয়ে দিয়ে। অবসরের পর তাঁকে দেওয়া সমস্ত বই ইস্কুলের লাইব্রেরিতে দিয়ে যান, যেখানে খুঁজলে এখনো দেখা যাবে লেখা আছে 'অঞ্জলিদির আশীর্বাদ ' ।
দিদির মৃত্যুতে একটি যুগের অবসান হল।দিদিকে জানাই সশ্রদ্ধ প্রণাম ।আড়িয়াদহ সর্বমঙ্গলা পরিবারের পক্ষ থেকে দিদির পরিবারের সকলকে জানাই গভীর সমবেদনা ।
দিদির বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি 🙏
09/02/2026
"ম্যাজিক" শব্দটা শুনলেই আহ্লাদে আটখানা হয়ে যায় আট থেকে আশি সকলেই ... আজ বিদ্যালয়ের গীতা ভবনে জাদুকর উমেশ কুমার নিজের জাদুবিদ্যায় মোহিত করে আনন্দে মাতিয়ে রাখলেন ছাত্রীদের ❣️❣️
06/02/2026
Rukser Khatoon, a Class XII student, has secured a Gold Medal in the 1st Open International Hapkido Championship, representing India in the under-18 age category. She has also been selected for trials in the BRICKS Games 2026, which will be held in the UAE from June 22 to June 29, 2026.