08/01/2025
দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়ে অসহায় মানুষদের জীবনে একটু স্বস্তি এবং ভালোবাসা পৌঁছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের এই প্রচেষ্টার মূল লক্ষ্য হলো উত্তরবঙ্গের চা বাগান এলাকা, ফরেস্ট এরিয়া, পুরুলিয়ার দুর্গম অঞ্চল এবং সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপাঞ্চলের মানুষের পাশে দাঁড়ানো।
গত ১০ বছর ধরে আমরা এই মানুষগুলোর পাশে থেকে তাদের জীবনযাত্রার মান উন্নত করতে বিভিন্নভাবে সাহায্যের চেষ্টা করছি। কিন্তু এই পথচলায় আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের স্বপ্ন বাস্তবায়িত হওয়া সম্ভব নয়।
আপনাদের কাছে আমাদের বিনীত আহ্বান—আপনারা যদি এই দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে চান, তবে নিচের যে কোনো উপায়ে আমাদের সাহায্য করতে পারেন:
আমাদের চাহিদা:
1. জামাকাপড় ও অন্যান্য গৃহস্থালী সামগ্রী:
নতুন বা পুরানো জামা-কাপড়, চাদর, বিছানা, কম্বল এবং মশারি।
2. শিশুদের জন্য শিক্ষাসামগ্রী ও খেলার উপকরণ:
বই, খাতা, পেন, পেন্সিল, রং-তুলি, স্কুল ব্যাগ, জুতো-মোজা এবং খেলার সামগ্রী।
3. খাদ্যসামগ্রী:
বিস্কুট, চকলেট, চিঁড়া, মুড়ি, Milk ইত্যাদি।
4. বাড়িতে পড়ে থাকা অপ্রয়োজনীয় ঔষধপত্র।
5. স্বেচ্ছাশ্রম:
সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই মহৎ উদ্যোগে আপনার শ্রম ও সময় দান করুন।
আমাদের উদ্দেশ্য একটাই—এই সামগ্রীগুলো সঠিকভাবে দুস্থ পরিবার ও মানুষগুলোর হাতে পৌঁছে দেওয়া, যারা প্রকৃত অর্থে এগুলোর অভাবে জীবনযুদ্ধে লড়াই করছেন।
আপনারা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, অথবা আপনারা নিজেদের উদ্যোগেও এই সামগ্রীগুলো পৌঁছে দিতে পারেন। একসঙ্গে কাজ করলে আমরা সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারি।
আপনাদের সহানুভূতি ও অবদান আমাদের এই উদ্যোগকে আরও শক্তিশালী করবে। আসুন, এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদের জীবনে একটু উষ্ণতা এবং ভালোবাসার পরশ বুলিয়ে দিই।
আপনার সহযোগিতা আমাদের জন্য মূল্যবান।
We are committed to bringing a little comfort and love to the lives of helpless people by providing essential items of daily life. The main goal of our effort is to stand by the people of the tea garden areas of , areas, remote areas of and remote islands of the .
For the last 10 years, we have been trying to help these in various ways to improve their quality of life. But without your cooperation in this journey, our dream cannot be realized.
Our humble appeal to you - if you want to stand by these distressed people, you can help us in any of the following ways:
Our needs:
1. and other items:
New or old clothes, , , and nets.
2. and materials for :
, , , , , , and and play materials.
3. items:
, , , , , etc.
4. Unnecessary lying at home.
5. work:
Join us directly and donate your labor and time to this great initiative.
Our aim is one and only - to properly deliver these items to the needy families and people who are truly struggling in the struggle for life due to their lack of these.
If you want, you can join us directly, or you can also deliver these items on your own initiative. Working together, we can bring a positive change in society.
Your sympathy and contribution will strengthen our initiative. Let's stand by these people and spread a little warmth and love in their lives.
Your cooperation is valuable to us.
If you would like to lend a helping hand in any way, please or us on the number below. 🤙🏻 7980314146
08/01/2025
বিশ্বের সবথেকে ধনী দেশ কোনটি জানেন?
এটি সম্ভব হয়েছে মূলত সরকারের এবং প্রশাসনের সদস্যদের সুশিক্ষিত, সৎ, নিষ্ঠাবান, এবং দেশপ্রেমিক মনোভাবের কারণে। তারা দেশ ও দেশের জনগণের প্রতি তাদের দায়িত্ববোধে প্রতিশ্রুতিবদ্ধ। এর ফলস্বরূপ, উন্নত একটি দেশ গড়ে তোলা সম্ভব হয়েছে। অন্যদিকে, যদি নেতৃত্বে অর্থলোভী, ক্ষমতালোভী, অশিক্ষিত, দুর্নীতিপরায়ণ, অথবা মাফিয়া মনোভাবসম্পন্ন ব্যক্তিরা থাকেন, তবে তা দেশের অগ্রগতি ও সাফল্যে বাধা সৃষ্টি করে। আমাদের নেতা ও মন্ত্রীদের নেতিবাচক মনোভাব কখনও কখনও দেশ ও জনগণের ক্ষতি করে।
10/08/2024
ওরা আমায় এভাবে কেনো মারল মা??.........
মা আমি তো যেমন কাজে যাই সেরকমই কাজে গেছিলাম, কিনতু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন!! আমি তো আমার জুনিয়র দের সাথে একসাথে কতো গল্প করতে করতে তোমার হাতে বানানো টিফিন টা খাচ্ছিলাম, তখনও যদি একটু বুঝতে পারতাম ...... রাত অনেকটা হয়ে যায় আমি ওয়ার্ডে একা তখন, ওরা আমার সাথে..... ছিঃ!!! মা আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো অনেক অনেক বার আমি বারণ করেছিলাম, চিৎকার করেছিলাম " বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও!!" কিনতু কেউ আমার চিৎকার, আমার আর্তনাদ শুনতে পায়নি জানত মা, আর ওরা আরও পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো..... খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা!!! আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো, আমি এটাও বললাম যে " আমাকে ছেড়ে দাও,please আমি কাউকে কিছু বলব না, আমাকে যেতে দাও..." কিনতু ওরা আর আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগটা দিলো না, দিলো না তোমার কোলে শেষ বারের মতো মাথা রাখতে দিতে, দিলো না শেষবার তোমার হাসি ভরা মুখ টা দেখার ও শেষ বিদায় জানানোর সুযোগ.....!!! আমার গলা টিপে ধরে নিজেদের সর্ব শক্তি দিয়ে আমার গলা চেপে ধরে জানো মা, আমি অনেক চেষ্টা করি বাঁচার কিন্তু হয়তো আজ ভগবান ও চায়নি যে আমি হয়তো বেঁচে থাকি। ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গলার হাড়, ভেঙে যায়...ওরা আমায় ওভাবেই ওখানে ফেলে রেখে চলে যায় ওই বিবস্র ভাবে..... সকালে সবাই আসে ,কিনতু একি!! আআআ মি কারোর সাথে কথা কেনো বলতে পারছিনা? তোমাকেও দেখতে পাচ্ছি, তোমায় কত করে ডাকছি তুমি শুনতে কেনো পারছনা মা, আমার ডাক?? ওওও মা, মা গো এইতো দেখো দেখোনা মা, ও মা এইতো আমি, তুমি কাদছো কেনো?? কি হয়েছে তোমার?? ও মা!!! দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউমাউ করে কাদছে, লাশটার মুখ দেখতে পেয়ে আআআমি শিউরে উঠি.... এ কিহ!!! এটা যে আমারই নিথর দেহ!!! আমি কি তবে মারা গেছি?? আমিও কাদতে শুরু করলাম, সবাই আমার এই মৃত্যু তে শোকাহত.... সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে, সবাই বিদ্রোহ করছে!!! কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম!! আমার শেষটা তো আরো ভালো হতে পারত বলো মা?? দেখো না মা ওরা আমার মুখের, দেহের কী বিচ্ছিরি অবস্থা করেছে দেখো মা!! আমার চিৎকার করতে ইচ্ছে করছে!!! কিন্তু আমার আওয়াজ এখনো কেউ শুনতে পারছে না, আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি,কিন্তু একটা কেউ আমার এই চিৎকার শুনতে পারছে না!! কেউ না........
Collected from Sanjib Maity
😭😭
.
25/07/2024
On 03 08 2024 some of us are going to Anand Marg Balak Purulia with some . Now there are about 40 living there. They need dry , elastic for daily wear and white Dista . If anyone wants to send something as a to them, please let me know.
আগামী 03.08.2024 এ আমরা কয়েক জন মিলে আনন্দ মার্গ বালক আশ্রম পুরুলিয়া যাচ্ছি কিছু উপহার নিয়ে। এখন ওখানে 40 জনের মতো অনাথ আবাসিক আছে। ওদের জন্যে শুকনো খাবার, প্রতিদিনের পরার জন্যে ইলাস্টিক প্যান্ট ও সাদা দিস্তা খাতা প্রয়োজন। যদি কেউ ওদের জন্যে উপহার হিসাবে কিচ্ছু পাঠাতে চান তাহলে অবশ্যই জানাবেন।
Any query pls or call 9831246668
07/07/2024
প্ল্যাস্টিক যেকোন অবস্থায়ই অপচনশীন এবং যা কিনা পরিবেশের পক্ষে ভয়াবহ ক্ষতিকর। ঠিক এ জন্যেই, প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরী।
প্লাস্টিকের ব্যাগের বিকল্প একটা নতুন পথ দেখাল ভারতের, গুজরাট প্রদেশের ভাদদোরা অঞ্চলের ফরেস্ট ডিপার্টমেন্ট।
তারা গাছের চারা প্ল্যাস্টিকের প্যাকেটে বিক্রি না করে বরং পানি খাবার পর ফেলে দেয়া ডাবের খোলার মধ্যে রেখে গাছের চারা বিক্রি করছে!
আমরাও অনায়সে এই পদ্ধতি অবলম্বন করতে পারি আর পরিবেশ সচেতনতায় রাখতে পারি ছোট কিন্তু কার্যকরী ভুমিকা।
যারা নার্সারী ব্যবসায় আছেন তারা এই পন্থা ব্যবহার করে নিজের ব্র্যান্ডিং করতে পারেন এবং নিজেকে ভিন্ন হিসাবে উপস্থাপন করতে পারেন।
(সংগৃহীত)
17/05/2024
নো প্রাইভেসি ★
আজ থেকে আর মাত্র ১০ বছর পর আপনার প্রাইভেসি বলতে কিছুই থাকবে না। কিছুই ফাঁকি দিতে পারবেন না। যেমন আপনি পিৎজা কিনতে চাইলে যা হবে —
হ্যালো, এটা কি পিৎজা হাট ?
না স্যর, এটা গুগল'স পিৎজা।
আমি কি তাহলে ভুল নাম্বারে ফোন করেছি?
না স্যর, গুগল দোকানটা কিনে নিয়েছে।
ওকে, আমি কি পিৎজার অর্ডার দিতে পারি?
স্যর, আপনি সাধারণত যে পিৎজার অর্ডার দেন আজকেও কি ওটাই দেবেন?
আমি সাধারণত যে পিৎজার অর্ডার দিয়ে থাকি সেটা আপনি কিভাবে জানলেন?
আপনার ফোন নাম্বার অনুযায়ী, আপনি শেষ ১৫ বার ডাবল চিজ বারো স্লাইস সসেজ+পেপারনী পিজা অর্ডার দিয়ে ছিলেন।
আমি এবারও ওটাই চাই।
কিন্তু স্যর আপনার কলেস্টেরল যেহেতু হাই তাই আমি ৮ স্লাইজ ভেজিটেবল পিজা অর্ডার করতে পরামর্শ দিচ্ছি।
আমার কলেস্টেরল হাই এটা আপনি কিভাবে জানলেন? Ok
কাস্টমার গাইড থেকে। আমাদের কাছে আপনার গত ৭ বছরের ব্লাড টেস্টের রিপোর্ট আছে।
আমি ভেজিটেবল পছন্দ করি না, যেটা চাইছি ঐটাই দিন। কলেস্টেরলের জন্য আমি ঔষধ খাই।
কিন্তু আপনিতো নিয়মিত ঔষধ খান না। ৪ মাস আগে লাজ ফার্মা থেকে ৩০টা ট্যাবলেটের একটা পাতা কিনেছিলেন।
আমি অন্য আরেকটা দোকান থেকে বাকিগুলো কিনেছি।
কিন্তু আপনার ক্রেডিট কার্ড তো তা বলছে না।
আমি নগদ ক্যাশ দিয়ে কিনেছি।
কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী সে পরিমান টাকা আপনি তোলেননি।
আমার অন্য আয়ের উৎস আছে।
আপনার ট্যাক্স ফর্মে সে তথ্যের কোন উল্লেখ তো চোখে পড়ছে না।
ধুর মশাই, আপনার পিজার গুষ্টির পিন্ডি চটকাই। পিৎজাই খাবো না। গুগল, ফেসবুক, হোয়াটস অ্যাপ, সেলফোন, ইন্টারনেট নেই এমন একটা দ্বীপে চলে যাবো যেখানে আমার উপর কেউ এত নজরদারি করতে পারবে না।
হ্যাঁ স্যর বুঝতে পেরেছি, তার আগে আপনার পাসপোর্ট রিনিউ করতে হবে, আমাদের কাছে তথ্য আছে ৫ সপ্তাহ আগে তার মেয়াদ শেষ হয়ে গেছে।©
সংগৃহীত।
07/02/2024
"Big guy's BT low long long hair" # song creator respected Mahashay ' by .
# Many wishes and congratulations from music lovers to the creator of a popular folk song that spans the subcontinent.
❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️
"বড় লোকের বিটি লো লম্বা লম্বা চুল " # গানের স্রষ্টা শ্রদ্ধেয় # রতন কাহার মহাশয় # ভারত সরকার প্রদত্ত 'পদ্মশ্রী' উপাধিতে ভূষিত হলেন।
# উপমহাদেশ জুড়ে বিস্তৃত এমন একটি জনপ্রিয় লোকগানের স্রষ্টাকে সংগীতপ্রেমী মানুষদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন
❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️
22/10/2023
শুভ অষ্টমী****** 22l10l23
আপনাদের দেওয়া কিছু বস্ত্র আনন্দ মার্গ বালক আশ্রম, পুরুলিয়া (WB) তে পাঠানো হলো। ধন্যবাদ জানাই সকলকে। ভালো থাকবেন।
Some of the clothes donated by you have been sent to Anand Marg Balak Ashram, Purulia (WB). Thank you all. stay well,
23/12/2020
Cloths Distribution at North Dinajpur, Dangi Adibasi Para, Islampur.WB...Dec 2020