Bethune Collegiate School,Kolkata

Bethune Collegiate School,Kolkata জন এলিয়ট ড্রিংক ওয়াটার বেথুন ১৮৪৯ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।বর্তমানে এটি রাজ্য সরকার পরিচালিত

12/08/2026

১৮৪৯ সালের ৭ই মে বেথুন সাহেবের রোপণ করা সেই স্বপ্নের বীজটি আজ ১৭৫ বছরের দীর্ঘ পথ চলায় মহীরুহে পরিণত হয়েছে। একাল ও সেকালের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং অশিক্ষক কর্মবন্ধুদের আন্তরিক সহযোগিতায় মহাসমারোহে উদযাপিত হলো ১৭৫ বছরের ঐতিহাসিক কর্মযজ্ঞ।
বর্ষব্যাপী এই আয়োজনে পদযাত্রা, বেথুন দিবস, মহান পিতার জন্ম ও প্রয়াণ দিবস পালনের পাশাপাশি ছিল প্রাক্তনী পুনর্মিলন, বৃক্ষরোপণ এবং শিক্ষক দিবসের মতো নানা বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

একসময় স্কুলের আঙিনায় বিনুনি দুলিয়ে নাচ-গান আর ছন্দে মেতে থাকা সেই প্রানবন্ত দুলালীরাই আজ পিতার আশিসে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক প্রচেষ্টায় বেথুন স্কুলের সংস্কৃতির ভাণ্ডার আজ আরও সমৃদ্ধ। ঐতিহ্য ও আত্মমর্যাদার পতাকাকে নতুন উচ্চতায় তুলে ধরে বেথুনের কন্যেরা আজ আবারও মিলিত হয়েছে সেই পরম আশ্রয়ের শিকড়েই।
ছবিকার : বেথুনকন্যে- অর্পিতা প্রামাণিক ও টিম |
গান : স্বাতী নন্দী

12/08/2026

আজ ১২ই আগস্ট ২০২৬, সকালের "প্রাত্যহিকী" অনুষ্ঠানে আকাশবাণী কলকাতা থেকে প্রচারিত হয় মহামতি বেথুন সাহেবের ১৭৫তম মহাপ্ৰয়াণ দিবসের বিশেষ স্মরণ বার্তা। আকাশবাণীর নিয়মিত পাঠের "আজকের দিনে" বিভাগে আজ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় এই মহান শিক্ষানুরাগীকে।

অত্যন্ত গর্বের বিষয়, বিশেষ দিনের এই গুরুত্বপূর্ণ নিবন্ধটি পাঠ করেন বেথুন স্কুলেরই প্রাক্তনী এবং আকাশবাণীর উপস্থাপক মৌলী দাশগুপ্ত। তার উপস্থাপনায় প্রিয় বিদ্যাপীঠের প্রাণপুরুষের প্রতি শ্রদ্ধানিবেদন আজকের সকালটিকে বেথুন পরিবারের কাছে এক অনন্য আবেগ ও গৌরবের মুহূর্ত হিসেবে স্মরণীয় করে রাখল।

08/08/2026

২২শে শ্রাবণ, ১৪৩৩ : কবিপ্রণামের সরকারী অনুষ্ঠানে বেথুনস্কুলের ছাত্রীদের শ্রদ্ধার্ঘ্য

08/08/2026

২২শে শ্রাবণ, ১৪৩৩ : কবিপ্রণামের সরকারী অনুষ্ঠানে বেথুনস্কুলের ছাত্রীদের শ্রদ্ধার্ঘ্য।

প্রতিবছরের মতোই রাজ্যব্যাপী অরণ্য সপ্তাহ পালনের একটি দিনে,২০ জুলাই, ২০২৬- বেথুন কলেজিয়েট স্কুলে পালিত হল বৃক্ষরোপণ অনুষ...
22/07/2026

প্রতিবছরের মতোই রাজ্যব্যাপী অরণ্য সপ্তাহ পালনের একটি দিনে,২০ জুলাই, ২০২৬- বেথুন কলেজিয়েট স্কুলে পালিত হল বৃক্ষরোপণ অনুষ্ঠান।
অনুষ্ঠানের সূচনায় ঐতিহ্যবাহী হলঘরে অপেক্ষারত নান্দনিক মৃৎপাত্রের আধারে একে একে শিশুগাছ রোপণ করলেন ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে আগত দুই বিশেষ অতিথি,বিদ্যালয় প্রধান, প্রাক্তন ও বর্তমান শিক্ষিকাবৃন্দ,শিক্ষাসহায়ক কর্মীরা এবং ছাত্রী প্রতিনিধিরা।
অতঃপর পৌনে দুশোবছরের ইশকুলবাড়ির অন্দরে-অন্তরে অতিথি বালক তরুদলের আবাহনে সম্পন্ন হল এবারের শ্রাবণবর্ষণযজ্ঞ।
প্রাথমিক বিভাগের শিশুকন্যাদের সমবেত সংগীত "আয় আমাদের অঙ্গনে" এবং মাধ্যমিক বিভাগের মেয়েদের সমবেত মরুবিজয়ের কেতনের উড়ানে ধরা রইল বহুযুগের ওপার থেকে বেথুনস্কুলের নিজস্ব বনমহোৎসবের ছায়াপাত।
বিশ্বকবির বনবাণীর বৃক্ষ আবাহনের চিরপুরাতন ছন্দেলয়ে এবারের বিশেষ সংযোজন স্কুলের সাঁওতালি কন্যাদের তাদের মাতৃভাষায় রোপণগীতি ও নৃত্য।
মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগের ছাত্রীদের নৃত্যছন্দে বেজে উঠল বেথুনকন্যা রচিত অঙ্গীকার: "আমাদের পৃথিবীকে আমরাই গড়ব"।
রোপিত নতুন প্রাণগুলি বেথুন কন্যেদের সঙ্গেই দিনপ্রতিদিন বাড়ুক, এই চিরন্তন শুভকামনা লেগে রইল সবার মনে।

বৃক্ষরোপণ ২০২৬
21/07/2026

বৃক্ষরোপণ ২০২৬

19/07/2026

আজ ১৯ শে জুলাই নাট্যকার, সাহিত্যিক, দেশপ্রেমিক কবি দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মবার্ষিকী। তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত অনুষ্ঠানে বেথুন কলেজিয়েট স্কুলের ছাত্রীদের নিবেদন।

12/07/2026

বেথুনে সাহেব এর জন্মদিন উপলক্ষে ১৭৫ এর কিছু স্মৃতি
ছবিকার : বেথুনকন্যে- অর্পিতা প্রামাণিক ও টিম |
গান : স্বাতী নন্দী

29/06/2026

বেথুন সাহেবের পৌনে দুশোবছর আগে দেখা স্বপ্নদেয়ালার সাকার রূপ আজকের এই বেথুন কলেজিয়েট স্কুল।
গুপ্ত কবির সেই নিন্দাবৃত্তির ছড়া("একা বেথুন এসে শেষ করেছে/আর কি তাদের তেমন পাবে?") তুচ্ছ করে এই কাননের কুসুমকলিরা এখনও গুনগুনোয়:
ওই বেথুন এসে বেশ করেছেন,
তাই আমাদের সঅঅব হবে!

নাঃ,একা তো আসেনইনি সাহেব। সঙ্গের সঙ্গতে ছিলেন পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পন্ডিত মদনমোহন তর্কালঙ্কার,রামগোপাল ঘোষ, রাজা দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়েরা। সেসব জ্যান্ত গল্পের সুবাস ওড়ে আজও কলকাতার বাতাসে।সেই গল্পের মতো ইস্কুল বাড়ির গৌরবোজ্জ্বল একশো পঁচাত্তর বছর,সে কি মুখের কথা?
কত কত একাল-সেকালের মেয়েদের আর তেমনি তাদের দিদিমণি-বাবা-মায়ের মন-মননের জলছাপ সে যে!
সেই সব রেখাচিত্র ধরা রইল এই অনুপুঙ্খ চলচ্ছবিতে।এ ছবির ছবিকারও অবধারিত এক বেথুনকন্যে- অর্পিতা প্রামাণিক ও টিম ! স্বরারোপ: মৌলী দাশগুপ্ত |
সৌরপরিক্রমায় বছর দুই গড়িয়ে গেলেও মনের টানে, গহন প্রাণে যা চিরকালীন- তা রয়ে যাক।
দেশবিদেশের বেথুন কন্যেরা তো বটেই, বলা যায় না মহাকাশের বিভা চৌধুরী নাম্নী নক্ষত্রের আলোও হয়তো আরও উজ্জ্বলতর হবে এই উৎসব-আয়োজনের স্মৃতিচিত্র দেখে!

Address

১৮১, বিধান সরনী, কলকাতা/
Kolkata
৭০০০০৬

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bethune Collegiate School,Kolkata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category