ভক্তিপীঠ/भक्ति पीठ/ Bhakti Peeth

ভক্তিপীঠ/भक्ति पीठ/ Bhakti Peeth

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ভক্তিপীঠ/भक्ति पीठ/ Bhakti Peeth, KOLKATA.

22/09/2025

দেবী শৈলপুত্রী । ইনি নবদুর্গার প্রথম রূপ।
আশ্বিনের শুক্লা প্রতিপদ তিথিতে দেবী শৈলপুত্রীর পূজার দিয়ে শুরু হয় নবরাত্রি।
দেবীর এই রূপ তাঁর সতীগাথার পর পুনরায় গিরিরাজ হিমালয় ও মেনকার কন্যা রূপে জন্মানোর কথা।
সতীর দেহত্যাগের পর শোকাতুর মহাদেব বসলেন ধ্যানে আর ত্রিলোক তখন তারকাসুরের অত্যাচারে অতিষ্ঠ।ব্রহ্মাদেবের থেকে তারকাসুর বর পেয়েছিলেন শিব ও দুর্গার সাত দিন বয়সী পুত্র ছাড়া কারো হাতে নিধন হবেন না।অতএব দেবীকে আসতেই হল দেবতাদের অনুরোধে।তিনি জন্ম নিলেন হিমালয় ও মেনকার কন্যরূপে। শৈলপুত্রী।এরপর হয় মদনভস্ম ও শিবের ধ্যানভঙ্গের পর দীর্ঘ বত্রিশ বছরের মিলনের পরে জন্ম নেন শর বনে সারস্বত।সেই সারস্বত বা কার্তিকের জন্মের সাত দিনের মাথায় তিনি নিধন করলেন তারকাসুরকে।

দ্বিভুজা দেবীর এক হাতে পদ্ম অন্য হাতে থাকে ত্রিশূল।বাহন বৃষ। দেবীর মস্তকে অর্ধেন্দু শোভা পাচ্ছে।

© লেখা ও ছবি - বর্ষা কর্মকার ঘোষ

16/08/2025

।। গোপীজনবল্লভ ।।
🪷🙏🪷
শ্রীকৃষ্ণে জন্মাষ্টমীর শুভেচ্ছা।

24/07/2025

#মাকামাখ্যা

24/07/2025

যস্যাঙ্কে চ বিভাতি ভূধরসুতা দেবাপগা মস্তকে
ভালে বালবিধুর্গলে চ গরলং যস্যোরসি ব্যালরাট্৷
সোঽং ভূতিবিভূষণঃ সুরবরঃ সর্বাধিপঃ সর্বদা
শর্বঃ সর্বগতঃ শিবঃ শশিনিভঃ শ্রীশঙ্করঃ পাতু মাম্৷৷

11/01/2025
22/08/2024

🪷পদ্মা পুরাণ🪷
চন্দ্র সদাগর কর্ত্তৃক পদ্মাবতী পূজা ও বেহুলার বরপ্রাপ্তি।🙏

21/08/2024

ব্রহ্মা আদি দেবগণ,
না বুঝে তোমার মন,
দেবগণে নাহি পায় ধ্যানে।
তোমার মহিমা যত,
তাহা বা কহিব কত,
তুমি দয়াময়ী মুক্তিদানে ।।

15/10/2023

" বন্দে বাঞ্ছিত লাভায় চন্দ্রার্ধকৃতশেখরাম্ ।
বৃষারূঢ়াং শূলধরাং শৈলপুত্রীং যশস্বিনীম্" ।।

নবদুর্গার প্রথম রূপ হলেন শৈলপুত্রী । শুক্ল প্রতিপদে এই দেবীর আরাধনা হয়। ইনি সতী , ভবানী , পার্বতী বা হৈমবতী নামেও পরিচিত। আদ্যাশক্তির প্রকৃষ্ট প্রকাশ এই দেবীর ডান হাতে ত্রিশূল আর বাম হাতে কমল। মা বৃষের ওপর আসীনা। তিনি শৈলশ্রেষ্ঠ হিমালয়ের কন্যা তাই তিনি শৈলপুত্রী। পুরাণ বলেন , পূর্বজন্মে ইনিই দক্ষনন্দিনী সতী ছিলেন। শিবপুরাণ ও দেবীভাগবতে আমরা দেখি রাজা দক্ষের অমতেই সতী শিবের ঘরণী হন আর এই অপমানের প্রতিশোধ নিতেই দক্ষ এক বিরাট যজ্ঞ করেন ও সেখানে সমস্ত দেবতাদের আমন্ত্রণ হয়, অথচ দেবাদিদেব মহেশ্বর ডাক পান না। বিনা আমন্ত্রণেই সতী বাপের বাড়িতে সেই শিবহীন যজ্ঞে উপস্থিত হলে প্রবল অপমানিত হন ও পতিনিন্দার সেই অপমান সহ্য করতে না পেরে তৎক্ষনাৎ যোগবলে দেহত্যাগ করেন। তারপর হৈমবতী হয়ে আবার আসেন এবং বত্রিশ বিদ্যার প্রতিমূর্ত্তিরূপে সমস্ত দেবতাদের পরাজিত করেন। ব্রহ্মবৈবর্ত্তপুরাণ বলেন, তারকাসুর বধের প্রয়োজনে যখন দেব সেনাপতি কার্ত্তিকের আবির্ভাবের সময় হয় তখন মহাদেবের সঙ্গে শৈলপুত্রীর বিবাহ হয়। তারপর তার গর্ভে আসেন কার্ত্তিক। বৃষবাহনা এই দেবীর ডান হাতে ত্রিশূল ও বামহাতে ব্রহ্মকমল। ইনি মহালক্ষ্মীস্বরূপা । এই দেবীর কৃপায় সকলের মঙ্গল হয়, তাই তিনি সর্বমঙ্গলা ।

06/06/2023

সিন্দূরারুণ বিগ্রহাং ত্রিনযনাং মাণিক্যমৌলি স্ফুরত্
তারা নাযক শেখরাং স্মিতমুখী মাপীন বক্ষোরুহাম্ |
পাণিভ্যামলিপূর্ণ রত্ন চষকং রক্তোত্পলং বিভ্রতীং
সৌম্যাং রত্ন ঘটস্থ রক্তচরণাং ধ্যাযেত্ পরামম্বিকাম্ ||

Want your school to be the top-listed School/college in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Kolkata