03/07/2021
গতকাল Bengal Geology Community & Friends, ওরফে 'বখাটের দল' পৌঁছে গেছিল পাথরপ্রতিমা ব্লকের কুয়েমুরি গ্রামে, ওখানকার একটি সংগঠন, 'আমরা সবাই'-এর ডাকে।
Amara Sabai-এর তরফ থেকে Bibhuti বাবু জানিয়েছিলেন যে খাদ্যসামগ্রী নিঃসন্দেহে প্রয়োজনীয়, তবু সেগুলোর খানিকটা জোগান পৌঁছচ্ছে, সরকারি এবং বেসরকারি দু'তরফ থেকেই। তাই তার চাইতেও বেশি প্রয়োজন কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের।
তাই ওঁদের কথা অনুযায়ী, ওঁদের দেওয়া লিস্টের মধ্যে থেকেই কিছু জিনিস জোগাড় করে, কুয়েমারি গ্রামের ইয়াস বিধ্বস্ত একশ' পরিবারের হাতে তুলে দিতে পারলাম:
স্যানিটারি প্যাড (যেটার খরচ গোটাটাই বহন করেছে Rituparna এবং Anneswa -দের বিপণি, Stree Kolkata)
টুথপেস্ট
টুথব্রাশ
গায়ে মাখার সাবান
শ্যাম্পু
গুঁড়ো সাবান
গুঁড়ো দুধ
জল ধরে রাখার জন্য জেরিক্যান
এছাড়াও এই মুহূর্তে ওঁদের প্রধান সমস্যা জলের। সমস্ত ভেড়ি এবং পুকুরে নোনা জল ঢুকে সেগুলোকে খাওয়ার অযোগ্য করে রেখেছে। যদিও বর্ষাকাল এসে পড়ায় জলাশয়গুলির লবণাক্ততা একটু কমেছে, তাও সেগুলোকে ব্যবহারযোগ্য করে তুলতে দ্রুততার সঙ্গে ছেঁচে ফেলা খুব জরুরি। কিন্তু এক একটি পুকুর ছাঁচার খরচ প্রায় হাজার পাঁচেক করে। এই সমস্যার খানিকটা হলেও সমাধান করতে, ওঁদের সঙ্গে কথা বলে আমরা, 'আমরা সবাই' সংস্থাটির হাতে একটি জল ছেঁচার পাম্প তুলে দিয়েছি। আশা করি গ্রামের মানুষেরা এতে সামগ্রিকভাবে উপকৃত হবেন।
বর্ষাকালে সুন্দরবন অঞ্চলে মশা এবং পোকামাকড়ের উপদ্রব প্রবলভাবে বেড়ে যায়। সেটার থেকে খানিকটা রেহাই দেওয়ার জন্য ওঁদের কাছে একশ' কেজি ব্লিচিং পাউডারও পৌঁছে দেওয়া হয়েছে।
আমরা গোটা পঞ্চাশেক ত্রিপল এবং কিছু জামাকাপড়ের জোগাড়ও করতে পেরেছিলাম। সেগুলোও বিভূতি বাবুদের কাছে দেওয়া আছে, কোভিড বিধি মেনে, প্রয়োজনমত বিলি করার জন্য।
আবার ধন্যবাদ জানাই আপনাদের সকলকে, যাঁরা আমাদের পাশে দাঁড়িয়েছেন এই বিধ্বস্ত এলাকার মানুষগুলিকে সাহায্য করার অঙ্গীকার নিয়ে।