End Ends

End Ends

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from End Ends, Personal coach, KOLKATA.

17/04/2025

প্রিয় মানুষের প্রতি অভিযোগের শেষ থাকে না মানুষের। অভিযোগ করার কারণও থাকে বটে। একটা বার ভেবে দেখুন তো, আপনার খারাপ সময়ে যার সামান্য সঙ্গ দেয়ার সময়টুকুই হয় না, যে আপনার মন খারাপের কারণ খোঁজে না, আপনার জন্য ব্যাকুল থাকে না, সে আপনার প্রিয়জন কিংবা প্রিয় মানুষ হয় কী করে?

আপনাকে বুঝতে হবে, শুধু আপনার কাছেই প্রিয় হলেই তো হবে না। তার কাছেও আপনার গ্রহণযোগ্যতা থাকতে হবে, প্রিয় থাকতে হবে আপনাকে। জানেন তো? প্রিয় জিনিসের প্রতি মানুষের আলাদা একটা যত্ন থাকে, আলাদা ভালোবাসা থাকে, আলাদা টান থাকে।

প্রিয় জিনিস মানুষ সহজে অবহেলায় ফেলে রাখে না। চোখের আড়াল হলেই পাগল হয়ে যায়, হারাতে চায় না কিছুতেই।

কিন্তু যে আপনাকে তার প্রিয় মানুষই ভাবেনি কখনো, তার কাছে অধিকারবোধ দেখাবেন কীভাবে? ভালোবাসা, সম্মান, যত্ন এবং টান পরস্পরের মধ্যে সমপরিমাণ না হলে, সেখানে একতরফা ভাবেই সম্পর্ক এগিয়ে যায়। এগিয়ে যেতে যেতে একটা সময় পর একপক্ষ ঠিকই অনুধাবন করতে পারে এবং হাঁপিয়ে ওঠে। এবং পরিশেষে সে মুক্তি চায়।

সত্যিকারের প্রিয় মানুষ কিংবা প্রিয়জন তো সেই, যার কাছে সময় ভিক্ষা চাইতে হয় না। আপনাকে সময় দেয়ার জন্য সে নিজে থেকেই আপনাকে খুঁজে নেয়। আপনার মন খারাপে কিংবা খারাপ সময়ে যে আঠার মতো লেগে থাকে আপনার পাশে। যে কখনোই আপনাকে একা লাগতে দেয় না। সে ঠিক আপনাকে তখনও ভালোবাসে, যখন আপনি নিজেকেই নিজে ভালোবাসতে ভুলে যান।

লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼

09/10/2024
09/10/2024
Want your school to be the top-listed School/college in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Kolkata