Nagendrapur H.K High School

Nagendrapur H.K High School This school is like a temple to me.

" অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে "বসন্ত উৎসব,২০২৬..
02/03/2026

" অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে "

বসন্ত উৎসব,২০২৬..

ওই যে ছেলেটা পাস করে গেছে এবারেও টেনেটুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকেও তার নেশা আছে খুবপরের বিপদে ছোটে...
18/02/2026

ওই যে ছেলেটা পাস করে গেছে
এবারেও টেনেটুনে,
বলতে কি ভাই আমরা অবাক
ওর আবৃত্তি শুনে।
নাটকেও তার নেশা আছে খুব
পরের বিপদে ছোটে
পড়ার তিন্নি বাংলায় নাকি
তিরিশ পেয়েছে মোটে।
কিন্তু মেয়েটা খেলাধুলোতে
দশখানা গাঁয়ে নামী
সত্যি বলোতো,তুমিও বলবে
ওরা কেউ নয় দামী ??
চাই যে অনেক ইঞ্জিনিয়ার
চাই আরো ডাক্তার
পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে
স্নেহময়ী সিস্টার।..............................
পরের দুঃখে কাতর যে মেয়ে
মুখটি করেছে কালো
কম নম্বর পেয়েছে বলে কি
ওকে বলবে না ভালো?

- কার্তিক ঘোষ

🌹বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রী প্রতিভা হাজরা'র অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা আমাদেরকে মুগ্ধ করেছে। বিদ্যালয়ের পক্ষ থেকে ওর জন্য রইলো স্নেহাশিস ও এগিয়ে চলার শুভেচ্ছা...
বিদ্যালয়ের মাননীয় সভাপতি মহাশয় ওর হাতে ১০০০ টাকা সাম্মানিক হিসেবে তুলে দিচ্ছেন...

কেবল পড়াশোনায় নয়, নাচ- গান- খেলাধূলা- ছবি আঁকা- নাটক- আবৃত্তি -ব্যায়াম- তবলা --- ইত্যাদি নানান সুকুমার প্রবৃত্তিতে বিকশিত হোক ওরা...

26/01/2026

বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে প্রায়-হারিয়ে-যাওয়া-শিল্প পুতুল নৃত্য

পরিচালনায় : মুক্তি সাংস্কৃতিক বিভাগ
পুতুল পরিচালনার পিছনে আমাদের বিদ্যালয়ের কচি- কাঁচারা...

HATS OFF MUKTI...
BRAVO MY KIDS...

মনের মণিকোঠায় থেকে যাবে যেসব মুহুর্তরা..দুদিনব্যাপী সারস্বত উৎসব ২০২৬
25/01/2026

মনের মণিকোঠায় থেকে যাবে যেসব মুহুর্তরা..

দুদিনব্যাপী সারস্বত উৎসব ২০২৬

এসো উৎসুক চিত্ত  এসো আনন্দিত প্রাণ সবারে করি আহ্বান... সারস্বত উৎসব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পারিতোষিক বিতরণ সাংস্কৃত...
17/01/2026

এসো উৎসুক চিত্ত এসো আনন্দিত প্রাণ
সবারে করি আহ্বান...

সারস্বত উৎসব
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পারিতোষিক বিতরণ
সাংস্কৃতিক অনুষ্ঠান
২০২৬
নগেন্দ্রপুর হেমন্ত কুমারী হাই স্কুল

চোখে দেখার এবং চেখে দেখার সানন্দ আহ্বান...
13/01/2026

চোখে দেখার এবং চেখে দেখার সানন্দ আহ্বান...

।। শোকসভা ।। নগেন্দ্রপুর হেমন্ত কুমারী হাই স্কুলের সার্থক রূপকার, প্রাক্তন প্রধান শিক্ষক সর্বজনশ্রদ্ধেয় শালপ্রাংশু মহাম...
12/01/2026

।। শোকসভা ।।

নগেন্দ্রপুর হেমন্ত কুমারী হাই স্কুলের সার্থক রূপকার, প্রাক্তন প্রধান শিক্ষক সর্বজনশ্রদ্ধেয় শালপ্রাংশু মহামহিম শ্রী মহাদেব খাটুয়া মহাশয় গত ২৬ শে ডিসেম্বর ২০২৫ রামকৃষ্ণলোকে যাত্রা করেছেন। বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার প্রতি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা...

১৯৫৯ সালে স্বর্গীয় মুরারী মোহন মাইতি মহাশয়ের ঔদার্যে প্রান্তিক সুন্দরবনের এই লোনা মাটিতে যে বিদ্যায়তনের পথ চলা শুরু... মহাদেব খাটুয়া মহাশয়ের ত্যাগ ও তিতিক্ষায় , বল্গাহীন নিষ্ঠা ও ভালোবাসায় এই বিদ্যায়তনের মহীরূহত্বপ্রাপ্তি... বিদ্যালয়ের সুবিশাল ভবনের প্রতিটি ইট কাঠে... সুবিশাল প্রাঙ্গণের প্রতিটি ধূলিকণায় তাঁর নিরন্তর ভালোবাসা, শ্রম ও স্বেদের সুগন্ধ...

আসুন.... আমরা সমবেত হই, শ্রদ্ধাবনত হই, তাঁর স্বপ্ন সৃজনে সামিল হই...

এলাকার সকল গুণীজন, শিক্ষানুরাগী, প্রাক্তন ও বর্তমান পরিচালন সমিতির সদস্য,প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রী, অভিভাবক অভিভাবিকা... সকলের স্মৃতির নৈবেদ্যে পূর্ণ হোক এ শ্রদ্ধাঞ্জলি...

ক্ষণিকা : ২০ শে জানুয়ারি, ২০২৬, মঙ্গলবার
সকাল ১১ টা
স্থান : বিদ্যালয় প্রাঙ্গন

বিদ্যালয়ের পক্ষে ~
দীপক কুমার দাস
প্রধান শিক্ষক- সম্পাদক

দেবপ্রসাদ মন্ডল
সভাপতি
বিদ্যালয় পরিচালন সমিতি
১২ ই জানুয়ারি, ২০২৬

" ফুরায় যা তা ফুরায় শুধু চোখে "বিদায় ২০২৫স্বাগত ২০২৬
01/01/2026

" ফুরায় যা তা ফুরায় শুধু চোখে "

বিদায় ২০২৫

স্বাগত ২০২৬

তুমি রবে নীরবে... তিনি না থেকেও আছেন... নিশ্চিতভাবেই আছেন...আছেন বিদ্যালয়ের সাজানো আঙিনায়...  অপূর্ব প্রাণণময়তায় আছেন ত...
27/10/2025

তুমি রবে নীরবে...

তিনি না থেকেও আছেন...
নিশ্চিতভাবেই আছেন...
আছেন বিদ্যালয়ের সাজানো আঙিনায়... অপূর্ব প্রাণণময়তায় আছেন তিলে তিলে গড়ে ওঠা সুবিশাল বিদ্যালয় ভবন ও ছাত্রাবাসের কোণায় কোণায়...
আছেন গুণমুগ্ধ সহকর্মীদের স্মৃতিমেদুরতায়, আছেন ছাত্র-ছাত্রীদের মননশীলতায়...
সহাস্যে আছেন এই প্রান্তিক জীবনের খোলামেলা দখিনায়...

তাঁর আকস্মিক প্রয়াণে (২৫.১০.২০২৫) আজ বিদ্যালয় অঙ্গন ছিল সিক্ত ও ভারাক্রান্ত...

হেমন্তের অভিমানী দুপুরে সহকর্মীদের স্মৃতিচারণায় বারবার উঠে আসছিল 'জগাই মাধাই' এর কথা [ নিমাই চাঁদ গায়েন ও মহাদেব ময়রা ], প্রতিষ্ঠাতা মুরারী মোহন মাইতি মহাশয়ের কথা, বিদ্যালয়ের প্রাণপুরুষ- প্রধান শিক্ষক প্রণম্য মহাদেব খাটুয়া মহাশয়ের কথা ... যাঁদের নিরলস পরিশ্রম ও ভাবনায় এই সুবিশাল বিদ্যালয় ভবন নির্মিত হয়েছিল... বারবার ভেসে উঠছিল তাঁর [ স্বর্গত মহাদেব ময়রা ] সহাস্য অনাবিল বন্ধুত্বের কথা, নিখাদ সরসতার কথা...

'মানুষের মৃত্যু হলে তবুও মানব
থেকে যায়... '
কবি লিখেছিলেন।
ঠিক তাই, একজন শিক্ষক, একজন সহাস্য বন্ধু বৎসল হৃদয় থেকে যায় অনেক কাল...

তিনি আছেনই এবং থাকবেন...

'পাখির কাছে ফুলের কাছে ' তিনি নিশ্চয়ই অনন্তকাল ভালো থাকবেন...

শ্রদ্ধাবনত ~
নগেন্দ্রপুর হেমন্ত কুমারী হাই স্কুল পরিবার
২৭.১০.২০২৫, সোমবার

ঐ তো তিনি দাঁড়িয়ে আছেন...হাসিখুশি মুখে প্রাণ খোলা বুকে হাত নেড়ে উচ্চকিত ডাকছেন --'এক কাপ চা খেয়ে যান... 'সব টেনশনকে ছ...
26/10/2025

ঐ তো তিনি দাঁড়িয়ে আছেন...
হাসিখুশি মুখে
প্রাণ খোলা বুকে
হাত নেড়ে উচ্চকিত ডাকছেন --
'এক কাপ চা খেয়ে যান... '

সব টেনশনকে ছক্কা মেরে
চওড়া হাসি মুখে ঝুলিয়ে বলছেন,
'বেশ ভালো আছি...
নাতি- নাতনিদের সময় মত স্কুলে পৌঁছে দিই...
আবার নিয়ে আসি...
ওদের পরীক্ষা এলে আমার কাজ বাড়ে... '

'একবার স্কুলে আসুন... '
'কবে যাবো বলুন...'

হাস্যোজ্জ্বল...
বন্ধু বৎসল...

তিনি দাঁড়িয়ে আছেন...
হাসিমুখে...
দু'পাশে অনুপম পারিজাত...
পায়েতে হেমন্তের শিশির বিন্দু...

কে বলে তিনি নেই
ওই তো দাঁড়িয়ে আছেন
ঠিক যেখানেই ছিলেন...

ওঁম শান্তি...

[ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক স্বর্গত মহাদেব ময়রা মহাশয়ের স্মৃতিতে ]

নগেন্দ্রপুর হেমন্ত কুমারী হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মহাদেব ময়রা মহাশয় গত শনিবার, ২৫.১০.২৫ পরলোক গমন করেছেন। বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁর স্বর্গত আত্মার প্রতি রইল অনন্ত শ্রদ্ধা। তাঁর সদা হাস্যোজ্জ্বল ও বন্ধুবৎসল হৃদয় বিদ্যালয়ের মুকুরে অমলিন থাকবে...

তারাদের দেশে ভালো থাকবেন স্যার...

শিক্ষকতার পাশাপাশি কিছুকাল নিষ্ঠার সঙ্গে ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্ব পালন করেছেন।

২০১৭ সালে কর্ম জীবন থেকে অবসর গ্রহণ করলেও শেষদিন পর্যন্ত বিদ্যালয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অটুট...

শ্রদ্ধাবনত ~
নগেন্দ্রপুর হেমন্ত কুমারী হাই স্কুল পরিবার

কন্যাশ্রী দিবস উদযাপন - ২০২৫নগেন্দ্রপুর হেমন্ত কুমারী হাই স্কুল
19/08/2025

কন্যাশ্রী দিবস উদযাপন - ২০২৫
নগেন্দ্রপুর হেমন্ত কুমারী হাই স্কুল

রায়দিঘি বিধানসভার অন্তর্গত নগেন্দ্রপুর হেমন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ে কন্যাশ্রী দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল বর্.....

Address

Kolkata
743383

Telephone

+918017030146

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nagendrapur H.K High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Nagendrapur H.K High School:

Shortcuts

Share

Category