Jadavpur University Research Scholars' Association- JURSA

Jadavpur University Research Scholars' Association- JURSA Research Scholars' voice in Jadavpur University

JURSA Presents Annual Cricket Tournament 2026Date- 19.1.26 to 20.1.26Time- 12 PmVenue- Playgroundcontact - 8420370824, 9...
16/01/2026

JURSA Presents Annual Cricket Tournament 2026

Date- 19.1.26 to 20.1.26
Time- 12 Pm
Venue- Playground

contact - 8420370824, 9874824629, 9679974832

JURSA extends its warmest congratulations to all our scholars who were conferred their degrees at the Convocation Ceremo...
27/12/2025

JURSA extends its warmest congratulations to all our scholars who were conferred their degrees at the Convocation Ceremony held on 24 December 2025 at Jadavpur University.
This achievement reflects your dedication, perseverance, and academic excellence. We are proud of your success and wish you continued growth, distinction, and fulfillment in all your future endeavors.
Best wishes from the entire JURSA family.

দীর্ঘ দিনের দাবি পুরণ অবশেষে ICC তে যাবেন নির্বাচিত গবেষক প্রতিনিধি।  বিশ্ববিদ্যালয়ের সকল গবেষককে JURSA র পক্ষ থেকে অভিন...
16/12/2025

দীর্ঘ দিনের দাবি পুরণ

অবশেষে ICC তে যাবেন নির্বাচিত গবেষক প্রতিনিধি।

বিশ্ববিদ্যালয়ের সকল গবেষককে JURSA র পক্ষ থেকে অভিনন্দন।

আগামীদিনের অধিকার আদায়ের লড়াইতে পাশে চাই সমস্ত গবেষককে।

02/12/2025

আজ ২রা ডিসেম্বর, ২০২৫, মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। পশ্চিমবঙ্গের প্রথম গবেষকদের আই সি সি নির্বাচন আজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো। এই নির্বাচন সফল করার একশো শতাংশ কৃতিত্ব আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক পরিবারের। সকলকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন যে তাঁরা তাঁদের ব্যস্ততার মাঝেও এই নির্বাচনে অংশগ্রহণের গুরুত্ব উপলব্ধি করেছেন এবং নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
জুরসা র সকল সদস্যদের অনেক ধন্যবাদ। তাঁরা তাঁদের মূল্যবান সময়ের বেশ খানিকটা খরচ করে এই নির্বাচনে অংশগ্রহণ ও সহযোগিতা করেছেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের অসংখ্য ধন্যবাদ। তাঁরা গবেষকদের এই দাবি আদায়ের লক্ষ্যে সংঘটিত নির্বাচনে যথাসম্ভব সহযোগিতা করেছেন। নির্বাচন প্রক্রিয়ায় কর্তব্য পালন করেছেন- বিশ্ববিদ্যালয়ের এমন সকল কর্মকর্তা, অধ্যাপক ও কর্মচারীদের এই নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য জুরসার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
সবশেষে, যাঁদের কথা না বললেই নয়, জুরসার এক্স-কম এবং যাঁরা পোলিং এজেন্ট হিসেবে বুথগুলিতে থেকে এই নির্বাচনকে সফল করেছেন তাঁদের অক্লান্ত পরিশ্রমের জন্য অনেক অনেক ধন্যবাদ।
সকলের সাথে, সকলের পাশে, সকলকে নিয়ে গবেষকদের দাবি আদায়ের লক্ষ্যে জুরসা পাশে ছিলো, আছে, থাকবে।
শুভেচ্ছা ও অভিনন্দন সহ-
জুরসা র পক্ষে- অভীক ঘোষ(সম্পাদক), অনাদি বিশ্বাস (সভাপতি) এবং রচয়িতা রায় (আই সি সি নির্বাচনের প্রার্থী)।

অধিকার আদায়ের ফিনিশার আপনিইচাকরি নেই, রাজ্যে সুযোগ কম। হয়তো অনেক ব্যক্তিগত লড়াই পেরিয়ে বেশি বয়স পর্যন্তই গবেষণার দিকে ঝু...
02/12/2025

অধিকার আদায়ের ফিনিশার আপনিই

চাকরি নেই, রাজ্যে সুযোগ কম। হয়তো অনেক ব্যক্তিগত লড়াই পেরিয়ে বেশি বয়স পর্যন্তই গবেষণার দিকে ঝুঁকে পড়া। নিতান্ত ভালোবাসা থেকে। তারপর প্রতিদিন নতুন নতুন ধাক্কা। এতকিছুর মাঝেও আবার ভোট?

খুব গুরুত্বপূর্ণ কোনো এক্সপেরিমেন্ট থাকতে পারে। লাইব্রেরিতে, আর্কাইভে থাকতে পারে খুবই গুরুত্বপূর্ণ কাজ। তবু কেন আবেদন আগামীকাল ICC তে গবেষক প্রতিনিধি নির্বাচনে এসে ভোট দেওয়ার?

৫ বছরের কাজের জায়গাকে আমরা ততটাও কাজের জগৎ ভাবতে পারি না হয়তো। তবু আপনি জানেন, আপনার প্রতিদিনের পরিশ্রম বিশ্ববিদ্যালয়কে আলোকিত করে। সমস্ত দিন ল্যাবের সিংহভাগ দায়িত্ব ঠিক আপনার কাঁধেই। বিভাগের টুকরো টুকরো নানাকাজে আপনাকেই দরকার হয় শেষতক। আপনি সেই অনুঘটক, যাকে ছাড়া বিশ্ববিদ্যার বিক্রিয়া সম্পূর্ণ হয় না। বিশ্ববিদ্যালয়ের বিরাট পরিসরে যতই তুচ্ছ হোন না কেন, আপনার অসীম প্রয়োজনীয়তা।

তাই আপনার পাঁচ বছরের সীমিত কর্মজগতকে সিকিওর করার অধিকার আপনার আছে। বেশি রাতে ক্লান্ত শরীরে ল্যাব থেকে বেরিয়ে নিশ্চিন্তে ক্যাম্পাস থেকে বেরোনোর হক আপনার।

আমাকে আপনাকে নিয়ে আমাদের জন্য, বিশ্ববিদ্যালয়ের গবেষকদের জন্য একটা অ্যাসোসিয়েশন আছে। JURSA. প্রতিজন ব্যক্তি গবেষকের গবেষণা সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের জন্য যে সংগঠন কাজ করে। সমস্যা কখনও নিতান্ত ব্যক্তিগত, কখনও যৌথ। PhD শেষে একটা চাকরি বা পোস্ট-ডকের জন্য প্লেসমেন্ট সেল হোক, কিংবা ল্যাব এক্সপেরিমেন্টের সুবিধের জন্য সেন্ট্রাল ইন্সট্রুমেন্টাল ফেসেলিটি, একসাথে এগোতে না পারলে অধিকার অধরা। দীর্ঘ লড়াইয়ের পরে ICCতে গবেষক প্রতিনিধি পাঠানোর সুযোগ এসেছে। লড়াইতে ছিলেন আপনি। নির্বাচনে অংশগ্রহণ করে লড়াইটাকে সম্পূর্ণও করতে হবে আপনাকেই। বিশ্ববিদ্যালয়ে আমাদের সিকিউরিটির প্রশ্নে আমরা যেন এক হতে পারি। তাই আজ আসুন। প্রতিনিধি নির্বাচন করুন।

ICC নির্বাচনে JURSA -র প্রার্থী

Rachayeeta Ray.

ICC তে Rachayeeta Ray কে নির্বাচন করুন।

সময়- দুপুর ২.৩০- সন্ধ্যে ৬.৩০

JURSA is here to help!For inquiries about voter booths, ID/documents, or any other concerns, feel free to reach out!
01/12/2025

JURSA is here to help!
For inquiries about voter booths, ID/documents, or any other concerns, feel free to reach out!


To restructure the ICC, make it inclusive and ensure that it functions in a transparent and sensitized manner, Elect JUR...
30/11/2025

To restructure the ICC, make it inclusive and ensure that it functions in a transparent and sensitized manner, Elect JURSA's candidate Rachayeeta Ray from the Department of Life Science & Biotechnology.

Date: 2nd December,2025 Tuesday
Time: 2:30 PM - 6:30 PM


ICC election date rescheduled on 2nd December, 2025, TuesdayTime -2.30pm-6.30pmVote For Rachayeeta RayVote For JURSA
29/11/2025

ICC election date rescheduled on 2nd December, 2025, Tuesday
Time -2.30pm-6.30pm

Vote For Rachayeeta Ray
Vote For JURSA

ICC election date rescheduled on 2nd December, 2025, TuesdayTime -2.30pm-6.30pmVote For Rachayeeta RayVote For JURSA Vot...
27/11/2025

ICC election date rescheduled on 2nd December, 2025, Tuesday
Time -2.30pm-6.30pm

Vote For Rachayeeta Ray
Vote For JURSA

Voting Venues

বিশেষ দ্রষ্টব্য: গবেষক প্রতিনিধি ভোটে ছাত্র সংগঠন প্রার্থী দেবে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইসিসি নির্বাচনের পুনঃনির্ধারি...
27/11/2025

বিশেষ দ্রষ্টব্য: গবেষক প্রতিনিধি ভোটে ছাত্র সংগঠন প্রার্থী দেবে?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইসিসি নির্বাচনের পুনঃনির্ধারিত দিন আগামী
২রা ডিসেম্বর, ২০২৫
দুপুর ২.৩০ - সন্ধ্যে ৬.৩০

জুরসা প্রথম দিন থেকে আইসিসিতে গবেষক প্রতিনিধি ও গবেষকদের গণতান্ত্রিকভাবে নির্বাচনের পক্ষে লড়াই করে আসছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হওয়ার পর, একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন তাদের ক্যান্ডিডেট দিতে চায় গবেষকদের নির্বাচনে, তাদের হাস্যকর দাবি তারা নাকি তিন সপ্তাহ আগের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এর নোটিস নিজেদের গাফিলতির কারণে লক্ষ্য করেননি তাই তাদের ক্যান্ডিডেট নমিনেশন ফাইল করতে পারেননি। আমরা কর্তৃপক্ষকে বলছি তাদের এইরকম আরো দশটা ক্যানডিডেট দেওয়ার সুযোগ দেওয়া হোক কিন্তু নির্বাচন ২রা ডিসেম্বরেই হবে। জুরসা সর্বদাই সুষ্ঠু ও স্বচ্ছ গণতান্ত্রিক নির্বাচনের পক্ষে।

আগামী ২রা ডিসেম্বর, ২০২৫
সকল গবেষকরা আসুন এবং তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন।
পক্ষ নিন,
সারা বছর গবেষকদের লড়াইয়ে থাকা জুরসা নাকি নির্বাচনের আগে উদয় হওয়া টিম টিম দল?
সিদ্ধান্ত আপনার।

আইসিসিতে জুরসার প্রতিনিধি রচয়িতা রায় কে ভোট দিন।

ICCতে গবেষক প্রতিনিধি নির্বাচনের দিন ছিল ২৭শে নভেম্বর।  সেটা পিছিয়ে হয়েছে ২রা ডিসেম্বর।  ICC র নির্বাচনটি যথাসময়ে সুষ্ঠ...
27/11/2025

ICCতে গবেষক প্রতিনিধি নির্বাচনের দিন ছিল ২৭শে নভেম্বর। সেটা পিছিয়ে হয়েছে ২রা ডিসেম্বর।

ICC র নির্বাচনটি যথাসময়ে সুষ্ঠু- স্বচ্ছভাবে, গনতান্ত্রিকভাবে সম্পন্ন হোক, এই লড়াই চালিয়ে যাচ্ছে JURSA
গবেষকদের স্বার্থে, তাদের সম্মানপূর্ণ অধিকার আদায়ের দাবীতে বিশ্ববিদ্যালয়ের সমস্ত গবেষকদের সাথে নিয়ে JURSA-এর লড়াই সব সময় চলবেই।

আগামী ২রা ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার
দুপুর ২.৩০ - সন্ধ্যে ৬.৩০ টা
জুরসার প্রার্থী রচয়িতা রায়কে ভোট দিন।

Address

Kolkata
700032

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jadavpur University Research Scholars' Association- JURSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share