My Life Quran

My Life Quran Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from My Life Quran, Educational consultant, KOLKATA.

My Life Quran এর সম্মানিত সেক্রেটারী সাহেব মুফতী MD Mukhtar Ali এর শুভ পরিণয় মারহাবা,আল্লাহ রাব্বুল আলামীন তাঁর দাম্পত্...
12/10/2025

My Life Quran এর সম্মানিত সেক্রেটারী সাহেব মুফতী MD Mukhtar Ali এর শুভ পরিণয় মারহাবা,
আল্লাহ রাব্বুল আলামীন তাঁর দাম্পত্য জীবন সুখময় করুন, আমীন।

03/08/2025

প্রতাপপুর দরবার শরীফের শ্রদ্ধেয় সৈয়দ খালেদ হুসাইন হুজুর কেবলা ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন 😭

21/03/2025

❤️❤️❤️

আলহামদুলিল্লাহ My Life Quran এর পক্ষ থেকে আজ প্রথম বারের মত কোলাঘাট রূপনারায়ণ নদীর তীরে অনুষ্ঠিত হয়ে গেল ইফতার মাহফিল,...
20/03/2025

আলহামদুলিল্লাহ
My Life Quran এর পক্ষ থেকে আজ প্রথম বারের মত কোলাঘাট রূপনারায়ণ নদীর তীরে অনুষ্ঠিত হয়ে গেল ইফতার মাহফিল, এই অনুষ্ঠান কে কেন্দ্র করে সদস্যদের মাঝে উল্লাস ছিলো চোখে পড়ার মত, বিকাল চারটার পর থেকে একে একে আসতে শুরু করেন, অতঃপর প্রত্যেকে ইফতারির বিভিন্ন কর্মে ব্যাস্ত হয়ে পড়েন, ইফতারির পূর্ব মুহূর্তে বিশ্ব বাসীর কল্যাণে দুআ করা হয়, অতঃপর ইফতারির পর My Life Quran এর বাৎসরিক অনুষ্ঠান নিয়ে বেশ কিছু আলোচনা হয়, আমরা এই অনুষ্ঠানে মিস করছি সেই সমস্ত সদস্যদের যারা সুখে দুঃখে সর্বদা My Life Quran এর পাশে থাকেন, আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ্

সকলকে আমন্ত্রণ রইলো 😍
19/03/2025

সকলকে আমন্ত্রণ রইলো 😍

আলহামদুলিল্লাহ! আমাদের প্রিয় শেখ মুখতার আলী সাহেব, যিনি "My Life Quran"-এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি ...
17/02/2025

আলহামদুলিল্লাহ! আমাদের প্রিয় শেখ মুখতার আলী সাহেব, যিনি "My Life Quran"-এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি গতকাল রহমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক জ্ঞানের উচ্চতম ডিগ্রি "মুফতি" উপাধি অর্জন করেছেন। এটি তাঁর অক্লান্ত পরিশ্রম, আল্লাহর প্রতি গভীর আস্থা এবং ইসলামিক শিক্ষার প্রতি তাঁর অটুট প্রতিশ্রুতির ফলাফল। এই অর্জন শুধুমাত্র তাঁর জন্য নয়, বরং "My Life Quran"-এর সকল সদস্য এবং অনুসারীদের জন্যও একটি গর্বের বিষয়।🤗

আমরা সকলেই তাঁর জন্য এবং "My Life Quran"-এর জন্য আল্লাহর কাছে দোয়া করি, যেন তিনি এই মহান দায়িত্বকে আরও সফলভাবে পালন করতে পারেন এবং ইসলামের সঠিক বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারেন। আল্লাহ তাঁকে আরও জ্ঞান, প্রজ্ঞা এবং তাওফিক দান করুন। আমীন। 🤲🏻

এই মহান অর্জনের জন্য শেখ মুখতার আলী সাহেবকে আবারও অভিনন্দন জানাই এবং "My Life Quran"-এর সকল সদস্যকে এই আনন্দের অংশীদার হতে আহ্বান জানাই। ❤️

#এডমিন_পোস্ট

এই বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি
16/02/2025

এই বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি

10/02/2025

সকল মাধ্যমিক আলিম ফাজিল হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য আন্তরিক শুভেচ্ছা, My Life Quran তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে🌹❤️

27/01/2025

*🩸কাদিয়ানীরা কেন মুসলিম নয়?*

*🖊️ পর্ব -১১*

*💠বিষয়:-💠* *কাদিয়ানীদের দৃষ্টিতে মুসলমান শিশুরাও কাফির-জানাযা পড়া যাবে না।*

মুসলমানদেরকে কাদিয়ানীরা কাফির মনে করে। এ কারণে কোনো মুসলমান মৃত্যুবরণ করলে তারা জানাযায় অংশগ্রহণ করে না। পাকিস্তান সরকারের পররাষ্ট্র মন্ত্রী চৌধুরী জাফরুল্লাহ খান ছিলেন কাদিয়ানী।

মুহাম্মাদ আলী জিন্নাহ্ তথা কায়েদে আযম ইন্তেকাল করলে তিনি মৃতদেহের পাশে ছিলেন, কিন্তু জানাযায় অংশগ্রহণ করেননি। কাদিয়ানীরা লিখেছে-

اگر کسی غیر احمدی کا چھوٹا بچه مرجائے تو اس کا جنازہ کیوں نہ پڑھا جائے ، وہ تو مسیح موعود كا منكر نهیں ؟ میں یه سوال کرنے والے سے پوچهتا هوں که اگر یه بات درست ہے تو پھر ہندو اور عیسایئوں کے بچوں کا جنازہ کیوں نهیی پڑھا جاتا ؟ غیر احمدی کابچه بهی غیر احمدی ھوا، اس لیےاس کاجنازه بهی نهی پڑھنا چاہئے۔

কাদিয়ানী নয় এমন কোনো ছোট শিশু-সন্তান মারা গেলে তার জানাযার নামায কেনো পড়া হবে না? কারণ শিশুটি তো আর মসীহে মওউদকে অস্বীকার করে না। আমি এই প্রশ্নকারীকে জিজ্ঞেস করতে চাই যে, যদি এ কথা সত্যই হবে, তাহলে হিন্দু এবং খৃষ্টান শিশুদের জানাযা পড়া হয় না কেনো? অ-কাদিয়ানীদের সন্তানও অ-কাদিয়ানীই পরিগণিত হবে। এই কারণে তাদের জানাযা পড়া উচিত নয়। (আনওয়ারে খেলাফত, ৯৩ পৃষ্ঠা)

যারা গোলাম আহমাদকে নবী বলে স্বীকার করে না, তারা কাফির এবং তাদের জানাযা পড়া যাবে না। স্বয়ং গোলাম আহমাদ কাদিয়ানী তার বড় পুত্র মৃত্যুবরণ করলে পুত্রের জানাযায় তিনি অংশগ্রহণ করেননি। কারণ তার পুত্র তাকে নবী হিসেবে স্বীকার করতো না🙂। (আল ফষল, ৯ খন্ড, সংখ্যা ৪৭, ১৫ ডিসেম্বর, ১৯২১)

যারা কাদিয়ানী নয়, তাদের কাফির হওয়ার বিষয়টি দলিল-প্রমাণ দ্বারা প্রতিষ্ঠিত। সুতরাং কাফিরদের জন্য মাগফিরাতের দোয়া করা জায়েয নেই। (আল ফযল, ৮ খন্ড, সংখ্যা ৭৯, ৭ ফেব্রুয়ারী, ১৯২১

22/01/2025

*🩸কাদিয়ানীরা কেন মুসলিম নয়?*

*🖊️ পর্ব -১০*

*💠বিষয়:-💠* *কাদিয়ানীদের দৃষ্টিতে মুসলমানদের পেছনে নামায আদায় করা নিষেধ।*

কাদিয়ানীরা মুসলমানদের সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে একটি পৃথক সম্প্রদায় হিসেবে নিজেদের সমাজ-সংগঠনে কাজ করে যাচ্ছে। তারা লিখেছে-

حضرت مسیح موعود عليه السلام نے سختی سے تاکید فرماتی ہے کہ کسی احمدی کو غیر احمدی کے پسچھے نماز نهی پڑھنی چاہیے باہر سے لوگ اس کے متعلق باربار پوچھتی ھیں میں كهتاهوں تم جتنی دفعه بهی پوچھو گے اتنی دفعه بھی میں یہی جواب دوں گا.......... که غیر احمدی کے پسچھے نماز پڑھنی جائز نہیں، جائز نہیں، جائز نہیں

হযরত মসীহে মওউদ (আঃ) অত্যন্ত কঠোরভাবে সতর্ক করেছেন যেন কোনো আহমাদী অন্যের পিছনে নামায না পড়ে। বিভিন্ন স্থান থেকে বহু লোক বার বার এই বিষয়ে জিজ্ঞাসা করছে। আমি বলছি, তোমরা যতবার জিজ্ঞাসা করবে ততবার আমি এই উত্তর দিব যে, অ-কাদিয়ানীদের পিছনে নামায পড়া জায়েয নেই, জায়েয নেই, জায়েয নেই। (আনওয়ারে খেলাফত-৮৯ পৃষ্ঠা)

মুসলমানদের পিছনে নামায আদায় না করার ব্যাপারে তারা আরো লিখেছে-

ہمارا به فرض ہے کہ ہم غیر احمدیوں کو مسلمان نه سمجهیی اور ان کے پچھیے نماز نہ پڑھیں کیونکہ ہمارے نزدیک وہ خدا تعالی کے ایک نبی کے منکر ہیں

অ-কাদিয়ানীদেরকে মুসলমান মনে না করাই আমাদের উচিত। তাদের পিছনে নামায পড়াও আমাদের উচিত নয়। কারণ তারা খোদা তা'য়ালার একজন নবীকে অস্বীকার করে। (আনওয়ারে খেলাফত, ৯০ পৃষ্ঠা)

Address

Kolkata

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 10pm
Friday 4pm - 10pm
Saturday 9am - 10pm
Sunday 9am - 10pm

Telephone

+917047627927

Alerts

Be the first to know and let us send you an email when My Life Quran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to My Life Quran:

Shortcuts

Share