Aim Institute

Aim Institute Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aim Institute, Education, Keshiary near Gouranga Math, Keshiary.

Keshiary Near Gouranga Math
06/12/2019

Keshiary Near Gouranga Math

06/12/2019

PSC CLERKSHIP
NEW BATCH
Starts from 9th December

04/12/2019

গুনে গুনে আর প্রায় ৯ সপ্তাহ পরেই প্রিলিমিনারি পরীক্ষা। একটা পরীক্ষা জীবনের কতো সমস্যার সমাধান করে দিতে পারে সেটা তোমরা নিশ্চয়ই ধারণা করতে পারো। আমরা সকলেই নানা সমস্যায় জর্জরিত, আমি ভাবি আমারটাই কঠিনতম, আর ও ভাবে ওরটাই বুঝি চরম কষ্টের। বাস্তবে সকলেই একি নৌকায় আছো, সকলেই চাইছে এই কর্দমাক্ত অবস্থা কাটিয়ে উঠতে। তার জন্য অক্লান্ত নিরবচ্ছিন্ন পরিশ্রম করা ছাড়া উপায় নেই বন্ধু। তুমি একটু দম নিতে যাবে, দেখবে পাশে বসা বন্ধু তোমার থেকে এগিয়ে গেছে অনেকটা। আর সেটা যখন টের পাবে একটা বছর নষ্ট হয়ে গেছে। কে জানে তুমি যখন ভাবছো দারুণ পড়া হয়েছে, এবার বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে রঙিন স্বপ্ন দেখি, তখন স্কুলের শেষ বেঞ্চের এঁদো ছেলেটা নিজেকে ঘষে চকচকে করে নিচ্ছে। দুবছর পরে তুমি হতোদ্যম হয়ে ফেসবুকে খুঁজতে গিয়ে দেখবে সেই ছেলেটি নীল বাতি লাগানো গাড়ির সামনে পোজ দিচ্ছে। যন্ত্রনায় বুক কুকড়ে উঠবে। এসব ভাবলেও পায়ের থেকে ঠান্ডা রক্তের স্রোত খেলে যায় মাথার দিকে, তাই না? নিশ্চয়ই এমন চিন্তা মাথায় আসে যে, যদি একটা বছর নষ্ট হয় শুধুমাত্র অবহেলার কারনে!! চাকরিটা পেতে দেরী হলে জীবনটা যে আরও দুর্বিষহ হয়ে যাবে। বাড়িতে কি বলবে? তোমাকে যারা আড় চোখে দেখে তাদের কি জবাব দেবে? আত্মীয় স্বজনদের বাড়ি আর কতোদিন না গিয়ে দূরে থাকবে? অপেক্ষা করতে হবে আরও একটা বছর। লড়াইটা তুমি একা লড়ছো না, তোমার কাছের মানুষ গুলোও লড়ছে মনে মনে।

এখন শুধুই নিজেকে নিংড়ে দেবার পালা। এর মধ্যে একটা সমস্যা আছে কারও কারও। দেখা যায় কেউ চাকরি পেয়ে গেছে কোনো একটা। তার ক্ষেত্রে মনটাতে খুশীর হাওয়া বইছে। বাস্তবে সময় পার হবার পরে দেখা যাবে অন্যরা ভালো চাকরিটা পেয়ে গেছে, সে তখনও পুরোনোটাতেই রয়ে গেছে। তো, যারা ভাবছো আমি এখনও কিছু পেলাম না, আমার কি হবে? ভেবে দেখো হয়তো তুমি অন্যের থেকে ভালো অবস্থায় আছো।

29/11/2019
27/11/2019

WBP- কনস্টেবল
------------------------------
দৌড়ে সাফল্যের জন্য কিছু কার্যকরী উপায় (1600 মিটার) - আবার post করলাম।
-------------------------------------
প্রথমেই বলি আমি যে প্ল্যানটা বলছি এটা আমার ব্যক্তিগত মতামত। আগে একদিন বা দুই দিন এইভাবে প্র্যাক্টিস করতে পারেন, যদি মনে হয় এতে ইম্প্রুভ হচ্ছে তবেই করবেন বা আপনার trainer এর সাথে এই ব্যাপারে কথা বলে তবেই করবেন। নচেৎ না। যারা লং রান মানে 5, 10 km প্র্যাক্টিস করেন তারাও PET পর্যন্ত লং রান বন্ধ করে এই প্লান এ চলতে পারেন। এবং এই কটা দিন রোড এ প্র্যাক্টিস না করে মাঠে প্র্যাক্টিস করলে ভালো হবে, আর পাক মারার সময় মাঠের বাঁ দিক দিয়ে ঘুরবেন।
--------------------------------------
1) প্রথমে মাঠে গিয়ে ফ্রী হ্যান্ড এক্সারসাইজ করে ওয়ার্ম আপ এর জন্য যে মাঠে প্র্যাক্টিস করছেন (ধরুন 300mt এর মাঠ) সেই মাঠে 2 পাক মারলেন। এর পর stride (লম্বা লম্বা পা ফেলে দৌড়াবেন) দেবেন 80mt এর4 থেকে 5টা। এবার 4 mint রেস্ট নিয়ে শুরু করবেন মেইন ইভেন্ট।
2) মেইন ইভেন্ট-
Day 1,2,3 - প্রথমে 200mt 1 বার, তারপর 400mt 1 বার, শেষে 1600mt একবার।
একদিন রেস্ট, খালি ওয়ার্ম আপ করতে পারেন।
Day 4, 5,6 - প্রথমে 200mt 1 বার, তারপর 400mt 1 বার, শেষে 1600 mt দুইবার।
একদিন রেস্ট, খালি ওয়ার্ম আপ করতে পারেন।
Day 7, 8, 9 - প্রথমে 200mt 1 বার, তারপর 400mt, তারপর 800mt 1বার,শেষে 1600mt দুইবার।
একদিন রেস্ট, খালি ওয়ার্ম আপ করতে পারেন।
Day 10, 11, 12 - প্রথমে 400mt 1বার, তারপর 800mt 1বার, আবার 400mt 1বার, তারপর 1600mt 1বার।
একদিন রেস্ট, খালি ওয়ার্ম আপ করতে পারেন।
Day 13, 14, 15- 800mt দুইবার, 1600mt দুইবার।
এর পর আবার Day 1 থেকে start করবেন, যতদিন PET না হয়।
যাদের প্র্যাক্টিস কম আছে, তারা ফ্রী হ্যান্ড এক্সারসাইজ করে ওয়ার্ম আপ করে 2 থেকে 3বার 80mt এর stride দেবেন। 2mint রেস্ট নেবেন, প্রথম 7দিন 3 km বা 4km এর লং রান প্র্যাক্টিস করবেন। আর কিছু করবেন না। এর পর একদিন রেস্ট নিয়ে মেইন ইভেন্ট 400, 800 আবার 800, একবার 1600 মারবেন। মধ্যে 2mint রেস্ট, আর 1600 এর আগে 5 থেকে 10 mint রেস্ট নেবেন।
(200mt - 35 থেকে 40 সেকেন্ড, 300mt -55 সেকেন্ড, 400mt - 1mint 20 সেকেন্ড, 800mt - 3 mint, 1600mt -6mint 20 সেকেন্ড এই ভাবে করবেন, আর একবার দৌড় শেষ করে 2mint করে রেস্ট নেবেন আর শেষ 1600mt এর আগে 5mint রেস্ট নেবেন।)

PET এর আগের দুইদিন এই প্র্যাক্টিস করা যাবেনা। প্র্যাক্টিস বন্ধ করে দিতে হবে।শুধু ফ্রী হ্যান্ড এক্সারসাইজ ও ওয়ার্ম আপ করতে পারেন। যেরকম বলা আছে ওভাবে দিন বাড়িয়ে যাবেন PET এর date অনুযায়ী।
3)যারা বিকেলে প্র্যাক্টিস করবেন তারা ফ্রী হ্যান্ড এক্সারসাইজ, ওয়ার্ম আপ, 3টে stride 80mt এর, আর 800mt একবার প্র্যাক্টিস করবেন।সঙ্গে যোগবেয়াম। প্র্যাক্টিসে যাওয়ার 3 থেকে 4 ঘন্টা আগে যেন দুফুরের খাবার খাওয়া হয়ে যায়।
4)প্রতিদিন রান প্র্যাক্টিস করার পর কাউকে দিয়ে ম্যাসাজ করাবেন, বডি স্ট্রেটচিং করবেন, রাতে সোয়ার আগে ঠান্ডা গরম জলে পা সেঁক করবেন , তারপর কম্বল বা চাদর দিয়ে পা ঢেকে শুয়ে পরবেন। এতে হাত পা ব্যাথা কম হবে।
5)প্রতিদিন জল খাবেন বেশি করে । গ্লুকোন ডি বা সরবত করে রাখবেন, সময়ে সময়ে খাবেন, কারণ ঘাম হওয়াতে ডি হাইড্রেশন হতে পারে।
6)রোজ একটা করে কলা, আর ভরপেটে একটা করে ডিম সিদ্ধ খেতে পারেন। যাদের weight কম তারা গরম ভাত, সেদ্ধ ভাত, কাঁচকলা সেদ্ধ খেতে পারেন। দুফুরে খাওয়ার সাথে স্যালাড, টকদই খেলে ভালো হয়, রাতে রুটি বা ভাত হালকা পরিমানে খেতে হবে। আর 10 টার মধ্যে শুয়ে পড়তে হবে।
7) PET এর দিন দৌড়ানোর সময় খেয়াল রাখবেন চুন দাগে যেন পা না লেগে যায়, আর কাউকে ক্রস করতে হলে ডান দিকদিয়ে ক্রস করবেন, আর সেন্সর যেন না খুলে যায় সেটা খেয়াল রাখতে হবে।
8) যাদের হাইট কম আছে মনে হচ্ছে যেমন হাইট এ 2 cm কম, তাদের বলবো অবশ্যই PMT ও PET এ যাবেন কোনো রকম মন খারাপ না করে। মনে রাখবেন বাদ দেওয়ার দায়িত্ব রিক্রুইটমেন্ট বোর্ড এর, আপনার না।
9)যারা সেন্ট্রাল ফোর্স বা ডিফেন্স এর জন্য খাটছেন তাদের বলবো ছোট বা বড় কোনোরকম ট্যাটু বডিতে করবেন না। বাদ দিয়ে দিতে পারে। যারা করেফেলেছেন তারা সেন্ট্রাল govt এর ট্যাটু পলিসি টা পরে নেবেন।
10) যারা বুক ফুলাতে পারছেন না, তারা পুরো নিঃস্বাসটা নিয়ে বুক ফুলিয়ে বুকটাকে সামনের দিকে ঠেলে দেবেন, এই ভাবে প্র্যাক্টিস করুন।তাতে একটু হলেও বুক বাড়বে।
11)যদি সত্যি এই পেশাকে ভালোবাসেন প্রতিদিন নিজেকে এই খাকি পোশাকে স্বপ্ন দেখবেন, আর Dr. A.P.J Abdul Kalam sir কথাটা মনে রাখবেন "স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেয়না"।
Best of luck সবাইকে।
12)আর এই সুযোগ ও বার বার আসবেনা। দৌড়ানোর সময় মনে রাখবেন দৌড়াতে পারলেই চাকরি। প্র্যাক্টিসের সময় যদি ঢিলে দেন , তাহলে চাকরি পাবেন না, আর না পেলে মনে রাখবেন আপনি এই uniform এ আসার যোগ্য নন। recruitment সংক্রান্ত কোনো question থাকলে নোটিফিকেশন, ও wbp এর site থেকে জেনে নেবেন। যেমন কাট অফ, PET কবে হবে, কত জন কোয়ালিফাই করলো, মেইন্স Y রেজাল্ট কবে, ইন্টারভিউ কবে etc. । মনে রাখবেন এর সঠিক তথ্য গুলো একমাত্র রিক্রুইটমেন্ট বোর্ড ই দিতে পারবে। তাই কারোর কথার উপর ভরসা না করে রেগুলার wbp এর ওয়েবসাইট টা ফললো করবেন।
Aim Institute Keshiary
(9800531249)

Check it....
24/11/2019

Check it....

23/11/2019

গোলাপি বলের টেস্টে ইডেন গার্ডেন্সে ভারতের হয়ে প্রথম শতরান পেলেন বিরাট কোহলি!!

🔰🔰 Day-Night Test Cricket :: India 🔰🔰👉 2012 অক্টোবরে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) টেস্ট ম্যাচের জন্য খেলার শর্ত প...
23/11/2019

🔰🔰 Day-Night Test Cricket :: India 🔰🔰

👉 2012 অক্টোবরে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) টেস্ট ম্যাচের জন্য খেলার শর্ত পুনরায় সংশোধন করে, দিন-রাতের টেস্ট (Day-Night Test) ম্যাচের অনুমতি দেয়।

👉 অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে 2015 সালে নভেম্বরে প্রথম দিনের ডে-নাইট টেস্ট ম্যাচটি খেলা হয়েছিল। অস্ট্রেলিয়া সেই ম্যাচটি 3 উইকেটে জিতেছিল।

👉 এখনও অবধি 11 দিনের নাইট টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং এর মধ্যে অস্ট্রেলিয়া 5 টি ম্যাচ খেলেছে এবং 5 টিতেই জয়লাভ করে অস্ট্রেলিয়া ডে-নাইট টেস্ট ক্রিকেটে সবচেয়ে প্রভাবশালী ও সফলতম দল।

👉 কলকাতার ইডেন গার্ডেনস, দেশের প্রাচীনতম ক্রিকেট স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ উভয়ই প্রথম ডে-নাইট টেস্ট ম্যাচ খেলবে 22-26 নভেম্বর। এটি 12 তম ডে-নাইট টেস্ট ম্যাচ।

👉 #টিঙ্কু_এবং_পিঙ্কু হ'ল ভারত বনাম বাংলাদেশ ডে-নাইট টেস্ট ক্রিকেট ম্যাচের আনুষ্ঠানিক মাস্কট।

👉 টেস্ট খেলার মর্যাদা প্রাপ্ত ১২ টি দেশের মধ্যে কেবল আফগানিস্থান ও আয়ারল্যাণ্ড এখনও অবধি কোনো ডে-নাইট টেস্ট ম্যাচ খেলেই নি।

👉 ডে-নাইট টেস্ট ম্যাচ খেলাতে #গোলাপী_রঙের বল ব্যবহৃত হয়, কারণ এটি ফ্লাডলাইটের নিচে সহজেই দৃশ্যমান হবে। এই জন্য ডে-নাইট টেস্ট ম্যাচ কে #পিঙ্ক_বল_টেস্ট ম্যাচও বলা হয়।

Admission is going on..Keshiary (9800531249)
22/11/2019

Admission is going on..
Keshiary (9800531249)

অতি বিপন্ন প্রজাতির গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড ( (Ardeotis nigriceps) নামক পাখিদের বাঁচাতে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক তাদের ...
22/11/2019

অতি বিপন্ন প্রজাতির গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড ( (Ardeotis nigriceps) নামক পাখিদের বাঁচাতে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক তাদের বসবাসের এলাকাগুলি কন্সারভেসন রিসার্ভ (conservation reserves) করার কথা ঘোষণা করল।

এই সব এলাকায় হাই ভোল্টেজ বৈদ্যুতিক লাইন যাবার জন্য কারেন্টে শক খেয়ে প্রায়ই এদের মৃত্যু ঘটে।সেই জন্য পরিবেশ মন্ত্রক বৈদ্যুতিক কোম্পানিগুলিকে নির্দেশ দিয়েছে তারা যেন হাই ভোল্টেজ বৈদ্যুতিক লাইনগুলি মাটির নিচ দিয়ে নিয়ে যায়।

ভারতে এখন এই প্রজাতির পাখির সংখ্যা মাত্র ১৫০টির মত।যার ৯০ শতাংশ গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডের দেখা মেলে রাজস্থান ও গুজরাটে।

রাজস্থানের ডেসার্ট ন্যাসানাল পার্কে এবং গুজরাটের কচ্ছতে অবস্থিত লালা-পারজাও স্যাংচুয়ারিতে মূলত এদের দেখা মেলে।

গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড রাজস্থানের রাজ্য পাখি (State Bird)।

গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড IUCN-রেডলিস্টে critically endangered প্রজাতি হিসাবে নথিভূক্ত আছে।

এই প্রজাতির পুরুষ পাখি গুলির ওজন প্রায় ১৮ কেজির মত হ​য় এবং স্ত্রী পাখিদের তুলনায় প্রায় তিনগুণ এদের ওজন।

উচ্চতা ৯২ সেমি থেকে ১২০ সেমি পর্যন্ত হ​য়।এরা ছোট ঘাস যুক্ত অঞ্চলে থাকতে ভাল বাসে।

Success usually comes to those who are too busy to be looking for it.
22/11/2019

Success usually comes to those who are too busy to be looking for it.

উপমহাদেশের প্রথম দিন রাতের  আন্তর্জাতিক টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেনে। ২২ নভেম্বর  ম্যাচটি হবে ...
18/11/2019

উপমহাদেশের প্রথম দিন রাতের আন্তর্জাতিক টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেনে।

২২ নভেম্বর ম্যাচটি হবে ভারত বনাম বাংলাদেশের মধ্যে। ম্যাচটি খেলা হবে গোলাপি বলে।
টেস্ট ম্যাচটির অফিসিয়াল ম্যাসকটের নাম পিংকু এবং টিংকু।

২২ নভেম্বর জুলাই আকাশ থেকে নেমে ভারতীয় সেনার প্যারাট্রুপার্স বাহিনী দুটি পিংক বল তুলে দেবেন আম্পায়ারদের হাতে।

এর আগে ২০১৬ সালে ইডেনে অনুষ্ঠিত হয়েছিল দিন রাতের টেস্ট।

ক্রিকেট এসোসিয়েসন অব বেঙ্গলের সুপার লিগ ফাইনালে মোহন বাগান বনাম ভবানীপুর ক্লাব খেলেছিল গোলাপি বলে। চারদিনের ম্যাচটিতে মোহনবাগান জয়ী হয়েছিল।

২০১৫ সালে প্রথম দিন রাতের আন্তর্জাতিক টেস্ট খেলা হয়েছিল অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। অস্ট্রেলিয়া খেলেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

Address

Keshiary Near Gouranga Math
Keshiary

Telephone

+919434158926

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aim Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Aim Institute:

Shortcuts

Share

Category